বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা-২ আসনের এমপি প্রার্থী আমান উল্লাহ আমান বলেছেন, ফ্যাসিবাদী শক্তি মোকাবিলায় জনগণ সক্রিয় থাকবে। জনগণের শক্তি সব সময়ই বড়। ফ্যাসিবাদী হুমকি যতই আসুক, তা রুখতে মাঠে থাকবে জনগণ। গতকাল দুপুরে কেরানীগঞ্জের রামেরকান্দা সরকারি ইস্পাহানি ডিগ্রি কলেজে নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আমান উল্লাহ আমান বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠন শাটডাউন কর্মসূচি কেন্দ্র করে দেশে অশান্তি ছড়ানোর চেষ্টা করছে। বিভিন্ন এলাকায় বাসে আগুন এবং ককটেল বিস্ফোরণের ঘটনায় জনমনে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। তবে ফ্যাসিস্ট হাসিনার কথিত কর্মসূচি জনগণ রুখে দেবে। দেশের মানুষ এখন ভয়ভীতি পায় না। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘তোমরাই দেশের ভবিষ্যৎ। তোমাদের হাতে আগামী দিনের বাংলাদেশ। তাই প্রতিটি পদক্ষেপ হতে হবে দায়িত্বশীল, সচেতন ও সাহসী। বিএনপি ক্ষমতায় এলে কেরানীগঞ্জে একটি বিজ্ঞান ও প্রকৌশল বিশ্ববিদ্যালয় এবং আধুনিক হাসপাতাল প্রতিষ্ঠা করা হবে, ইনশাআল্লাহ।’ অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
শিরোনাম
- তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়েছে খেলাফত মজলিস
- সিরিয়ার সঙ্গে যুদ্ধ অনিবার্য: ইসরায়েলি মন্ত্রী
- ভেনেজুয়েলার ন্যাশনাল গার্ড মানবতাবিরোধী অপরাধ করেছে: জাতিসংঘ
- জাতি একটি ভালো নির্বাচনের অপেক্ষায় আছে: দুলু
- রেকর্ড ৯০১ বিলিয়ন ডলারের প্রতিরক্ষা ব্যয় বিল পাস যুক্তরাষ্ট্রের
- মাইজভাণ্ডারী যুব ফোরামের উদ্যোগে ‘ক্যারিয়ার গাইডেন্স’ সেমিনার
- লালমনিরহাটে জন্মান্ধ হাফেজার পাশে বিএনপি নেতা দুলু
- চীন-ভারতসহ কয়েকটি দেশের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত শুল্কারোপ মেক্সিকোর
- বরিশালে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্টের মতবিনিময় সভা
- লাইব্রেরি ব্যবস্থাপনায় এআই প্রযুক্তি নতুন অধ্যায়ের সূচনা : প্রধান উপদেষ্টা
- বালিয়াকান্দিতে মহানাম যজ্ঞানুষ্ঠান
- এক নজরে তফসিল
- ফ্ল্যাট জালিয়াতি : টিউলিপের বিরুদ্ধে দুদকের চার্জশিট
- তফসিল ঘোষণায় যা বললেন সিইসি
- শ্রীমঙ্গলে হারমোনি ফেস্টিভ্যাল উপলক্ষে বর্ণাঢ্য র্যালি
- মীরসরাইয়ে দু’পক্ষের সংঘর্ষে একজনের মৃত্যু
- প্রচারণা চলবে ২২ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি
- প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি
- 'তফসিল ঘোষণার পর রাস্তায় নামলে কঠোরভাবে দমন করা হবে'
- রুল খারিজ, জোট করলেও নিজ দলীয় প্রতীকেই ভোট করতে হবে : হাইকোর্ট
আমান উল্লাহ আমান
ফ্যাসিবাদী শক্তি মোকাবিলায় জনগণ সক্রিয় থাকবে
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর