শিরোনাম
প্রকাশ: ২০:৪৩, বুধবার, ১২ মার্চ, ২০২৫ আপডেট: ০৯:০৮, বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫

‘আমি হিন্দু, শিবির নই’ বলার পরও নয়নকে গুলি করে পুলিশ

এক দশক আগে গুলিতে পঙ্গু : ৪ পুলিশের বিরুদ্ধে ছাত্রদলের সাবেক নেতার মামলা

আদালত প্রতিবেদক
অনলাইন ভার্সন
এক দশক আগে গুলিতে পঙ্গু : ৪ পুলিশের বিরুদ্ধে ছাত্রদলের সাবেক নেতার মামলা

এক দশক আগে বিএনপির অবরোধ কর্মসূচি চলাকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) এলাকায় কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-মানবাধিকার বিষয়ক সম্পাদক নয়ন বাছারের পায়ে গুলি করার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

ভুক্তভোগী নিজেই বাদী হয়ে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেরা মাহাবুবের আদালতে গতকাল মঙ্গলবার মামলার আবেদন করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আদেশ অপেক্ষমাণ রাখেন। পরে আজ বুধবার মামলাটিকে এজাহার হিসেবে গ্রহণের জন্য সূত্রাপুর থানাকে নির্দেশ প্রদান করেন।

মামলার আসামিরা হলেন, সূত্রাপুর থানা পুলিশের তৎকালীন উপপরিদর্শক মো. আমানুল্লাহ, মো. রফিকুল ইসলাম ও মো. এরশাদ হোসেন এবং কনস্টেবল কামাল হোসেন। এছাড়াও মামলায় অজ্ঞাতনামা পুলিশ সদস্য, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের নেতাকর্মীদের আসামি করা হয়েছে।

মামলার বাদী নয়ন বাছার বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানার গোবিন্দপুর গ্রামের প্রভাষ বাছারের ছেলে। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ২০১১-১২ সেশনের শিক্ষার্থী ছিলেন। পুলিশের গুলিতে পঙ্গু হওয়ার সময় ছাত্রদলের কর্মী হলেও পরবর্তীতে লাভ করেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ-মানবাধিকারবিষয়ক সম্পাদকের পদ।

নয়নের করা এ মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৫ সালের ৪ ফেব্রুয়ারি স্বৈরাচার আওয়ামী সরকারের পতনের দাবিতে ডাকা অবরোধের সমর্থনে মিছিলে যোগ দিতে রওনা হন নয়ন বাছার। পথিমধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ পাশের রাস্তা থেকে এজাহারভুক্ত চার আসামিসহ ৪০-৪৫ জন নয়নকে ভিক্টোরিয়া পার্কের উত্তর পাশে ধরে আনে। তখন শাখারীবাজার মোড়ে কে বা কারা সুপ্রভাত পরিবহনে আগুন লাগিয়ে দেয়। এর জের ধরে আসামি সূত্রাপুর থানার সাবেক উপপরিদর্শক মো. আমানুল্লাহ নয়নের নিকট পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে বলে যে, ‘তোর পরিবার হতে এখনই টাকা এনে দে। তা- নাহলে তোকে গুলি করে মেরে ফেলব।’

বাদী চাঁদার টাকা দিতে অস্বীকার করলে এসআই রফিকুল ও আসামি এসআই এরশাদ হোসেন বাদীকে ধরে রাখে এবং আসামি এসআই আমানুল্লাহ মুঠোফোনে কারো সাথে কথা বলে। প্রায় ৪-৫ মিনিট পরে আসামি এসআই আমানুল্লাহ আসামি কনস্টেবল কামালকে হুকুম করে যে, ওর (নয়ন) হাতে হ্যান্ডকাপ লাগাও। তখন আসামি কামাল বাদীর হাত পিছনে নিয়ে বাদীর হাতে হ্যান্ডকাপ লাগায়। তখন এসআই আমানুল্লাহ, রফিকুল ও এরশাদ বলে যে, ‘তুই শিবির, তুই গাড়িতে আগুন দিয়েছিস।’ তখন বাদী বলে ‘আমি হিন্দু, আমি শিবির না।’

