লক্ষ্মীপুরে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। এবার লক্ষ্মীপুরে ৩ লাখ ১৯ হাজার ৭৫৯ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নিয়ে এ কার্যক্রম শুরু হয়। রবিবার সকালে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও
পৌর প্রশাসক সম্রাট খীসা ইপিআই কেন্দ্রে এ কার্যক্রম উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর পৌর নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) শাহাদাত হোসেন, নির্বাহী প্রকৌশলী জুলফিকার হোসেন, স্যানিটারি ইন্সপেক্টর আব্দুল্লাহ হিল হাকিম, সহকারী করআদায়কারী মোহাম্মদ আজাদ হোসেন, এমটিপিআই কামরুন নাহার, টিকাদানকারী সুপারভাইজার সজল কান্তি কুরী, জসিম উদ্দিন প্রমুখ।
সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, জেলায় এবার ৩ লাখ ১৯ হাজার ৭৫৯ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এরমধ্যে সদরে ১ লাখ ১৫ হাজার, রায়পুরে ৫১ হাজার ৩৫৫, রামগঞ্জে ৪৯ হাজার ৭৩০, রামগতিতে ৪৯ হাজার ৭৫০, কমলনগরে ৩৬ হাজার ৫৭৮ ও লক্ষ্মীপুর পৌরসভায় ১৭ হাজার ৩৪৬ শিশু। এতে ৬ থেকে ১১ মাস বয়সী ৩৮ হাজার ৯৭৬ শিশু ও ১২থেকে ৫৯ মাস বয়সী ২ লাখ ৮০ হাজার ৭৮৩ শিশু এ ক্যাপসুল পাবে।
বিডি-প্রতিদিন/টিএ