শিরোনাম
প্রকাশ: ০০:০০, বুধবার, ১২ নভেম্বর, ২০২৫ আপডেট: ০০:২৮, বুধবার, ১২ নভেম্বর, ২০২৫

শেয়ারবাজারে মাফিয়া

লুটতন্ত্রের প্রতীক নাফিজ সরাফত - চতুর্থ পর্ব
বিশেষ প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
শেয়ারবাজারে মাফিয়া

নাফিজ সরাফত চেয়েছেন কিন্তু হয়নি, পুঁজিবাজারে এমন ঘটনা নেই বলে জানান বাজারসংশ্লিষ্টরা। ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড দিয়ে রেস অ্যাসেট ম্যানেজমেন্টের যাত্রা। বর্তমানে মেয়াদি ও অমেয়াদি মিলিয়ে রেসের ফান্ড রয়েছে ১৩টি।

১০টি ফান্ডের সর্বোচ্চ মেয়াদ ১০ বছর ছিল। কিন্তু মেয়াদ শেষ হওয়ার পরও এগুলোর অবসায়ন হয়নি, নাফিজ সরাফতের তদবিরে বরং আরও ১০ বছর বেড়েছে। তখন বিএসইসির চেয়ারম্যান ছিলেন       এম খায়রুল হোসেন। তিনি বলেন, ‘তহবিলগুলোর মেয়াদ বৃদ্ধির প্রস্তাব শুরুতেই আমি নাকচ করে দিয়েছিলাম। প্রয়াত অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত তখন চিঠি দিয়ে বললেন, এটা দেওয়া যায়। তখন দিতে হয়েছিল।’

নাফিজ পুঁজিবাজারে তালিকাভুক্ত ন্যাশনাল টি কোম্পানির শেয়ারহোল্ডার পরিচালক নির্বাচিত হন ২০২১ সালে। গত ৩০ জুন শেষে রেস পরিচালিত তহবিলগুলোর ক্রয়মূল্যে সম্পদের পরিমাণ দাঁড়ায় ৩ হাজার ২০০ কোটি টাকা, যার বাজারমূল্য ২ হাজার ৩৫০ কোটি টাকা।

রেস ২০০৮ সালে যাত্রার পর ২০১৩ সালের মধ্যেই ১০টি মেয়াদি মিউচুয়াল ফান্ডের সম্পদ ব্যবস্থাপনার দায়িত্ব পায়। বর্তমানে প্রতিষ্ঠানটির অধীনে ১৩টি ফান্ড রয়েছে। মূলত এসব মিউচুয়াল ফান্ডকে ব্যক্তিস্বার্থে অর্থ উপার্জনের কাজে লাগিয়েছেন চৌধুরী নাফিজ সরাফত।

নাফিজ সরাফতের সঙ্গে সালমান এফ রহমান, নজরুল ইসলাম মজুমদারসহ ব্যাংক ও আর্থিক খাতের প্রভাবশালীদের সুসম্পর্ক ছিল। নজরুল ইসলাম মজুমদারকে নিজের গণমাধ্যমের সঙ্গে সম্পৃক্ত করেছেন নাফিজ সরাফত। জনশ্রুতি রয়েছে, সালমান এফ রহমান যখন তাঁর বেক্সিমকো লিমিটেডের শেয়ারদর বাড়ানোর জন্য বিভিন্ন জনকে বিনিয়োগে উৎসাহিত করছিলেন, তখন তাতে সাড়া দিয়ে নাফিজও তাঁর ফান্ডের অর্থ কোম্পানিটির শেয়ারে বিনিয়োগ করেছেন। যদিও পরবর্তী সময়ে সালমান এফ রহমানকে না জানিয়ে বেক্সিমকো লিমিটেডের শেয়ার বিক্রি করে দেওয়ায় বাজারে কোম্পানিটির শেয়ারদর পড়ে যায়। এতে নাফিজ সরাফতের ওপর ক্ষুব্ধ হন সালমান এফ রহমান।

সালমান এফ রহমানের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের মধ্যে নাফিজ সরাফত সাবেক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলেন। তৎকালীন অর্থ সচিব আবদুর রউফ তালুকদারের সঙ্গেও তাঁর সখ্য ছিল। আ হ ম মুস্তফা কামালকে কাজে লাগিয়ে বেস্ট হোল্ডিংসের আইপিও ডিরেক্ট লিস্টিংয়ের অনুমোদন করিয়ে নেওয়ার সুপারিশ আদায় করেছিলেন নাফিজ সরাফত। যদিও শেষ পর্যন্ত এটি সফল হয়নি। এর কয়েক বছর পর বিএসইসির সাবেক চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের মাধ্যমে শেষ পর্যন্ত বেস্ট হোল্ডিংসকে তালিকাভুক্ত করাতে সক্ষম হন তিনি। বেস্ট হোল্ডিংসের প্লেসমেন্ট শেয়ার সাবেক আইজিপি বেনজীরের দুই মেয়ের নামে বরাদ্দ দেওয়ার ব্যবস্থা করেছিলেন নাফিজ সরাফত। মূলত প্লেসমেন্ট শেয়ার বিভিন্ন প্রভাবশালী ব্যক্তি ও গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের উপহার দেওয়ার মাধ্যমে নাফিজ তাঁর প্রভাব বজায় রাখতেন। এ প্রভাব কাজে লাগিয়ে বিভিন্ন সুবিধাও আদায় করে নিয়েছেন তিনি। এ কারণে সরকারের কোনো দপ্তরে নাফিজের কোনো কাজ আটকে থাকত না। ফলে অনেকেই তাঁর সঙ্গে সুসম্পর্ক রেখে নিজেদের স্বার্থ আদায় করেছেন। এ ক্ষেত্রে লবিংয়ের জন্য নাফিজ সরাফত তাঁদের কাছ থেকে বড় অঙ্কের অর্থ নিয়েছেন বলেও অভিযোগ রয়েছে।

নাফিজ সরাফত সব সময় বড় প্রকল্প লক্ষ করেই তাঁর পরিকল্পনা সাজাতেন। কিন্তু কপারটেক ইন্ডাস্ট্রিজের মতো ছোট কোম্পানির আইপিও অনুমোদন করিয়ে দেওয়ার জন্য তাঁর লবিং করার বিষয়টি অনেককেই অবাক করে দেয়। মূলত কপারটেক ইন্ডাস্ট্রিজের প্লেসমেন্ট শেয়ার অনেক প্রভাবশালীকে দিয়েছিলেন নাফিজ সরাফত। এ কারণে কোম্পানিটিকে যে কোনোভাবেই পুঁজিবাজারে তালিকাভুক্তির জন্য তিনি উঠেপড়ে লেগেছিলেন। অবশ্য কপারটেকের আর্থিক প্রতিবেদনে অনিয়মের সংবাদ গণমাধ্যমে প্রকাশিত হলে বিষয়টি আটকে যায়। নিরীক্ষকের বিষয়ে তদন্ত করে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল (এফআরসি)। এর ভিত্তিতে সংশ্লিষ্ট নিরীক্ষক আহমেদ অ্যান্ড আখতারকে নিষিদ্ধ করে আইসিএবি। সে সময় কপারটেক ইস্যুতে এফআরসিতে লবিংয়ের জন্য গিয়েছিলেন নাফিজ সরাফত। নাফিজ ডিএসইর প্রয়াত এক সভাপতিকে দিয়ে শেষ পর্যন্ত কপারটেককে তালিকাভুক্তির ক্ষেত্রে আইনি ছাড়ের জন্য স্টক এক্সচেঞ্জটির পক্ষ থেকে বিএসইসির কাছে চিঠি পাঠাতে সক্ষম হন। এরই ধারাবাহিকতায় আইনি ছাড় দেয় বিএসইসি এবং শেষ পর্যন্ত কপারটেক তালিকাভুক্ত হয়। কোম্পানিটির আইপিও প্রক্রিয়ায় ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন এমটিবি ক্যাপিটালের প্রধান নির্বাহী খায়রুল বাশার আবু তাহের মোহাম্মদ। তাঁকে পরবর্তী সময়ে ডিএসইর প্রধান পরিচালন কর্মকর্তা (সিআরও) হিসেবে নিয়োগের ক্ষেত্রে সহায়তা করেন নাফিজ সরাফত।

স্টক এক্সচেঞ্জের বিরূপ মন্তব্য সত্ত্বেও বিএসইসির সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. এম খায়রুল হোসেনের সময় অনেক আইপিও অনুমোদন করা হয়েছে। তবে কপারটেক ইস্যুতে সমালোচনা শুরু হলে কমিশন স্টক এক্সচেঞ্জের মতামত ছাড়া আইপিও অনুমোদন না করার নীতি গ্রহণ করে। মূলত এ ক্ষেত্রে কৌশলে কপারটেকের আইপিও অনুমোদনের দায় ডিএসইর ওপর চাপানোর কৌশল নেওয়া হয়। যদিও আইপিও বাতিলের আইনি ক্ষমতা কমিশনের ছিল। তা ছাড়া রেসের বিরুদ্ধে নানান অভিযোগ থাকা সত্ত্বেও খায়রুল কমিশন কোনো ধরনের তদন্ত বা শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেনি। এমনকি একবার রেসের কার্যক্রম পরিদর্শনের সিদ্ধান্ত নেওয়া হলেও পরবর্তী সময়ে সেটি আর বাস্তবায়ন হয়নি। এ ছাড়া অর্থ মন্ত্রণালয়ের সুপারিশের বরাত দিয়ে মেয়াদি মিউচুয়াল ফান্ডের মেয়াদ আরও ১০ বছর বাড়ানোর জন্য প্রজ্ঞাপন জারি করে খায়রুল কমিশন। মূলত বিনিয়োগকারী নামধারী কিছু ব্যক্তির মাধ্যমে অর্থ মন্ত্রণালয়ের কাছে মিউচুয়াল ফান্ডের মেয়াদ বাড়ানোর দাবি জানানো হয়। এর ভিত্তিতে অর্থ মন্ত্রণালয় বিএসইসির কাছে মেয়াদি মিউচুয়াল ফান্ডের মেয়াদ বাড়ানোর সুপারিশ করে এবং তাতে সম্মতি দিয়ে বিএসইসি প্রজ্ঞাপন জারি করে। যদিও পুঁজিবাজার ও বিনিয়োগকারীদের স্বার্থে এ সিদ্ধান্ত গ্রহণ না করার পূর্ণ আইনি এখতিয়ার বিএসইসির ছিল। সম্প্রতি বেস্ট হোল্ডিংসের বন্ডে ৫০০ কোটি টাকা বিনিয়োগের জন্য চৌধুরী নাফিজ সরাফত চাপ দিয়েছিলেন বলে সমাজমাধ্যমে পোস্ট দিয়েছেন বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ফান্ড লিমিটেডের (বিআইএফএফএল) সাবেক ব্যবস্থাপনা পরিচালক ফরমানুল ইসলাম। সে সময় তৎকালীন অর্থ সচিব আবদুর রউফ চৌধুরীর অফিসকক্ষে সালমান এফ রহমান ও চৌধুরী নাফিজ সরাফত উপস্থিত ছিলেন বলে তিনি জানিয়েছেন। অবশ্য এ সাক্ষাতের কিছুদিন পরই ফরমানুল ইসলামকে প্রতিষ্ঠানটি থেকে পদত্যাগে বাধ্য করা হয়।

নাফিজ সরাফত পুঁজিবাজারে তালিকাভুক্ত বেশ কিছু কোম্পানির নিয়ন্ত্রণও নিয়েছিলেন। এর মধ্যে ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস, ন্যাশনাল টি কোম্পানি অন্যতম। তিনি ইউনিক হোটেলের উদ্যোক্তা নূর আলীর প্রতিষ্ঠানের মনোনীত পরিচালক হিসেবে কোম্পানিটির পর্ষদে পরিচালক হয়ে আসেন। পাশাপাশি ইউনিক মেঘনাঘাট পাওয়ারের মালিকানায়ও যুক্ত হন নাফিজ সরাফত। মূলত তাঁর মালিকানাধীন স্ট্র্যাটেজিক ফাইন্যান্স লিমিটেডের মাধ্যমে তিনি ইউনিক মেঘনাঘাট পাওয়ারের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব নেন। ৫৮৪ মেগাওয়াট সক্ষমতার এ বিদ্যুৎ কেন্দ্রের মূল বিনিয়োগ ইউনিক গ্রুপের হলেও বিভিন্ন ধরনের দরকষাকষি ও অনুমোদন পাইয়ে দেওয়ার বিষয়টি দেখভালের দায়িত্বে ছিলেন নাফিজ সরাফত। ফলে কম বিনিয়োগ করেও তিনি এ প্রকল্প থেকে আকর্ষণীয় মুনাফা করতে সক্ষম হন। বিদ্যুৎ কেন্দ্রটিতে এসএফএলের ৩৮ দশমিক ৭৬, ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টসের ৩৭ দশমিক ২৪ এবং কাতারভিত্তিক নেব্রাস পাওয়ারের ২৪ শতাংশ মালিকানা রয়েছে। নেব্রাস পাওয়ারের কাছে বিদ্যুৎ কেন্দ্রটির ২৪ শতাংশ শেয়ার ২ কোটি ৪০ লাখ ডলারে বিক্রি করা হয়। এ ক্ষেত্রে ৫১ শতাংশ শেয়ার বিক্রি করেছে নাফিজের প্রতিষ্ঠান এসএফএল আর ৪৯ শতাংশ শেয়ার বিক্রি করেছে ইউনিক হোটেল। এ শেয়ার বিক্রি করে নাফিজের প্রতিষ্ঠান শতকোটি টাকার বেশি মুনাফা করেছে।

পুঁজিবাজারে তালিকাভুক্ত ন্যাশনাল টি কোম্পানির পর্ষদে ফাইনেক্স সফটওয়্যার লিমিটেডের মনোনীত পরিচালক হিসেবে চৌধুরী নাফিজ সরাফত জায়গা করে নেন। কোম্পানিটি নতুন শেয়ার ইস্যুর মাধ্যমে ২৭৯ কোটি টাকার মূলধন বৃদ্ধির জন্য বিএসইসির কাছ থেকে অনুমোদন পায়।

ডিরেক্ট লিস্টিংয়ের জন্য অনুমোদন না দিয়ে বেস্ট হোল্ডিংসকে আইপিওতে আনতে নাফিজ সরাফতের প্রচেষ্টা রুখে দিয়েছিল শিবলী কমিশন। যদিও এ কমিশনই পরবর্তী সময়ে কোম্পানিটি তালিকাভুক্তির অনুমোদন দিয়েছে। তা ছাড়া শিবলী কমিশনের সময় রেসের বিভিন্ন অনিয়মের বিষয়ে দৃশ্যমান কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি।

রেসের প্রতিষ্ঠার পর থেকে চৌধুরী নাফিজ সরাফত ও ড. হাসান তাহের ইমাম যুগপৎভাবে ফান্ডের বিষয়টি দেখভাল করছিলেন। তবে তিন-চার বছর তাঁদের মধ্যে দ্বন্দ্ব চলছিল। এমনকি রেসের মালিকানা ও নিয়ন্ত্রণের বিষয়টি আদালতেও গড়িয়েছে। রেসে নাফিজ সরাফতের ২৫ এবং হাসান তাহের ইমামের ৭৫ শতাংশ শেয়ার রয়েছে। নাফিজ সরাফতের পাশাপাশি হাসান তাহের ইমামের বিরুদ্ধেও রেসের ফান্ডগুলোর অপব্যবহারের মাধ্যমে অর্থ কামানোর অভিযোগ রয়েছে। তা ছাড়া সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক হিসেবে রেসের প্রশ্নবিদ্ধ বিনিয়োগের বিষয়টিতে তিনিও সম্পৃক্ত ছিলেন। রেসের বেশ কিছু ফান্ডের ট্রাস্টির দায়িত্বে ছিল বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি (বিজিআইসি)। বিভিন্ন প্রাইভেট প্রতিষ্ঠানের নামে শেয়ার কিনে বিজিআইসির পর্ষদে তিনজন পরিচালক বসিয়ে দেন হাসান ইমাম। তা ছাড়া মাল্টি সিকিউরিটিজে বেশি কমিশনে রেসের ফান্ডগুলোর লেনদেন করার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। যেখানে অন্যান্য গ্রাহকের ক্ষেত্রে অর্ধেক কমিশন নিয়েছে ব্রোকারেজ হাউসটি। মাল্টি সিকিউরিটিজের মালিকানায় রয়েছে রেস। মাল্টি সিকিউরিটিজসহ রিজেন্ট স্পিনিংয়ের করপোরেট বন্ড ও পদ্মা ব্যাংকের মতো বিতর্কিত বিনিয়োগ সিদ্ধান্তের ক্ষেত্রেও তাঁর দায় রয়েছে বলে মনে করছেন বাজারসংশ্লিষ্টরা।

রেস ম্যানেজমেন্টের বিরুদ্ধে মিউচুয়াল ফান্ড বিধিমালা লঙ্ঘন করে নিজেদের ব্যবস্থাপনাধীন ফান্ডের মাধ্যমে ব্লক মার্কেটে বড় ধরনের লেনদেনের অভিযোগ রয়েছে। এ কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রেসের ব্যবস্থাপনাধীন ফান্ডগুলোর ব্লক মার্কেটে লেনদেন স্থগিত করেছে বিএসইসি। পাশাপাশি মাল্টি সিকিউরিটিজ অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের ব্লক মার্কেটে লেনদেন সুবিধা স্থগিত করা হয়েছে।

নাফিজ সরাফত এভাবেই শেয়ারবাজারের সর্বনাশ করেছেন। সাধারণ ও ছোট বিনিয়োগকারীদের পথে বসিয়ে লুট করেছেন হাজার কোটি টাকা।

এই বিভাগের আরও খবর
মনে হয়েছে মাথায় বাজ পড়েছে
মনে হয়েছে মাথায় বাজ পড়েছে
সেনাদের ওপর হামলায় তীব্র নিন্দা
সেনাদের ওপর হামলায় তীব্র নিন্দা
হাদির মতো ঘটনা আরও ঘটতে পারে
হাদির মতো ঘটনা আরও ঘটতে পারে
আসিয়ানের সদস্যপদ পেতে সমর্থন চাইলেন প্রধান উপদেষ্টা
আসিয়ানের সদস্যপদ পেতে সমর্থন চাইলেন প্রধান উপদেষ্টা
খালেদা জিয়ার অবস্থা কিছুটা স্থিতিশীল
খালেদা জিয়ার অবস্থা কিছুটা স্থিতিশীল
বিচারকদের রাজনীতির ঊর্ধ্বে উঠতে হবে
বিচারকদের রাজনীতির ঊর্ধ্বে উঠতে হবে
বাংলাদেশের ক্ষোভ-নিন্দা শান্তিরক্ষীদের নিরাপত্তা জোরদারের দাবি
বাংলাদেশের ক্ষোভ-নিন্দা শান্তিরক্ষীদের নিরাপত্তা জোরদারের দাবি
শ্রদ্ধা ভালোবাসায় জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ
শ্রদ্ধা ভালোবাসায় জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ
দেড় বছরে দেড় কোটি মানুষের কর্মসংস্থানের পরিকল্পনা
দেড় বছরে দেড় কোটি মানুষের কর্মসংস্থানের পরিকল্পনা
নিরাপত্তার সংকটে রাজনীতি
নিরাপত্তার সংকটে রাজনীতি
সীমান্ত দিয়ে পালিয়েছে দুই হামলাকারী
সীমান্ত দিয়ে পালিয়েছে দুই হামলাকারী
আরও অনেকে হিটলিস্টে
আরও অনেকে হিটলিস্টে
সর্বশেষ খবর
আইজিপি বাহারুলকে বরখাস্ত ও গ্রেফতারের রিট খারিজ
আইজিপি বাহারুলকে বরখাস্ত ও গ্রেফতারের রিট খারিজ

১ সেকেন্ড আগে | জাতীয়

ফরেনসিক সাইকোলজি ও বডি ল্যাংগুয়েজ বিষয়ে ক্র্যাবের প্রশিক্ষণ অনুষ্ঠিত
ফরেনসিক সাইকোলজি ও বডি ল্যাংগুয়েজ বিষয়ে ক্র্যাবের প্রশিক্ষণ অনুষ্ঠিত

১ মিনিট আগে | জাতীয়

ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মা-ছেলে নিহত
ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মা-ছেলে নিহত

৬ মিনিট আগে | দেশগ্রাম

নিলামে আরও ১৪১.৫০ মিলিয়ন ডলার কিনল কেন্দ্রীয় ব্যাংক
নিলামে আরও ১৪১.৫০ মিলিয়ন ডলার কিনল কেন্দ্রীয় ব্যাংক

৬ মিনিট আগে | অর্থনীতি

চট্টগ্রামে ভাতিজার ইটের আঘাতে প্রাণ গেল চাচার
চট্টগ্রামে ভাতিজার ইটের আঘাতে প্রাণ গেল চাচার

৮ মিনিট আগে | চট্টগ্রাম প্রতিদিন

৮০ হাজার মেট্রিক টন সার কিনবে সরকার
৮০ হাজার মেট্রিক টন সার কিনবে সরকার

১২ মিনিট আগে | অর্থনীতি

হাদিকে হত্যাচেষ্টাকারীদের সম্পর্কে এখনই সবকিছু বলা যাবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা
হাদিকে হত্যাচেষ্টাকারীদের সম্পর্কে এখনই সবকিছু বলা যাবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

১৬ মিনিট আগে | জাতীয়

বদলাতে পারে বাংলাদেশ-পাকিস্তান সিরিজের সময়সূচি
বদলাতে পারে বাংলাদেশ-পাকিস্তান সিরিজের সময়সূচি

১৭ মিনিট আগে | মাঠে ময়দানে

বায়ুদূষণে বিপর্যস্ত নয়াদিল্লি, ভারত ভ্রমণে সতর্কতা!
বায়ুদূষণে বিপর্যস্ত নয়াদিল্লি, ভারত ভ্রমণে সতর্কতা!

২২ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

ভারত থেকে ৫০ হাজার টন চাল কিনবে সরকার
ভারত থেকে ৫০ হাজার টন চাল কিনবে সরকার

২৭ মিনিট আগে | জাতীয়

সাংবাদিক আনিস আলমগীরের ৭ দিনের রিমান্ড আবেদন
সাংবাদিক আনিস আলমগীরের ৭ দিনের রিমান্ড আবেদন

২৭ মিনিট আগে | নগর জীবন

কুড়িগ্রামে দুই দিনব্যাপী গার্লস ড্রিম ফেয়ারের সমাপনী
কুড়িগ্রামে দুই দিনব্যাপী গার্লস ড্রিম ফেয়ারের সমাপনী

৩০ মিনিট আগে | দেশগ্রাম

আইজিপির সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
আইজিপির সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

৩০ মিনিট আগে | জাতীয়

চাঁদপুরে আলু চাষে ব্যস্ত কৃষকরা
চাঁদপুরে আলু চাষে ব্যস্ত কৃষকরা

৩২ মিনিট আগে | দেশগ্রাম

বিজয় দিবসে সাময়িক বন্ধ থাকবে মেট্রোরেল চলাচল
বিজয় দিবসে সাময়িক বন্ধ থাকবে মেট্রোরেল চলাচল

৩৩ মিনিট আগে | নগর জীবন

রাঙামাটির ছোটহরিণায় সুবিধাবঞ্চিতদের সহায়তা দিলো বিজিবি
রাঙামাটির ছোটহরিণায় সুবিধাবঞ্চিতদের সহায়তা দিলো বিজিবি

৩৪ মিনিট আগে | দেশগ্রাম

'নীলফামারীকে এগিয়ে নিতে চাই'
'নীলফামারীকে এগিয়ে নিতে চাই'

৩৯ মিনিট আগে | দেশগ্রাম

১৬ ডিসেম্বর জাতির অহংকার, আনন্দ আর বেদনার এক মহাকাব্যিক দিন
১৬ ডিসেম্বর জাতির অহংকার, আনন্দ আর বেদনার এক মহাকাব্যিক দিন

৪৩ মিনিট আগে | জাতীয়

২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ২৮৮
২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ২৮৮

৪৪ মিনিট আগে | ডেঙ্গু আপডেট

মোহাম্মদপুরে মা-মেয়েকে হত্যা, গৃহকর্মীর স্বামীর দায় স্বীকার
মোহাম্মদপুরে মা-মেয়েকে হত্যা, গৃহকর্মীর স্বামীর দায় স্বীকার

৪৫ মিনিট আগে | নগর জীবন

কুমিল্লা-৯ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ
কুমিল্লা-৯ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

৪৫ মিনিট আগে | ভোটের হাওয়া

নির্বাচনকে ঘিরে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা সতর্কতা
নির্বাচনকে ঘিরে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা সতর্কতা

৪৬ মিনিট আগে | জাতীয়

শঙ্কার মধ্যে বিজয়ের আনন্দ ফিকে হয়ে যায় : মাহমুদুর রহমান মান্না
শঙ্কার মধ্যে বিজয়ের আনন্দ ফিকে হয়ে যায় : মাহমুদুর রহমান মান্না

৫১ মিনিট আগে | রাজনীতি

শীতে মুখে ব্রণ–র‌্যাশে ভোগান পুরুষদেরও, যেভাবে পাবেন মুক্তি
শীতে মুখে ব্রণ–র‌্যাশে ভোগান পুরুষদেরও, যেভাবে পাবেন মুক্তি

৫৬ মিনিট আগে | জীবন ধারা

ট্রাকভর্তি চোলাই মদ আগুনে পোড়ালো জনতা
ট্রাকভর্তি চোলাই মদ আগুনে পোড়ালো জনতা

৫৭ মিনিট আগে | চট্টগ্রাম প্রতিদিন

জামালপুরে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে গণশুনানি
জামালপুরে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে গণশুনানি

৫৭ মিনিট আগে | দেশগ্রাম

বাগেরহাটে তেল ও ডাল ফসল উৎপাদন বৃদ্ধিতে কৃষি মেলা
বাগেরহাটে তেল ও ডাল ফসল উৎপাদন বৃদ্ধিতে কৃষি মেলা

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

পোল্যান্ডে সেনা পাঠোচ্ছে জার্মানি
পোল্যান্ডে সেনা পাঠোচ্ছে জার্মানি

১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ভারত সফরের আগে নিউজিল্যান্ড শিবিরে চোটের হানা
ভারত সফরের আগে নিউজিল্যান্ড শিবিরে চোটের হানা

১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

গাইবান্ধায় পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্মহত্যা
গাইবান্ধায় পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্মহত্যা

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

সর্বাধিক পঠিত
বাবা ও ছেলে মিলে ঘটিয়েছে অস্ট্রেলিয়ার বন্ডি বিচ হামলা, নিহত ১৬
বাবা ও ছেলে মিলে ঘটিয়েছে অস্ট্রেলিয়ার বন্ডি বিচ হামলা, নিহত ১৬

৯ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ওমরাহ করানোর প্রলোভন দেখিয়ে ভোট চাচ্ছেন জামায়াতের প্রার্থী
ওমরাহ করানোর প্রলোভন দেখিয়ে ভোট চাচ্ছেন জামায়াতের প্রার্থী

১৯ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

হাদিকে গুলি : ৩ দিনের রিমান্ডে মোটরসাইকেল মালিক হান্নান
হাদিকে গুলি : ৩ দিনের রিমান্ডে মোটরসাইকেল মালিক হান্নান

২২ ঘণ্টা আগে | জাতীয়

মির্জা আব্বাসের কাছে চাঁদা দাবি, ঢাকার আদালতে মামলা
মির্জা আব্বাসের কাছে চাঁদা দাবি, ঢাকার আদালতে মামলা

২৩ ঘণ্টা আগে | নগর জীবন

জামায়াত নেতারা অনুষ্ঠানে, বর্জন করলেন মুক্তিযোদ্ধারা
জামায়াত নেতারা অনুষ্ঠানে, বর্জন করলেন মুক্তিযোদ্ধারা

৭ ঘণ্টা আগে | দেশগ্রাম

পুত্রদের নিয়ে কারিনার মেসি-দর্শন
পুত্রদের নিয়ে কারিনার মেসি-দর্শন

১৮ ঘণ্টা আগে | শোবিজ

মুসলিম যুবকের সাহসিকতায় বহু প্রাণ রক্ষা অস্ট্রেলিয়ার সৈকতে
মুসলিম যুবকের সাহসিকতায় বহু প্রাণ রক্ষা অস্ট্রেলিয়ার সৈকতে

৭ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

৯১ দশমিক ২৫ নম্বর পেয়ে মেডিকেল ভর্তি পরীক্ষায় শীর্ষে শান্ত
৯১ দশমিক ২৫ নম্বর পেয়ে মেডিকেল ভর্তি পরীক্ষায় শীর্ষে শান্ত

২২ ঘণ্টা আগে | ক্যাম্পাস

এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে পাঠানো হবে হাদিকে
এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে পাঠানো হবে হাদিকে

১৯ ঘণ্টা আগে | জাতীয়

হাদিকে নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছাড়ল এয়ার অ্যাম্বুলেন্স
হাদিকে নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছাড়ল এয়ার অ্যাম্বুলেন্স

৩ ঘণ্টা আগে | জাতীয়

১০ বিলিয়ন ইউরোতে বার্সা কিনতে আগ্রহী যুবরাজ সালমান
১০ বিলিয়ন ইউরোতে বার্সা কিনতে আগ্রহী যুবরাজ সালমান

৭ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

কলা খাওয়ার সঙ্গে সর্দি-কাশির কি সম্পর্ক?
কলা খাওয়ার সঙ্গে সর্দি-কাশির কি সম্পর্ক?

৬ ঘণ্টা আগে | জীবন ধারা

প্রধান উপদেষ্টাকে ফোন করে জাতিসংঘ মহাসচিবের শোক প্রকাশ
প্রধান উপদেষ্টাকে ফোন করে জাতিসংঘ মহাসচিবের শোক প্রকাশ

২০ ঘণ্টা আগে | জাতীয়

কঠোর হুঁশিয়ারি দিল ইনকিলাব মঞ্চ
কঠোর হুঁশিয়ারি দিল ইনকিলাব মঞ্চ

১৬ ঘণ্টা আগে | নগর জীবন

বন্ডি বিচে সন্ত্রাসী হামলায় শনাক্ত কে এই নাভিদ আকরাম
বন্ডি বিচে সন্ত্রাসী হামলায় শনাক্ত কে এই নাভিদ আকরাম

২৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় মামলা
হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় মামলা

৯ ঘণ্টা আগে | জাতীয়

সিডনির সৈকতে হামলাকারী বাবা-ছেলের পরিচয় কি?
সিডনির সৈকতে হামলাকারী বাবা-ছেলের পরিচয় কি?

৪ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

আনিস আলমগীরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন: ডিবি প্রধান
আনিস আলমগীরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন: ডিবি প্রধান

৫ ঘণ্টা আগে | জাতীয়

বাজুসের প্রধান উপদেষ্টা সায়েম সোবহান আনভীর, প্রেসিডেন্টের দায়িত্বে এনামুল হক খান
বাজুসের প্রধান উপদেষ্টা সায়েম সোবহান আনভীর, প্রেসিডেন্টের দায়িত্বে এনামুল হক খান

১ ঘণ্টা আগে | অর্থনীতি

৩ দফা দাবিতে সরকারকে আল্টিমেটাম সাদিক কায়েমের
৩ দফা দাবিতে সরকারকে আল্টিমেটাম সাদিক কায়েমের

১ ঘণ্টা আগে | জাতীয়

হাসিনার আমৃত্যু থেকে মৃত্যুদণ্ড চেয়ে আপিল করল প্রসিকিউশন
হাসিনার আমৃত্যু থেকে মৃত্যুদণ্ড চেয়ে আপিল করল প্রসিকিউশন

৫ ঘণ্টা আগে | জাতীয়

হাদিকে সিঙ্গাপুর নিতে ঢাকায় পৌঁছেছে এয়ার অ্যাম্বুলেন্স
হাদিকে সিঙ্গাপুর নিতে ঢাকায় পৌঁছেছে এয়ার অ্যাম্বুলেন্স

৫ ঘণ্টা আগে | জাতীয়

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে শাহবাগ ব্লকেড
স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে শাহবাগ ব্লকেড

৪ ঘণ্টা আগে | নগর জীবন

ছয় মাসে ১৮ কেজি ওজন কমানোর অভিজ্ঞতা কেমন, জানালেন বাঁধন
ছয় মাসে ১৮ কেজি ওজন কমানোর অভিজ্ঞতা কেমন, জানালেন বাঁধন

৫ ঘণ্টা আগে | শোবিজ

বিসিএসের নন-ক্যাডার ৮৫০১ পদ সংরক্ষণে হাইকোর্টের নির্দেশ
বিসিএসের নন-ক্যাডার ৮৫০১ পদ সংরক্ষণে হাইকোর্টের নির্দেশ

২৩ ঘণ্টা আগে | জাতীয়

'৪ ব্যক্তির ভুলে' দাবানলে জ্বলছে ভারতের নাগাল্যান্ড
'৪ ব্যক্তির ভুলে' দাবানলে জ্বলছে ভারতের নাগাল্যান্ড

৭ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

উপ-উপাচার্যের বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে চবি ছাত্রদলের বিক্ষোভ
উপ-উপাচার্যের বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে চবি ছাত্রদলের বিক্ষোভ

৫ ঘণ্টা আগে | ক্যাম্পাস

দুপুরে সিঙ্গাপুর নেওয়া হচ্ছে হাদিকে
দুপুরে সিঙ্গাপুর নেওয়া হচ্ছে হাদিকে

৮ ঘণ্টা আগে | জাতীয়

পিঁয়াজ আমদানির অনুমতি আরও বাড়ল
পিঁয়াজ আমদানির অনুমতি আরও বাড়ল

৮ ঘণ্টা আগে | অর্থনীতি

মেডিকেল ভর্তি পরীক্ষায় এবারও চমক দেখাল সৈয়দপুর বিজ্ঞান কলেজ
মেডিকেল ভর্তি পরীক্ষায় এবারও চমক দেখাল সৈয়দপুর বিজ্ঞান কলেজ

৩ ঘণ্টা আগে | দেশগ্রাম

প্রিন্ট সর্বাধিক
বিউটিকুইন শাবানার বিস্ময়কর জীবন
বিউটিকুইন শাবানার বিস্ময়কর জীবন

শোবিজ

খালেদা জিয়ার অবস্থা কিছুটা স্থিতিশীল
খালেদা জিয়ার অবস্থা কিছুটা স্থিতিশীল

প্রথম পৃষ্ঠা

কিশোরগঞ্জের ছয়টি আসনেই ত্রিমুখী ভোটযুদ্ধের পূর্বাভাস
কিশোরগঞ্জের ছয়টি আসনেই ত্রিমুখী ভোটযুদ্ধের পূর্বাভাস

