ল’ রিপোর্টার্স ফোরামের (এলআরএফ) নির্বাচনে ২০২৬-২৭ মেয়াদে সভাপতি নির্বাচিত হয়েছেন ইংরেজি দৈনিক অবজারভারের সিনিয়র রিপোর্টার মুহাম্মদ ইয়াছিন এবং সাধারণ সম্পাদক হয়েছেন বাংলাদেশ প্রতিদিনের সিনিয়র রিপোর্টার আরাফাত মুন্না।গতকাল সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির দক্ষিণ হলে ভোট গ্রহণ শেষে প্রধান নির্বাচন কমিশনার ও আরটিভির হেড অব নিউজ ইলিয়াস হোসেন নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। এর আগে ফোরামের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, বিশেষ অতিথি ছিলেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল। সভায় সভাপতিত্ব করেন বিদায়ি কমিটির সভাপতি হাসান জাবেদ। সভা শেষে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনি ফলাফল ঘোষণার সময় উপস্থিত ছিলেন কমিশনের অপর দুই সদস্য এটিএন নিউজের হেড অব নিউজ মাশহুদুল হক ও সিনিয়র সদস্য সাজেদুল হক। কমিশনকে সাচিবিক সহায়তা দেন বাংলানিউজের স্পেশাল করেসপন্ডেন্ট ইলিয়াছ সরকার। ঘোষিত ফলাফল অনুযায়ী আইন, বিচার, সংবিধান ও মানবাধিকার বিষয়ক সাংবাদিকদের সংগঠন ল’ রিপোর্টার্স ফোরামের কার্যনির্বাহী কমিটিতে আরও নির্বাচিত হয়েছেন সহসভাপতি সমকালের আবু সালেহ রনি, যুগ্ম সম্পাদক বাংলানিউজের তানভীর আহমেদ, কোষাধ্যক্ষ চ্যানেল টোয়েন্টিফোরের মনজুর হোসাইন, সাংগঠনিক সম্পাদক টাইমস অব বাংলাদেশের আহমেদ আল আমীন, দপ্তর সম্পাদক খবরের কাগজের মাহমুদুল আলম, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের জাহিদুল বাশার এবং কার্যনির্বাহী সদস্যপদে চ্যানেল ওয়ানের জান্নাতুল ফেরদৌসী মানু ও আমাদের সময়ের আসাদুর রহমান।
ফোরামের বার্ষিক সাধারণ সভায় বক্তব্য রাখেন বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক মোহাম্মদ আলী, বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য নাসির উদ্দিন আহমেদ অসীম, মোহাম্মদ শিশির মনির প্রমুখ। সভা সঞ্চালনা করেন বিদায়ী কমিটির সম্পাদক মনিরুজ্জামান মিশন। এ সময় অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক, ফোরামের প্রতিষ্ঠাতা আহ্বায়ক মনোজ কান্তি রায়, প্রতিষ্ঠাতা সদস্যসচিব কাজী আবদুল হান্নান, ফোরামের সাবেক সভাপতি স্বপন দাশগুপ্ত, সালেহ উদ্দিন, এম বদি-উজ-জামান, আশুতোষ সরকার, সাঈদ আহমেদ খান, ওয়াকিল আহমেদ হিরণ, শামীমা আক্তার ও আশরাফ উল আলম প্রমুখ উপস্তিত ছিলেন।