গোলকিপারদের নিয়ে খুব বেশি গল্প লেখা হয় না। আলোটা সাধারণত থাকে গোলদাতাদের ওপর। একজন স্ট্রাইকার একটি গোল করলেই গ্যালারি গর্জে ওঠে। কিন্তু একজন গোলরক্ষক ৯০ মিনিট ধরে গোলবার নিরাপদ রাখলে তা অনেক সময় পরিসংখ্যানের পাতাতেই সীমাবদ্ধ থাকে। অথচ ফুটবলের সবচেয়ে নীরব নায়করা অনেক সময় দাঁড়িয়ে থাকেন পোস্টের নিচেই। স্পেনের উনাই সিমন এবার সেই নীরবতার মধ্যেই লিখলেন বিশ্বকাপের নতুন ইতিহাস। অস্ট্রিয়াকে ৩-০ গোলে হারানোর ম্যাচে নিজেদের জাল অক্ষত রেখে বিশ্বকাপে টানা ৫১৯ মিনিট গোল হজম না করার বিশ্ব রেকর্ড গড়েছেন তিনি। ভেঙে দিয়েছেন ইতালির কিংবদন্তি ওয়াল্টার জেঙ্গার ১৯৯০ সালের রেকর্ড। জেঙ্গা সেবার টানা ৫১৭ মিনিট গোল হজম না করে রেকর্ড গড়েছিলেন। তিন দশকেরও বেশি সময় ধরে টিকে থাকা সেই কীর্তি এবার উনাই সিমন কেড়ে নিলেন। ২০২২ সালে কাতার বিশ্বকাপে জাপান ম্যাচের শেষ ৩৯ মিনিট থেকে শুরু হয়েছিল সিমনের যাত্রা। এরপর মরক্কোর বিপক্ষে শেষ ষোলোর লড়াই, আর ২০২৬ বিশ্বকাপে টানা চারটি ক্লিন শিট। এক ম্যাচ, দুই ম্যাচ, তিন ম্যাচ-সময় গড়িয়েছে, কিন্তু সিমনের জালে বল জড়াতে পারেনি বিশ্বের কোনো ফরোয়ার্ড। এ মুহূর্তে স্পেনের সবচেয়ে বড় আত্মবিশ্বাসের নাম উনাই সিমন। ফুটবলে বলা হয়, শিরোপা জিততে হলে একজন নির্ভরযোগ্য গোলরক্ষক খুব প্রয়োজন। স্পেনের কাছে সেই নির্ভরতার প্রতীক এখন ৫১৯ মিনিটের এক নীরব প্রাচীর। সেই প্রাচীরের নাম উনাই সিমন। তিনি প্রাচীরের মতো দাঁড়িয়ে থাকলে স্পেনকে হারাবে, সাধ্য কার? বিশ্বকাপে এ কারণেই স্পেন শীর্ষ ফেবারিট। গোলপোস্টের নিচে সেরা অস্ত্রটা যে তাদেরই।
শিরোনাম
- বদলে গেল ইংল্যান্ড-মেক্সিকো ম্যাচের সময়!
- আর্জেন্টিনার সামনে সেমিফাইনালের 'সহজ' রাস্তা, কেপ ভার্দে পার করলেই অপেক্ষা করছে যারা
- নকআউটে অস্ট্রেলিয়ার সামনে বড় চ্যালেঞ্জ, মিসরের দাপট
- পুঁচকে কেপ ভার্দের সমর্থনে 'পর্তু-জিল' জোট: মেসিদের বিদায় দেখতে একাট্টা যারা
- ম্যাচ শুরুর আগেই আজ যে কারণে জিতে গেছে আর্জেন্টিনা
- ফাঁদে আটকে ছটফট করা হরিণকে উদ্ধার বন বিভাগের
- রাজধানীর মিরপুর ও মুগদায় বিশেষ অভিযানে গ্রেফতার ৫৪
- গবেষণায় ২২৬ কোটি টাকা বরাদ্দ, গত অর্থবছরের চেয়ে ১৩ শতাংশ বেশি: ইউজিসি
- স্বাধীন গণমাধ্যম ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : তথ্য প্রতিমন্ত্রী
- ১৯৯০-এর ক্যামেরুন ট্র্যাজেডি কি আর্জেন্টিনার বিপক্ষে ফেরাবে পুঁচকে কেপ ভার্দে?
- ‘আগামীর অর্থনীতি ও কর্মসংস্থানের প্রধান চালিকাশক্তি হবে ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রি’
- জিয়াউর রহমান জাতীয় ঐক্য প্রতিষ্ঠা ও উন্নয়নের ভিত রচনা করেন: সমাজকল্যাণ মন্ত্রী
- আর্জেন্টিনা ম্যাচের আগেই বিশ্বকাপ জয়ের ঘোষণা কেপ ভার্দের
- আর্জেন্টিনাকে হারানোর ছক ফাঁস করল কেপ ভার্দে
- চর্যাপদ সাহিত্য একাডেমি পুরস্কার পেলেন ৬ লেখক
- গত ২০ বছরের ক্ষতি ৫ বছর কাজের মাধ্যমে পূরণ করে দিতে চাই: বিমান প্রতিমন্ত্রী
- বিদ্যালয় নেই তিন গ্রামে, জমি দানের ৯ বছরেও শুরু হয়নি নির্মাণকাজ
- গৌরনদী মডেল মসজিদের নির্মাণকাজ শুরুর দাবিতে মানববন্ধন
- বড় পর্দায় বিশ্বকাপ দেখার স্থানগুলোতে বিশেষ নজরদারি চালাবে ডিএমপি
- সুদানের এল-ওবেইদে মানবিক বিপর্যয় নিয়ে জাতিসংঘের ‘রেড অ্যালার্ট’
৫১৯ মিনিটের দেয়াল তুলে উনাই সিমনের বিশ্ব রেকর্ড
ক্রীড়া ডেস্ক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর
আর্জেন্টিনার সামনে সেমিফাইনালের 'সহজ' রাস্তা, কেপ ভার্দে পার করলেই অপেক্ষা করছে যারা
১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে
পুঁচকে কেপ ভার্দের সমর্থনে 'পর্তু-জিল' জোট: মেসিদের বিদায় দেখতে একাট্টা যারা
৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে
খামেনির বিদায় প্রস্তুতির মাঝে দীর্ঘ আত্মগোপন থেকে প্রকাশ্যে আসলেন আইআরজিসি প্রধান
১৫ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
দেশজুড়ে সরকারি উদ্যোগে ছড়িয়ে দেওয়া হবে ‘সলেমানের সোলার সেচপাম্প’: মির্জা ফখরুল
১৪ ঘণ্টা আগে | মন্ত্রীকথন
গুঞ্জনের অবসান, খামেনিকে শেষ শ্রদ্ধা জানাতে প্রকাশ্যে এলেন আইআরজিসি প্রধান
৪ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম