রাজধানীতে বিশেষ অভিযান চালিয়ে ৪৬৮ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত সময়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ৬৮টি মামলা করা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপির এডিসি (মিডিয়া) নিয়াজ মেহেদী।
তিনি বলেন, রমনা বিভাগ ৪১ জন, লালবাগ বিভাগ ২৬ জন, ওয়ারী বিভাগ ৫২ জন, মতিঝিল বিভাগ ৪৮ জন, তেজগাঁও বিভাগ ৫৫ জন, মিরপুর বিভাগ ৯৭ জন, গুলশান বিভাগ ৩৯ জন, উত্তরা বিভাগ ৬৩ জন, হাজারীবাগ ১৭ জন, যাত্রাবাড়ী ২৭ জন এবং ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তিনজনকে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে ৪৮ কেজি ১০০ গ্রাম গাঁজা, ৫ হাজার ২১৮ পিস ইয়াবা ট্যাবলেট, ১৫ পুরিয়া হেরোইন, ৪ বোতল ফেনসিডিল, একটি চাপাতি, চাকু, রশি, দুটি ইনজেকশন প্যাথেডিন, ২৪টি মোবাইল ফোন, মাদকদ্রব্য সেবনের সরঞ্জামাদি, বিভিন্ন প্রজাতির ১ হাজার ১০৪টি প্রাণী, ৭৫ কেজি লেবু ও একটি মেমো উদ্ধার করা হয়।