নেত্রকোনার পূর্বধলা উপজেলার জারিয়া থেকে সীমান্ত উপজেলা দূর্গাপুরের বিরিশিরি পর্যন্ত রেল লাইন সম্প্রসারণের লক্ষ্যে সুধী জনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার বিকেলে দূর্গাপুর উপজেলা অডিটোরিয়ামে এই মতবিনিময় সভার আয়োজন করে স্থানীয় উপজেলা প্রশাসন।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, বিশেষ অতিথির বক্তব্য রাখেন রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ।
সভায় স্থানীয় সুধীজন, রেলের মহাপরিচালকসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে নেত্রকোনার পূর্বধলা উপজেলার জারিয়া রেল স্টেশন থেকে বিরিশিরি পর্যন্ত রেললাইন সম্প্রসারণের লক্ষ্যে জারিয়া স্টেশন পরিদর্শন করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিবসহ রেল বিভাগের উর্ধ্বতন কর্মকর্তারা।
এসময় রেল প্রতিমন্ত্রী বলেন, সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী রেললাইন সম্প্রসারণ করা হবে। এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি পূরণের বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করছে সরকার।
বিডি-প্রতিদিন/জেডআর