বিশ্বকাপের শেষ বত্রিশের ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে গেছে মিসর। ম্যাচের ১৩তম মিনিটে মিসরকে লিড পাইয়ে দেন ইমান আশুর। এই ম্যাচে জিতলে প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট ম্যাচে জয়ের স্বাদ পাবে মিসরীয়রা।
এর আগে, ম্যাচের শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ নিজেদের কাছে রাখে মিসর। গোল হজমের পর অস্ট্রেলিয়া কয়েকটি আক্রমণ গড়লেও সেগুলো লক্ষ্যভেদ করতে পারেনি। এইডেন ও'নিল, ক্রিস্টিয়ান ভলপাতো, কনর মেটক্যালফের প্রচেষ্টা ব্যর্থ হয়। অন্যদিকে ওমর মারমুশও মিসরের ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিলেন, তবে তার শট লক্ষ্যভ্রষ্ট হয়।
সেখানে মিসরের জয়ের সম্ভাবনা ৬৫ শতাংশ, অতিরিক্ত সময়ে যাওয়ার সম্ভাবনা ২৫ শতাংশ এবং অস্ট্রেলিয়ার জয়ের সম্ভাবনা ১০ শতাংশ দেখানো হয়েছে।
শেষ ৩২-এর এই ম্যাচে জয়ী দল জায়গা করে নেবে বিশ্বকাপের শেষ ষোলোতে।
বিডি প্রতিদিন/কেএ