প্রবেশপত্রসংক্রান্ত জটিলতার কারণে এইচএসসি পরীক্ষার প্রথম দিনে অংশ নিতে পারেননি বগুড়া ও নাটোরের দুই কলেজের ১৮ শিক্ষার্থী। তবে বিশেষ ব্যবস্থায় তাদের রেজিস্ট্রেশন সম্পন্ন করে আজ থেকে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দিচ্ছে রাজশাহী শিক্ষা বোর্ড। গতকাল রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক শামীম আরা চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সংশ্লিষ্ট ১৮ শিক্ষার্থীর রেজিস্ট্রেশন সম্পন্ন করা হয়েছে। ফলে তারা আজ (শনিবার) অনুষ্ঠিতব্য বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা থেকে অংশ নিতে পারবেন। শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থান মাহীসওয়ার ডিগ্রি কলেজের ১০ জন এবং নাটোরের লালপুর উপজেলার আবদুলপুর সরকারি কলেজের আটজন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার ফরম পূরণের টাকা কলেজের দায়িত্বপ্রাপ্ত কর্মচারীদের কাছে জমা দিয়েছিলেন। অভিযোগ রয়েছে, ওই অর্থ সময়মতো শিক্ষা বোর্ডে জমা না দেওয়ায় তাদের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়নি। ফলে প্রবেশপত্র ইস্যু না হওয়ায় বৃহস্পতিবার অনুষ্ঠিত বাংলা প্রথম পত্র পরীক্ষায় অংশ নিতে পারেননি তারা। অধ্যাপক শামীম আরা চৌধুরী জানান, বাদ পড়া পরীক্ষার্থীদের বাংলা প্রথম পত্র পরীক্ষা দেওয়ার বিষয়ে পরে ব্যবস্থা নেওয়া হবে। তারা এখন বাংলা দ্বিতীয় পত্র দিয়ে পরীক্ষা শুরু করছেন। যেসব শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেননি, তাদের সিলেবাস অনুযায়ী প্রশ্নপত্র প্রস্তুত আছে। উল্লেখ্য, এইচএসসি পরীক্ষার প্রথম দিন রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে মোট ২ হাজার ৪৯৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন, যা মোট পরীক্ষার্থীর ২ দশমিক ২১ শতাংশ।
শিরোনাম
- বদলে গেল ইংল্যান্ড-মেক্সিকো ম্যাচের সময়!
- আর্জেন্টিনার সামনে সেমিফাইনালের 'সহজ' রাস্তা, কেপ ভার্দে পার করলেই অপেক্ষা করছে যারা
- নকআউটে অস্ট্রেলিয়ার সামনে বড় চ্যালেঞ্জ, মিসরের দাপট
- পুঁচকে কেপ ভার্দের সমর্থনে 'পর্তু-জিল' জোট: মেসিদের বিদায় দেখতে একাট্টা যারা
- ম্যাচ শুরুর আগেই আজ যে কারণে জিতে গেছে আর্জেন্টিনা
- ফাঁদে আটকে ছটফট করা হরিণকে উদ্ধার বন বিভাগের
- রাজধানীর মিরপুর ও মুগদায় বিশেষ অভিযানে গ্রেফতার ৫৪
- গবেষণায় ২২৬ কোটি টাকা বরাদ্দ, গত অর্থবছরের চেয়ে ১৩ শতাংশ বেশি: ইউজিসি
- স্বাধীন গণমাধ্যম ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : তথ্য প্রতিমন্ত্রী
- ১৯৯০-এর ক্যামেরুন ট্র্যাজেডি কি আর্জেন্টিনার বিপক্ষে ফেরাবে পুঁচকে কেপ ভার্দে?
- ‘আগামীর অর্থনীতি ও কর্মসংস্থানের প্রধান চালিকাশক্তি হবে ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রি’
- জিয়াউর রহমান জাতীয় ঐক্য প্রতিষ্ঠা ও উন্নয়নের ভিত রচনা করেন: সমাজকল্যাণ মন্ত্রী
- আর্জেন্টিনা ম্যাচের আগেই বিশ্বকাপ জয়ের ঘোষণা কেপ ভার্দের
- আর্জেন্টিনাকে হারানোর ছক ফাঁস করল কেপ ভার্দে
- চর্যাপদ সাহিত্য একাডেমি পুরস্কার পেলেন ৬ লেখক
- গত ২০ বছরের ক্ষতি ৫ বছর কাজের মাধ্যমে পূরণ করে দিতে চাই: বিমান প্রতিমন্ত্রী
- বিদ্যালয় নেই তিন গ্রামে, জমি দানের ৯ বছরেও শুরু হয়নি নির্মাণকাজ
- গৌরনদী মডেল মসজিদের নির্মাণকাজ শুরুর দাবিতে মানববন্ধন
- বড় পর্দায় বিশ্বকাপ দেখার স্থানগুলোতে বিশেষ নজরদারি চালাবে ডিএমপি
- সুদানের এল-ওবেইদে মানবিক বিপর্যয় নিয়ে জাতিসংঘের ‘রেড অ্যালার্ট’
রাজশাহী শিক্ষা বোর্ড
আজ বিশেষ ব্যবস্থায় পরীক্ষা দিচ্ছেন ১৮ এইচএসসি পরীক্ষার্থী
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর
আর্জেন্টিনার সামনে সেমিফাইনালের 'সহজ' রাস্তা, কেপ ভার্দে পার করলেই অপেক্ষা করছে যারা
১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে
পুঁচকে কেপ ভার্দের সমর্থনে 'পর্তু-জিল' জোট: মেসিদের বিদায় দেখতে একাট্টা যারা
৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে
খামেনির বিদায় প্রস্তুতির মাঝে দীর্ঘ আত্মগোপন থেকে প্রকাশ্যে আসলেন আইআরজিসি প্রধান
১৫ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
দেশজুড়ে সরকারি উদ্যোগে ছড়িয়ে দেওয়া হবে ‘সলেমানের সোলার সেচপাম্প’: মির্জা ফখরুল
১৪ ঘণ্টা আগে | মন্ত্রীকথন
গুঞ্জনের অবসান, খামেনিকে শেষ শ্রদ্ধা জানাতে প্রকাশ্যে এলেন আইআরজিসি প্রধান
৪ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম