শিরোনাম
প্রকাশ: ০০:০০, বুধবার, ১২ নভেম্বর, ২০২৫

টিভি নাটকে প্রমিত বাংলার অপমৃত্যু

আলাউদ্দীন মাজিদ
প্রিন্ট ভার্সন
টিভি নাটকে প্রমিত বাংলার অপমৃত্যু

ড্রয়িংরুম বিনোদনের একমাত্র মাধ্যম হলো টেলিভিশন। এ দেশে ১৯৬৪ সালের ২৫ ডিসেম্বর চালু হয় সরকারি টেলিভিশন চ্যানেল ‘বাংলাদেশ টেলিভিশন’ (বিটিভি)। তখন থেকে কমপক্ষে নব্বই দশকের প্রথম পর্যন্ত বাংলাদেশ টেলিভিশন ছিল বাংলাদেশের একমাত্র টিভি চ্যানেল। সুখের কথা হলো, এ চ্যানেলটি তার জন্মলগ্ন থেকেই প্রমিত বাংলায় অনুষ্ঠান সম্প্রচার করে আসছিল এবং তা পরিবার নিয়ে ড্রয়িংরুমে বসে দর্শক পরম তৃপ্তি সহকারে উপভোগ করত। তখন বিটিভির প্রযোজকদের মধ্যে যারা ছিলেন তারা সবাই প্রকৃত বাংলা সংস্কৃতির ধারক-বাহক ছিলেন। তাই বিটিভির অনুষ্ঠানে প্রমিত বাংলা ভাষার চর্চা ছিল অবধারিত। আর এ কারণেই তখনকার নির্মাতা ও তাদের নির্মিত নাটকগুলো এখনো দর্শকের মনে গেঁথে আছে। এসব নাটকে ব্যবহার করা হতো শুদ্ধ প্রমিত বাংলা ভাষা। অন্য অনুষ্ঠানগুলোতেও শুদ্ধ বাংলা ভাষার যথার্থ প্রয়োগ হতো। তাই বিটিভি মানেই ছিল একদিকে যেমন সুস্থ ও সুষ্ঠু বিনোদনের বাহন, অন্যদিকে ছিল প্রমিত বাংলা চর্চা ও পাঠের মূল কেন্দ্র। সেই অবস্থা এখন আর নেই।  ১৯৯৭ সালে বাংলাদেশের প্রথম বেসরকারি টিভি চ্যানেল চালু হয়। তখন থেকে এ দেশে আস্তে আস্তে স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলের সংখ্যা বাড়তে থাকে। দুঃখের বিষয় হলো- এসব চ্যানেলে প্রমিত শুদ্ধ বাংলা ভাষা ব্যবহারে দৈন্য দেখা যায়। অপমৃত্যু ঘটে নাটকে প্রমিত বাংলার। এর মূল কারণ হিসেবে সাংস্কৃতিকবোদ্ধাদের দাবি- আগের মতো জ্ঞানী ব্যক্তিদের বিচরণ কমে আসছে টিভি চ্যানেলগুলোতে। তাই নাটকসহ যে কোনো অনুষ্ঠানের ভাষা হয়ে যাচ্ছেতাই শ্রেণির। যা একটি নিজস্ব সংস্কৃতিসমৃদ্ধ জাতির কাছে কখনো কাম্য হতে পারে না। এখনকার প্রায় নাটকের সংলাপ ‘খাইসি, গেছি’ টাইপের হয়ে গেছে। আর এতে চরমভাবে উদ্বিগ্ন হয়ে পড়েছে ড্রয়িংরুমে বসে পরিবার নিয়ে টিভি অনুষ্ঠান দেখা সুস্থ রুচির দর্শকরা।

প্রখ্যাত সাংবাদিক অনুপম হায়াৎ  বলেন, মানছি যে আমরা দৈনন্দিন জীবনে আঞ্চলিক ভাষায় কথা বলি, কিন্তু তাই বলে নাটকের ক্ষেত্রে এভাবে সংলাপ বললে কি সেটা শ্রুতিমধুর লাগে? আগে বিটিভিতে প্রচারিত নাটকের অভিনয় শিল্পীদের সংলাপ থেকে আমরা কথা বলার স্টাইল শিখতাম। কীভাবে শুদ্ধ বাংলা ভাষার প্রয়োগ করা যায়, কীভাবে প্রমিত উচ্চারণ করতে হয় এসব অনেক অনুকরণীয় ছিল। অতীতের নাটকের সংলাপ থেকে ভাষা শেখার অনেক বিষয়ই ছিল। কিন্তু এখনকার টিভির নাটক বা অন্য অনুষ্ঠানের শিল্পীদের সংলাপ থেকে আমরা কী শিখতে পারি? এসব সংলাপ শুনে আমাদের তরুণ প্রজন্ম কী শিখবে? আমাদের ঘরের ছোট ছেলেমেয়েরাই বা কী শিখবে? যেমন ‘আবার জিগায়, ফাঁপরের মধ্যে আছি, দৌড়ের মধ্যে আছি, পুরাই পাঙ্খা’- এসব ভাষা এখন বাচ্চারা শিখছে। এই যদি হয় টিভি নাটকের দশা তবে কার ভালো লাগবে টিভি নাটক দেখতে? টিভিতো আর ড্রয়িংরুমের পরিবার নিয়ে দেখার মাধ্যম রইল না। অনেকে বলছেন, ভাইরালের নেশা টিভিকেও পেয়ে বসেছে।

জ্যেষ্ঠ অভিনেতা আবদুল্লাহ রানা বলেন, আগেকার নাটকে ছিল পারিবারিক বন্ধন, শালীন ভাষা ও সামাজিক শিক্ষা। সবকিছু মিলিয়ে নাটক হয়ে উঠেছিল জীবনেরই একটি অংশ। এখনকার অধিকাংশ নাটক হয়ে উঠেছে সস্তা বিনোদনের অনুষঙ্গ। সবাই যেন ছুটছে ভাইরালের নেশায়। যে ভাইরাস নাট্য ইন্ডাস্ট্রিতে তৈরি করেছে সামাজিক অবক্ষয়ের। যে অবক্ষয়ের মধ্যে আছে অভিনেতা-অভিনেত্রীদের অভিনয় দক্ষতার অভাব, অশালীন ভাষা, ভালো গল্পের অভাব ও বাজেটের স্বল্পতা। সবকিছু মিলিয়ে  খুঁড়িয়ে চলছে এ নাট্য ইন্ডাস্ট্রি। একটি নাটক বা অনুষ্ঠান দর্শকদের সামনে সুন্দর করে ফুটিয়ে তোলে ভাষা। বিকৃতির বিষয়টি এখন ভাষায় আটকে নেই। এটি এখন কনটেন্টে আটকে আছে। ভাষার বিকৃতি এখন অনেকাংশে ভাঁড়ামির পর্যায়ে চলে যাচ্ছে। খুব কম নাটকেই দেখা যায় সঠিক বাংলা ভাষার ব্যবহার। দেশের বিভিন্ন অঞ্চলের আঞ্চলিক ভাষার সঙ্গে শুদ্ধ ভাষাকে মিলিয়ে নতুন এক ধরনের ভাষা তৈরি করে কথা বলছে একটি দল। বাংলা নাটকের একটা সময় ছিল স্বর্ণালি যুগ। গল্পের গাঁথুনি কিংবা অভিনেতা-অভিনেত্রীদের অভিনয়ের দক্ষতা দর্শকদের মুগ্ধ করত। যে নাটকগুলো এখনো দর্শকের হৃদয়ে দাগ কেটে আছে। তবে এখনকার অধিকাংশ নাটকই যেন সস্তা বিনোদন। ভাইরালের নেশা যেন সবাইকে পেয়ে বসেছে। দিনকে দিন কীভাবে হলো বাংলা নাটকের এ হাল। তা নিয়ে একটি বেসরকারি টেলিভিশনের সাক্ষাৎকারে কথা বলেছেন জ্যেষ্ঠ অভিনেতা আবদুল্লাহ রানা। নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর হাত ধরে নাটকে অশ্লীল ভাষা শুরু হয়েছে বলে জানান তিনি। একটি নাটক দর্শকদের সামনে সুন্দর করে ফুটিয়ে তোলে নাটকের ভাষা। নাটকের ভাষার বিকৃতি প্রসঙ্গে অনেকেই আঙুল তোলেন নির্মাতা কাজল আরেফিন অমির দিকে। তবে অভিনেতা আবদুল্লাহ রানা সে আঙুল ঘুরিয়ে প্রশ্ন তুললেন আরেক পরিচালক মোস্তফা সরয়ার ফারুকীর দিকে। ভাষা বিকৃতি ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে আছে উল্লেখ করে তিনি বলেন, ভাষার তেরোটা বাজানো মোস্তফা সরয়ার ফারুকী শুরু করেছিলেন। সেটির ধারাবাহিকতা এখনো চলছে। ভাষা বিকৃতি করে ফারুকী জনপ্রিয় হয়েছিলেন। অমিও জনপ্রিয় হয়েছেন। বিষয়টি এখন ভাষায় আটকে নেই। এটি এখন কনটেন্টে আটকে আছে।

একুশে পদকপ্রাপ্ত প্রখ্যাত অভিনেতা ও নাটক নির্মাতা আবুল হায়াত বললেন, একটা সময় প্রমিত বাংলায় মানুষ কথা বলতেন। টিভি নাটক দেখে বাচ্চারা কথা বলা শিখবে, সে জায়গা থেকে আমরা নাটক করতাম। এখন নাটকের নাম শুনলেই মোটামুটি সব বোঝা যায়। আমরা এখন ভাঁড়ামি গেলাতে চাইছি। জানি না, কীভাবে বেরিয়ে আসা যাবে এখান থেকে। এখানে টেলিভিশন চ্যানেলের দায় অনেক। ‘এই শহরে’, ‘আমাদের সমাজবিজ্ঞান’, ‘কিংকর্তব্যবিমূঢ়’, ‘মায়া সবার মতো না’, ‘কাঠপেন্সিলের কাহিনী’, ‘তুমি ফিরে আসোনি’, ‘আগন্তুক’, ‘ফেরা’, ‘শুনতে কি পাও’র মতো নামের নাটকও আছে। সেগুলোও দর্শকপ্রিয় নাটক। তবুও এখন ভিউয়ের পেছনে ছুটতে গিয়ে আমরা আমাদের ঐতিহ্য ভুলে যাচ্ছি।’

নির্মাতা ও অভিনেতা সালাহউদ্দীন লাভলু বলেন, ‘এখন নাটক চলে গেছে চ্যানেলের মার্কেটিং বিভাগ ও এজেন্সির হাতে। তারাই নাটকের গল্প ও শিল্পী নির্ধারণ করে দেয়। যার কারণে অনেক সময় নির্মাতারা নিজেদের পছন্দের গল্পে কাজ করার সুযোগ পাচ্ছেন না। আবার এটিও সত্যি, এ সময়ের অনেক তারকা ভালো ভিউ হতে পারে এমন গল্পের নাটকগুলোতেই বেশি কাজ করছেন। যে নাটকের বেশি ভিউ হওয়ার সম্ভাবনা আছে সেটিকে তারা গুরুত্ব দিচ্ছেন। এর শিল্পমান কেমন হবে কিংবা দর্শকদের মনে দাগ কাটবে কিনা, তা তাদের কাছে বিবেচ্য নয়।’

এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে প্রখ্যাত নাটক নির্মাতা চয়নিকা চৌধুরী বলেন, ২৪ বছর ধরে নাটক নির্মাণ করছি। এক্ষেত্রে আমি বরাবরই প্রমিত বাংলা ভাষা ব্যবহারের প্রতি সচেতন থাকি। কারণ টেলিভিশন হচ্ছে পারিবারিক বিনোদন মাধ্যম। নাটকে যদি খাইছি, পাইছি, গেছি, ধরছি টাইপের অশুদ্ধ নিম্নমানের শব্দ ব্যবহার করা হয় তাহলে দর্শক বিশেষ করে বাচ্চারা কী শিখবে? কারণ ছোটবেলাটিই হচ্ছে শেখার প্রকৃত বয়স। যারা এ জাতীয় নিম্নরুচির শব্দ ও ভাষা নাটকে ব্যবহার করে তাদের প্রতি তীব্র নিন্দা জানাই। গল্পের প্রয়োজনে নাটকে দু-একটি এমন শব্দ যেমন, কাজের মানুষের মুখে উচ্চারিত হয় তা ব্যবহার করা যেতেই পারে। তাই বলে ঢালাওভাবে অপ্রয়োজনে তা করা উচিত নয়। মজার ব্যাপার হলো যেসব নির্মাতা এমন বিকৃত ভাষা ও শব্দ ব্যবহার করে তারাই আবার কোথাও ইন্টারভিউ দিতে গেলে শুদ্ধ ভাষায় কথা বলেন। কারণ তারা জানে ওইসব ভাষা শালীন নয়। আরেকটি বিষয় হলো নাটকে গল্পের প্রয়োজনে আঞ্চলিক ভাষা ব্যবহার করা যেতেই পারে। তাই বলে এই ভাষাকে বিকৃতভাবে নাটকে উপস্থাপন করা কী জাতি হিসেবে আমাদের নৈতিকতা ও দায়িত্বের মধ্যে পড়ে? এ প্রশ্ন তাদের কাছে রাখছি যারা এমন গর্হিত কাজ করে। আমরা কিন্তু বাসাতেও কাজের মানুষকে বাচ্চাদের সামনে শুদ্ধভাবে কথা বলতে বলি। কারণ বাচ্চারা ছোট বয়সে যা শুনে তাই শিখে। তাই স্বাধীন নাগরিক হিসেবে প্রত্যেককে বলব জাতি হিসেবে ভাষা ব্যবহারে আমাদের সচেতন হতে হবে। নাট্যবোদ্ধাদের মতে, নাটকে এখন প্রাধান্য পাচ্ছে ‘ভিউ’ নামক শব্দ। কারণ, যত ভিউ, তত টাকা। স্বাভাবিকভাবে ভিউকে টার্গেট করেই নির্মিত হয় নাটক। তবে ভিউ যখন লক্ষ্য হয়, তখন নাটক হয়ে যায় ‘কনটেন্ট’। বেশি ভিউয়ের আশায় প্রযোজক, নির্মাতা থেকে শুরু করে শিল্পীরাও এ ভার্চুয়াল লড়াইয়ে মত্ত। ভিউ বাড়াতে দেওয়া হচ্ছে নাটকগুলোর অদ্ভুত, অশ্লীল, চটকদার ও কুরুচিপূর্ণ নাম। যা আমাদের দেশের শিল্প সংস্কৃতিকে বিশ্বে অত্যন্ত অমর্যাদাকরভাবে তুলে ধরছে। ব্যবসায়িক দিক চিন্তা করে দিন দিন বাংলা নাটকের ঐতিহ্য বিলীনের পথে। এসব দেখার যেন কেউ নেই।

এই বিভাগের আরও খবর
মৃত্যুর ৩৯ বছর পার : যেভাবে অকাল বিদায় স্মিতার
মৃত্যুর ৩৯ বছর পার : যেভাবে অকাল বিদায় স্মিতার
কিশোর মনে দেশ মাতৃকার চেতনা
কিশোর মনে দেশ মাতৃকার চেতনা
তটিনীর স্বপ্নচোখ
তটিনীর স্বপ্নচোখ
বিউটিকুইন শাবানার বিস্ময়কর জীবন
বিউটিকুইন শাবানার বিস্ময়কর জীবন
ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউটে সম্মানিত ধীরে বহে মেঘনা
ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউটে সম্মানিত ধীরে বহে মেঘনা
সত্যজিৎকে কেন কেয়ার করতেন না সুচিত্রা
সত্যজিৎকে কেন কেয়ার করতেন না সুচিত্রা
মিমি ও জয়ার পর এলেন মিলি
মিমি ও জয়ার পর এলেন মিলি
চলচ্চিত্রের দক্ষ কারিগর আমজাদ হোসেন
চলচ্চিত্রের দক্ষ কারিগর আমজাদ হোসেন
লাস্ট সিকোয়েন্স
লাস্ট সিকোয়েন্স
দেব-সুরাইয়ার প্রেমকাহিনি
দেব-সুরাইয়ার প্রেমকাহিনি
সেই দিনগুলোর কথা মনে হলে এখনো শিউরে উঠি
সেই দিনগুলোর কথা মনে হলে এখনো শিউরে উঠি
মফিজ-মালার সুখের সংসারে ‘দাগ’
মফিজ-মালার সুখের সংসারে ‘দাগ’
সর্বশেষ খবর
২৯ বছর পর হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
২৯ বছর পর হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

এই মাত্র | চট্টগ্রাম প্রতিদিন

কামিন্স-স্টার্কদের প্রজন্ম অস্ট্রেলিয়ার সর্বকালের সেরা: ব্রেট লি
কামিন্স-স্টার্কদের প্রজন্ম অস্ট্রেলিয়ার সর্বকালের সেরা: ব্রেট লি

৩৬ সেকেন্ড আগে | মাঠে ময়দানে

আইসিসির মাসসেরা প্রোটিয়া স্পিনার
আইসিসির মাসসেরা প্রোটিয়া স্পিনার

২ মিনিট আগে | মাঠে ময়দানে

মরক্কোতে আকস্মিক বন্যায় ৩৭ জনের মৃত্যু
মরক্কোতে আকস্মিক বন্যায় ৩৭ জনের মৃত্যু

২ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

৩ দফা দাবিতে সরকারকে আল্টিমেটাম সাদিক কায়েমের
৩ দফা দাবিতে সরকারকে আল্টিমেটাম সাদিক কায়েমের

২ মিনিট আগে | জাতীয়

চট্টগ্রামে আগ্নেয়াস্ত্রসহ দুজন গ্রেফতার
চট্টগ্রামে আগ্নেয়াস্ত্রসহ দুজন গ্রেফতার

১১ মিনিট আগে | চট্টগ্রাম প্রতিদিন

যুব এশিয়া কাপে টানা জয় বাংলাদেশের
যুব এশিয়া কাপে টানা জয় বাংলাদেশের

১৪ মিনিট আগে | মাঠে ময়দানে

বাজুসের প্রধান উপদেষ্টা সায়েম সোবহান আনভীর, প্রেসিডেন্টের দায়িত্বে এনামুল হক খান
বাজুসের প্রধান উপদেষ্টা সায়েম সোবহান আনভীর, প্রেসিডেন্টের দায়িত্বে এনামুল হক খান

১৬ মিনিট আগে | অর্থনীতি

চাঁপাইনবাবগঞ্জ মুক্ত দিবসে বসুন্ধরা শুভসংঘের আলোচনা সভা
চাঁপাইনবাবগঞ্জ মুক্ত দিবসে বসুন্ধরা শুভসংঘের আলোচনা সভা

২০ মিনিট আগে | বসুন্ধরা শুভসংঘ

কলমাকান্দায় ডোবায় পড়ে শিশুর মৃত্যু
কলমাকান্দায় ডোবায় পড়ে শিশুর মৃত্যু

২০ মিনিট আগে | দেশগ্রাম

রেললাইনের পাশে মিলল যুবকের লাশ
রেললাইনের পাশে মিলল যুবকের লাশ

২১ মিনিট আগে | চট্টগ্রাম প্রতিদিন

বিজয় দিবস ও জাতীয় দিবস উপলক্ষে নৌবাহিনীতে অনারারী কমিশন প্রদান
বিজয় দিবস ও জাতীয় দিবস উপলক্ষে নৌবাহিনীতে অনারারী কমিশন প্রদান

২২ মিনিট আগে | জাতীয়

কলাপাড়ায় খাল খননে পানি উন্নয়ন বোর্ডের মতবিনিময়
কলাপাড়ায় খাল খননে পানি উন্নয়ন বোর্ডের মতবিনিময়

২২ মিনিট আগে | দেশগ্রাম

রাশিয়ার অর্থ জব্দ করে ইউক্রেনকে দিচ্ছে ইইউ
রাশিয়ার অর্থ জব্দ করে ইউক্রেনকে দিচ্ছে ইইউ

২৬ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

পটুয়াখালীর ৪৪ জলমহাল ইজারা যোগ্য নয়: ভূমি উপদেষ্টা
পটুয়াখালীর ৪৪ জলমহাল ইজারা যোগ্য নয়: ভূমি উপদেষ্টা

৩০ মিনিট আগে | জাতীয়

বিজয় দিবসে স্মৃতিসৌধের ফুলের বাগান ক্ষতি না করার অনুরোধ
বিজয় দিবসে স্মৃতিসৌধের ফুলের বাগান ক্ষতি না করার অনুরোধ

৩২ মিনিট আগে | জাতীয়

‘ফেলানী অ্যাভিনিউ’ সড়কের ফলক উন্মোচন কাল
‘ফেলানী অ্যাভিনিউ’ সড়কের ফলক উন্মোচন কাল

৩২ মিনিট আগে | নগর জীবন

হবিগঞ্জে সংকটাপন্ন জুলাই যোদ্ধার পাশে জেলা প্রশাসক
হবিগঞ্জে সংকটাপন্ন জুলাই যোদ্ধার পাশে জেলা প্রশাসক

৩২ মিনিট আগে | দেশগ্রাম

রাজতন্ত্র ফেরাতে নেপালে একীভূত হচ্ছে দুই দল
রাজতন্ত্র ফেরাতে নেপালে একীভূত হচ্ছে দুই দল

৩৪ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

আ.লীগের পক্ষে দেয়ালে লিখনকালে যুবলীগ কর্মীসহ আটক ৩
আ.লীগের পক্ষে দেয়ালে লিখনকালে যুবলীগ কর্মীসহ আটক ৩

৩৮ মিনিট আগে | চট্টগ্রাম প্রতিদিন

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৯৫৫ মামলা
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৯৫৫ মামলা

৩৯ মিনিট আগে | নগর জীবন

আনিস আলমগীর গ্রেফতার
আনিস আলমগীর গ্রেফতার

৪১ মিনিট আগে | নগর জীবন

থাইল্যান্ডের নির্বাচনের তারিখ ঘোষণা
থাইল্যান্ডের নির্বাচনের তারিখ ঘোষণা

৪৩ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

বন্দুক নিয়ন্ত্রণে কঠোর আইনের প্রস্তাব অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর
বন্দুক নিয়ন্ত্রণে কঠোর আইনের প্রস্তাব অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর

৪৩ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

বসুন্ধরা শুভসংঘ স্কুল ক্যাম্পাসে পাঠ সমাপনী উৎসব
বসুন্ধরা শুভসংঘ স্কুল ক্যাম্পাসে পাঠ সমাপনী উৎসব

৪৫ মিনিট আগে | বসুন্ধরা শুভসংঘ

তিন দফা দাবিতে জবির প্রশাসনিক ভবন অবরোধ করলেন শিক্ষার্থীরা
তিন দফা দাবিতে জবির প্রশাসনিক ভবন অবরোধ করলেন শিক্ষার্থীরা

৪৯ মিনিট আগে | ক্যাম্পাস

নেত্রকোনায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি বিষয়ক কর্মশালা
নেত্রকোনায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি বিষয়ক কর্মশালা

৫৩ মিনিট আগে | দেশগ্রাম

ইউক্রেনের জাপোরিঝিয়ার একটি গ্রাম দখলের দাবি রাশিয়ার
ইউক্রেনের জাপোরিঝিয়ার একটি গ্রাম দখলের দাবি রাশিয়ার

৫৪ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

দেশে অস্থিরতা সৃষ্টির উদ্দেশ্যে ভারত থেকে আনা পিস্তুল-গুলি জব্দ
দেশে অস্থিরতা সৃষ্টির উদ্দেশ্যে ভারত থেকে আনা পিস্তুল-গুলি জব্দ

৫৬ মিনিট আগে | দেশগ্রাম

পিছিয়ে গেল মার্কিন প্রেসিডেন্টের নতুন বিমান ডেলিভারি
পিছিয়ে গেল মার্কিন প্রেসিডেন্টের নতুন বিমান ডেলিভারি

৫৬ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

সর্বাধিক পঠিত
হাদির সর্বশেষ অবস্থা জানাল মেডিকেল বোর্ড
হাদির সর্বশেষ অবস্থা জানাল মেডিকেল বোর্ড

২৩ ঘণ্টা আগে | জাতীয়

বাবা ও ছেলে মিলে ঘটিয়েছে অস্ট্রেলিয়ার বন্ডি বিচ হামলা, নিহত ১৬
বাবা ও ছেলে মিলে ঘটিয়েছে অস্ট্রেলিয়ার বন্ডি বিচ হামলা, নিহত ১৬

৭ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ওমরাহ করানোর প্রলোভন দেখিয়ে ভোট চাচ্ছেন জামায়াতের প্রার্থী
ওমরাহ করানোর প্রলোভন দেখিয়ে ভোট চাচ্ছেন জামায়াতের প্রার্থী

১৭ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

হাদিকে গুলি : ৩ দিনের রিমান্ডে মোটরসাইকেল মালিক হান্নান
হাদিকে গুলি : ৩ দিনের রিমান্ডে মোটরসাইকেল মালিক হান্নান

২১ ঘণ্টা আগে | জাতীয়

মির্জা আব্বাসের কাছে চাঁদা দাবি, ঢাকার আদালতে মামলা
মির্জা আব্বাসের কাছে চাঁদা দাবি, ঢাকার আদালতে মামলা

২১ ঘণ্টা আগে | নগর জীবন

মেডিকেল ও ডেন্টালে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
মেডিকেল ও ডেন্টালে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

২৩ ঘণ্টা আগে | জাতীয়

জামায়াত নেতারা অনুষ্ঠানে, বর্জন করলেন মুক্তিযোদ্ধারা
জামায়াত নেতারা অনুষ্ঠানে, বর্জন করলেন মুক্তিযোদ্ধারা

৬ ঘণ্টা আগে | দেশগ্রাম

পুত্রদের নিয়ে কারিনার মেসি-দর্শন
পুত্রদের নিয়ে কারিনার মেসি-দর্শন

১৬ ঘণ্টা আগে | শোবিজ

হাদির ওপর হামলাকারী আসামি দেশেই আছে: ডিএমপি (ভিডিও)
হাদির ওপর হামলাকারী আসামি দেশেই আছে: ডিএমপি (ভিডিও)

২২ ঘণ্টা আগে | জাতীয়

৯১ দশমিক ২৫ নম্বর পেয়ে মেডিকেল ভর্তি পরীক্ষায় শীর্ষে শান্ত
৯১ দশমিক ২৫ নম্বর পেয়ে মেডিকেল ভর্তি পরীক্ষায় শীর্ষে শান্ত

২১ ঘণ্টা আগে | ক্যাম্পাস

মুসলিম যুবকের সাহসিকতায় বহু প্রাণ রক্ষা অস্ট্রেলিয়ার সৈকতে
মুসলিম যুবকের সাহসিকতায় বহু প্রাণ রক্ষা অস্ট্রেলিয়ার সৈকতে

৫ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে পাঠানো হবে হাদিকে
এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে পাঠানো হবে হাদিকে

১৭ ঘণ্টা আগে | জাতীয়

১০ বিলিয়ন ইউরোতে বার্সা কিনতে আগ্রহী যুবরাজ সালমান
১০ বিলিয়ন ইউরোতে বার্সা কিনতে আগ্রহী যুবরাজ সালমান

৬ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

প্রধান উপদেষ্টাকে ফোন করে জাতিসংঘ মহাসচিবের শোক প্রকাশ
প্রধান উপদেষ্টাকে ফোন করে জাতিসংঘ মহাসচিবের শোক প্রকাশ

১৯ ঘণ্টা আগে | জাতীয়

হাদিকে নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছাড়ল এয়ার অ্যাম্বুলেন্স
হাদিকে নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছাড়ল এয়ার অ্যাম্বুলেন্স

২ ঘণ্টা আগে | জাতীয়

বন্ডি বিচে সন্ত্রাসী হামলায় শনাক্ত কে এই নাভিদ আকরাম
বন্ডি বিচে সন্ত্রাসী হামলায় শনাক্ত কে এই নাভিদ আকরাম

২২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় মামলা
হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় মামলা

৭ ঘণ্টা আগে | জাতীয়

কলা খাওয়ার সঙ্গে সর্দি-কাশির কি সম্পর্ক?
কলা খাওয়ার সঙ্গে সর্দি-কাশির কি সম্পর্ক?

৪ ঘণ্টা আগে | জীবন ধারা

কঠোর হুঁশিয়ারি দিল ইনকিলাব মঞ্চ
কঠোর হুঁশিয়ারি দিল ইনকিলাব মঞ্চ

১৫ ঘণ্টা আগে | নগর জীবন

আনিস আলমগীরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন: ডিবি প্রধান
আনিস আলমগীরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন: ডিবি প্রধান

৪ ঘণ্টা আগে | জাতীয়

শিশু সাজিদের মৃত্যু, ৫ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে লিগ্যাল নোটিশ
শিশু সাজিদের মৃত্যু, ৫ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে লিগ্যাল নোটিশ

২৩ ঘণ্টা আগে | জাতীয়

হাদিকে সিঙ্গাপুর নিতে ঢাকায় পৌঁছেছে এয়ার অ্যাম্বুলেন্স
হাদিকে সিঙ্গাপুর নিতে ঢাকায় পৌঁছেছে এয়ার অ্যাম্বুলেন্স

৪ ঘণ্টা আগে | জাতীয়

সিডনির সৈকতে হামলাকারী বাবা-ছেলের পরিচয় কি?
সিডনির সৈকতে হামলাকারী বাবা-ছেলের পরিচয় কি?

২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

হাসিনার আমৃত্যু থেকে মৃত্যুদণ্ড চেয়ে আপিল করল প্রসিকিউশন
হাসিনার আমৃত্যু থেকে মৃত্যুদণ্ড চেয়ে আপিল করল প্রসিকিউশন

৩ ঘণ্টা আগে | জাতীয়

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে শাহবাগ ব্লকেড
স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে শাহবাগ ব্লকেড

৩ ঘণ্টা আগে | নগর জীবন

বিসিএসের নন-ক্যাডার ৮৫০১ পদ সংরক্ষণে হাইকোর্টের নির্দেশ
বিসিএসের নন-ক্যাডার ৮৫০১ পদ সংরক্ষণে হাইকোর্টের নির্দেশ

২২ ঘণ্টা আগে | জাতীয়

দুপুরে সিঙ্গাপুর নেওয়া হচ্ছে হাদিকে
দুপুরে সিঙ্গাপুর নেওয়া হচ্ছে হাদিকে

৭ ঘণ্টা আগে | জাতীয়

সন্দেহভাজনদের পালানো ঠেকাতে ভারতের সহযোগিতা চাইল বাংলাদেশ
সন্দেহভাজনদের পালানো ঠেকাতে ভারতের সহযোগিতা চাইল বাংলাদেশ

২৩ ঘণ্টা আগে | জাতীয়

'৪ ব্যক্তির ভুলে' দাবানলে জ্বলছে ভারতের নাগাল্যান্ড
'৪ ব্যক্তির ভুলে' দাবানলে জ্বলছে ভারতের নাগাল্যান্ড

৫ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

উপ-উপাচার্যের বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে চবি ছাত্রদলের বিক্ষোভ
উপ-উপাচার্যের বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে চবি ছাত্রদলের বিক্ষোভ

৩ ঘণ্টা আগে | ক্যাম্পাস

প্রিন্ট সর্বাধিক
বিউটিকুইন শাবানার বিস্ময়কর জীবন
বিউটিকুইন শাবানার বিস্ময়কর জীবন

শোবিজ

খালেদা জিয়ার অবস্থা কিছুটা স্থিতিশীল
খালেদা জিয়ার অবস্থা কিছুটা স্থিতিশীল

প্রথম পৃষ্ঠা

কিশোরগঞ্জের ছয়টি আসনেই ত্রিমুখী ভোটযুদ্ধের পূর্বাভাস
কিশোরগঞ্জের ছয়টি আসনেই ত্রিমুখী ভোটযুদ্ধের পূর্বাভাস

পেছনের পৃষ্ঠা

আজকের ভাগ্যচক্র
আজকের ভাগ্যচক্র

আজকের রাশি

নিরাপত্তার সংকটে রাজনীতি
নিরাপত্তার সংকটে রাজনীতি

প্রথম পৃষ্ঠা

সীমান্ত দিয়ে পালিয়েছে দুই হামলাকারী
সীমান্ত দিয়ে পালিয়েছে দুই হামলাকারী

প্রথম পৃষ্ঠা

নির্বাচন, রাজনীতি এবং মানুষের ক্লান্তি
নির্বাচন, রাজনীতি এবং মানুষের ক্লান্তি

সম্পাদকীয়

ব্রাশফায়ারের পর আগুন দেওয়া হয় লাশে
ব্রাশফায়ারের পর আগুন দেওয়া হয় লাশে

পেছনের পৃষ্ঠা

ঈদের দিনে হত্যাযজ্ঞে অর্ধশত শহীদ
ঈদের দিনে হত্যাযজ্ঞে অর্ধশত শহীদ

পেছনের পৃষ্ঠা

তটিনীর স্বপ্নচোখ
তটিনীর স্বপ্নচোখ

শোবিজ

আরও অনেকে হিটলিস্টে
আরও অনেকে হিটলিস্টে

প্রথম পৃষ্ঠা

সেনাদের ওপর হামলায় তীব্র নিন্দা
সেনাদের ওপর হামলায় তীব্র নিন্দা

প্রথম পৃষ্ঠা

দেড় বছরে দেড় কোটি মানুষের কর্মসংস্থানের পরিকল্পনা
দেড় বছরে দেড় কোটি মানুষের কর্মসংস্থানের পরিকল্পনা

প্রথম পৃষ্ঠা

কক্সবাজার রেলপথেই মাদক পাচার
কক্সবাজার রেলপথেই মাদক পাচার

নগর জীবন

মৃত্যুর ৩৯ বছর পার : যেভাবে অকাল বিদায় স্মিতার
মৃত্যুর ৩৯ বছর পার : যেভাবে অকাল বিদায় স্মিতার

শোবিজ

মনে হয়েছে মাথায় বাজ পড়েছে
মনে হয়েছে মাথায় বাজ পড়েছে

প্রথম পৃষ্ঠা

বিচারকদের রাজনীতির ঊর্ধ্বে উঠতে হবে
বিচারকদের রাজনীতির ঊর্ধ্বে উঠতে হবে

প্রথম পৃষ্ঠা

নির্বাচনকালীন অর্থনীতি নিয়ে উৎকণ্ঠা
নির্বাচনকালীন অর্থনীতি নিয়ে উৎকণ্ঠা

পেছনের পৃষ্ঠা

কিশোর মনে দেশ মাতৃকার চেতনা
কিশোর মনে দেশ মাতৃকার চেতনা

শোবিজ

দুর্নীতি বন্ধে দরকার সরকারের নিয়ন্ত্রণে জনশক্তি রপ্তানি
দুর্নীতি বন্ধে দরকার সরকারের নিয়ন্ত্রণে জনশক্তি রপ্তানি

পেছনের পৃষ্ঠা

পর্দা নামল প্যাডেল স্ল্যামের
পর্দা নামল প্যাডেল স্ল্যামের

মাঠে ময়দানে

হাদির মতো ঘটনা আরও ঘটতে পারে
হাদির মতো ঘটনা আরও ঘটতে পারে

প্রথম পৃষ্ঠা

গাড়িতে ডাকাতি, ভিডিও ভাইরাল
গাড়িতে ডাকাতি, ভিডিও ভাইরাল

দেশগ্রাম

আসিয়ানের সদস্যপদ পেতে সমর্থন চাইলেন প্রধান উপদেষ্টা
আসিয়ানের সদস্যপদ পেতে সমর্থন চাইলেন প্রধান উপদেষ্টা

প্রথম পৃষ্ঠা

কঠিন সময়ে গণমাধ্যম
কঠিন সময়ে গণমাধ্যম

সম্পাদকীয়

গ্রাহকের টাকা নিয়ে উধাও
গ্রাহকের টাকা নিয়ে উধাও

দেশগ্রাম

এনইউবির ইইই ফেস্টে উদ্ভাবনের উৎসব
এনইউবির ইইই ফেস্টে উদ্ভাবনের উৎসব

প্রাণের ক্যাম্পাস

বিএনপির ৭ নেতা-কর্মী জামায়াতে
বিএনপির ৭ নেতা-কর্মী জামায়াতে

দেশগ্রাম

যুব এশিয়া কাপে বাংলাদেশের সর্বোচ্চ স্কোর ৩৬৩ রান
যুব এশিয়া কাপে বাংলাদেশের সর্বোচ্চ স্কোর ৩৬৩ রান

মাঠে ময়দানে

আইনশৃঙ্খলা নিয়ে উৎকণ্ঠা
আইনশৃঙ্খলা নিয়ে উৎকণ্ঠা

সম্পাদকীয়