রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে ২৫ জনকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ।
গতকাল শুক্রবার থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
আজ শনিবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
গ্রেফতারকৃতরা হলো— মো. মনিরুল ইসলাম (২৪), দেবাশীশ রায় (৪১), মো. রাসেল হোসেন (৩৬), বিল্টন দে (৩২), মামুন পেদা (৩৬), মো. মাসুদ হাওলাদার (২৫), আরিফ খাঁ (২৮), শাকিল (২৬), মো. সাজ্জাদ হোসেন জেবিন (৩০), মো. জাহাঙ্গীর আলম সুজন (৩৫), মো. নজরুল ইসলাম (৩২), মো. রাব্বি (৩০), মো. রাব্বি ওরফে ডিব্বা রাব্বি (২৭), মো. ওমর ফারুক (২১), মেহেদী হাসান আশিক (২১), মুন্না (২১), রাফি (১৯), আরিফ (২৪), রাকিব হোসেন (২৫), মো. রনি, রাব্বি (১৯), হৃদয় খাঁ (২৭), মো. মাহিন (৩২), আবুল কেরামত মো. জোনায়েদ ও মো. রায়হান।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, তাদের মধ্যে ছয়জনকে নিয়মিত মামলায়, তিনজনকে পুরানো মামলায়, দু’জনকে পরোয়ানামূলে এবং ১৪ জনকে ডিএমপি অধ্যাদেশ মোতাবেক গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।
বিডি-প্রতিদিন/জেডআর