এ কথা বলার সাথে সাথে এসআই আমানুল্লাহ, রফিকুল ও এরশাদের নির্দেশে কনস্টেবল কামাল হোসেন ভুক্তভোগী নয়নকে রাস্তায় ফেলে দেয় এবং বাম পায়ের হাঁটুর উপরের অংশে দুই রাউন্ড গুলি করে। পরে গুলিবিদ্ধ অবস্থায় নয়নকে গাড়িতে উঠিয়ে বিভিন্ন জায়গায় নিয়ে কালক্ষেপণ করতে থাকে মামলার আসামি চার পুলিশ সদস্য। পরবর্তীতে মিডিয়া কর্মীরা উপস্থিত হলে তারা গুলিবিদ্ধ নয়নকে পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

মামলার এজাহারে বাদী আরও অভিযোগ করেন, গুলি করার পর হাসপাতালে নিয়ে এসআই রফিকুল ও এরশাদ নয়নকে বলেন যে, "তুই আগুন সন্ত্রাস করতে গিয়ে গ্রেফতার হয়েছিস এই মর্মে বিবৃতি দে। নইলে চিকিৎসাহীনভাবে মারা যাবি।’ পরবর্তীতে গুলি করার একদিন পর বাদীকে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করে এবং বাদীকে একটি মিথ্যা মামলায় গ্রেফতার দেখায় পুলিশ। পরে হাসপাতালে চিকিৎসাধীন থাকাবস্থায় ওই বছরের ১৭ মে জামিন পান ভুক্তভোগী বাদী।

এজাহার সূত্রে আরও জানা যায়, এ মামলার আসামি এসআই আমানুল্লাহ, রফিকুল ও এরশাদ নয়নকে বিভিন্ন মাধ্যমে হুমকি প্রদান করে বলেন যে, এ বিষয়ে যদি কোনো মামলা করিস, তাহলে তোকে জানে মেরে ফেলবো। পরবর্তীতে বাদী উন্নত চিকিৎসার জন্য ভারত যান এবং দীর্ঘদিন পরে দেশে ফিরে এসে পঙ্গু অবস্থায় জীবনযাপন করছেন। এখনও ঠিকমতো হাঁটাচলা করতে পারেন না তিনি।

মামলায় আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধি আইনের ১৪৩/১৪৮/৩২৫/৩২৬/৩৬৪/৩০৭/৩৮৫/৫০৬/৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।

দুঃসহ দিনের স্মৃতিচারণ করে মামলার বাদী নয়ন বাছার বলেন, এক দশক আগে তিন পুলিশ সদস্য আমাকে বেআইনিভাবে গুলি করে পঙ্গু করে দিয়েছে। এখনও পঙ্গু অবস্থায় জীবনযাপন করছি। আমার পায়ে আরও একাধিক অপারেশন করা লাগবে। সেদিন পুলিশ গুলি করার পর সূত্রাপুর থানায় তিনটি মামলা করা হয়। এসময় আমার চিকিৎসা ও আইনি সহায়তায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমার পাশে ছিলেন। যারা আমার জীবনকে শেষ করে দিয়েছে, আমি তাদের সর্বোচ্চ সাজা চাই।

তিনি আরও বলেন, গুলি করার পর আমাকে প্রায় আধাঘণ্টা পুলিশের গাড়িতে আটকে রাখে। ওসময় রক্তে রাস্তা ভেসে যায়। তখন তারা আমাকে পুরান ঢাকার মিডফোর্ড হাসপাতালে নেওয়ার পর সেখান থেকে ডাক্তারদের সরিয়ে বন্দুক ঠেকিয়ে আমার নিকট থেকে ভিডিও করে জবানবন্দি নেওয়ার চেষ্টা করে যে, আমি শিবিরকর্মী এবং আমি আন্দোলনে অংশ করি নাই। তবে আমি বলি যে, আমি শিবিরকর্মী নই, আমি জাতীয়তাবাদী ছাত্রদলের আদর্শিক কর্মী।

সেদিনের প্রত্যক্ষদর্শী জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বর্তমান যুগ্ম আহ্বায়ক মো. মোস্তাফিজুর রহমান রুমি স্মৃতিচারণ করে বলেন, ২০১৫ সালের ৪ ফেব্রুয়ারি ভোটচোর অবৈধ সরকার পতনের দাবিতে অবরোধ চলছিল। তখন পুরান ঢাকার শাঁখারীবাজার মোড়ে নয়নসহ আমরা কর্মসূচি পালনকালে পুলিশ ও ছাত্রলীগ অতর্কিতভাবে হামলা করে। তখন আমার সহযোদ্ধা নয়ন বাছারকে ধরে ফেলে এবং পায়ে শর্টগান ঠেকিয়ে নির্মমভাবে গুলি করে। সেসময় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি আসাদুজ্জামান আসলামসহ আমরা নয়নের দুঃসময়ে পাশে ছিলাম। সেদিনের দৃশ্য চোখের সামনে ভেসে উঠলে শরীর শিউরে ওঠে। আমরা পুলিশের পোশাকধারী সেসব আওয়ামী নরপিশাচদের সর্বোচ্চ শাস্তি চাই।

তিনি আরও বলেন, সেসময় আন্দোলন চালাকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলকে নিয়ে ব্যাপক ষড়যন্ত্র চলছিল। আমাদের কাছে এরকম তথ্য ছিল যে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কাউকে ধরতে পারলে গুলি করে মেরে ফেলবে।

নয়নের আইনজীবী এম এ মজিদ মানিক বলেন, আমরা নয়নকে গুলি করার ঘটনায় আদালতে মামলার আবেদন করি। আদালত সন্তুষ্ট হয়ে মামলাটি এজাহার হিসেবে গ্রহণের আদেশ দিয়েছেন। আমরা ন্যায়বিচারের ব্যাপারী আশাবাদী।

বিডি প্রতিদিন/জুনাইদ 
 
এই বিভাগের আরও খবর
শিশু উন্নয়ন কেন্দ্রে ‘ক্যাফে ক্যাপটিভিটি’ কিডস শপ উদ্বোধন
শিশু উন্নয়ন কেন্দ্রে ‘ক্যাফে ক্যাপটিভিটি’ কিডস শপ উদ্বোধন
খুলনায় তাঁতীদল নেতাকে কুপিয়ে হত্যা
খুলনায় তাঁতীদল নেতাকে কুপিয়ে হত্যা
রাজধানীর শিক্ষাপ্রতিষ্ঠানে পরীক্ষামূলক অনলাইন ক্লাস শুরু
রাজধানীর শিক্ষাপ্রতিষ্ঠানে পরীক্ষামূলক অনলাইন ক্লাস শুরু
তেজগাঁওয়ে বিভিন্ন অপরাধে গ্রেফতার ৫২
তেজগাঁওয়ে বিভিন্ন অপরাধে গ্রেফতার ৫২
ঢাকায় বাড়তে পারে গরম
ঢাকায় বাড়তে পারে গরম
রাজধানীতে ৭০০ ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার
রাজধানীতে ৭০০ ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার
কেরানীগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
কেরানীগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
লালবাগে চারতলা ভবনের ছাদ থেকে পড়ে একজনের মৃত্যু
লালবাগে চারতলা ভবনের ছাদ থেকে পড়ে একজনের মৃত্যু
কাল থেকে ৪ সিটিতে হামের টিকা শুরু, যাদের না দেয়ার পরামর্শ
কাল থেকে ৪ সিটিতে হামের টিকা শুরু, যাদের না দেয়ার পরামর্শ
‘নগরবাসীর সক্রিয় সহযোগিতা ছাড়া ডেঙ্গু প্রতিরোধ সম্ভব নয়’
‘নগরবাসীর সক্রিয় সহযোগিতা ছাড়া ডেঙ্গু প্রতিরোধ সম্ভব নয়’
পরিচ্ছন্নতা কর্মীদের পুরস্কারের ঘোষণা সিটি প্রশাসকের
পরিচ্ছন্নতা কর্মীদের পুরস্কারের ঘোষণা সিটি প্রশাসকের
ঢাকাস্থ বৃহত্তর ময়মনসিংহ জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরামের আত্মপ্রকাশ
ঢাকাস্থ বৃহত্তর ময়মনসিংহ জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরামের আত্মপ্রকাশ
সর্বশেষ খবর
চুক্তি হতে হতে ভাঙল, শেষ মুহূর্তে কী ঘটল যুক্তরাষ্ট্র-ইরান বৈঠকে
চুক্তি হতে হতে ভাঙল, শেষ মুহূর্তে কী ঘটল যুক্তরাষ্ট্র-ইরান বৈঠকে

১ সেকেন্ড আগে | পূর্ব-পশ্চিম

দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রী সেলসিয়াস বাড়তে পারে
দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রী সেলসিয়াস বাড়তে পারে

১২ সেকেন্ড আগে | জাতীয়

এক বৈঠকেই সমাধান সম্ভব নয় কেন, ব্যাখ্যা তেহরানের
এক বৈঠকেই সমাধান সম্ভব নয় কেন, ব্যাখ্যা তেহরানের

৬ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

রোনালদোর গোলে শিরোপার আরও কাছে আল-নাসর
রোনালদোর গোলে শিরোপার আরও কাছে আল-নাসর

৯ মিনিট আগে | মাঠে ময়দানে

আলোচনা চালিয়ে যাবে ইরান ও যুক্তরাষ্ট্র, জানাল তেহরান
আলোচনা চালিয়ে যাবে ইরান ও যুক্তরাষ্ট্র, জানাল তেহরান

১৫ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

শিশু উন্নয়ন কেন্দ্রে ‘ক্যাফে ক্যাপটিভিটি’ কিডস শপ উদ্বোধন
শিশু উন্নয়ন কেন্দ্রে ‘ক্যাফে ক্যাপটিভিটি’ কিডস শপ উদ্বোধন

৩৩ মিনিট আগে | নগর জীবন

প্রচারণার মাধ্যমে হামের টিকাদান কর্মসূচিকে জনপ্রিয় করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
প্রচারণার মাধ্যমে হামের টিকাদান কর্মসূচিকে জনপ্রিয় করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

৪৩ মিনিট আগে | জাতীয়

সারা দেশে হামের টিকা কার্যক্রম শুরু ২০ এপ্রিল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
সারা দেশে হামের টিকা কার্যক্রম শুরু ২০ এপ্রিল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

৪৫ মিনিট আগে | মন্ত্রীকথন

ইরানে আসলে কী করতে চায় ইসরায়েল, খোলাসা করলেন নেতানিয়াহু
ইরানে আসলে কী করতে চায় ইসরায়েল, খোলাসা করলেন নেতানিয়াহু

৫৩ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

কানাডায় রাজশাহী ইউনিভার্সিটি এলুমনাই এসোসিয়েশন অফ আলবার্টার পিঠা উৎসব
কানাডায় রাজশাহী ইউনিভার্সিটি এলুমনাই এসোসিয়েশন অফ আলবার্টার পিঠা উৎসব

৫৪ মিনিট আগে | পরবাস

আফগানিস্তানে পিকনিক স্পটে গুলি, নিহত বেড়ে ১১
আফগানিস্তানে পিকনিক স্পটে গুলি, নিহত বেড়ে ১১

৫৮ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

খুলনায় তাঁতীদল নেতাকে কুপিয়ে হত্যা
খুলনায় তাঁতীদল নেতাকে কুপিয়ে হত্যা

১ ঘণ্টা আগে | নগর জীবন

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় নিহত ১
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

স্ত্রীকে হত্যার পর প্রতিবেশীকে লাশ উদ্ধারে স্বামীর ফোন
স্ত্রীকে হত্যার পর প্রতিবেশীকে লাশ উদ্ধারে স্বামীর ফোন

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

২০ হাজার টাকার বিনিময়ে ‘আয়াতুল্লাহ’ নামে একজনের নির্দেশে পিস্তল-গুলি বহন করছিলেন তারা
২০ হাজার টাকার বিনিময়ে ‘আয়াতুল্লাহ’ নামে একজনের নির্দেশে পিস্তল-গুলি বহন করছিলেন তারা

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

রাজধানীর শিক্ষাপ্রতিষ্ঠানে পরীক্ষামূলক অনলাইন ক্লাস শুরু
রাজধানীর শিক্ষাপ্রতিষ্ঠানে পরীক্ষামূলক অনলাইন ক্লাস শুরু

১ ঘণ্টা আগে | নগর জীবন

তেজগাঁওয়ে বিভিন্ন অপরাধে গ্রেফতার ৫২
তেজগাঁওয়ে বিভিন্ন অপরাধে গ্রেফতার ৫২

১ ঘণ্টা আগে | নগর জীবন

লেবাননে নিহত নারীর মরদেহ দেশে আনার ব্যাপারে যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
লেবাননে নিহত নারীর মরদেহ দেশে আনার ব্যাপারে যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১ ঘণ্টা আগে | মন্ত্রীকথন

লক্ষ্মীপুরে নারীদের মারধরের ভিডিও ভাইরাল, সম্ভাব্য মেয়র প্রার্থী গ্রেফতার
লক্ষ্মীপুরে নারীদের মারধরের ভিডিও ভাইরাল, সম্ভাব্য মেয়র প্রার্থী গ্রেফতার

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

হাসপাতালে অনেকটা সুস্থ আছেন ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু: একান্ত সচিব
হাসপাতালে অনেকটা সুস্থ আছেন ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু: একান্ত সচিব

১ ঘণ্টা আগে | জাতীয়

ফিলিস্তিন অ্যাকশন গ্রুপ নিষিদ্ধের প্রতিবাদে লন্ডনে বিক্ষোভ, গ্রেপ্তার ৫২৩
ফিলিস্তিন অ্যাকশন গ্রুপ নিষিদ্ধের প্রতিবাদে লন্ডনে বিক্ষোভ, গ্রেপ্তার ৫২৩

১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

সূর্যবংশীকে প্রশংসায় ভাসালেন পোলার্ড
সূর্যবংশীকে প্রশংসায় ভাসালেন পোলার্ড

১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

শাহ আমানতে দুইদিনে মধ্যপ্রাচ্যের ২৬টি ফ্লাইট ওঠানামা
শাহ আমানতে দুইদিনে মধ্যপ্রাচ্যের ২৬টি ফ্লাইট ওঠানামা

১ ঘণ্টা আগে | চট্টগ্রাম প্রতিদিন

গুজব ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান কাবার ইমামের
গুজব ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান কাবার ইমামের

১ ঘণ্টা আগে | ইসলামী জীবন

ইরাকের নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন নিজার আমেদি
ইরাকের নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন নিজার আমেদি

২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

জনগণের দুর্দশার কথা চিন্তা করে তেলের দাম বাড়ায়নি সরকার: সমাজকল্যাণমন্ত্রী
জনগণের দুর্দশার কথা চিন্তা করে তেলের দাম বাড়ায়নি সরকার: সমাজকল্যাণমন্ত্রী

২ ঘণ্টা আগে | মন্ত্রীকথন

প্রধানমন্ত্রী, যুবদল ও কালের কণ্ঠকে কৃতজ্ঞতা ডা. কামরুলের
প্রধানমন্ত্রী, যুবদল ও কালের কণ্ঠকে কৃতজ্ঞতা ডা. কামরুলের

২ ঘণ্টা আগে | জাতীয়

রাজধানীতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী
রাজধানীতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

২ ঘণ্টা আগে | হেলথ কর্নার

পিএসএল থেকে ছিটকে গিয়ে যা বললেন ইমন
পিএসএল থেকে ছিটকে গিয়ে যা বললেন ইমন

২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ইসি থেকে ১২৫ জনের মনোনয়ন সংগ্রহ
ইসি থেকে ১২৫ জনের মনোনয়ন সংগ্রহ

২ ঘণ্টা আগে | জাতীয়

সর্বাধিক পঠিত
ইরানের জব্দ সম্পদ ছাড়তে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র
ইরানের জব্দ সম্পদ ছাড়তে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র

১৯ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

২১ ঘণ্টার আলোচনায়ও ইরানের সঙ্গে সমঝোতা হয়নি: ভ্যান্স
২১ ঘণ্টার আলোচনায়ও ইরানের সঙ্গে সমঝোতা হয়নি: ভ্যান্স

৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

আর্জেন্টিনাকে ৩-০ গোলে হারিয়ে বিশ্বকাপে ব্রাজিল
আর্জেন্টিনাকে ৩-০ গোলে হারিয়ে বিশ্বকাপে ব্রাজিল

২০ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

যুদ্ধবিরতি আলোচনার মধ্যেই পাকিস্তানে ইরানের তিন কার্গো বিমানের রহস্যময় অবতরণ
যুদ্ধবিরতি আলোচনার মধ্যেই পাকিস্তানে ইরানের তিন কার্গো বিমানের রহস্যময় অবতরণ

৮ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

হরমুজে কোথায় কোথায় মাইন পাতা খুঁজেই পাচ্ছে না ইরান!
হরমুজে কোথায় কোথায় মাইন পাতা খুঁজেই পাচ্ছে না ইরান!

২২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

অস্তিত্ব টেকাতে যুদ্ধবিরতি ‘ভিক্ষা’ করছে ইরানের শাসকগোষ্ঠী, টেলিভিশন ভাষণে নেতানিয়াহু
অস্তিত্ব টেকাতে যুদ্ধবিরতি ‘ভিক্ষা’ করছে ইরানের শাসকগোষ্ঠী, টেলিভিশন ভাষণে নেতানিয়াহু

১০ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

কেমন আছেন মোজতবা খামেনি, জানা গেল সর্বশেষ শারীরিক অবস্থা
কেমন আছেন মোজতবা খামেনি, জানা গেল সর্বশেষ শারীরিক অবস্থা

১৮ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় কোন কোন বিষয় প্রাধান্য পেয়েছে জানাল ইরান
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় কোন কোন বিষয় প্রাধান্য পেয়েছে জানাল ইরান

৪ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা, এ পর্যন্ত কি কি হলো?
ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা, এ পর্যন্ত কি কি হলো?

১৫ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ক্ষমতা ছাড়ার আগে সবাইকে গণক্ষমা করবেন ট্রাম্প
ক্ষমতা ছাড়ার আগে সবাইকে গণক্ষমা করবেন ট্রাম্প

২০ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ইরান চুক্তি করুক বা না করুক ‌‘জয় আমাদেরই’: ট্রাম্প
ইরান চুক্তি করুক বা না করুক ‌‘জয় আমাদেরই’: ট্রাম্প

৮ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ইরানকে অস্ত্র দিলে চীনের জন্য ‘বড় সমস্যা’ তৈরি হবে, ট্রাম্পের হুঁশিয়ারি
ইরানকে অস্ত্র দিলে চীনের জন্য ‘বড় সমস্যা’ তৈরি হবে, ট্রাম্পের হুঁশিয়ারি

৮ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় শরীরে এইচআইভি জীবাণু পুশ
বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় শরীরে এইচআইভি জীবাণু পুশ

২০ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

কী হচ্ছে নাসায়, একের পর এক বিজ্ঞানীর মৃত্যু: কেউ বারান্দায় খুন, কেউ নিখোঁজ
কী হচ্ছে নাসায়, একের পর এক বিজ্ঞানীর মৃত্যু: কেউ বারান্দায় খুন, কেউ নিখোঁজ

২৩ ঘণ্টা আগে | বিজ্ঞান

যেভাবে মার্কিন আধিপত্যের মূল কাঠামো ধ্বংস করে দিয়েছে ইরান: রিপোর্ট
যেভাবে মার্কিন আধিপত্যের মূল কাঠামো ধ্বংস করে দিয়েছে ইরান: রিপোর্ট

২২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

পাকিস্তানে শুরু যুক্তরাষ্ট্র–ইরান শান্তি আলোচনা, ইরানকে ‘ব্যর্থ রাষ্ট্র’ বললেন ট্রাম্প
পাকিস্তানে শুরু যুক্তরাষ্ট্র–ইরান শান্তি আলোচনা, ইরানকে ‘ব্যর্থ রাষ্ট্র’ বললেন ট্রাম্প

১৫ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ইরানে হামলার জন্য বুশ-ওবামা-বাইডেনকেও চাপ দিয়েছিলো ইসরায়েল, ফাঁদে পড়লেন শুধু 'ট্রাম্প'
ইরানে হামলার জন্য বুশ-ওবামা-বাইডেনকেও চাপ দিয়েছিলো ইসরায়েল, ফাঁদে পড়লেন শুধু 'ট্রাম্প'

১৯ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

যুদ্ধবিরতি হলেও জ্বালানি সংকট থাকবে: পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরতি হলেও জ্বালানি সংকট থাকবে: পররাষ্ট্রমন্ত্রী

২৩ ঘণ্টা আগে | মন্ত্রীকথন

ছবিতে দেখুন: যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার আগে ইসলামাবাদে নিশ্ছিদ্র নিরাপত্তা
ছবিতে দেখুন: যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার আগে ইসলামাবাদে নিশ্ছিদ্র নিরাপত্তা

২২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

সৌদি আরবে যুদ্ধ বিমান পাঠাল পাকিস্তান
সৌদি আরবে যুদ্ধ বিমান পাঠাল পাকিস্তান

১৭ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ইরানের সঙ্গে চুক্তি ছাড়াই পাকিস্তান ছাড়লেন ভ্যান্স
ইরানের সঙ্গে চুক্তি ছাড়াই পাকিস্তান ছাড়লেন ভ্যান্স

২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ইরানের কাছে এখনও হাজার হাজার ক্ষেপণাস্ত্র মজুত: মার্কিন গোয়েন্দা প্রতিবেদন
ইরানের কাছে এখনও হাজার হাজার ক্ষেপণাস্ত্র মজুত: মার্কিন গোয়েন্দা প্রতিবেদন

১৮ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

যুদ্ধবিমান দিয়ে জেডি ভ্যান্সের বিমান পাহারা দিয়ে নেওয়ার দৃশ্য প্রকাশ
যুদ্ধবিমান দিয়ে জেডি ভ্যান্সের বিমান পাহারা দিয়ে নেওয়ার দৃশ্য প্রকাশ

১৯ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

আবারও ইরানের পরমাণু অস্ত্র নিয়ে অদ্ভূত দাবি করলেন নেতানিয়াহু
আবারও ইরানের পরমাণু অস্ত্র নিয়ে অদ্ভূত দাবি করলেন নেতানিয়াহু

১০ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

হরমুজ প্রণালি নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ‌‘চরম মতভেদ’
হরমুজ প্রণালি নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ‌‘চরম মতভেদ’

১১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

কুকুরের বিষ্ঠা পরিষ্কার করতে বলায় বৃদ্ধাকে মারধর, অভিযুক্ত তরুণীকে খুঁজছে পুলিশ
কুকুরের বিষ্ঠা পরিষ্কার করতে বলায় বৃদ্ধাকে মারধর, অভিযুক্ত তরুণীকে খুঁজছে পুলিশ

৬ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

দেড় বছর ধরে হাসিনা দিল্লিতে কেন, মোদি সরকারের কাছে প্রশ্ন তৃণমূল নেতার
দেড় বছর ধরে হাসিনা দিল্লিতে কেন, মোদি সরকারের কাছে প্রশ্ন তৃণমূল নেতার

২২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ইরানে আসলে কী করতে চায় ইসরায়েল, খোলাসা করলেন নেতানিয়াহু
ইরানে আসলে কী করতে চায় ইসরায়েল, খোলাসা করলেন নেতানিয়াহু

৪৯ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

প্রধানমন্ত্রী, যুবদল ও কালের কণ্ঠকে কৃতজ্ঞতা ডা. কামরুলের
প্রধানমন্ত্রী, যুবদল ও কালের কণ্ঠকে কৃতজ্ঞতা ডা. কামরুলের

২ ঘণ্টা আগে | জাতীয়

পরীক্ষায় তুমিও ফেল, ছয়মাস পর আমিও ফেল: শিক্ষামন্ত্রী
পরীক্ষায় তুমিও ফেল, ছয়মাস পর আমিও ফেল: শিক্ষামন্ত্রী

২৩ ঘণ্টা আগে | জাতীয়

প্রিন্ট সর্বাধিক
ওরা ১১ জন এক-এগারোর মূল ষড়যন্ত্রকারী
ওরা ১১ জন এক-এগারোর মূল ষড়যন্ত্রকারী

প্রথম পৃষ্ঠা

চোখের পানিতে ভাসছে আনন্দ হাউজিং
চোখের পানিতে ভাসছে আনন্দ হাউজিং

প্রথম পৃষ্ঠা

আস্তানায় জনতার হামলা কথিত পীর নিহত
আস্তানায় জনতার হামলা কথিত পীর নিহত

প্রথম পৃষ্ঠা

মাদক সাম্রাজ্যে ১৬২০ গডফাদার
মাদক সাম্রাজ্যে ১৬২০ গডফাদার

প্রথম পৃষ্ঠা

চাপে পড়েছেন দোকানিরা
চাপে পড়েছেন দোকানিরা

পেছনের পৃষ্ঠা

আজকের ভাগ্যচক্র
আজকের ভাগ্যচক্র

আজকের রাশি

তেলের জন্য পাম্পে এখনো চাপ, কমছে না ভোগান্তি
তেলের জন্য পাম্পে এখনো চাপ, কমছে না ভোগান্তি

