অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এসেছে দেশবাসীর আশীর্বাদ নিয়ে। জনগণ যেহেতু দেশের মালিক, সেহেতু তাদের আশীর্বাদপুষ্ট সরকার সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সাহসী হবে, এমনটিই প্রত্যাশিত। কিন্তু নোবেল লরিয়েট অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সরকার সে সাহস দেখাতে পারছে না কেন, তা বড়মাপে প্রশ্ন হয়ে দেখা দিয়েছে। আগামী বছরের ফেব্রুয়ারিতে হতে যাচ্ছে বহুল আকাঙ্ক্ষিত ও আলোচিত জাতীয় সংসদ নির্বাচন। মাত্র তিন মাস বাকি থাকলেও সরকার রাজনৈতিক দল ও জনগণের মধ্যে আস্থা তৈরি করতে যেমন পারেনি, তেমন দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতেও ব্যর্থ হয়েছে। রাজনৈতিক দলগুলোর অনৈক্যের কারণে গণভোট প্রশ্নে বল এখন সরকারের কোর্টে। আবার সরকার সে বল ঠেলছে দলগুলোর কোর্টে। রাজনীতিকদের অভিযোগ, উপদেষ্টাদের কেউ কেউ জল ঘোলা করতে চাইছেন। নিজেদের ক্ষমতা দীর্ঘ করাই তাদের লক্ষ্য। আবার কেউ কেউ নিজেদের আখের গুছিয়েছেন বলেও অভিযোগ উঠেছে। ইতোমধ্যে বিএনপি-জামায়াত তাদের প্রার্থিতা ঘোষণা করেছে। এতে তৃণমূল পর্যায়ে নির্বাচনের আবহ তৈরি হলেও রয়ে গেছে নানা সংশয় আর সংকট। চট্টগ্রামে নির্বাচনি প্রচারে এক নেতার গুলিবিদ্ধ হওয়ার ঘটনা তোলপাড় তৈরি করেছে রাজনৈতিক অঙ্গনে। অন্যদিকে প্রার্থিতা ঘোষণা নিয়ে তৈরি হওয়া বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়েছে স্থানীয় প্রশাসন। এসব কারণে তৃণমূলে নানা প্রশ্ন তৈরি হচ্ছে আগামী জাতীয় সংসদ নির্বাচন ঘিরে। বিশেষ করে গণভোট নিয়ে অযথা বিতর্ক পানি ঘোলা করার সুযোগ সৃষ্টি করছে। পতিত স্বৈরাচার এবং তাদের দোসররা এটিকে নিজেদের পুনর্বাসনের সুযোগ হিসেবে দেখছে। আমরা এ কলামে বারবার বলেছি জনগণই দেশের মালিক। গণভোট প্রশ্নে সরকার ও রাজনৈতিক দলগুলো ঐকমত্যে পৌঁছাতে না পারলে সেটি জনগণের ওপর ছেড়ে দেওয়া হোক। জনগণের সরকার গঠন করে গণভোটের আয়োজন করা হোক। আমরা প্রথম থেকেই বলে আসছি দেশবাসী নির্বাচন চায়। গণভোট প্রশ্নে আপত্তি না থাকলেও আগে নির্বাচন হতে হবে। নির্বাচন ও গণভোট একই দিনেও করা যেতে পারে। নির্বাচনের আগে গণভোট হলে তার উদ্দেশ্য সম্পর্কে জনমনে প্রশ্ন উঠবে। এর উদ্দেশ্য নিয়ে সংশয় দেখা দেবে। যা কাম্য হওয়া উচিত নয়।
শিরোনাম
- সব শিক্ষাপ্রতিষ্ঠানের সিসি ক্যামেরা সচল রাখার নির্দেশ ইসির
- মুন্সীগঞ্জে ৪৩ লক্ষ টাকার জাটকা জব্দ
- নির্বাচন নিয়ে টকশো-সংলাপে কটূক্তি না করার নির্দেশ ইসির
- খালেদা জিয়ার সুস্থতা কামনায় ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির দোয়া
- মুন্সীগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
- লালবাগে প্লাস্টিকের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট
- ভাতার দাবিতে আন্দোলন : সচিবালয়ের ১৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত
- বিগত দিনে দখলদারিত্বের রাজনীতি ও ভোট হয়েছে: এ্যানি
- নাশকতা মামলায় মির্জা আব্বাসসহ বিএনপির ৪৫ নেতা-কর্মীকে অব্যাহতি
- একাত্তর ও চব্বিশের গণহত্যাকারীদের চরিত্র এক : দুদু
- কানাডার ক্যালগেরিতে মহান বিজয় দিবস উদযাপন
- কয়েক সপ্তাহে দেশে রাজনৈতিক আবহাওয়া বদলেছে দ্রুত: জিল্লুর রহমান
- ফার্মগেটে ব্লকেড কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার
- রাজধানীর তেজগাঁও কলেজের সামনে পুলিশ মোতায়েন
- বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
- ট্রাইব্যুনালে নিজের বিচার সরাসরি সম্প্রচার করার আবেদন ইনুর
- ঢাকায় ভারতীয় ভিসা কেন্দ্র সাময়িক বন্ধ
- বিদেশে শ্রমশক্তি রফতানিতে বড় বাধা দালাল চক্র: প্রধান উপদেষ্টা
- মিয়ানমারে বাংলাদেশ দূতাবাসে ই-পাসপোর্ট সেবা উদ্বোধন
- গাজায় ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৩০ জনের মরদেহ
গণভোট বিতর্ক
জন-ইচ্ছার প্রতিফলন ঘটুক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর