শিরোনাম
প্রকাশ: ০০:০০, বুধবার, ১২ নভেম্বর, ২০২৫

বেগম জিয়ার নির্বাচনে অংশগ্রহণ কেন?

অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল
প্রিন্ট ভার্সন
বেগম জিয়ার নির্বাচনে অংশগ্রহণ কেন?

আগামী জাতীয় সংসদ নির্বাচনে বেগম খালেদা জিয়ার মনোনয়ন প্রাপ্তি নিয়ে কিছু আলোচনা চারপাশে আছে। সেগুলো কেন এবং কী উদ্দেশ্যে, সেটা নিয়েও বিস্তর বলাবলি। হতেই পারে, বেগম খালেদা জিয়া বলে কথা। তাদের কথায় যুক্তির অভাব নেই- তিনি কঠিন রোগে আক্রান্ত, প্রায় হাসপাতালে ভর্তি হন, প্রকাশ্যে আসেন না, দলীয়প্রধানের দায়িত্ব ভারপ্রাপ্ত চেয়ারম্যান পুত্র তারেক রহমানের কাছে অর্পণ করেছেন, ওনার নির্বাচন করার দরকার কি? যুক্তি হিসেবে নেহাতই মন্দ না। এগুলোর পাল্টা যুক্তি হিসেবে সোজাসাপটা- ‘নির্বাচনে অংশগ্রহণ করা একজন বাংলাদেশি হিসেবে ওনার গণতান্ত্রিক নাগরিক অধিকার, অন্যরা বলার কে? এমনটা বললে পাল্টা যুক্তি একটা দাঁড়ায় বটে। তবে উত্তরটা শতভাগ “কিন্তু” মুক্ত হয়, কি না? সে প্রশ্নও থেকে যায়- কারণ খালেদা জিয়া বলে কথা। সম্মান দেখিয়ে সবাই তাঁকে দেশনেত্রী বলেন। তিনবারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার রোষানলে পড়ে বাড়ি ছাড়া হয়েছেন, নির্জন কারাবাস ভোগ করেছেন, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়েছেন, তাঁর হঠাৎ নির্বাচনে আসা নিয়ে কথা হতেই পারে, বিশেষ করে শেখ হাসিনার সব লিখিত-অলিখিত ভাষণের প্রধান আক্রমণ লক্ষ্য ছিলেন তিনি। বেগম খালেদা জিয়ার মৃত্যু সংবাদ প্রতীক্ষায় তাঁর অস্থিরতা তিনি কখনোই গোপন করেননি। আর তাঁর সঙ্গে সুর মিলিয়ে অন্ধ ভক্তরাও রাখঢাক না করে সুর মিলিয়েছে পৈশাচিক আনন্দে। কিন্তু সমস্যা হলো মহান আল্লাহর ইচ্ছায় দেশবাসীর দোয়ায় তিনি এখনো জীবিত আছেন সব শত্রুর মুখে ছাই দিয়ে। এর মাঝে কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন গমন ও একই বাহনে প্রত্যাবর্তন আর তাঁর সঙ্গে বিমানবন্দরে যাওয়া ও আসার পথে ভক্ত-সমর্থকদের জনস্রোত কুৎসা রটনাকারীদের অন্তর জ্বালা বাড়িয়েছে মাত্র। এতটা যা-ও বা সহ্যের মধ্যে ছিল, নির্বাচনে তাঁর অংশগ্রহণের খবরে দুর্জনের অন্তর জ্বালা ও প্রতিক্রিয়ার তীব্রতা সাধারণের কাছে অস্পষ্ট থাকেনি মোটেও।

দেখা যাক বেগম জিয়ার নির্বাচনের ইতিহাস কী বলে-

১৯৯১ সালে তিনি সর্বোচ্চ অনুমোদিত পাঁচ আসনে নির্বাচন করেছিলেন, বগুড়ার দুটি আসন (৬, ৭) ঢাকার একটি আসন (ঢাকা-৯), ফেনী-১ এবং চট্টগ্রাম-৮ থেকে। জয়ী হয়েছিলেন পাঁচটিতেই। বলা বাহুল্য সেই নির্বাচনে শেখ হাসিনা তিনটি আসনে নির্বাচন করেছিলেন এবং ঢাকায় তখনকার উদীয়মান নেতা সাদেক হোসেন খোকার কাছে প্রায় ২০ হাজার ভোটে এবং ততধিক অপরিচিত মেজর (অব.) মান্নানের কাছে প্রায় ১৬ হাজার ভোটে পরাজিত হয়েছিলেন, সেই যাত্রায় টুঙ্গিপাড়ার সবেধন নীলমণি একমাত্র আসন থেকে নির্বাচিত হয়ে সংসদযাত্রার শেষ সুযোগ কাজে লাগাতে পেরেছিলেন।

১৯৯৬-এর নির্বাচনেও বেগম জিয়া পাঁচটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন বগুড়া (৬, ৭) ফেনী-১ লক্ষ্মীপুর-২ ও চট্টগ্রাম-১ থেকে, বলা বাহুল্য তিনি পাঁচ আসনেই বিজয়ী হয়েছিলেন বিপুল ভোটে।

২০০১-এর নির্বাচনেও বেগম খালেদা জিয়া বগুড়া-(৬, ৭) খুলনা-২, ফেনী-১ লক্ষ্মীপুর-২ এই পাঁচ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে সব কটিতেই বিপুল ভোটে জয়লাভ করেছিলেন, যেখানে শেখ হাসিনা চার আসনে প্রতিন্দ্বিতা করেন রংপুর-৬, নড়াইলের দুটি আসন ও গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থেকে। বলা বাহুল্য এবারও তাঁর সফলতার হার ৫০ শতাংশ ছাড়ায়নি। অর্থাৎ একান্তই অপরিচিত রংপুরের নূর মোহাম্মদ মণ্ডল ও নড়াইলের শহিদুল আলমের কাছে তাঁকে পরাজয় বরণ করতে হয়েছে।

২০০৮ সালে নির্বাচন কমিশন একজনের জন্য সর্বোচ্চ তিনটি আসনে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ নির্ধারণ করলে বেগম জিয়া সেই বিতর্কিত নির্বাচনে বগুড়া (৬, ৭) ও ফেনী-১ আসন থেকে নির্বাচন করে শতভাগ সফলতা অর্জন করেছিলেন। এমনকি ২০১৮ সালের কুখ্যাত নির্বাচনেও বেগম জিয়া প্রার্থিতার আবেদন করেছিলেন কিন্তু তাঁর আকাশচুম্বী জনপ্রিয়তার রেকর্ড থামিয়ে দিতে সম্পূর্ণ অন্যায়ভাবে তাঁর প্রার্থিতা বাতিল করা হয়েছে।

বেগম জিয়ার নির্বাচনে অংশগ্রহণ কেন?

বাংলাদেশের নির্বাচনের ইতিহাসে বেগম জিয়াই একমাত্র উদাহরণ যিনি এ যাবৎ চারটি সংসদীয় নির্বাচনে ১৮টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে শতভাগ সফলতা পেয়েছেন। বিপরীতে ঈর্ষাকাতর শেখ হাসিনার বিজয়ের রেকর্ড তাঁকে যতটা সমৃদ্ধ করেছে তার চেয়েও অনেক বেশি বিব্রত করেছে পরাজয়ের গ্লানি। ‘এবারের নির্বাচনে বেগম খালেদা জিয়ার প্রার্থিতা কেন’- এই প্রশ্নের উত্তর খোঁজা যাক। অনেকেই বলবেন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত বেগম জিয়া যেখানে দলের শীর্ষ নেতৃত্বের জায়গা ছেড়েছেন অনেক আগেই, জনসমক্ষে তাঁর সর্বশেষ আবির্ভাবও বেশ অতীত এখন। তারপরও তাঁর নির্বাচনে প্রার্থিতা এবং এক-দুইটি নয় তিন-তিনটি আসনে, কারণটা কি? একটা প্রশ্ন করা যাক, বেগম জিয়া কি এখন একজন সাধারণ রাজনীতিবিদ? নাকি তাঁর চেয়ে বেশি অন্য আর কিছু? এ দেশের রাজনীতির ইতিহাসে তাঁর আবির্ভাব কোনো পরিকল্পিত ঘটনা তো ছিল না! রাষ্ট্রপতি জিয়ার শাহাদাতবরণের পরও তিনি ছিলেন অন্তঃপুরে, রাজনীতির মাঠ থেকে যোজন দূরত্বে। বিচারপতি আবদুস সাত্তার রাষ্ট্রপতি নির্বাচনে জয়ী হয়ে রাষ্ট্রপতি হলেন, কিন্তু দুরভিসন্ধির মহানায়ক এ দেশের রাজনীতিকে কলঙ্কিত নাম হুসেইন মুহম্মদ এরশাদ আবদুস সাত্তারকে হটিয়ে রাষ্ট্রপতি হয়ে বসলেন, একেবারে ছক কষে। দেশ স্বৈরাচারের কবলে পড়ল। শুধু বিএনপির রাজনীতি নয়, দেশের রাজনীতিতে তখন ঘোর অমানিশা। ‘রাজনীতিতে শেষ কথা নেই’- এই বয়ান প্রতিষ্ঠিত করতে এরশাদ তখন দলছুটের রাজনীতিকে প্রায় শিল্পের(!) পর্যায়ে নিয়ে গেছেন। ঠিক তখনই সবার চাপে বেগম খালেদা জিয়ার আবির্ভাব- অতিসাধারণ অভিষেক। অকাল বৈধব্যের শোক আর বেদনা সহনীয় হওয়ার আগেই প্রায় এক দশকের স্বৈরাচারবিরোধী সংগ্রামে নিজেকে সম্পৃক্ত করলেন। গৃহকোণ থেকে উত্তাল রাজপথ- রাজনীতির পাঠশালায় নবাগত হয়েও সংক্ষিপ্ত সময়েই বিচক্ষণ আর প্রবীণ হতে হলো প্রয়োজনে। বিএনপি চেয়ারপারসন হিসেবে যাত্রা শুরু- তারপর সংগ্রামের মহাযাত্রা।

অর্থের সোনালি প্রলোভন আর পদপদবি অবজ্ঞা করে রইলেন অপসহীন, যখন আওয়ামী লীগপ্রধান শেখ হাসিনা ও তাঁর সহযাত্রী জামায়াতের কপালে কলঙ্ক তিলক আঁকা হলো, বিশ্বাসঘাতকতার লজ্জা চিহ্ন জাতীয় বেইমানের চিরস্থায়ী উপাধি। এলো ১৯৯১-এর জাতীয় নির্বাচন। অতীতে যিনি কখনো নির্বাচনে অংশ নেওয়ার সুযোগই পাননি, তিনি শুধু সংসদ সদস্যই নয় প্রথম প্রদর্শনীতে হলেন প্রধানমন্ত্রী, দেশের প্রথম নারী সরকারপ্রধান। তিন দলীয় জোটের অলিখিত রূপরেখা বাস্তবায়ন করলেন অঙ্গীকার রক্ষার সততা থেকে। দেশ রাষ্ট্রপতি শাসনব্যবস্থা থেকে রূপান্তরিত হলো সংসদীয় গণতন্ত্রে, অথচ তাঁর আকাশচুম্বী জনপ্রিয়তায় তিনি যুগ যুগ ধরে রাষ্ট্রপতি নির্বাচিত হতে পারতেন অনায়াসে। সংসদীয় ব্যবস্থায় শত শত সংসদ সদস্য নির্বাচনের ঝুঁকি নিতে হতো না। দেশের কর্তৃত্ব নিজের হাতে রাখার সুবর্ণ সুযোগ তিনি প্রতিজ্ঞাভঙ্গের কালিমায় কলঙ্কিত করেননি। ১৯৯৬-তে স্থাপন করলেন আরেকটি অসাধারণ কীর্তি। সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ আর অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে সংবিধানে যুক্ত করলেন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা। ২০০৬ পরবর্তী বাংলাদেশে হলেন আন্তর্জাতিক ষড়যন্ত্রের শিকার, এক-এগারোর সরকারের হঠকারিতায় হলেন কারান্তরীণ। তারপর আওয়ামী শাসনের জাঁতাকলে পৃষ্ঠ হলেন দলের নেতা-কর্মীকে সঙ্গে নিয়ে। প্রত্যক্ষ করলেন রাজনীতির আদর্শহীন নির্মমতা, হারালেন কনিষ্ঠ পুত্র আরাফাত রহমানকে আর জ্যেষ্ঠ পুত্র তারেক রহমান নির্যাতনে প্রায় পঙ্গুত্ব নিয়ে চিকিৎসার জন্য হলেন দেশ ছাড়া। নিজে রইলেন মাটি কামড়ে এই বাংলাদেশে।

দেশীয় আর আন্তর্জাতিক চক্রান্তে দেশ থেকে গণতন্ত্র হলো নির্বাসিত, ২০১৪-এর ভোটারবিহীন নির্বাচনে জন রায় প্রত্যাখ্যাত হলো, ২০১৮ সালে হাসিনার কারাগারে হলেন অন্তরীণ। পরিত্যক্ত বিশাল নির্জন কারাগারে একমাত্র বন্দি, আরশোলা, টিকটিকি আর তক্ষকের ভয়াবহতার মাঝে অনিশ্চিত দিনপাত। কারাগার থেকেই দেখলেন আঠারোর নৈশভোট, এই নির্বাচনে অন্যায়ভাবে তাঁর প্রার্থিতা বাতিল হয়েছে আগেই- বিএনপিকে নিঃস্ব দেখার ষড়যন্ত্রের অংশ হিসেবে। বেগম খালেদা জিয়া আজ কি শুধু একটি নাম? নাকি তার চেয়ে বেশি কিছু? এ দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে তাঁর চেয়ে বড় সম্মুখযোদ্ধা আর কে? দেশের মানুষের জন্য সর্বস্ব নিবেদন, সুস্থ একটা মানুষ কারাগার থেকে ফিরলেন লিভারের দুরারোগ্য অসুস্থতা নিয়ে। নীরবে হজম করলেন অশালীন কটাক্ষ, ‘এই শুনি যায় যায়- এই শুনি মরে মরে’- আজ কৃতজ্ঞ জাতির সামনে সুযোগ সেই অপমান আর কটাক্ষের সমুচিত জবাব দেওয়ার। যার জন্য দেশের মানুষের ভালোবাসায় কোনো অঞ্চলের সীমা নেই- কি বগুড়া, কিংবা ঢাকা, চট্টগ্রাম অথবা খুলনা, কিংবা লক্ষ্মীপুর বা ফেনী- তাঁর নির্বাচনের বিজয় পতাকা প্রতিটি আসনে ছিল বিজয়ের দীপ্তিতে ভাস্বর। দেশের মানুষের এই অকৃত্রিম ভালোবাসা তাঁকে দলের নেতা থেকে নিয়ে গেছে জাতীয় নেতার উচ্চতায়, যেখান থেকে শুধু একটি পরিচয়ই তাঁর অবদানের সঙ্গে মানিয়ে যায়- তিনি আজ দেশের রাজনৈতিক অভিভাবক, দেশের অভিভাবক। এ দেশের রাজনীতির ইতিহাসে এত বড় সর্বজন গ্রহণযোগ্যতা কখনো কারও ভাগ্যে জুটেছে কি?

আজ সুযোগ এসেছে তাঁকে সম্মানিত করার, তিনি কতটা অসুস্থ- সেটা আজ মানুষের কাছে বিচার্য নয়, নির্বাচনে তিনি গণসংযোগ করবেন কি না, জনসংযোগ করবেন কি না, সেটা নিয়েও মাথাব্যথা নেই কারও। বগুড়া, দিনাজপুর আর ফেনীর মানুষই শুধু নয়, এই তিন প্রতীকী আসনই আজ যেন সমগ্র বাংলাদেশ। বাংলাদেশের সামনে তাঁর আজ ভোট প্রার্থনার প্রয়োজন নেই, শ্রদ্ধা অবনত জাতি তাঁকে স্বতঃস্ফূর্তভাবে সম্মানিত করতে চায়।

অতীতের ফলাফলের হিসাব থেকে আমরা তো জানিই- যে তাঁর পরাজয়ের কোনো রেকর্ড নেই। এবারও তাঁর ব্যতিক্রম হওয়ার সম্ভাবনা যখন শূন্য। তখন তাঁর প্রাপ্য এই সম্মানের শ্বেতবসনে প্রতিদ্বন্দ্বিতার প্রায় অদৃশ্য কালো দাগ দিয়ে প্রতিদ্বন্দ্বীরা কেন ইতিহাসের পাতায় পরাজিতের লজ্জা বহন করবেন?

আসুন আমরা তাঁর প্রতি অবিচার, অন্যায় আর সব কটাক্ষের জবাব দিই আমাদের ভালোবাসা আর শ্রদ্ধা দিয়ে। স্বৈরাচার দূর থেকে প্রত্যক্ষ করুক- শক্তির অহমিকায় খালেদা জিয়াকে গৃহহীন করা যায়, কারাগারে অন্তরীণ করে মৃত্যুমুখী করা যায়, কিন্তু অত্যাচারের প্রতিটি আঘাত তাঁর মর্যাদা আর সম্মানের উচ্চতাকে এভারেস্ট ছাড়িয়ে আকাশের এমন শীর্ষস্থানে নিয়ে যায়- যেখানে স্বৈরাচারের কুটিল দৃষ্টিও শুধু অসহায় আত্মসমর্পণের গ্লানি আর লজ্জার মহাসাগরে অনুশোচনার আগুনে দগ্ধ প্রায়। নিয়তি ২০২৬ এর সূচনা ইতিহাস কীভাবে নির্ধারণ করে রেখেছে আমাদের জানা নাই সত্যিই, কিন্তু সারা পৃথিবী প্রতীক্ষায় রয়েছে এক অনাবিল দৃশ্যের, যেখানে দিল্লির ধূসর আকাশের দিকে পরাজিত এক জোড়া চোখের শূন্য দৃষ্টি এক অন্ধকার প্রকোষ্ঠের সংকীর্ণ গবাক্ষ পথে মলিন, তখন বাংলাদেশের উজ্জ্বল বিকাল আলোকিত সন্ধ্যার দিকে এগিয়ে যাচ্ছে এক নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে।

লেখক : সাবেক প্রিন্সিপাল, শজিমেক হাসপাতাল

[email protected]

এই বিভাগের আরও খবর
প্রাণীর অধিকার প্রতিষ্ঠায় নবীজি (সা.)
প্রাণীর অধিকার প্রতিষ্ঠায় নবীজি (সা.)
সুস্থ হয়ে উঠুন দেশনেত্রী
সুস্থ হয়ে উঠুন দেশনেত্রী
দুর্নীতি ও চাঁদাবাজি
দুর্নীতি ও চাঁদাবাজি
স্বাধীনতা-সার্বভৌমত্ব
স্বাধীনতা-সার্বভৌমত্ব
ভারত ও সাম্প্রদায়িকতার বিষবাষ্প
ভারত ও সাম্প্রদায়িকতার বিষবাষ্প
নিরীহনাশে আমোদিত চিত্ত
নিরীহনাশে আমোদিত চিত্ত
ইসলামের আলোকে সুশাসনের প্রয়োজন ও ফলাফল
ইসলামের আলোকে সুশাসনের প্রয়োজন ও ফলাফল
বাজার সিন্ডিকেট
বাজার সিন্ডিকেট
অবৈধ অস্ত্র
অবৈধ অস্ত্র
পাহাড়ের পর্যটন সম্ভাবনা কাজে লাগছে না
পাহাড়ের পর্যটন সম্ভাবনা কাজে লাগছে না
তারেক রহমান আসবেন বীরের বেশে
তারেক রহমান আসবেন বীরের বেশে
এলডিসি গ্র্যাজুয়েশন : কাগুজে অগ্রগতি
এলডিসি গ্র্যাজুয়েশন : কাগুজে অগ্রগতি
সর্বশেষ খবর
জাপা নেতা থেকে ইসলামী আন্দোলনের প্রার্থী গোলাম মসীহ
জাপা নেতা থেকে ইসলামী আন্দোলনের প্রার্থী গোলাম মসীহ

১ সেকেন্ড আগে | রাজনীতি

ব্রাহ্মণবাড়িয়ায় নাগরিক ভাবনা নিয়ে আলোচনা সভা
ব্রাহ্মণবাড়িয়ায় নাগরিক ভাবনা নিয়ে আলোচনা সভা

২ মিনিট আগে | দেশগ্রাম

সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য মাউশির জরুরি ৫ নির্দেশনা
সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য মাউশির জরুরি ৫ নির্দেশনা

৩ মিনিট আগে | জাতীয়

বিশ্বকাপে নতুন নিয়ম: ম্যাচে থাকবে তিন ধাপের বিরতি
বিশ্বকাপে নতুন নিয়ম: ম্যাচে থাকবে তিন ধাপের বিরতি

৪ মিনিট আগে | মাঠে ময়দানে

শীতে খুশকি রোধে ঘরোয়া উপায়
শীতে খুশকি রোধে ঘরোয়া উপায়

৬ মিনিট আগে | জীবন ধারা

রাজশাহীতে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালন
রাজশাহীতে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালন

১২ মিনিট আগে | নগর জীবন

সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে ২ লাখ ৭৫ হাজার প্রবাসীর নিবন্ধন
সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে ২ লাখ ৭৫ হাজার প্রবাসীর নিবন্ধন

১৯ মিনিট আগে | জাতীয়

‘দেশে আর আমি-ডামি নির্বাচন হবে না’
‘দেশে আর আমি-ডামি নির্বাচন হবে না’

২১ মিনিট আগে | ভোটের হাওয়া

আবারও বিয়ের পিঁড়িতে ‌‌‌‘পাখি’: কবে, কোথায় দিনক্ষণ জানালেন অভিনেত্রী
আবারও বিয়ের পিঁড়িতে ‌‌‌‘পাখি’: কবে, কোথায় দিনক্ষণ জানালেন অভিনেত্রী

২১ মিনিট আগে | শোবিজ

কালুখালীতে বিজয়ের মাস উপলক্ষে শুভসংঘের কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা
কালুখালীতে বিজয়ের মাস উপলক্ষে শুভসংঘের কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা

৩১ মিনিট আগে | বসুন্ধরা শুভসংঘ

গণ-অভ্যুত্থানে শহীদ : ৮ মরদেহের ডিএনএ সংগ্রহ ও পোস্টমর্টেম সম্পন্ন
গণ-অভ্যুত্থানে শহীদ : ৮ মরদেহের ডিএনএ সংগ্রহ ও পোস্টমর্টেম সম্পন্ন

৩৩ মিনিট আগে | জাতীয়

মুন্সীগঞ্জে মাইক্রোবাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী নিহত
মুন্সীগঞ্জে মাইক্রোবাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী নিহত

৩৪ মিনিট আগে | দেশগ্রাম

নোয়াখালীতে শর্টসার্কিটের আগুনে পুড়ল ৯ দোকান
নোয়াখালীতে শর্টসার্কিটের আগুনে পুড়ল ৯ দোকান

৩৯ মিনিট আগে | দেশগ্রাম

জাপানে ৭.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে বাড়িঘরে আগুন, আহত অন্তত ৩৩
জাপানে ৭.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে বাড়িঘরে আগুন, আহত অন্তত ৩৩

৪০ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

শীতে ঠোঁটের বাড়তি যত্ন
শীতে ঠোঁটের বাড়তি যত্ন

৪০ মিনিট আগে | জীবন ধারা

৮ দলের বৈঠক : আসন সমঝোতা নিয়ে আলোচনা শুরু হচ্ছে আজ
৮ দলের বৈঠক : আসন সমঝোতা নিয়ে আলোচনা শুরু হচ্ছে আজ

৪১ মিনিট আগে | রাজনীতি

চ্যাটজিপিটিতে বিজ্ঞাপন যুক্ত হচ্ছে না, জানাল ওপেনএআই
চ্যাটজিপিটিতে বিজ্ঞাপন যুক্ত হচ্ছে না, জানাল ওপেনএআই

৫৩ মিনিট আগে | টেক ওয়ার্ল্ড

মানিকগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত
মানিকগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

৫৯ মিনিট আগে | দেশগ্রাম

চাকরি বিধিমালা প্রণয়নের দাবিতে মেট্রোরেল কর্মচারীদের অবস্থান কর্মসূচি
চাকরি বিধিমালা প্রণয়নের দাবিতে মেট্রোরেল কর্মচারীদের অবস্থান কর্মসূচি

১ ঘণ্টা আগে | জাতীয়

সুস্থ হয়ে উঠুন দেশনেত্রী
সুস্থ হয়ে উঠুন দেশনেত্রী

১ ঘণ্টা আগে | মুক্তমঞ্চ

মোহাম্মদপুরে খুন হওয়া মা–মেয়ের মরদেহ পৌঁছেছে গ্রামে, দাফন দুপুরে
মোহাম্মদপুরে খুন হওয়া মা–মেয়ের মরদেহ পৌঁছেছে গ্রামে, দাফন দুপুরে

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

সূচকের বড় উত্থানের পুঁজিবাজারে লেনদেন চলছে
সূচকের বড় উত্থানের পুঁজিবাজারে লেনদেন চলছে

১ ঘণ্টা আগে | অর্থনীতি

দুর্নীতিবাজদের প্রতি ঘৃণার সংস্কৃতি গড়ে তুলতে হবে : অর্থ উপদেষ্টা
দুর্নীতিবাজদের প্রতি ঘৃণার সংস্কৃতি গড়ে তুলতে হবে : অর্থ উপদেষ্টা

১ ঘণ্টা আগে | জাতীয়

টরন্টোয় ‘সূর্য ল’র জমকালো ক্রিসমাস পার্টি
টরন্টোয় ‘সূর্য ল’র জমকালো ক্রিসমাস পার্টি

১ ঘণ্টা আগে | পরবাস

সালাম মুর্শেদীর দখলে থাকা বাড়ি হস্তান্তরে হাইকোর্টের রায় প্রকাশ
সালাম মুর্শেদীর দখলে থাকা বাড়ি হস্তান্তরে হাইকোর্টের রায় প্রকাশ

১ ঘণ্টা আগে | জাতীয়

জনগণ দায়িত্ব দিলে বিএনপি আবারও দুর্নীতির বিরুদ্ধে লড়বে : তারেক রহমান
জনগণ দায়িত্ব দিলে বিএনপি আবারও দুর্নীতির বিরুদ্ধে লড়বে : তারেক রহমান

১ ঘণ্টা আগে | রাজনীতি

পাকিস্তানে সীমান্তের কাছে সন্ত্রাসী হামলায় ৬ সেনা নিহত
পাকিস্তানে সীমান্তের কাছে সন্ত্রাসী হামলায় ৬ সেনা নিহত

১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

গাজীপুরে কারখানা বন্ধ ঘোষণা করায় শ্রমিকদের বিক্ষোভ
গাজীপুরে কারখানা বন্ধ ঘোষণা করায় শ্রমিকদের বিক্ষোভ

১ ঘণ্টা আগে | নগর জীবন

ঢাকা কলেজ ও আইডিয়ালের শিক্ষার্থীদের সংঘর্ষ
ঢাকা কলেজ ও আইডিয়ালের শিক্ষার্থীদের সংঘর্ষ

১ ঘণ্টা আগে | ক্যাম্পাস

আবু সাঈদ হত্যা মামলায় সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে হাসনাত আবদুল্লাহ
আবু সাঈদ হত্যা মামলায় সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে হাসনাত আবদুল্লাহ

১ ঘণ্টা আগে | জাতীয়

সর্বাধিক পঠিত
রাজধানীতে ফ্ল্যাটে ঢুকে মা-মেয়েকে হত্যা, সিসিটিভি ফুটেজে যা দেখা গেল
রাজধানীতে ফ্ল্যাটে ঢুকে মা-মেয়েকে হত্যা, সিসিটিভি ফুটেজে যা দেখা গেল

১৭ ঘণ্টা আগে | নগর জীবন

আমিরুলের হ্যাটট্রিকে বিশ্বকাপে ট্রফি জয় বাংলাদেশের
আমিরুলের হ্যাটট্রিকে বিশ্বকাপে ট্রফি জয় বাংলাদেশের

১৭ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

খেলাপি ৩৮ কোটি টাকা পরিশোধে মান্নাকে ইসলামী ব্যাংকের নোটিশ
খেলাপি ৩৮ কোটি টাকা পরিশোধে মান্নাকে ইসলামী ব্যাংকের নোটিশ

২৩ ঘণ্টা আগে | জাতীয়

তামিমকে অধিনায়ক করে এশিয়া কাপের দল ঘোষণা বাংলাদেশের
তামিমকে অধিনায়ক করে এশিয়া কাপের দল ঘোষণা বাংলাদেশের

১৮ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

বাবরি মসজিদ নির্মাণের দানবাক্সে বিপুল অর্থ, চলছে গণনা
বাবরি মসজিদ নির্মাণের দানবাক্সে বিপুল অর্থ, চলছে গণনা

২২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

১৮টি রাজনৈতিক দল নিয়ে আত্মপ্রকাশ নতুন জোট এনডিএফের
১৮টি রাজনৈতিক দল নিয়ে আত্মপ্রকাশ নতুন জোট এনডিএফের

২২ ঘণ্টা আগে | রাজনীতি

আখতারকে নিয়ে জামায়াতের বিবৃতির নিন্দা ও প্রতিবাদ এনসিপির
আখতারকে নিয়ে জামায়াতের বিবৃতির নিন্দা ও প্রতিবাদ এনসিপির

২০ ঘণ্টা আগে | রাজনীতি

বাংলাদেশিদের জন্য ভিসা আবেদন জমাদান কেন্দ্র বাড়ালো রোমানিয়া
বাংলাদেশিদের জন্য ভিসা আবেদন জমাদান কেন্দ্র বাড়ালো রোমানিয়া

১৮ ঘণ্টা আগে | জাতীয়

নির্বাচনের দিনই গণভোট, মেনে নিল আন্দোলনরত ৮ দল
নির্বাচনের দিনই গণভোট, মেনে নিল আন্দোলনরত ৮ দল

১২ ঘণ্টা আগে | রাজনীতি

আমদানির খবরে কমছে পিয়াজের দাম
আমদানির খবরে কমছে পিয়াজের দাম

১৮ ঘণ্টা আগে | জাতীয়

ভারতের ওপর নতুন শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের
ভারতের ওপর নতুন শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের

৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

আমজনতার দলে যোগ দিতে চাইলে জামায়াত নেতাদের বিশেষ শর্ত
আমজনতার দলে যোগ দিতে চাইলে জামায়াত নেতাদের বিশেষ শর্ত

২০ ঘণ্টা আগে | রাজনীতি

বিটিভি-বেতারকে তফসিল রেকর্ড করতে প্রস্তুত থাকতে বললো ইসি
বিটিভি-বেতারকে তফসিল রেকর্ড করতে প্রস্তুত থাকতে বললো ইসি

২২ ঘণ্টা আগে | জাতীয়

দল বিলুপ্ত করে বিএনপিতে যোগ দিলেন বিএলডিপি’র চেয়ারম্যান সেলিম
দল বিলুপ্ত করে বিএনপিতে যোগ দিলেন বিএলডিপি’র চেয়ারম্যান সেলিম

২০ ঘণ্টা আগে | রাজনীতি

‘ওয়ার্ক ভিসা’ নিয়ে ইতালি দূতাবাসের বার্তা
‘ওয়ার্ক ভিসা’ নিয়ে ইতালি দূতাবাসের বার্তা

২২ ঘণ্টা আগে | জাতীয়

সাংবাদিকতা-আইন পেশায় যুক্ত হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা
সাংবাদিকতা-আইন পেশায় যুক্ত হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা

২০ ঘণ্টা আগে | জাতীয়

ভারতকে আরও কঠোর জবাব দেয়া হবে, হুঁশিয়ারি আসিম মুনিরের
ভারতকে আরও কঠোর জবাব দেয়া হবে, হুঁশিয়ারি আসিম মুনিরের

৪ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

সমঝোতার ভিত্তিতে ৩০০ আসনে প্রার্থী দেবে জামায়াত
সমঝোতার ভিত্তিতে ৩০০ আসনে প্রার্থী দেবে জামায়াত

১৪ ঘণ্টা আগে | রাজনীতি

মোহাম্মদপুরে মা ও মেয়েকে কুপিয়ে হত্যা, গৃহকর্মী পলাতক
মোহাম্মদপুরে মা ও মেয়েকে কুপিয়ে হত্যা, গৃহকর্মী পলাতক

২৩ ঘণ্টা আগে | নগর জীবন

এক হামলাতেই ৩৬ মোসাদ সদস্যকে হত্যার দাবি ইরানের
এক হামলাতেই ৩৬ মোসাদ সদস্যকে হত্যার দাবি ইরানের

১৮ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

বিশ্বকাপের সূচি দেখেই আতঙ্কে বড় দলগুলো, কিন্তু কেন?
বিশ্বকাপের সূচি দেখেই আতঙ্কে বড় দলগুলো, কিন্তু কেন?

১৬ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ইসরায়েলি সমরাস্ত্রে সাজছে জার্মানি, নেপথ্যে কি?
ইসরায়েলি সমরাস্ত্রে সাজছে জার্মানি, নেপথ্যে কি?

১১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে জুবাইদা রহমান
খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে জুবাইদা রহমান

২১ ঘণ্টা আগে | জাতীয়

বিএনপি ক্ষমতায় গেলে আবারও খাল খনন কর্মসূচি শুরু হবে : তারেক রহমান
বিএনপি ক্ষমতায় গেলে আবারও খাল খনন কর্মসূচি শুরু হবে : তারেক রহমান

১৯ ঘণ্টা আগে | রাজনীতি

বাজেট থেকে ২০ হাজার কোটি টাকা দেওয়া হলো সম্মিলিত ইসলামী ব্যাংককে
বাজেট থেকে ২০ হাজার কোটি টাকা দেওয়া হলো সম্মিলিত ইসলামী ব্যাংককে

২৩ ঘণ্টা আগে | অর্থনীতি

অনলাইনে কেনা খেজুরের গুড় আসল কিনা যাচাই করার সহজ উপায়
অনলাইনে কেনা খেজুরের গুড় আসল কিনা যাচাই করার সহজ উপায়

১৬ ঘণ্টা আগে | জীবন ধারা

তুর্কি ড্রোনের বিস্ময়কর সাফল্যে বদলে গেল আকাশযুদ্ধের মোড়
তুর্কি ড্রোনের বিস্ময়কর সাফল্যে বদলে গেল আকাশযুদ্ধের মোড়

১৭ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ইতিহাসে সর্বনিম্ন পর্যায়ে ইরানি মুদ্রা, এক ডলারে ১২ লাখ ৫০ হাজার রিয়াল
ইতিহাসে সর্বনিম্ন পর্যায়ে ইরানি মুদ্রা, এক ডলারে ১২ লাখ ৫০ হাজার রিয়াল

১৭ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

বিজয় দিবসে সর্বাধিক পতাকা হাতে প্যারাস্যুটিং, বিশ্বরেকর্ড গড়ার প্রত্যয় বাংলাদেশের
বিজয় দিবসে সর্বাধিক পতাকা হাতে প্যারাস্যুটিং, বিশ্বরেকর্ড গড়ার প্রত্যয় বাংলাদেশের

১৬ ঘণ্টা আগে | জাতীয়

কারাগারে সাংবাদিক শওকত মাহমুদ
কারাগারে সাংবাদিক শওকত মাহমুদ

২০ ঘণ্টা আগে | জাতীয়

প্রিন্ট সর্বাধিক
এটিএম কার্ডে মেট্রোরেলে ভ্রমণ
এটিএম কার্ডে মেট্রোরেলে ভ্রমণ

শিল্প বাণিজ্য

অন্তর্বর্তী সরকারের নির্বাচন দেওয়ার শর্ত ছিল না
অন্তর্বর্তী সরকারের নির্বাচন দেওয়ার শর্ত ছিল না

প্রথম পৃষ্ঠা

বেগম রোকেয়ার বসতভিটার সাড়ে তিন শ বিঘা জমি গেল কই?
বেগম রোকেয়ার বসতভিটার সাড়ে তিন শ বিঘা জমি গেল কই?

নগর জীবন

১৫ টাকা খরচে ভিডিও কল কারাবন্দিদের
১৫ টাকা খরচে ভিডিও কল কারাবন্দিদের

পেছনের পৃষ্ঠা

ফরিদপুরে লড়াই হবে হাড্ডাহাড্ডি
ফরিদপুরে লড়াই হবে হাড্ডাহাড্ডি

পেছনের পৃষ্ঠা

তফসিল ঘোষণা যে কোনো দিন
তফসিল ঘোষণা যে কোনো দিন

প্রথম পৃষ্ঠা

আজকের ভাগ্যচক্র
আজকের ভাগ্যচক্র

আজকের রাশি

পানির হাহাকারে বরেন্দ্র
পানির হাহাকারে বরেন্দ্র

নগর জীবন

ব্যানার পোস্টারে ছেয়ে গেছে ঢাকা
ব্যানার পোস্টারে ছেয়ে গেছে ঢাকা

প্রথম পৃষ্ঠা

এক-দুই সপ্তাহে পাঁচ ব্যাংকের আমানত ফেরত
এক-দুই সপ্তাহে পাঁচ ব্যাংকের আমানত ফেরত

প্রথম পৃষ্ঠা

আপাতত দেশেই খালেদা জিয়ার চিকিৎসা
আপাতত দেশেই খালেদা জিয়ার চিকিৎসা

প্রথম পৃষ্ঠা

১০ হাজারের বেশি মানুষকে মাটিচাপা
১০ হাজারের বেশি মানুষকে মাটিচাপা

প্রথম পৃষ্ঠা

২০০ আসনে বিজয়ী হলেও গঠন করব জাতীয় সরকার
২০০ আসনে বিজয়ী হলেও গঠন করব জাতীয় সরকার

প্রথম পৃষ্ঠা

ট্যাবলেট বিক্রেতাদের বাসস্টেশন কোথায়
ট্যাবলেট বিক্রেতাদের বাসস্টেশন কোথায়

প্রথম পৃষ্ঠা

মা-মেয়েকে কুপিয়ে হত্যা
মা-মেয়েকে কুপিয়ে হত্যা

প্রথম পৃষ্ঠা

দেশের মাটিতে অবসর নেবেন সাকিব!
দেশের মাটিতে অবসর নেবেন সাকিব!

মাঠে ময়দানে

একজন ভালো আর সবাই খারাপ, এ প্রচার চলছে
একজন ভালো আর সবাই খারাপ, এ প্রচার চলছে

প্রথম পৃষ্ঠা

সুস্থ হয়ে উঠুন দেশনেত্রী
সুস্থ হয়ে উঠুন দেশনেত্রী

সম্পাদকীয়

দুর্নীতির অভিযোগের ছড়াছড়ি
দুর্নীতির অভিযোগের ছড়াছড়ি

প্রথম পৃষ্ঠা

৩১ বাংলাদেশিকে হ্যান্ডকাফ পরিয়ে ফেরত যুক্তরাষ্ট্রের
৩১ বাংলাদেশিকে হ্যান্ডকাফ পরিয়ে ফেরত যুক্তরাষ্ট্রের

প্রথম পৃষ্ঠা

তিন মাসে নতুন কোটিপতি ৭৩৪
তিন মাসে নতুন কোটিপতি ৭৩৪

প্রথম পৃষ্ঠা

পরিধি বাড়ছে বৃহত্তর সুন্নি জোটের
পরিধি বাড়ছে বৃহত্তর সুন্নি জোটের

নগর জীবন

এনসিপির ১০০ আসনে প্রার্থী চূড়ান্ত ঘোষণা আজ
এনসিপির ১০০ আসনে প্রার্থী চূড়ান্ত ঘোষণা আজ

প্রথম পৃষ্ঠা

পাঁচ বছরেও হয়নি চার্জশিট মামলার
পাঁচ বছরেও হয়নি চার্জশিট মামলার

পেছনের পৃষ্ঠা

এবার আনিসুল মঞ্জুর নেতৃত্বে নতুন জোট
এবার আনিসুল মঞ্জুর নেতৃত্বে নতুন জোট

পেছনের পৃষ্ঠা

বিশ্বকাপে চ্যালেঞ্জার ট্রফি বাংলাদেশের
বিশ্বকাপে চ্যালেঞ্জার ট্রফি বাংলাদেশের

মাঠে ময়দানে

আদালতের দণ্ড নিয়েও বহাল রাকাব এমডি!
আদালতের দণ্ড নিয়েও বহাল রাকাব এমডি!

নগর জীবন

বেগম রোকেয়া নারী সমাজকে আলোর পথে এনেছিলেন
বেগম রোকেয়া নারী সমাজকে আলোর পথে এনেছিলেন

প্রথম পৃষ্ঠা

জেলেনস্কিকে নিয়ে হতাশ ট্রাম্প
জেলেনস্কিকে নিয়ে হতাশ ট্রাম্প

পূর্ব-পশ্চিম

অপহৃত ১০০ স্কুলশিক্ষার্থী উদ্ধার
অপহৃত ১০০ স্কুলশিক্ষার্থী উদ্ধার

পূর্ব-পশ্চিম