নারায়ণগঞ্জের রূপগঞ্জে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (NIET) কর্তৃক আয়োজিত প্রজেক্ট প্রদর্শনী ও সমাবর্তন উৎসব অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে উপজেলার তারাব পৌরসভার রূপসী এলাকায় প্রতিষ্ঠানের অডিটোরিয়ামে প্রজেক্ট প্রদর্শনী ও সমাবর্তন উৎসব অনুষ্ঠিত হয়।
এ সময় কারিগরি প্রতিষ্ঠানের মেলায় প্রদর্শিত প্রকল্পগুলোর অনুরূপ হার্ডওয়্যার ও সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং প্রকল্পগুলো শিক্ষার্থীদের উদ্ভাবনী ক্ষমতাকে তুলে ধরাসহ ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি'র শতাধিক গ্র্যাজুয়েটদের সংবর্ধনা প্রদান করা হয়।
ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি'র অধ্যাপক অ্যাডভোকেট উম্মে সালমা'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কলামিস্ট ফোরাম অব বাংলাদেশের মহাসচিব লায়ন মীর আব্দুল আলীম। এতে আরও উপস্থিত ছিলেন, ইঞ্জিনিয়ার মোসাদ্দেক হোসেন পান্নু প্রমুখ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন