রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে কুখ্যাত পাটালি গ্রুপের সেকেন্ড ইন কমান্ড শামীম পাটালিসহ ৮জনকে বিদেশি অস্ত্র ও গুলিসহ গ্রেফতার করেছে র্যাব-২।
রবিবার (২৮ জুন) র্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এ বিষয়ে দুপুর আড়াইটায় রাজধানীর কারওয়ান বাজার র্যাব কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সন্মেলনে বিস্তারিত জানাবেন র্যাব-২ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীতে মোহাম্মদপুর এলাকার সংঘবদ্ধ ছিনতাই ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত একটি চক্রের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি ও তথ্য-উপাত্ত বিশ্লেষণের ভিত্তিতে মোহাম্মদপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পাটালি গ্রুপের সেকেন্ড ইন কমান্ড শামীম পাটালিসহ ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। বিস্তারিত সংবাদ সন্মেলনে জানানো হবে বলেও জানান তিনি।
এ সময় তাদের কাছ থেকে বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন