কিছু জয় শুধু একটি ম্যাচ জেতার আনন্দ এনে দেয় না। বদলে দেয় একটি দেশের ফুটবল ইতিহাস। ভেঙে দেয় কয়েক প্রজন্মের অপেক্ষা। কানাডার ভ্যানকুভারের বৃষ্টিভেজা রাতে সুইজারল্যান্ড ঠিক এমনই এক ইতিহাস লিখল। আলজেরিয়াকে ২-০ গোলে হারিয়ে বিশ্বকাপের নকআউট পর্বে ৮৮ বছরের জয়ের খরা কাটিয়েছে সুইসরা। ১৯৩৮ সালের পর এবারই প্রথম বিশ্বকাপের নকআউট ম্যাচ জয়ের স্বাদ পেল ইউরোপের দেশটি। সেই দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে এখন তাদের চোখ আরও অনেক দূরে। ম্যাচ শেষে সুইজারল্যান্ডের নায়ক দান এনদোয়ের কণ্ঠে ছিল আরও বড় স্বপ্নের ঘোষণা, ‘আমরা আমাদের দেশের ইতিহাসের একটি নতুন পৃষ্ঠা লিখেছি। কিন্তু আমরা এখানেই থামতে চাই না। আমরা চাই, পুরো দেশ আরও স্বপ্ন দেখুক। পরের প্রতিপক্ষ যে-ই হোক, আমরা প্রস্তুত।’ আলজেরিয়ার বিপক্ষে সুইজারল্যান্ডের জয়টা ছিল পরিণত ফুটবলের এক দারুণ উদাহরণ। ব্রিল এম্বোলো প্রথম গোল করে পথ দেখান। পরে এনদোয়ের গোল নিশ্চিত করে শেষ ষোলোর টিকিট। আক্রমণে যেমন ছিল ধার, তেমনি রক্ষণেও ছিল শৃঙ্খলা। চলতি বিশ্বকাপে প্রথমবারের মতো কোনো গোল না খেয়ে মাঠ ছাড়ে দলটি। সুইজারল্যান্ডের এই দলটির সবচেয়ে বড় শক্তি ভারসাম্য। তরুণদের উদ্যম আর অভিজ্ঞদের ধৈর্য একসঙ্গে মিশেছে দারুণভাবে। মাত্র ২৫ বছর বয়সি এনদোয়ে শুরুর একাদশের দ্বিতীয় কনিষ্ঠ খেলোয়াড়। আবার আকাঞ্জি, এম্বোলোদের অভিজ্ঞতা কঠিন মুহূর্তে দলকে শান্ত রাখছে। চলতি বিশ্বকাপে সুইজারল্যান্ডের চার ম্যাচে পাঁচজন ভিন্ন ফুটবলার গোল করেছেন। অর্থাৎ প্রতিপক্ষের জন্য কোনো একজনকে আটকে রাখাই যথেষ্ট নয়। দলটি আক্রমণে যেমন বৈচিত্র্যময়, তেমনি রক্ষণেও দিনে দিনে আরও শক্তিশালী হয়ে উঠছে। আরেকটি বিষয়ও সুইজারল্যান্ডের জন্য বাড়তি সুবিধা এনে দিয়েছে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্বাগতিক কানাডাকে হারানোর পর তারা ভ্যানকুভারেই অবস্থান করছে। ফলে নতুন শহরে ভ্রমণের ক্লান্তি ছাড়া একই পরিবেশে পরের ম্যাচ খেলতে পারবে। শেষ ষোলোতে তাদের প্রতিপক্ষ হবে কলম্বিয়া অথবা ঘানা। সুইজারল্যান্ড এখন আর শুধু একটি ম্যাচ জয়ের আনন্দে আটকে নেই। ৮৮ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বুঝিয়ে দিয়েছে, এই বিশ্বকাপে তারা কেবল ইতিহাস লিখতেই আসেনি, আরও অনেক দূর যাওয়ার স্বপ্ন নিয়েই মাঠে নেমেছে।
শিরোনাম
- বদলে গেল ইংল্যান্ড-মেক্সিকো ম্যাচের সময়!
- আর্জেন্টিনার সামনে সেমিফাইনালের 'সহজ' রাস্তা, কেপ ভার্দে পার করলেই অপেক্ষা করছে যারা
- নকআউটে অস্ট্রেলিয়ার সামনে বড় চ্যালেঞ্জ, মিসরের দাপট
- পুঁচকে কেপ ভার্দের সমর্থনে 'পর্তু-জিল' জোট: মেসিদের বিদায় দেখতে একাট্টা যারা
- ম্যাচ শুরুর আগেই আজ যে কারণে জিতে গেছে আর্জেন্টিনা
- ফাঁদে আটকে ছটফট করা হরিণকে উদ্ধার বন বিভাগের
- রাজধানীর মিরপুর ও মুগদায় বিশেষ অভিযানে গ্রেফতার ৫৪
- গবেষণায় ২২৬ কোটি টাকা বরাদ্দ, গত অর্থবছরের চেয়ে ১৩ শতাংশ বেশি: ইউজিসি
- স্বাধীন গণমাধ্যম ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : তথ্য প্রতিমন্ত্রী
- ১৯৯০-এর ক্যামেরুন ট্র্যাজেডি কি আর্জেন্টিনার বিপক্ষে ফেরাবে পুঁচকে কেপ ভার্দে?
- ‘আগামীর অর্থনীতি ও কর্মসংস্থানের প্রধান চালিকাশক্তি হবে ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রি’
- জিয়াউর রহমান জাতীয় ঐক্য প্রতিষ্ঠা ও উন্নয়নের ভিত রচনা করেন: সমাজকল্যাণ মন্ত্রী
- আর্জেন্টিনা ম্যাচের আগেই বিশ্বকাপ জয়ের ঘোষণা কেপ ভার্দের
- আর্জেন্টিনাকে হারানোর ছক ফাঁস করল কেপ ভার্দে
- চর্যাপদ সাহিত্য একাডেমি পুরস্কার পেলেন ৬ লেখক
- গত ২০ বছরের ক্ষতি ৫ বছর কাজের মাধ্যমে পূরণ করে দিতে চাই: বিমান প্রতিমন্ত্রী
- বিদ্যালয় নেই তিন গ্রামে, জমি দানের ৯ বছরেও শুরু হয়নি নির্মাণকাজ
- গৌরনদী মডেল মসজিদের নির্মাণকাজ শুরুর দাবিতে মানববন্ধন
- বড় পর্দায় বিশ্বকাপ দেখার স্থানগুলোতে বিশেষ নজরদারি চালাবে ডিএমপি
- সুদানের এল-ওবেইদে মানবিক বিপর্যয় নিয়ে জাতিসংঘের ‘রেড অ্যালার্ট’
আরও দূরের পথ দেখছে সুইজারল্যান্ড
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর
আর্জেন্টিনার সামনে সেমিফাইনালের 'সহজ' রাস্তা, কেপ ভার্দে পার করলেই অপেক্ষা করছে যারা
১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে
পুঁচকে কেপ ভার্দের সমর্থনে 'পর্তু-জিল' জোট: মেসিদের বিদায় দেখতে একাট্টা যারা
৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে
খামেনির বিদায় প্রস্তুতির মাঝে দীর্ঘ আত্মগোপন থেকে প্রকাশ্যে আসলেন আইআরজিসি প্রধান
১৫ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
দেশজুড়ে সরকারি উদ্যোগে ছড়িয়ে দেওয়া হবে ‘সলেমানের সোলার সেচপাম্প’: মির্জা ফখরুল
১৪ ঘণ্টা আগে | মন্ত্রীকথন
গুঞ্জনের অবসান, খামেনিকে শেষ শ্রদ্ধা জানাতে প্রকাশ্যে এলেন আইআরজিসি প্রধান
৪ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম