বিশ্বকাপ ফুটবলে গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে এশিয়ার দেশ দক্ষিণ কোরিয়া। এতে তোপের মুখে পড়েছে পুরো দল। তবে কোচ হং মিউং-বোর ওপর এতটা ক্ষুব্ধ যে, তাকে তারা দেশে অবাঞ্ছিত ঘোষণা করেছে। এমন পরিস্থিতিতে কোচ নিরাপত্তার অভাব বোধ করায় যুক্তরাষ্ট্রে পালিয়ে গেছেন বলে দাবি করেছে কোরিয়ার শীর্ষ দৈনিক চোয়ানবিজ। ব্যর্থ বিশ্বকাপ মিশন শেষে দেশে ফিরতেই তীব্র ক্ষোভ ও সমালোচনার মুখে পড়েন কোচ হং মিউং-বো। সমর্থকরা বিমানবন্দরে জড়ো হয়ে হং আউট স্লোগান দিতে থাকেন। তার বেতনের অর্থ ফেরত নেওয়ার দাবি কারা হয়েছে। গাড়িতে ওঠার সময় ইট-পাটকেলও ছুড়ে মারে তাকে।
সবকিছু চিন্তা করে কোচ এখন নিরাপদ আশ্রয়ে চলে গেছেন। দক্ষিণ কোরিয়া সরকার থেকে এ ব্যাপারে কোনো বক্তব্য দেওয়া হয়নি।