বিডি প্রতিদিন/এ মজুমদার
শিরোনাম
- স্থানীয় নির্বাচন নিয়ে সংলাপে বসছে ইসি
- ভারতের মহাকাশ গবেষণা সংস্থার সদর দফতরে বোমা হামলার হুমকি: রিপোর্ট
- প্রতিবন্ধীদের জন্য ‘ওয়ান-স্টপ সার্ভিস’ চালুর উদ্যোগ
- ভূমিকম্পের আট দিন পর ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার এক ব্যক্তি!
- বাংলাদেশ পুলিশের সঙ্গে পারস্পরিক সহযোগিতা জোরদারে আগ্রহী সৌদি আরব
- কাকতালীয়ভাবে ‘৮৬তম’ মিনিটেই ভাঙল তিন আফ্রিকান দলের বিশ্বকাপ স্বপ্ন
- এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের চূড়ায় উঠে বিয়ের প্রস্তাব, যুগল গ্রেফতার
- নতুন ভিসানীতি করছে সরকার, খসড়া মন্ত্রিসভায় উপস্থাপন
- জাপানের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি সই ভারতের
- জুনে রপ্তানি আয় বেড়েছে প্রায় ২৬ শতাংশ
- দামেস্কের ক্যাফেতে বোমা বিস্ফোরণ, হতাহত ২১
- গরমে ফ্রান্সে এসি কিনতে হুড়োহুড়ি, ভিড় সামলাতে নামল পুলিশ
- আদাবরে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা: তিন সন্দেহভাজন আটক
- সুইডেনে রুশ দূতাবাসে ড্রোন হামলা: রিপোর্ট
- টেকসই উত্তরণে এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়াতে চায় সরকার: বাণিজ্যমন্ত্রী
- তীব্র তাপপ্রবাহে নাজেহাল ফ্রান্স, এসি-ফ্যান কিনতে হুড়োহুড়ি-সংঘর্ষ
- মেসির বেলায় ছাড়, বালোগানের লাল কার্ডে নতুন বিতর্ক
- জুলাই শহীদদের স্মরণসভা শনিবার, উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী
- সেতুমন্ত্রীর সঙ্গে জাইকা প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ
- যুক্তরাষ্ট্রকে পাশ কাটিয়ে ইরানের সঙ্গে আলাদা চুক্তির পথে উপসাগরীয় দেশগুলো!
সরকারি নির্দেশ অমান্য করে রাজশাহীতে স্কুলে বার্ষিক বনভোজন
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:
অনলাইন ভার্সন
করোনা ভাইরাসের ঝুঁকি এড়াতে শিক্ষাপ্রতিষ্ঠানের বন্ধে সরকারি নির্দেশ অমান্য করে বার্ষিক বনভোজনের আয়োজন করায় প্রধান শিক্ষককে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। পরে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেন জেলাপ্রশাসক। আটককৃত হলেন, রাজশাহীর শিরোইল কলোনী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিরাঞ্জন প্রামাণিক।
বৃহস্পতিবার দুপুর একটার দিকে শিরোইল কলোনী উচ্চ বিদ্যালয়ে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবদুল মালেক। এসময় তিনি বার্ষিক বনভোজন বন্ধ করে স্কুলে তালা ঝুলিয়ে দেওয়ার নির্দেশ দেন। এরপর প্রধান শিক্ষককে আটক করে জেলা প্রশাসকের দফতরে নিয়ে যান। সেখানে প্রধান শিক্ষক নিরাঞ্জন প্রামাণিক ‘আর কখনও সরকারি নির্দেশনা অমান্য করবো না’- বলে মুচলেকা দিলে তাকে ছেড়ে দেওয়া হয়।
স্কুলের শিক্ষার্থীরা জানায়, বার্ষিক বনভোজনের জন্য তাদের থেকে ৩৫০ টাকা করে চাঁদা নেওয়া হয়। ওই টাকাতে এই আয়োজন। শিক্ষকরা আসতে বলায় স্কুল বন্ধ থাকার পরেও শিক্ষার্থীরা আসে।
সহকারী কমিশনার আবদুল মালেক বলেন, প্রধান শিক্ষক নিরাঞ্জন প্রামাণিক ভুল স্বীকার করায়, মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
এই বিভাগের আরও খবর