লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সচেতনতামূলক ক্যাম্পেইন পরিচালনা করেছে বসুন্ধরা শুভসংঘ। হাতীবান্ধা উপজেলার মেডিকেল মোড় এলাকায় আয়োজিত এ কর্মসূচিতে সাধারণ মানুষের মাঝে ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়সমূহ তুলে ধরে লিফলেট বিতরণ করা হয়। পাশাপাশি মেডিকেল মোড় সংলগ্ন এলাকা ও হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এর আশেপাশে জনসচেতনতা তৈরিতে কার্যক্রম পরিচালনা করা হয়।
সচেতনতামূলক ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ লালমনিরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক মো.নাঈম রহমান।
সচেতনতা কার্যক্রম শেষে হাতীবান্ধা উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন সরকারি আলিমুদ্দিন কলেজের প্রভাষক মো. মিজানুর রহমান, শশধর বর্মন এবং ধনঞ্জয় রায়। তাদের উপস্থিতিতে হাতীবান্ধা উপজেলা শাখার খসড়া কমিটি প্রস্তাব করা হয়।
প্রস্তাবিত কমিটিতে মো. নূর নবী হোসেন সভাপতি এবং কেশব চন্দ্র রায় সাধারণ সম্পাদক ও বিভিন্ন পদে দায়িত্ব পেতে যাচ্ছেন আফছানা নাহিদ আঁখি, প্রিয়া রায়, সুমাইয়া আক্তার, মেনতাজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, জাকির হোসেন, হামিদুল ইসলাম, আশিকুর রহমান, মাহমুদ হোসেন ফিরোজ, রাসেল ইসলাম, আশরাফুজ্জামান সুমন, হাসিন হাসনাত নেরাজ, নয়ন চন্দ্র রায়, নুর মোহাম্মদ নিশাত, গৌতম কুমার রায়, সাগর চন্দ্র রায়, রুবাইয়া আক্তার রুম্পা, রিতু, শামীমা আক্তার রিয়া, লাবনী খাতুন, পূর্ণিমা রাণী, হিরামনি আক্তার হ্যাপী, সেতু রাণী, অর্পিতা রাণী, শিমা আক্তার, বিলকিস আক্তার বৃষ্টি, আরাফাত রহমান রাফি, সুমাইয়া নাজনীন, আল আমিন, সিয়াম, সোহেল, বেলাল, মুন, জাহাঙ্গীর আলম, শাহা লেবু, অনিক, জিহাদ আলী ও কামরুজ্জামান।
এ সময় বসুন্ধরা শুভসংঘ লালমনিরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক মো. নাঈম রহমান বলেন, “তরুণদের সামাজিক ও মানবিক কাজে সম্পৃক্ত করে একটি সচেতন, দায়িত্বশীল ও ইতিবাচক সমাজ গড়ে তুলতে বসুন্ধরা শুভসংঘ নিরলসভাবে কাজ করছে। ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি এবং স্থানীয় পর্যায়ে তরুণ নেতৃত্ব তৈরি করতে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
বিডি-প্রতিদিন/টিএ