শিরোনাম
- রাজশাহীতে স্কুলশিক্ষক বাবা হত্যার ঘটনায় ছেলে গ্রেপ্তার
- টানা তিন হারে বিদায়, তবু কেন হাসলেন উজবেক কোচ?
- ৮ মাসের শিশুকে পানিতে ফেলে হত্যার অভিযোগ, মা আটক
- মুন্সীগঞ্জে চলছে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন, লক্ষ্যমাত্রা প্রায় ২ লাখ
- করমুক্ত আয়সীমা ৬ লাখ টাকা করার প্রস্তাব প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রীর
- রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেফতার ৫৯
- জর্ডানকে হারিয়ে বাংলাদেশের জন্য যে বার্তা দিলেন এমিলিয়ানো মার্তিনেজ
- ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৯৮৮ মামলা
- বাজেট নিয়ে বিরোধীদলের সমালোচনা আমলে নিচ্ছি না : সড়কমন্ত্রী
- দেশে নতুন উদ্যোক্তা না আসাই আয় বৈষম্যের মূল কারণ : বাণিজ্যমন্ত্রী
- কারিগরিতে ৮ হাজারের বেশি শিক্ষক পদ শূন্য, ষষ্ঠ শ্রেণিতে আসছে নতুন বই
- জলবায়ু স্থিতিস্থাপক সমাজ গড়তে নারীর ক্ষমতায়ন অপরিহার্য : সমাজকল্যাণ মন্ত্রী
- হাদি হত্যা মামলা : পুনঃতদন্ত প্রতিবেদন দাখিল আবারও পেছাল
- অপরাজেয় দৌড়: ব্রাজিলের সর্বকালের সেরা রেকর্ড থেকে এখনো কত পিছনে মেসিরা?
- ৫০০ ও ১০০০ টাকার নোট সাময়িকভাবে বাতিলের প্রস্তাব খোকনের
- দুর্নীতি মামলায় টিউলিপসহ ২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন পেছাল
- এক কিউআরেই সব পেমেন্ট: যা বললেন গভর্নর
- মিশন গ্রুপ পর্ব শেষ, এবার কেপ ভার্দে বধের ছক কষছেন স্কালোনি
- সাভারে এনসিপির দুই শতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান
- মানুষের আয়ু বাড়াবে এই ওষধ, দাবি জাপানি বিজ্ঞানীদের
রাজশাহীতে করোনার আরও একটি ল্যাব চালু
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
অনলাইন ভার্সন
করোনার নমুনা পরীক্ষার জন্য রাজশাহীতে চালু হয়েছে আরেকটি ল্যাব। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ল্যাবটি স্থাপন করা হয়েছে।
মঙ্গলবার দুপুর ২টার দিকে ৪০টি নমুনা নিয়ে ল্যাবে পরীক্ষা কার্যক্রম শুরু হয়েছে। রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, তাদের কাছে থাকা একটি পলিমার চেইন রিঅ্যাকশন (পিসিআর) মেশিন দিয়ে ল্যাবটি চালু করা হলো। বেশ কয়েকদিন আগে ল্যাবটি প্রস্তুত করা হলেও একটু জটিলতার কারণে চালু করা যাচ্ছিল না। অবশেষে ল্যাবটি চালু করা সম্ভব হয়েছে। এখন প্রতিদিন সেখানে করোনার নমুনা পরীক্ষা হবে।
তিনি আরও জানান, রামেক হাসপাতালের নতুন এই ল্যাবেও একসঙ্গে ৯৪টি নমুনা পরীক্ষা করা সম্ভব। তবে বর্তমান পরিস্থিতিতে দুই শিফটে ১৮৮টি নমুনা পরীক্ষা করার পরিকল্পনা তাদের আছে।
বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্ত হবার পরই রাজশাহীতে ল্যাব স্থাপনের জন্য দৌড়ঝাপ শুরু করেন রামেক হাসপাতাল পরিচালনা পর্ষদের সভাপতি ও রাজশাহী সদর আসনের এমপি ফজলে হোসেন বাদশা। তার প্রচেষ্টায় আসে পিসিআর মেশিন। সেটি রামেকের ভাইরোলজি বিভাগের ল্যাবে স্থাপন করা হয়। ১ এপ্রিল থেকে ল্যাবটি চালু হয়েছে।
এরপর প্রতিদিন সেখানে ৯৪ জনের নমুনা পরীক্ষা করা হচ্ছিল। সক্ষমতা বৃদ্ধিতে সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন ও সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা এই ল্যাবে দুই শিফটে নমুনা পরীক্ষার নির্দেশনা দেন। তাদের নির্দেশনা মতো প্রায় প্রতিদিনই ল্যাবটিতে দুই শিফটে ১৮৮টি নমুনা পরীক্ষা হচ্ছে। এরই মধ্যে পরীক্ষা শুরু হলো রামেক হাসপাতালের ল্যাবেও।
অবশ্য নতুন ল্যাব প্রস্তুত এবং সেখানে পিসিআর মেশিন স্থাপন করার পরও পরীক্ষা শুরু নিয়ে জটিলতা দেখা দিয়েছিল। সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন ও সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা সব সমস্যা সমাধানে বার বার তাগিদ দিয়ে আসছিলেন হাসপাতাল কর্তৃপক্ষকে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমও সম্প্রতি সংসদ সদস্য ফজলে হোসেন বাদশার সঙ্গে ল্যাবটি পরিদর্শনে যান। অবশেষে ল্যাবটি চালু হলো। এখন থেকে রাজশাহীতে আরও বেশি নমুনা পরীক্ষা সম্ভব হবে।
সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, ‘রাজশাহী শহরকে নিরাপদ রাখার জন্য আমরা শুরু থেকেই চেষ্টা করে আসছি। তাই বেশি বেশি নমুনা পরীক্ষার ব্যাপারে আমরা জোর দেই। রামেক হাসপাতালে দ্বিতীয় ল্যাবটি চালু হওয়ায় আরও বেশি নমুনা পরীক্ষা করা সম্ভব হবে। এতে কেউ আক্রান্ত থাকলে শনাক্ত হবে। তাকে আলাদা করে ফেলা যাবে। এতে করোনা মোকাবিলা সহজ হবে।’
বিডি প্রতিদিন/এনায়েত করিম
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর
হামলা অব্যাহত রাখলে বিশ্ব মানচিত্র থেকে ইরানের ‘অস্তিত্ব মুছে যাবে’: ট্রাম্প
৯ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
স্কালোনির ‘বেঞ্চ পাওয়ার’: ৯ পরিবর্তন নিয়েও জর্ডানকে ওড়ালো বিশ্বচ্যাম্পিয়নরা
৪ ঘণ্টা আগে | মাঠে ময়দানে