এলপি গ্যাসের লিকেজ থেকে নারায়ণগঞ্জের জেরা মেঘনাঘাট পাওয়ার লিমিটেডের ক্যান্টিনে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছেন, অগ্নিকাণ্ডে বিদ্যুৎকেন্দ্রটির উৎপাদনে কোনো প্রভাব পড়েনি। গতকাল জেরা মেঘনাঘাট পাওয়ার লিমিটেডের (জেএমপিএল) খবর বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়। গত ১৩ মে দুপুর সাড়ে ১২টায় বিদ্যুৎকেন্দ্রটির ডরমিটরি ভবনের অফিসার্স’ ক্যান্টিনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ১২ জন অগ্নিদগ্ধ হন, যার মধ্যে রান্নাঘর এলাকায় কর্মরত তৃতীয় পক্ষের সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের চারজন কর্মী রয়েছেন।বিবৃতিতে বলা হয়েছে, আনুষ্ঠানিক তদন্ত বর্তমানে চলমান রয়েছে। প্রকৃত কারণ উদ্ঘাটনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সংস্থাসমূহের সঙ্গে সক্রিয়ভাবে সহযোগিতা অব্যাহত রয়েছে। জেএমপিএল তাৎক্ষণিকভাবে তাদের এমারজেন্সি রেসপন্স প্রোটোকল সক্রিয় করে এবং ক্ষতিগ্রস্ত সব ব্যক্তিকে ইন-হাউস অ্যাম্বুলেন্স ও প্ল্যান্টের যানবাহনের মাধ্যমে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠিয়েছেন। সেখানে তারা এখন চিকিৎসাধীন আছেন।
শিরোনাম
- মেসির বেলায় ছাড়, বালোগানের লাল কার্ডে নতুন বিতর্ক
- জুলাই শহীদদের স্মরণসভা শনিবার, উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী
- সেতুমন্ত্রীর সঙ্গে জাইকা প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ
- যুক্তরাষ্ট্রকে পাশ কাটিয়ে ইরানের সঙ্গে আলাদা চুক্তির পথে উপসাগরীয় দেশগুলো!
- যে পরিসংখ্যান ক্রোয়েশিয়ার দুশ্চিন্তা বাড়াচ্ছে
- বাদুড়ের স্পর্শই কাল হলো, জলাতঙ্কে প্রাণ গেল ১১ বছরের শিশুর
- আত্মহত্যার ইচ্ছা ছিল পাইলটের, বেইজিংয়ে আকাশচুম্বী ভবনে বিমান বিধ্বস্ত
- নানাবাড়ি বেড়াতে গিয়ে শিশুর মৃত্যু, হত্যার অভিযোগ বাবার
- মোংলায় ম্যানগ্রোভ বনাঞ্চল সমৃদ্ধকরণে বৃক্ষরোপণ কর্মসূচি
- ফুটবলের বাইরে কেপ ভার্দে, আগ্নেয়গিরি থেকে উঠে আসা এক দেশের গল্প
- মেক্সিকোর চেয়েও বড় বাধা আজতেকা স্টেডিয়ামের উচ্চতা, কঠিন পরীক্ষায় ইংল্যান্ড
- শিক্ষা ব্যবস্থার সংস্কারই হবে স্বনির্ভর বাংলাদেশের মৌলিক ভিত্তি: মাহ্দী আমিন
- রিজার্ভ চুরি মামলার প্রতিবেদন দাখিল ৯ আগস্ট
- পদ্মা রেল সেতুর মাটি কাটা প্রকল্পের নকশা ও চুক্তিরই অংশ: রেলমন্ত্রী
- ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ ও মেক্সিকান জোয়ার, কী আছে ইংল্যান্ডের ভাগ্যে
- রাষ্ট্রক্ষমতা নাকি ব্যবসায়িক সুবিধা? ট্রাম্পকে ঘিরে নতুন বিতর্ক
- যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে ‘দ্বিতীয়বার ভাবার’ হুঁশিয়ারি ইরানি সেনাবাহিনীর
- ১১ বছরের শিশুর চালানো পিকআপ পিষে মারল ৮ বৌদ্ধ ভিক্ষুকে
- রাজধানীতে একদিনে ডিএমপির অভিযানে গ্রেফতার ৪২২
- বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে চায় চীন: ইয়াও ওয়েন
এলপি গ্যাসের লিকেজ থেকে বিদ্যুৎকেন্দ্রে আগুন
প্রাথমিক প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর