শিরোনাম
প্রকাশ: ০০:০০, বুধবার, ১২ নভেম্বর, ২০২৫

‘আমাদের প্রভু আল্লাহ!’

মাওলানা সেলিম হোসাইন আজাদী
প্রিন্ট ভার্সন
‘আমাদের প্রভু আল্লাহ!’

‘নিশ্চয়ই যারা বলে, আমাদের প্রভু আল্লাহ! এরপর সত্যপথে অবিচল থাকে, তাদের কাছে ফেরেশতারা এসে বলে, ‘তোমরা ভয় পেয়ো না, চিন্তা কোরো না; তোমাদের যে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, সে খোশখবর শুনে আনন্দিত হও।’ (সুরা হামিম আস সাজদাহ, আয়াত ৩০)। বেহেশতের খোশখবর পাওয়ার জন্য আয়াতে দুটি শর্ত উল্লেখ করা হয়েছে। প্রথমত ঘোষণা করতে হবে ‘আমাদের প্রভু আল্লাহ।’ আল্লাহ ছাড়া আর কারও প্রভুত্ব স্বীকার করা যাবে না। দ্বিতীয়ত এই ঘোষণার ওপর অটল-অবিচল থাকতে হবে। মুফাসসিরগণ বলেন, মক্কায় কাফের-মুশরেক নির্বিশেষে সবাই আল্লাহকে প্রভু বলে স্বীকার করত। কিন্তু তারা তাদের সে ঘোষণার ওপর অটল থাকতে পারেনি। বরং তারা তাওহিদের সঙ্গে শিরকও মিশিয়ে ফেলেছিল। মুফাসসিরকুল শিরোমনি আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.) বলেন, ‘সাইয়েদেনা আবু বকর (রা.) ছিলেন ব্যতিক্রম। হজরত আবু বকর (রা.) যেভাবে ইমানের ঘোষণা দিয়েছিলেন এবং সে ঘোষণায় অটল ছিলেন তা আল্লাহপাকের খুব পছন্দ হয়েছে। সিদ্দিকে আকবরের অতুলনীয় ইমানের ঘোষণা ও অবিচলতাকে কেন্দ্র করেই নাজিল হয়েছে সুরা সাজদাহর ৩০ নম্বর আয়াত।’ (তাফসিরে কুরতুবি, ১৫তম খণ্ড, ৩৫৬ পৃষ্ঠা; সাফওয়াতুত তাফাসির, ৩য় খণ্ড, ১৬৪ পৃষ্ঠা।)

আলোচ্য আয়াতের তাফসির প্রসঙ্গে আল্লামা ইমাদুদ্দিন (রহ.) নিজের তাফসিরে লিখেন, ‘নিশ্চয়ই যারা বলে, আমাদের প্রভু আল্লাহ’ এর মানে হলো মুখে ইমানের স্বীকৃতি দেওয়া এবং ইমানের সঙ্গে শিরক মিশিয়ে না ফেলা। ‘সত্যপথে অবিচল থাকে’ এর অর্থ হলো আল্লাহর নির্দেশ অনুযায়ী জীবন পরিচালিত করা। আল্লাহ যা হালাল করেছেন, তা হালাল মনে করা। যা হারাম করেছেন তা হারাম মনে করা। আল্লাহর নির্দেশিত ফরজ পালন করা এবং তার নিষেধ থেকে দূরে থাকা। এভাবে যে ব্যক্তি জীবন পরিচালনা করতে পারবে তাদের কোনো ভয় নেই, কোনো চিন্তাও নেই। মুসনাদে আবু ইয়ালা এবং সুনানে নাসায়ির সূত্রে এসেছে, রসুল (সা.) আয়াতটি তেলাওয়াত করে বলেন, ‘অনেক মানুষই আছে আল্লাহকে প্রভু বলে ঘোষণা করার পর সে ঘোষণার ওপর আর অটল থাকতে পারে না। তাদের জন্য কোনো খোশখবর নেই। বরং যারা ইমান এনে তার ওপর অটল থেকেছে তারাই আল্লাহর ওয়াদা জান্নাতের সুসংবাদ পাবে।’ (তাফসিরে ইবনে কাসির, ১৬ খণ্ড, ৪৭৮ পৃষ্ঠা।) ‘তাদের কাছে ফেরেশতারা এসে বলে’- অর্থাৎ যখন মুমিনদের মৃত্যুর সময় চলে আসে তখন তাদের চোখ খুলে যায়। তারা সরাসরি ফেরেশতাকে দেখতে পায় এবং ফেরেশতাদের কথা শুনতে পায়। ফেরেশতারা তাদের তিনটি বিষয়ে সুসংবাদ দেয়। প্রথম সুসংবাদ হলো, ‘তোমরা ভয় পেয়ো না।’ মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে মুমিন বান্দার প্রথম ভয় আখেরাতের জীবন তার কেমন হবে এই সম্পর্কিত। কবরের জীবন তার কেমন হবে? হাশরের দিন কী হবে? অন্ধকার কবরে কীভাবে থাকবে? এই ভয় তার মনে জড়ো হয়। ফেরেশতারা তাকে অভয় দিয়ে বলে, হে আল্লাহর বান্দা! দুনিয়ার রং তামাশা ভুলে, শত প্রলোভন এড়িয়ে সাহসের সঙ্গে তুমি ঘোষণা করেছিলে ‘আমাদের প্রভু আল্লাহ!’ শুধু ঘোষণাতেই তুমি থেমে থাকোনি। ‘এরপর সত্যপথে অবিচল থেকেছ।’ সুতরাং আগত আখেরাতের দিনগুলো নিয়ে, কবরের রাতগুলো নিয়ে ‘তোমার কোনো ভয় নেই।’

আখেরাতের ব্যাপারে নির্ভয় হওয়ার পর তার মনে এখন নতুন চিন্তা দেখা দেয়। দুনিয়ার জীবনে আল্লাহ প্রদত্ত কিছু দায়িত্ব তার ওপর আছে। তার স্ত্রী আছে, সন্তান আছে, বাবা-মা আছে, ব্যবসাবাণিজ্য আছে। এখন সে নির্ভয় হয়ে আখেরাতের পথে রওনা করেছে, তার স্ত্রীর কী হবে? সন্তানের কী হবে? বাবা-মাকে কে দেখবে? এসব চিন্তার বলিরেখা তার কপালে ফুটে ওঠে। ফেরেশতারা বুঝতে পেরে বলেন, ও আল্লাহর বান্দা! ‘চিন্তা কোরো না।’ তোমার অবর্তমানে তোমার স্ত্রী-সন্তান সবার দায়িত্ব আল্লাহর। তোমার মেয়ের বিয়ের ব্যবস্থা হয়ে যাবে। ছেলের উচ্চশিক্ষাও চলবে। স্ত্রীর সম্ভ্রমও বজায় থাকবে। তোমার যাবতীয় কাজ সমাপ্তের দায়িত্ব স্বয়ং আল্লাহ নিয়ে নিয়েছেন। আখেরাতের ভয় নেই। দুনিয়ার জীবন নিয়ে চিন্তা নেই। এখন মুমিন বান্দার মনে অনাবিল আনন্দ। ফেরেশতা তাকে তৃতীয় ও সবচেয়ে কাঙ্ক্ষিত খোশখবর শোনায়- ও আল্লাহর বান্দা! দুনিয়ার জীবনে কত কষ্ট করেছ। ইমানের পথে অবিচল থাকার কারণে কত নির্যাতন সহ্য করেছ। এখন আর কোনো কষ্ট নেই। কেউ তোমাকে নির্যাতন করবে না। তোমাকে যে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, আনন্দচিত্তে সে জান্নাতের খোশখবর শোনো। ফকিহ আবু লাইস সমরকন্দি (রহ.) বলেন, ইমানের স্তর অনুযায়ী মুমিনদের পাঁচ রকম খোশখবর শোনাবেন ফেরেশতারা। সাধারণ গোনাহগার মুমিনদের ফেরেশতারা বলবেন, তোমার সীমাহীন গোনাহ নিয়ে দুশ্চিন্তা করো না। দুনিয়ায় যেসব নেক বান্দার সোহবতে ছিলে, নবীর মহব্বতে যে সময় ব্যয় করেছ, এর বদৌলতে সালেহিনরা ও দয়াল নবীজির সুপারিশক্রমে তোমাকে জান্নাতে পাঠানো হবে।

লেখক : প্রিন্সিপাল, সেইফ এডুকেশন ইনস্টিটিউট

এই বিভাগের আরও খবর
ইসলামের আলোকে সুশাসনের প্রয়োজন ও ফলাফল
ইসলামের আলোকে সুশাসনের প্রয়োজন ও ফলাফল
বাজার সিন্ডিকেট
বাজার সিন্ডিকেট
অবৈধ অস্ত্র
অবৈধ অস্ত্র
পাহাড়ের পর্যটন সম্ভাবনা কাজে লাগছে না
পাহাড়ের পর্যটন সম্ভাবনা কাজে লাগছে না
তারেক রহমান আসবেন বীরের বেশে
তারেক রহমান আসবেন বীরের বেশে
এলডিসি গ্র্যাজুয়েশন : কাগুজে অগ্রগতি
এলডিসি গ্র্যাজুয়েশন : কাগুজে অগ্রগতি
এমপিওভুক্তির সুখবর
এমপিওভুক্তির সুখবর
রপ্তানি আয় কমছে
রপ্তানি আয় কমছে
ভূমিকম্প থেকে বাঁচার কোরআনি আমল
ভূমিকম্প থেকে বাঁচার কোরআনি আমল
বেগম খালেদা জিয়া গণতান্ত্রিক সংগ্রামের অনুপ্রেরণা
বেগম খালেদা জিয়া গণতান্ত্রিক সংগ্রামের অনুপ্রেরণা
জৈবকৃষির সম্ভাবনায় জেগে ওঠা এক গ্রাম
জৈবকৃষির সম্ভাবনায় জেগে ওঠা এক গ্রাম
তারেক রহমানের সর্বোচ্চ নিরাপত্তা কেন প্রয়োজন
তারেক রহমানের সর্বোচ্চ নিরাপত্তা কেন প্রয়োজন
সর্বশেষ খবর
আন্তর্জাতিক ক্রিসমাস বাজারে বাংলাদেশসহ ৪০ দেশের অংশগ্রহণ
আন্তর্জাতিক ক্রিসমাস বাজারে বাংলাদেশসহ ৪০ দেশের অংশগ্রহণ

১৬ মিনিট আগে | পরবাস

বিগ টিকেটে আড়াইল লাখ দিরহাম জিতলেন বাংলাদেশি মহিন
বিগ টিকেটে আড়াইল লাখ দিরহাম জিতলেন বাংলাদেশি মহিন

৪৩ মিনিট আগে | পাঁচফোড়ন

বিগ টিকেটে দুই কোটি দিরহাম জয়, গল্প শোনালেন বাংলাদেশি জাহাঙ্গীর
বিগ টিকেটে দুই কোটি দিরহাম জয়, গল্প শোনালেন বাংলাদেশি জাহাঙ্গীর

১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ফিকির নতুন সভাপতি হচ্ছেন রুপালী হক চৌধুরী
ফিকির নতুন সভাপতি হচ্ছেন রুপালী হক চৌধুরী

১ ঘণ্টা আগে | অর্থনীতি

ইউক্রেন যুদ্ধ:  চুক্তির কাছাকাছি যুক্তরাষ্ট্র, রাশিয়া কি চায়?
ইউক্রেন যুদ্ধ: চুক্তির কাছাকাছি যুক্তরাষ্ট্র, রাশিয়া কি চায়?

১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

চামড়া ও জুতা শিল্পের অগ্রদূত ও প্রতিষ্ঠানকে সম্মাননা
চামড়া ও জুতা শিল্পের অগ্রদূত ও প্রতিষ্ঠানকে সম্মাননা

১ ঘণ্টা আগে | কর্পোরেট কর্নার

মিনিস্টার বাজারজাত শুরু করলো নো–ফ্রস্ট ইনভার্টার প্রযুক্তি ৪টি নতুন মডেলের রেফ্রিজারেটর
মিনিস্টার বাজারজাত শুরু করলো নো–ফ্রস্ট ইনভার্টার প্রযুক্তি ৪টি নতুন মডেলের রেফ্রিজারেটর

১ ঘণ্টা আগে | কর্পোরেট কর্নার

ভারি বৃষ্টির শঙ্কায় সোমবার মদিনার সব স্কুলে সশরীরে ক্লাস বন্ধ
ভারি বৃষ্টির শঙ্কায় সোমবার মদিনার সব স্কুলে সশরীরে ক্লাস বন্ধ

১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

তারেক রহমান আসবেন বীরের বেশে
তারেক রহমান আসবেন বীরের বেশে

১ ঘণ্টা আগে | মুক্তমঞ্চ

দেশি-বিদেশি ১৩০ প্রতিষ্ঠানের অংশগ্রহণে আইইউবিএটিতে ক্যারিয়ার ফেস্টিভ্যাল
দেশি-বিদেশি ১৩০ প্রতিষ্ঠানের অংশগ্রহণে আইইউবিএটিতে ক্যারিয়ার ফেস্টিভ্যাল

২ ঘণ্টা আগে | ক্যাম্পাস

৬ জেলার স্কাউটদের উপস্থিতিতে মুখর কুমিল্লা
৬ জেলার স্কাউটদের উপস্থিতিতে মুখর কুমিল্লা

২ ঘণ্টা আগে | দেশগ্রাম

পিঁপড়ার আত্মত্যাগ!
পিঁপড়ার আত্মত্যাগ!

২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

সুপ্রিম কোর্ট সচিবালয়ের জন্য ৪৮৯ পদ সৃষ্টির সিদ্ধান্ত
সুপ্রিম কোর্ট সচিবালয়ের জন্য ৪৮৯ পদ সৃষ্টির সিদ্ধান্ত

২ ঘণ্টা আগে | নগর জীবন

মুস্তাফিজের জোড়া উইকেটে ক্যাপিটালসের বড় জয়
মুস্তাফিজের জোড়া উইকেটে ক্যাপিটালসের বড় জয়

২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

মিশন সিক্স বসুন্ধরা কিংস
মিশন সিক্স বসুন্ধরা কিংস

২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

বিয়ে ভাঙার পর গুজব রটানোদের দেখে নেওয়ার হুমকি পলাশের
বিয়ে ভাঙার পর গুজব রটানোদের দেখে নেওয়ার হুমকি পলাশের

২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

স্মৃতির স্মৃতিতে যেভাবে জমলো বেদনার নীল!
স্মৃতির স্মৃতিতে যেভাবে জমলো বেদনার নীল!

৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

হত্যামামলার আসামি গ্রেফতার
হত্যামামলার আসামি গ্রেফতার

৩ ঘণ্টা আগে | দেশগ্রাম

ল্যাপটপের ৫ গোপন ফিচার
ল্যাপটপের ৫ গোপন ফিচার

৩ ঘণ্টা আগে | টেক ওয়ার্ল্ড

ফর্মুলা ওয়ান জয়, ল্যান্ডো নরিসের উত্থান যেভাবে
ফর্মুলা ওয়ান জয়, ল্যান্ডো নরিসের উত্থান যেভাবে

৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

৩০ কোটি রুপি প্রতারণা মামলায় বলিউড পরিচালক গ্রেফতার
৩০ কোটি রুপি প্রতারণা মামলায় বলিউড পরিচালক গ্রেফতার

৩ ঘণ্টা আগে | শোবিজ

পেছালো মেটার ‘ফিনিক্স’ মিক্সড রিয়েলিটি চশমার উদ্বোধন
পেছালো মেটার ‘ফিনিক্স’ মিক্সড রিয়েলিটি চশমার উদ্বোধন

৩ ঘণ্টা আগে | টেক ওয়ার্ল্ড

অপ্রতিরোধ্য প্রযুক্তির ক্ষেপণাস্ত্র তৈরির ঘোষণা ইরানের
অপ্রতিরোধ্য প্রযুক্তির ক্ষেপণাস্ত্র তৈরির ঘোষণা ইরানের

৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

যুক্তরাষ্ট্রের নতুন নিরাপত্তা কৌশলে খুশি রাশিয়া, নাখোশ ইউরোপ
যুক্তরাষ্ট্রের নতুন নিরাপত্তা কৌশলে খুশি রাশিয়া, নাখোশ ইউরোপ

৪ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

যুক্তরাষ্ট্র–ইউক্রেন নিরাপত্তা আলোচনার অগ্রগতি নিয়ে যা জানা গেল
যুক্তরাষ্ট্র–ইউক্রেন নিরাপত্তা আলোচনার অগ্রগতি নিয়ে যা জানা গেল

৪ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ব্রিজবেনে হারের পর সমাধান খুঁজছেন ইংল্যান্ড অধিনায়ক
ব্রিজবেনে হারের পর সমাধান খুঁজছেন ইংল্যান্ড অধিনায়ক

৪ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

কালিয়াকৈরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, মোটরসাইকেলে অগ্নিসংযোগ
কালিয়াকৈরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, মোটরসাইকেলে অগ্নিসংযোগ

৫ ঘণ্টা আগে | দেশগ্রাম

অস্ট্রিয়ার পাহাড়ে বরফে জমে প্রাণ হারানো নারীর পরিচয় শনাক্ত
অস্ট্রিয়ার পাহাড়ে বরফে জমে প্রাণ হারানো নারীর পরিচয় শনাক্ত

৫ ঘণ্টা আগে | পাঁচফোড়ন

সোমবার টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
সোমবার টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

৫ ঘণ্টা আগে | নগর জীবন

এনইআইআর সংস্কারে রাজি বিটিআরসি, অবরোধ স্থগিত
এনইআইআর সংস্কারে রাজি বিটিআরসি, অবরোধ স্থগিত

৫ ঘণ্টা আগে | জাতীয়

সর্বাধিক পঠিত
কেমিক্যাল দিয়ে পাকানো কলা চিনবেন যেভাবে
কেমিক্যাল দিয়ে পাকানো কলা চিনবেন যেভাবে

২১ ঘণ্টা আগে | জীবন ধারা

এনসিপিসহ ৩ দলের নতুন জোট
এনসিপিসহ ৩ দলের নতুন জোট

১০ ঘণ্টা আগে | রাজনীতি

ইসরায়েলের ফেলা যে অবিস্ফোরিত বোমা নিয়ে ভীষণ চিন্তায় আমেরিকা
ইসরায়েলের ফেলা যে অবিস্ফোরিত বোমা নিয়ে ভীষণ চিন্তায় আমেরিকা

১৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

আন্তর্জাতিক প্রটোকল মেনেই শহীদদের মরদেহ তোলা হবে: সিআইডি প্রধান
আন্তর্জাতিক প্রটোকল মেনেই শহীদদের মরদেহ তোলা হবে: সিআইডি প্রধান

১৬ ঘণ্টা আগে | জাতীয়

চলতি সপ্তাহেই তফসিল, ভোটের সময় বাড়বে এক ঘণ্টা: ইসি
চলতি সপ্তাহেই তফসিল, ভোটের সময় বাড়বে এক ঘণ্টা: ইসি

১২ ঘণ্টা আগে | জাতীয়

এনসিপিসহ ৩ দলের নতুন জোটের ঘোষণা বিকেলে
এনসিপিসহ ৩ দলের নতুন জোটের ঘোষণা বিকেলে

১৩ ঘণ্টা আগে | রাজনীতি

ইউরোপীয় ইউনিয়ন বিলুপ্ত করা উচিত: ইলন মাস্ক
ইউরোপীয় ইউনিয়ন বিলুপ্ত করা উচিত: ইলন মাস্ক

১৪ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

আপাতত নির্বাচনি দায়িত্বে রাখা হচ্ছে না বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের
আপাতত নির্বাচনি দায়িত্বে রাখা হচ্ছে না বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের

১১ ঘণ্টা আগে | জাতীয়

খালেদা জিয়াকে দেখতে ফের এভারকেয়ারে জোবাইদা রহমান
খালেদা জিয়াকে দেখতে ফের এভারকেয়ারে জোবাইদা রহমান

১১ ঘণ্টা আগে | জাতীয়

এশিয়ার ‘মোস্ট ওয়ান্টেড’ বন্যপশু পাচারকারী গ্রেফতার
এশিয়ার ‘মোস্ট ওয়ান্টেড’ বন্যপশু পাচারকারী গ্রেফতার

১৯ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

বাড়ল ভোজ্যতেলের দাম, কাল থেকে কার্যকর
বাড়ল ভোজ্যতেলের দাম, কাল থেকে কার্যকর

৭ ঘণ্টা আগে | অর্থনীতি

সামনে অনেক কঠিন সময় অপেক্ষা করছে, ষড়যন্ত্র হচ্ছে : তারেক রহমান
সামনে অনেক কঠিন সময় অপেক্ষা করছে, ষড়যন্ত্র হচ্ছে : তারেক রহমান

১০ ঘণ্টা আগে | রাজনীতি

কওমির সনদধারীরা এখন থেকে কাজি হতে পারবেন: আইন উপদেষ্টা
কওমির সনদধারীরা এখন থেকে কাজি হতে পারবেন: আইন উপদেষ্টা

১৫ ঘণ্টা আগে | জাতীয়

সত্যিই কি ভারত সীমান্তে অত্যাধুনিক ‘গোয়েন্দা রোবট’ মোতায়েন করেছে চীন?
সত্যিই কি ভারত সীমান্তে অত্যাধুনিক ‘গোয়েন্দা রোবট’ মোতায়েন করেছে চীন?

১৬ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

জামায়াতের হিন্দু শাখার ৯ নেতাকর্মীর পদত্যাগ
জামায়াতের হিন্দু শাখার ৯ নেতাকর্মীর পদত্যাগ

১০ ঘণ্টা আগে | রাজনীতি

শওকত মাহমুদ গ্রেফতার
শওকত মাহমুদ গ্রেফতার

১১ ঘণ্টা আগে | জাতীয়

মেসির জাদুতে এমএলএস কাপ জয় মায়ামির
মেসির জাদুতে এমএলএস কাপ জয় মায়ামির

১৮ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

যারা বলে এবার আমাদের দেখুন, মানুষ তাদের ১৯৭১ সালে দেখেছে: তারেক রহমান
যারা বলে এবার আমাদের দেখুন, মানুষ তাদের ১৯৭১ সালে দেখেছে: তারেক রহমান

৮ ঘণ্টা আগে | রাজনীতি

জাতীয় নির্বাচনের দিন সাধারণ ছুটি
জাতীয় নির্বাচনের দিন সাধারণ ছুটি

১১ ঘণ্টা আগে | জাতীয়

ভারতে নাইটক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ২৩
ভারতে নাইটক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ২৩

১৯ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে অনুসন্ধানে দুদক

১০ ঘণ্টা আগে | জাতীয়

‘বিএনপি নেতা পিন্টুকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে’
‘বিএনপি নেতা পিন্টুকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে’

১১ ঘণ্টা আগে | রাজনীতি

যেসব আমলে দ্বিগুণ প্রতিদান পাওয়া যায়
যেসব আমলে দ্বিগুণ প্রতিদান পাওয়া যায়

২১ ঘণ্টা আগে | ইসলামী জীবন

মোবাইল ব্যবসায়ীদের বিটিআরসি ভবন ঘেরাও
মোবাইল ব্যবসায়ীদের বিটিআরসি ভবন ঘেরাও

১৬ ঘণ্টা আগে | নগর জীবন

ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ নিষিদ্ধ করল পাকিস্তান
ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ নিষিদ্ধ করল পাকিস্তান

১৮ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

আলাস্কায় ৭ মাত্রার ভূমিকম্প, কাঁপল কানাডাও
আলাস্কায় ৭ মাত্রার ভূমিকম্প, কাঁপল কানাডাও

১৮ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

হেলমেট না থাকায় দুই ভাইয়ের থেঁতলে যায় মাথা, ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু
হেলমেট না থাকায় দুই ভাইয়ের থেঁতলে যায় মাথা, ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু

১৬ ঘণ্টা আগে | দেশগ্রাম

একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (৭ ডিসেম্বর)
একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (৭ ডিসেম্বর)

১৯ ঘণ্টা আগে | জাতীয়

চীনের বিরুদ্ধে জাপানের বিমানে এফসি রাডার নিশানা করার অভিযোগ
চীনের বিরুদ্ধে জাপানের বিমানে এফসি রাডার নিশানা করার অভিযোগ

১৪ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ভয়াবহ অগ্নিকাণ্ডে যেভাবে ডেথ চেম্বারে পরিণত হয় নাইটক্লাবটি
ভয়াবহ অগ্নিকাণ্ডে যেভাবে ডেথ চেম্বারে পরিণত হয় নাইটক্লাবটি

১২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

প্রিন্ট সর্বাধিক
দুবাই হয়ে লন্ডন নেওয়ার প্রস্তাব
দুবাই হয়ে লন্ডন নেওয়ার প্রস্তাব

প্রথম পৃষ্ঠা

নিজ নির্বাচনি এলাকায় লাঞ্ছিত ব্যারিস্টার ফুয়াদ
নিজ নির্বাচনি এলাকায় লাঞ্ছিত ব্যারিস্টার ফুয়াদ

পেছনের পৃষ্ঠা

আজকের ভাগ্যচক্র
আজকের ভাগ্যচক্র

আজকের রাশি

রান্নাঘরে ঝলসে যাচ্ছে প্রাণ
রান্নাঘরে ঝলসে যাচ্ছে প্রাণ

পেছনের পৃষ্ঠা

গতি কমেছে অর্থনীতির প্রধান চার খাতে
গতি কমেছে অর্থনীতির প্রধান চার খাতে

প্রথম পৃষ্ঠা

চলতি সপ্তাহেই ভোটের তফসিল
চলতি সপ্তাহেই ভোটের তফসিল

প্রথম পৃষ্ঠা

বিএনপির দুর্গে কড়া নাড়ছে জামায়াত
বিএনপির দুর্গে কড়া নাড়ছে জামায়াত

পেছনের পৃষ্ঠা

এক সিদ্ধান্তে মুখোমুখি দুই শিল্প
এক সিদ্ধান্তে মুখোমুখি দুই শিল্প

পেছনের পৃষ্ঠা

দিঘির পানি ছিল রক্তের মতো লাল
দিঘির পানি ছিল রক্তের মতো লাল

প্রথম পৃষ্ঠা

’৭১-এ তারা লাখ লাখ মানুষ হত্যা ও মা-বোনের ইজ্জত লুটেছিল
’৭১-এ তারা লাখ লাখ মানুষ হত্যা ও মা-বোনের ইজ্জত লুটেছিল

প্রথম পৃষ্ঠা

যেভাবে গান ‘ভালোবাসবো বাসবো রে’
যেভাবে গান ‘ভালোবাসবো বাসবো রে’

শোবিজ

পাল্টে যাচ্ছে ভোটের হিসাব
পাল্টে যাচ্ছে ভোটের হিসাব

প্রথম পৃষ্ঠা

মেসির আমেরিকা জয়
মেসির আমেরিকা জয়

মাঠে ময়দানে

চাপে ছোট কারখানা
চাপে ছোট কারখানা

পেছনের পৃষ্ঠা

হলো না আনিসুলের ডাবল সেঞ্চুরি
হলো না আনিসুলের ডাবল সেঞ্চুরি

মাঠে ময়দানে

আর্মড ফোর্সেস মেডিকেল কলেজের কাউন্সিল অনুষ্ঠিত
আর্মড ফোর্সেস মেডিকেল কলেজের কাউন্সিল অনুষ্ঠিত

প্রথম পৃষ্ঠা

মিশন সিক্স বসুন্ধরা কিংস
মিশন সিক্স বসুন্ধরা কিংস

মাঠে ময়দানে

ক্র্যাব স্পোর্টস ফেস্টিভ্যাল
ক্র্যাব স্পোর্টস ফেস্টিভ্যাল

মাঠে ময়দানে

সিনেমাটি নির্মাণ করতে চেয়েছিলেন সত্যজিৎ রায়
সিনেমাটি নির্মাণ করতে চেয়েছিলেন সত্যজিৎ রায়

শোবিজ

ব্রিসবেনেও ইংল্যান্ডকে হারাল অস্ট্রেলিয়া
ব্রিসবেনেও ইংল্যান্ডকে হারাল অস্ট্রেলিয়া

মাঠে ময়দানে

তারেক রহমান আসবেন বীরের বেশে
তারেক রহমান আসবেন বীরের বেশে

সম্পাদকীয়

ধর্মের নামে বিভাজনে একটি গোষ্ঠী
ধর্মের নামে বিভাজনে একটি গোষ্ঠী

প্রথম পৃষ্ঠা

সাংবাদিক শওকত মাহমুদ গ্রেপ্তার
সাংবাদিক শওকত মাহমুদ গ্রেপ্তার

পেছনের পৃষ্ঠা

কবর থেকে লাশ তোলা শুরু ১১৪ জন জুলাই শহীদের
কবর থেকে লাশ তোলা শুরু ১১৪ জন জুলাই শহীদের

পেছনের পৃষ্ঠা

ক্যানসার রোগীর অস্ত্রোপচার করলেন ওটি বয়!
ক্যানসার রোগীর অস্ত্রোপচার করলেন ওটি বয়!

পেছনের পৃষ্ঠা

ভোজ্য তেলের দাম বেড়েছে
ভোজ্য তেলের দাম বেড়েছে

পেছনের পৃষ্ঠা

হাসিনাসহ সেনা কর্মকর্তাদের বিচার শুরুর আর্জি
হাসিনাসহ সেনা কর্মকর্তাদের বিচার শুরুর আর্জি

প্রথম পৃষ্ঠা

তদন্ত প্রতিবেদন ১৩ জানুয়ারি
তদন্ত প্রতিবেদন ১৩ জানুয়ারি

পেছনের পৃষ্ঠা

১৮ অভিবাসীর লাশ উদ্ধার
১৮ অভিবাসীর লাশ উদ্ধার

পেছনের পৃষ্ঠা

সাবেক রাষ্ট্রপতি হামিদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান
সাবেক রাষ্ট্রপতি হামিদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান

পেছনের পৃষ্ঠা