রাজধানীর কামরাঙ্গীচরে নিজ বাসায় গলায় ফাঁস লেগে মো. রিহাদ (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। অন্যদিকে, হাজারীবাগে গণকটুলিতে সাগর (২১) যুবক গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।
গতকাল শনিবার রাতে কামরাঙ্গীচরে বারান্দার গ্রিলের সঙ্গে রশি দ্বারা ফাঁস লাগে রিহাদ নামে শিশুর। পরে বাড়ির লোকজন তা দেখতে পেয়ে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুলি বিভাগে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খেলার ছলে গলায় ফাঁস লেগে মারা গেছে বলে দাবি করেছেন মৃতের মা হাসি বেগম। পরে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ নিয়ে যান স্বজনরা। কামরাঙ্গীরচরের বড়গ্রাম এলাকায় পরিবারের সাথে থাকতো সাগর।
অন্যদিকে, রবিবার ভোরে হাজারীবাগের গণকটুলিতে সাগর নামের ওই যুবক গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।
জানা গেছে, সে মাদকাসক্ত ছিল। বাসায় মা হামিদার কাছে মাদকের টাকা না পেয়ে বারান্দায় গ্রিলের সঙ্গে ওড়না পেচিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। বাড়ির লোকজন দেখতে পেয়ে তাকে ঢামেক হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সাগর গণকটুলি হালিম মিয়ার ও হামিদার ছেলে।
মরদেহ দুটি ঢামেক মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক।
বিডি প্রতিদিন/কেএ