যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সিঙ্গাপুর থেকে এলএনজি ও গম এবং কানাডা ও রাশিয়া থেকে সার আমদানিসহ মোট সাতটি ক্রয়প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এসব প্রস্তাবে সরকারের মোট ব্যয় হবে প্রায় ৩ হাজার ১২২ কোটি ২১ লাখ টাকা।
গতকাল সচিবালয়ে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির এ বৈঠকে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বৈঠক শেষে অর্থ মন্ত্রণালয় জানায়, স্পট মার্কেট থেকে চলতি বছরের ৩৪তম ও ৩৫তম এলএনজি কার্গো আমদানির অনুমোদন দেওয়া হয়েছে।