শেষ বত্রিশের ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে এগিয়ে গেছে মিসর। ম্যাচের ১৩ মিনিটে মিসরকে লিড পাইয়ে দিয়েছেন ইমান আশুর।
ফ্রি-কিক থেকে দারুণ এক পরিকল্পিত আক্রমণ সাজায় মিসর। মোহাম্মদ সালাহ সরাসরি শট না নিয়ে আশুরকে ছোট পাস দেন। আশুরের প্রথম শটটি প্রতিপক্ষের ডিফেন্ডারের গায়ে লেগে ফিরে আসে।
তবে বলটি বিপদমুক্ত করতে পারেনি অস্ট্রেলিয়া। আবারও বল ভেসে আসে বক্সে, আর পেছনের পোস্টে ওঁত পেতে থাকা আশুর এবার নিখুঁত হেডে বল জালে জড়ান।
বিডি প্রতিদিন/কেএ