অভিনেত্রী কবরী ও চলচ্চিত্রকার শাহজাহান চৌধুরী। দুজনের বাড়িই চট্টগ্রাম। যদিও এ নির্মাতার কোনো ছবিতে কবরীর অভিনয় করার সুযোগ হয়নি, তারপরও একই গ্রামের বাড়ি ও একই পেশার কারণে দুজনের মধ্যে গভীর সুসম্পর্ক ছিল। ‘তোমারই উপহার আমি চিরদিন’... ১৯৭৭ সালে মুক্তিপ্রাপ্ত ‘পিঞ্জর’ চলচ্চিত্রের সাবিনা ইয়াসমিনের কণ্ঠে এ গানটি শোনেননি এমন শ্রোতা খুব কমই পাওয়া যাবে। এ গানের গীতিকার ছিলেন শাহজাহান চৌধুরী। তিনি ছিলেন সাংবাদিক, সাহিত্যিক, গীতিকার, চিত্রনাট্যকার, সংলাপ রচয়িতা, কাহিনিকার ও চলচ্চিত্র পরিচালক। ষাট দশকের মাঝামাঝি থেকে আমাদের চলচ্চিত্রের সঙ্গে তিনি জড়িত ছিলেন। খান আতাউর রহমানের সহকারী পরিচালক হিসেবে তাঁর চলচ্চিত্রে আত্মপ্রকাশ। তিনি সুভাষ দত্ত, আজিজুর রহমানসহ অনেকের সঙ্গে কাজ করেছেন সহকারী পরিচালক হিসেবে। ১৯৭৭ সালে এককভাবে পরিচালনা করেন পিঞ্জর চলচ্চিত্র। এরপর শত্রু, উত্তরের ক্ষেপ, এক খণ্ড জমি, মধুমতি, আত্মদান চলচ্চিত্র পরিচালনা করেন। আমার সিনেমা জীবন নামে তাঁর লেখা একটি চলচ্চিত্র বিষয়ক গ্রন্থ প্রকাশিত হয়। এ গ্রন্থটি যে কোনো পাঠক পাঠ করলে জানতে পারবেন আমাদের চলচ্চিত্র ইন্ডাস্ট্রি সম্পর্কে। আমার সিনেমা জীবন গ্রন্থটি আমাদের চলচ্চিত্রের একটি ইতিহাস। ষাট, সত্তর এবং আশির দশকে আমাদের ঢাকার চলচ্চিত্র ইন্ডাস্ট্রির অনেক ধরনের তথ্য পাওয়া যাবে এ গ্রন্থটিতে। চলচ্চিত্র পরিচালক প্রযোজক শাহজাহান চৌধুরী বহু বছর থেকে আমেরিকায় প্রবাস জীবনযাপন করছেন। জন্ম ১৯৪৬ সালে ৩ জুলাই চট্টগ্রামে। বাংলা সাহিত্যে এম এ ডিগ্রি অর্জন করেন। গত শুক্রবার ছিল এই চলচ্চিত্রকারের জন্মদিন।
শিরোনাম
- আর্জেন্টিনার সামনে সেমিফাইনালের 'সহজ' রাস্তা, কেপ ভার্দে পার করলেই অপেক্ষা করছে যারা
- নকআউটে অস্ট্রেলিয়ার সামনে বড় চ্যালেঞ্জ, মিসরের দাপট
- পুঁচকে কেপ ভার্দের সমর্থনে 'পর্তু-জিল' জোট: মেসিদের বিদায় দেখতে একাট্টা যারা
- ম্যাচ শুরুর আগেই আজ যে কারণে জিতে গেছে আর্জেন্টিনা
- ফাঁদে আটকে ছটফট করা হরিণকে উদ্ধার বন বিভাগের
- রাজধানীর মিরপুর ও মুগদায় বিশেষ অভিযানে গ্রেফতার ৫৪
- গবেষণায় ২২৬ কোটি টাকা বরাদ্দ, গত অর্থবছরের চেয়ে ১৩ শতাংশ বেশি: ইউজিসি
- স্বাধীন গণমাধ্যম ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : তথ্য প্রতিমন্ত্রী
- ১৯৯০-এর ক্যামেরুন ট্র্যাজেডি কি আর্জেন্টিনার বিপক্ষে ফেরাবে পুঁচকে কেপ ভার্দে?
- ‘আগামীর অর্থনীতি ও কর্মসংস্থানের প্রধান চালিকাশক্তি হবে ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রি’
- জিয়াউর রহমান জাতীয় ঐক্য প্রতিষ্ঠা ও উন্নয়নের ভিত রচনা করেন: সমাজকল্যাণ মন্ত্রী
- আর্জেন্টিনা ম্যাচের আগেই বিশ্বকাপ জয়ের ঘোষণা কেপ ভার্দের
- আর্জেন্টিনাকে হারানোর ছক ফাঁস করল কেপ ভার্দে
- চর্যাপদ সাহিত্য একাডেমি পুরস্কার পেলেন ৬ লেখক
- গত ২০ বছরের ক্ষতি ৫ বছর কাজের মাধ্যমে পূরণ করে দিতে চাই: বিমান প্রতিমন্ত্রী
- বিদ্যালয় নেই তিন গ্রামে, জমি দানের ৯ বছরেও শুরু হয়নি নির্মাণকাজ
- গৌরনদী মডেল মসজিদের নির্মাণকাজ শুরুর দাবিতে মানববন্ধন
- বড় পর্দায় বিশ্বকাপ দেখার স্থানগুলোতে বিশেষ নজরদারি চালাবে ডিএমপি
- সুদানের এল-ওবেইদে মানবিক বিপর্যয় নিয়ে জাতিসংঘের ‘রেড অ্যালার্ট’
- ভারতীয় ভিসা নিয়ে বিশেষ বার্তা হাইকমিশনের
সোনালি দিনের নির্মাতা
শাহজাহান চৌধুরী
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর
আর্জেন্টিনার সামনে সেমিফাইনালের 'সহজ' রাস্তা, কেপ ভার্দে পার করলেই অপেক্ষা করছে যারা
৩৩ মিনিট আগে | মাঠে ময়দানে
পুঁচকে কেপ ভার্দের সমর্থনে 'পর্তু-জিল' জোট: মেসিদের বিদায় দেখতে একাট্টা যারা
২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে
খামেনির বিদায় প্রস্তুতির মাঝে দীর্ঘ আত্মগোপন থেকে প্রকাশ্যে আসলেন আইআরজিসি প্রধান
১৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
দেশজুড়ে সরকারি উদ্যোগে ছড়িয়ে দেওয়া হবে ‘সলেমানের সোলার সেচপাম্প’: মির্জা ফখরুল
১৩ ঘণ্টা আগে | মন্ত্রীকথন
গুঞ্জনের অবসান, খামেনিকে শেষ শ্রদ্ধা জানাতে প্রকাশ্যে এলেন আইআরজিসি প্রধান
২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম