শিরোনাম
- কমনওয়েলথ কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত বাংলাদেশ
- বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড গড়েছে বাংলাদেশ
- বগুড়া ১৯ বছর উন্নয়ন বঞ্চিত ছিল : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
- আবারও হালদায় মৃত ডলফিন, ৮ বছরে ৪৯টি মরদেহ উদ্ধার
- শৈলকুপায় মেছোবাঘ পিটিয়ে হত্যা, এলাকায় চাঞ্চল্য
- বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে বিএসএফকে ২৭ কিমি জমি দিলেন শুভেন্দু
- গ্যাস উৎপাদনে স্বাবলম্বী হতে কাজ করছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী
- ব্রাহ্মণবাড়িয়ায় সিএনজিতে নারীকে হত্যা: রহস্য উদঘাটন, গ্রেফতার ৩
- পৃথক সচিবালয়ের জন্য সব দরজা বন্ধ হয়ে যায়নি: বিএনপি
- গোপালগঞ্জে ৬০ জন মৎস্যজীবীর মাঝে বকনা বাছুর বিতরণ
- এক মাসের ছুটিতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়
- বগুড়ায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন
- যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় সহায়তায় প্রস্তুত রাশিয়া
- রোহিঙ্গা শরণার্থীদের জন্য ৭১ কোটি ডলার সহায়তা চাইল জাতিসংঘ
- ফেডারেশন কাপের হ্যাটট্রিক চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস
- ভালুকায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন
- বিশ্বের সবচেয়ে তপ্ত ১০০ শহরের সবগুলোই ভারতে!
- বরিশালে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু
- ২০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার
- ইসরায়েলি রাষ্ট্রদূতকে তলবের সিদ্ধান্ত ইতালির
‘গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক’ কর্মসূচির সমর্থনে ঢাকায় মানব বন্ধন
নিজস্ব প্রতিবেদক
অনলাইন ভার্সন
বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের জন্য আন্দোলনরত ‘গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক’ কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করতে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আজ শনিবার মানব বন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদশের নাগরিক সমাজ। আগামী সোমবার (২৩ সেপ্টেম্বর) জাতিসংঘের বিশেষ জলবায়ু বিষয়ক অধিবেশনকে সামনে রেখে ২০-২৭ সেপ্টেম্বরের মধ্যে বিশ্বব্যাপী জলবায়ু ধর্মঘট পালনের ডাক দেয় ‘গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক’।
কর্মসূচিতে অংশ নিয়ে নাগরিক সমাজের প্রতিনিধিরা বলেন, জলবায়ু পরির্বতনের জন্য প্রধানত দায়ী ধনী দেশগুলোর সংকীর্ণ স্বার্থ চিন্তা। দায়ী তাদের ভোগবাদী জীবনযাপন পদ্ধতি । কিন্তু জলবায়ু পরির্বতনের ঝুঁকি হ্রাস করতে এসব দেশের অবস্থান সংকীর্ণ। প্যারিস চুক্তি প্রণয়নের প্রায় চার বছর অতিক্রান্ত হলেও জলবায়ু পরিবর্তন ও এর প্রভাব মোকাবেলায় কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির হার ১.৫ ডিগ্রিতে সীমিত রাখতে উন্নয়নশীল দেশগুলোকে চাপে রাখার জন্য অপরাজনীতি করছে উন্নত দেশগুলো। তাদের এই অপরাজনীতির নিন্দা জানিয়ে দ্রুত প্যাারিস চুক্তি বাস্তবায়নের দাবি জানানো হয়।
উল্লেখ্য, গত বছরের ২০ আগষ্ট সুইডিশ পার্লামেন্টের সামনে সুইডেনের স্কুলপড়ুয়া ছাত্রী (১৬ বছরের গ্রেটা থানবার্গ) একটি প্ল্যাকার্ড হাতে অবস্থান নেন। সেখানে লেখা ছিল,‘স্কুল স্ট্রাইক ফর ক্লাইমেট’। তার এই উদ্যোগের সঙ্গে একাত্মতা প্রকাশ করে বিশ্বর নানা প্রান্তের স্কুল পড়ুয়ারা ধর্মঘট পালন করে। তারই ধারাবাহিকতায় জাতিসংঘের বিশেষ জলবায়ু বিষয়ক অধিবেশনকে সামনে রেখে বিশ্বব্যাপী জলবায়ু ধর্মঘট পালনের ডাক দেয় ‘গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক’-এর ব্যানারে সুইডেনের ছাত্রী গ্রেটা ও বিশ্বের তরুণ সমাজ।
ঐ কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশের জন্য বাংলাদেশের এই মানব বন্ধনে অংশ নেন সেন্টার ফর পার্টিসিপেটরি রিসার্চ এ্যান্ড ডেভলাপমেন্ট (সিপিআরডি), কোস্ট ট্রাস্ট, কোস্টাল ডেভেলাপমেন্ট পার্টনারশিপ (সি. ডি. পি.), নেটওয়ার্ক অন ক্লাইমেট চেঞ্জ বাংলাদেশ (এন. সি. সি. বি) এবং শরীয়তপুর ডেভেলাপমেন্ট সোসাইটি (এস. ডি. এস)-এর প্রতিনিধিরা।
বক্তব্য রাখেন সিপিআরডি’র মোঃ শামছুদ্দোহা, স্থায়িত্বশীল গ্রামীণ উন্নয়নের জন্য প্রচারাভিযান (সিএসআরএল’র) প্রদীপ কুমার রায়, বাংলাদেশ কৃষক ফেডারেশনের বদরুল আলম এবং সিপিডি’র মোঃ আতিকুর রহমান টিপু প্রমুখ।
বিডি প্রতিদিন/ তাফসীর আব্দুল্লাহ
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর
রামিসা হত্যাকাণ্ড: স্বামীকে পালাতে সময় দিতেই দরজা খোলেননি স্ত্রী স্বপ্না! (ভিডিও)
২১ ঘণ্টা আগে | নগর জীবন
অব্যবস্থাপনায় ম্লান ৪ ঘণ্টার সুফল, ঢাকা-চট্টগ্রাম রুটে ফিরেছে ৮-১০ ঘণ্টার ভোগান্তি
১৭ ঘণ্টা আগে | জাতীয়
যুদ্ধের প্রস্তুতির মাঝে ইরানে গণবিয়ে অনুষ্ঠিত, ‘আত্মত্যাগে’ প্রস্তুত নবদম্পতিরা
১৯ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
‘এ তরকারি কি আপনারা বাসায় খেতেন’, হাসপাতালের রান্না মুখে দিয়ে স্বাস্থ্যমন্ত্রী
১০ ঘণ্টা আগে | মন্ত্রীকথন