নোয়াখালীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্ভোধন করা হয়েছে। আজ রবিবার সকালে জেলা সিভিল সার্জন কার্যালয়ে হল রুমে আনুষ্ঠানিক ভাবে শিশুদেরকে টিকা খাওয়ার মধ্যে দিয়ে উদ্ভোধন করা হয়েছে।
জেলা সিভিল সার্জন ডা. আনোয়ার হোসেন-এর সভাপতিত্বে জেলা প্রশাসক শফিকুল ইসলাম প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এই টিকা কার্যক্রম উদ্ভোধন করেন।
এ সময় সদর সার্কেল লিয়াকত আকবর, ডা. লিটন, স্বাস্থ্য কর্মকর্তা ডা. জান্নাতুল নাঈম কেয়া, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মো. সাইফুদ্দিন মোহাম্মদ চৌধুরী উপস্থিত ছিলেন।
সিভিল সার্জন জানান, ৬ মাস থেকে ঊনষাট মাস পর্যন্ত বয়সের শিশুদের সকাল ৮টা থেকে বিকাল চারটা পর্যন্ত ৯টি উপজেলার ৯১টি ইউনিয়ন ও ২টি পৌরসভায় ২ হাজার ২৭৭টি কেন্দ্রে একযোগে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন শুরু হয়েছে। সমগ্র নোয়াখালীতে ৫ লাখ ৭৬ হাজার ৬৪০ জন শিশুকে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে বলে জানান জেলা সিভিল সার্জন।
এছাড়া উপকূলীয় দুর্গম চরাঞ্চলে শিশুদেরকে টিকে খাওয়ানোর শুরু হয়েছে বলেও তিনি জানান।
বিডি-প্রতিদিন/টিএ