সরকারি সফরে শনিবার সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন বাংলাদেশ বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। গতকাল আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এতে বলা হয়, বিমানবাহিনী প্রধান সংযুক্ত আরব আমিরাতের এয়ার ফোর্স অ্যান্ড এয়ার ডিফেন্স কমান্ডারের আমন্ত্রণে ১৬ থেকে ২০ নভেম্বর পর্যন্ত দেশটি সফর করবেন। সফরকালে তিনি দুবাই ইন্টারন্যাশনাল এয়ার চিফস কনফারেন্স ২০২৫ ও দুবাই এয়ার শো ২০২৫-এ অংশগ্রহণ করবেন। এ ছাড়া তিনি বিভিন্ন দেশের বিমানবাহিনী প্রধান ও ঊর্ধ্বতন সামরিক বা বেসামরিক ব্যক্তিদের সঙ্গে পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা ও মতবিনিময় করবেন। উল্লেখ্য, বিমানবাহিনী প্রধান সফর শেষে ২০ নভেম্বর দেশে ফিরবেন বলে বিবৃতিতে বলা হয়েছে।
শিরোনাম
- তফসিল ও নির্বাচনের তারিখ নিয়ে বিভ্রান্তি না ছড়াতে অনুরোধ
- শপিং রিসার্চ : কী আছে চ্যাটপিটির নতুন এই ফিচারে?
- তফসিল ও ভোটের তারিখ নিয়ে বিভ্রান্তি না ছড়াতে ইসির অনুরোধ
- বন্দর রক্ষার দাবিতে রাজধানীতে মশাল মিছিল
- ১৬ বছর বয়সী যমজ দুই ভাইয়ে সঙ্গে আর্সেনালের চুক্তি
- নিরাপত্তা লঙ্ঘন: মিশন থেকে বাদ রুশ নভোচারী
- মেসির বিশ্বকাপ ফেভারিটের তালিকায় রোনালদোর পর্তুগাল নেই
- ফ্যাসিবাদীরা বিদায় নিলেও দেশ ফ্যাসিবাদমুক্ত হয়নি: জামায়াত আমির
- মানবসেবার মধ্যেই লুকিয়ে আছে প্রকৃত দেশপ্রেমের শক্তি: মাসুদ সাঈদী
- ১২ দলীয় জোটের সংবাদ সম্মেলন ৮ ডিসেম্বর
- জাবিতে রঙিন ডানায় মুখর প্রজাপতি মেলা
- হাটহাজারী ও পটিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুই যুবকের
- আমরা কোনো ভুল করতে চাই না: চরমোনাই পীর
- চট্টগ্রাম বন্দর বিদেশিদের কাছে ইজারা চুক্তি বাতিলের দাবি
- এভারকেয়ার থেকে মায়ের বাসায় জুবাইদা রহমান
- আইইউবিএটি ক্যারিয়ার ফেস্টিভ্যাল ২০২৫-এ ১৩০ প্রতিষ্ঠান
- বেগম জিয়ার অসুস্থতার সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই: খসরু
- গৌরনদীতে ডাকাত সন্দেহে আটক চার যুবক জেলে
- ৯ম পে-স্কেল; ১৫ ডিসেম্বরের মধ্যে গেজেট না হলে কর্মবিরতির ঘোষণা
- কেরালায় মস্তিষ্কখেকো অ্যামিবা সংক্রমণে ৪২ জনের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাত সফরে গেলেন বিমানবাহিনী প্রধান
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর