রাজধানীতে গত ২৪ ঘণ্টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে ৪৮০ জনকে গ্রেফতার এবং ৬০টি মামলা দায়ের করা হয়েছে।
শনিবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
এতে জানানো হয়, গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ ৪৭ জন, লালবাগ বিভাগ ২৫ জন, ওয়ারী বিভাগ ৫৮ জন, মতিঝিল বিভাগ ৪৬ জন, তেজগাঁও বিভাগ ৮৪ জন, মিরপুর বিভাগ ১১৬ জন, গুলশান বিভাগ ৪৭ জন, উত্তরা বিভাগ ৫০ জন, গোয়েন্দা বিভাগ ৫ জন এবং সিটিটিসি ২ জনকে গ্রেফতার করেছে।
এসময় তাদের কাছ থেকে ৭ কেজি ৪৮৮ গ্রাম গাঁজা, ৬ হাজার ৭৪৬ পিস ইয়াবা, ৩ গ্রাম হেরোইন, ৫ বোতল ফেন্সিডিল, একটি প্রাইভেটকার, একটি অ্যাম্বুলেন্স, একটি মোটরসাইকেল, ৫টি মোবাইল, একটি ভ্যানিটি ব্যাগ এবং মাদক বিক্রয়ের নগদ ১ লাখ ২৩ হাজার ৯০০ টাকা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
বিডি-প্রতিদিন/বিএম