পেছনের পৃষ্ঠা

আজকের ভাগ্যচক্র
আজকের ভাগ্যচক্র

আজকের রাশি

সীমান্ত দিয়ে পালিয়েছে দুই হামলাকারী
সীমান্ত দিয়ে পালিয়েছে দুই হামলাকারী

প্রথম পৃষ্ঠা

নিরাপত্তার সংকটে রাজনীতি
নিরাপত্তার সংকটে রাজনীতি

প্রথম পৃষ্ঠা

নির্বাচন, রাজনীতি এবং মানুষের ক্লান্তি
নির্বাচন, রাজনীতি এবং মানুষের ক্লান্তি

সম্পাদকীয়

ব্রাশফায়ারের পর আগুন দেওয়া হয় লাশে
ব্রাশফায়ারের পর আগুন দেওয়া হয় লাশে

পেছনের পৃষ্ঠা

ঈদের দিনে হত্যাযজ্ঞে অর্ধশত শহীদ
ঈদের দিনে হত্যাযজ্ঞে অর্ধশত শহীদ

পেছনের পৃষ্ঠা

তটিনীর স্বপ্নচোখ
তটিনীর স্বপ্নচোখ

শোবিজ

আরও অনেকে হিটলিস্টে
আরও অনেকে হিটলিস্টে

প্রথম পৃষ্ঠা

সেনাদের ওপর হামলায় তীব্র নিন্দা
সেনাদের ওপর হামলায় তীব্র নিন্দা

প্রথম পৃষ্ঠা

দেড় বছরে দেড় কোটি মানুষের কর্মসংস্থানের পরিকল্পনা
দেড় বছরে দেড় কোটি মানুষের কর্মসংস্থানের পরিকল্পনা

প্রথম পৃষ্ঠা

মৃত্যুর ৩৯ বছর পার : যেভাবে অকাল বিদায় স্মিতার
মৃত্যুর ৩৯ বছর পার : যেভাবে অকাল বিদায় স্মিতার

শোবিজ

কক্সবাজার রেলপথেই মাদক পাচার
কক্সবাজার রেলপথেই মাদক পাচার

নগর জীবন

মনে হয়েছে মাথায় বাজ পড়েছে
মনে হয়েছে মাথায় বাজ পড়েছে

প্রথম পৃষ্ঠা

বিচারকদের রাজনীতির ঊর্ধ্বে উঠতে হবে
বিচারকদের রাজনীতির ঊর্ধ্বে উঠতে হবে

প্রথম পৃষ্ঠা

নির্বাচনকালীন অর্থনীতি নিয়ে উৎকণ্ঠা
নির্বাচনকালীন অর্থনীতি নিয়ে উৎকণ্ঠা

পেছনের পৃষ্ঠা

দুর্নীতি বন্ধে দরকার সরকারের নিয়ন্ত্রণে জনশক্তি রপ্তানি
দুর্নীতি বন্ধে দরকার সরকারের নিয়ন্ত্রণে জনশক্তি রপ্তানি

পেছনের পৃষ্ঠা

কিশোর মনে দেশ মাতৃকার চেতনা
কিশোর মনে দেশ মাতৃকার চেতনা

শোবিজ

পর্দা নামল প্যাডেল স্ল্যামের
পর্দা নামল প্যাডেল স্ল্যামের

মাঠে ময়দানে

হাদির মতো ঘটনা আরও ঘটতে পারে
হাদির মতো ঘটনা আরও ঘটতে পারে

প্রথম পৃষ্ঠা

গাড়িতে ডাকাতি, ভিডিও ভাইরাল
গাড়িতে ডাকাতি, ভিডিও ভাইরাল

দেশগ্রাম

আসিয়ানের সদস্যপদ পেতে সমর্থন চাইলেন প্রধান উপদেষ্টা
আসিয়ানের সদস্যপদ পেতে সমর্থন চাইলেন প্রধান উপদেষ্টা

প্রথম পৃষ্ঠা

গ্রাহকের টাকা নিয়ে উধাও
গ্রাহকের টাকা নিয়ে উধাও

দেশগ্রাম

কঠিন সময়ে গণমাধ্যম
কঠিন সময়ে গণমাধ্যম

সম্পাদকীয়

এনইউবির ইইই ফেস্টে উদ্ভাবনের উৎসব
এনইউবির ইইই ফেস্টে উদ্ভাবনের উৎসব

প্রাণের ক্যাম্পাস

বিএনপির ৭ নেতা-কর্মী জামায়াতে
বিএনপির ৭ নেতা-কর্মী জামায়াতে

দেশগ্রাম

যুব এশিয়া কাপে বাংলাদেশের সর্বোচ্চ স্কোর ৩৬৩ রান
যুব এশিয়া কাপে বাংলাদেশের সর্বোচ্চ স্কোর ৩৬৩ রান

মাঠে ময়দানে

আইনশৃঙ্খলা নিয়ে উৎকণ্ঠা
আইনশৃঙ্খলা নিয়ে উৎকণ্ঠা

সম্পাদকীয়