জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল শিক্ষার্থী সংসদ নির্বাচন-২০২৫ এর খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন।
বৃহস্পতিবার রাতে জকসু’র কেন্দ্রীয় ওয়েবসাইটে এ তালিকা প্রকাশ করা হয়।
খসড়া ভোটার তালিকা অনুযায়ী ৪০টি বিভাগ ও ইন্সটিটিউটে মোট ভোটার সংখ্যা ১৬ হাজার ৭২৫ জন। প্রকাশিত ভোটার তালিকার মধ্যে দেখা যায়, সর্বোচ্চ ভোটার ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগে এবং সর্বনিম্ন ভোটার সংখ্যা রয়েছে ভাস্কর্য বিভাগে।
প্রকাশিত তালিকায় দেখা যায়, ভোটার তালিকা অনুযায়ী কলা অনুষদের বাংলা বিভাগে ৪৮৪ জন, ইংরেজি বিভাগে ৪৯৭ জন, ইতিহাস বিভাগে ৪৮৩ জন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে ৪৬৮ জন, ইসলামিক স্টাডিজ বিভাগে ৪৩৭ জন, দর্শন বিভাগে ৪৪৩ জন, সংগীত বিভাগে ২৩৬ জন, নাট্যকলা বিভাগে ১৭৮ জন।
ব্যবসায় শিক্ষা অনুষদের হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগে ৯৬১ জন, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগে ৯৭০ জন, ফিন্যান্স বিভাগে ৬১৬ জন, মার্কেটিং বিভাগে ৫৯৮ জন।
প্রকাশিত তালিকায় আরও দেখা যায়, বিজ্ঞান অনুষদের রসায়ন বিভাগে ৪৭৪ জন, গণিত বিভাগের ৫৩২ জন, পদার্থবিজ্ঞান বিভাগে ৪২০ জন, পরিসংখ্যান বিভাগে ৫২৯ জন, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে ৩৪৬ জন।
সামাজিক বিজ্ঞান অনুষদের অর্থনীতি বিভাগে ৪২৪ জন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ৪৬৮ জন, সমাজবিজ্ঞান বিভাগে ৪৬৯ জন, সমাজকর্ম বিভাগে ৪৬৭ জন, নৃবিজ্ঞান বিভাগে ৪২৬ জন, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে ৫২৮ জন, লোক প্রশাসন বিভাগে ৪৬১ জন, ফিল্ম এন্ড টেলিভিশন বিভাগে ১৬৯ জন।
আইন অনুষদের আইন বিভাগে ৫৮৫ জন, আইন ও ভূমি প্রশাসন বিভাগে ৪০৫ জন
লাইফ এন্ড আর্থ সায়েন্স অনুষদের উদ্ভিদ বিজ্ঞান বিভাগে ৪৪৩ জন, ভূগোল ও পরিবেশ বিভাগে ৪০৮ জন, মনোবিজ্ঞান বিভাগে ৪৫৩ জন, প্রাণিবিদ্যা বিভাগে ৪৯১ জন, অণুজীব বিজ্ঞান ২৮০ বিভাগে জন, ফার্মেসি বিভাগের ২৬৬ জন, প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগে ২১৫ জন, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগে ১৫৩ জন।
চারুকলা অনুষদের ড্রয়িং এন্ড পেইন্টিং ১১৯ বিভাগে জন, প্রিন্ট মেকিং বিভাগে ১০৪ জন, ভাস্কর্য বিভাগে ৭৫ জন।
এছাড়া শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটে ৩৩৩ জন এবং আধুনিক ভাষা ইন্সটিটিউটে ২৪৩ জন ভোটার রয়েছে।
জকসুর প্রধান নির্বাচন কমিশনের বরাতে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগ ও ইন্সটিটিউটে খসড়া ভোটার তালিকা পাঠানো হয়েছে। নির্বাচনের তফসিল অনুযায়ী খসড়া ভোটার তালিকা নিয়ে কারো কোনো আপত্তি থাকলে আপত্তি গ্রহণ ও নিষ্পত্তির সময় আগামী ৯ নভেম্বর থেকে ১১ নভেম্বর। এরপর আপত্তি যাচাই-বাছাই করে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে আগামী ১২ নভেম্বর।
এদিকে, খসড়া ভোটার তালিকায় অনেক বিভাগের স্নাতকোত্তর শ্রেণির ক্রেডিট অপূর্ণ থাকা বা পুনরায় ভর্তি হওয়া শিক্ষার্থীদের নাম বাদ পড়েছে বলে জানা গেছে।
ভোটার তালিকার বিষয়ে জকসু’র প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোস্তফা হাসান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, অনেক বিভাগের তথ্য অসঙ্গতি ও সর্বশেষ তথ্য হালনাগাদ না করাই খসড়া ভোটার তালিকা কিছুটা সমস্যা হয়েছে। আশা করি এটা আগামী রবিবারের মধ্যে সমাধান হয়ে যাবে।
তিনি আরও বলেন, এছাড়াও কেউ যদি মনে করে ভোটার তালিকা তার নাম আসেনি বা কোনো কারণে বাদ দেয়া হয়েছে, তাহলে সেই যথাযথ নিয়ম মেনে নির্বাচন কমিশন বরাবর আপত্তি জানাতে পারে, আমরা তা পুনরায় যাচাই-বাছাই করে পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করব।
উল্লেখ্য, তফসিল অনুযায়ী আগামী ২২ ডিসেম্বর বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ২০ বছর পর প্রথমবারের মতো জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল শিক্ষার্থী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
বিডি-প্রতিদিন/বাজিত