পেছনের পৃষ্ঠা

সপরিবার নাটক দেখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
সপরিবার নাটক দেখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রথম পৃষ্ঠা

রূপগঞ্জে মাটিখেকো সিন্ডিকেটের তান্ডব
রূপগঞ্জে মাটিখেকো সিন্ডিকেটের তান্ডব

পেছনের পৃষ্ঠা

ফুল বিজুতে শুরু বর্ষবরণ
ফুল বিজুতে শুরু বর্ষবরণ

পেছনের পৃষ্ঠা

যুবদল নেতা পরিচয়ে চাঁদা দাবি চিকিৎসকের কাছে
যুবদল নেতা পরিচয়ে চাঁদা দাবি চিকিৎসকের কাছে

প্রথম পৃষ্ঠা

জাপানে বৈশাখী মেলায় আঁখি ও রুমি
জাপানে বৈশাখী মেলায় আঁখি ও রুমি

শোবিজ

কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে সার্কাস
কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে সার্কাস

শোবিজ

চ্যাম্পিয়নের পথে এগোচ্ছে বসুন্ধরা কিংস
চ্যাম্পিয়নের পথে এগোচ্ছে বসুন্ধরা কিংস

মাঠে ময়দানে

বিশ্ব তাকিয়ে ইসলামাবাদে
বিশ্ব তাকিয়ে ইসলামাবাদে

প্রথম পৃষ্ঠা

তিন মাসে রাজনৈতিক সহিংসতায় নিহত ৩৬
তিন মাসে রাজনৈতিক সহিংসতায় নিহত ৩৬

পেছনের পৃষ্ঠা

দলে নেই নতুন মুখ
দলে নেই নতুন মুখ

মাঠে ময়দানে

হেমন্তের জীবনের সেরা পুরস্কার নারকেল নাড়ু
হেমন্তের জীবনের সেরা পুরস্কার নারকেল নাড়ু

শোবিজ

নিউজিল্যান্ড সিরিজের টিকিট অনলাইনে
নিউজিল্যান্ড সিরিজের টিকিট অনলাইনে

মাঠে ময়দানে

চোটে ইমনের পিএসএল শেষ
চোটে ইমনের পিএসএল শেষ

মাঠে ময়দানে

সমাজ সংস্কারে ইসলামি শিক্ষার অবদান
সমাজ সংস্কারে ইসলামি শিক্ষার অবদান

সম্পাদকীয়

স্মৃতিকাতর পূর্ণিমা
স্মৃতিকাতর পূর্ণিমা

শোবিজ

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ত্রাণমন্ত্রী
হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ত্রাণমন্ত্রী

প্রথম পৃষ্ঠা

ড্রয়ে রিয়ালের শিরোপা পুনরুদ্ধার স্বপ্ন ফিকে
ড্রয়ে রিয়ালের শিরোপা পুনরুদ্ধার স্বপ্ন ফিকে

মাঠে ময়দানে

ইসরায়েলের ফাঁদে পড়লেন শুধু ট্রাম্প : জন কেরি
ইসরায়েলের ফাঁদে পড়লেন শুধু ট্রাম্প : জন কেরি

পূর্ব-পশ্চিম

ইরানের কাছে এখনো হাজার হাজার ক্ষেপণাস্ত্র মজুত
ইরানের কাছে এখনো হাজার হাজার ক্ষেপণাস্ত্র মজুত

পূর্ব-পশ্চিম

বাংলাদেশ কেন ‘আদর্শ রাষ্ট্র’ হতে পারছে না
বাংলাদেশ কেন ‘আদর্শ রাষ্ট্র’ হতে পারছে না

সম্পাদকীয়

ক্যানসার : বিবর্তনের গল্প
ক্যানসার : বিবর্তনের গল্প

সম্পাদকীয়

উল্টে যাওয়া সিএনজিতে বিপুল মাদক
উল্টে যাওয়া সিএনজিতে বিপুল মাদক

দেশগ্রাম

চাঁদের আঙিনা ঘুরে পৃথিবীতে ফিরলেন চার নভোচারী
চাঁদের আঙিনা ঘুরে পৃথিবীতে ফিরলেন চার নভোচারী

প্রথম পৃষ্ঠা