শিরোনাম
প্রকাশ: ০০:০০, শুক্রবার, ০৭ নভেম্বর, ২০২৫ আপডেট: ০১:৫৮, শুক্রবার, ০৭ নভেম্বর, ২০২৫

টাকার লোভেই মৃত্যুকূপে

► রাশিয়াগামীদের নিয়ে অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য ► চার মাসে গেছেন ৯৮১ জন
রুকনুজ্জামান অঞ্জন
প্রিন্ট ভার্সন
টাকার লোভেই মৃত্যুকূপে

চলতি বছরের জুনে দেশ থেকে রাশিয়ায় কাজের উদ্দেশে গিয়েছিল ২১ জন; জুলাইয়ে তা প্রায় পাঁচ গুণ বেড়ে ১০৮ জনে উন্নীত হয়। পরের মাস আগস্টে বাংলাদেশ থেকে রাশিয়ায় জনশক্তি রপ্তানির সংখ্যাটি দাঁড়ায় ১৩৪ জনে; আর সেপ্টেম্বর মাসে সেটি আরও প্রায় পাঁচ গুণ বেড়ে ৭১৮ জনে উন্নীত হয়েছে। বাংলাদেশ থেকে রাশিয়ায় প্রতি মাসে জনশক্তি রপ্তানি বৃদ্ধির এ চিত্রটি ইতিবাচক হলেও এর উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরা। তাদের আশঙ্কা কাজের নামে রাশিয়ায় যাওয়া এই শ্রমিকরা প্রকৃত অর্থে যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে। টাকার লোভে অনেকেই পরিণতি না ভেবে মৃত্যুকূপে ঝাঁপ দিচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন, বাংলাদেশসহ এশিয়া ও আফ্রিকার দেশগুলো থেকে আসা তরুণদের লোভনীয় বেতন, নাগরিকত্ব এবং ইউরোপে চাকরির প্রলোভন দেখিয়ে রাশিয়ান সামরিক বাহিনীতে যোগদানে প্রলুব্ধ করা হচ্ছে। পরে তারা যুদ্ধের চুক্তিতে জড়িয়ে পড়ছেন। ব্র্যাকের অভিবাসন কর্মসূচির প্রধান শরিফুল হাসান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, একটি যুদ্ধরত দেশে শ্রম রপ্তানি বাড়ার বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক। রাশিয়ায় কাজের উদ্দেশ্যে বৈধ পথে যে শ্রমিক যাচ্ছে, অবৈধ পথে যাচ্ছে তার কয়েক গুণ। তবে বৈধ পথে যে শ্রম রপ্তানি হচ্ছে, তাদের বিষয়ে সরকারের দায় রয়েছে। যে কোম্পানির সঙ্গে চুক্তি করছে, তারা প্রকৃত অর্থে সেই কাজে যুক্ত হচ্ছে, নাকি যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে- তা সরকারের খতিয়ে দেখা জরুরি।

জনশক্তি রপ্তানি ও কর্মসংস্থান ব্যুরোর (বিএমইটি) তথ্য অনুযায়ী, গত জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত চার মাসে ৯৮১ জন শ্রমিক গেছে রাশিয়ায়। এরা সবাই বৈধ পথে রাশিয়ায় গেছে। এর বাইরে অবৈধভাবে অর্থাৎ পর্যটন ভিসায় বা মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব হয়েও অনেকে টাকার লোভে রাশিয়ায় গিয়ে যুদ্ধে জড়িয়ে পড়ছে বলে জানা গেছে।

সম্প্রতি ইউক্রেনে রাশিয়ার যুদ্ধক্ষেত্র থেকে বাংলাদেশি একজন তরুণের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ওই ভিডিওতে তরুণটিকে বলতে শোনা যায়, যুদ্ধক্ষেত্রে যাওয়ার চুক্তি বাবদ তাকে বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪০ লাখ টাকা দেওয়া হয়েছে। উচ্চ বেতনে স্বেচ্ছায় রাশিয়ার পক্ষে যুদ্ধ করতে সম্মত হয়েছে বলেও তরুণটি জানায়। তবে বাংলাদেশ থেকে অনেক তরুণকে কোম্পানিতে কাজের কথা বলে প্রতারণার মাধ্যমে পাচার করে দেওয়ার অভিযোগও উঠছে বিস্তর। প্রতারিত এ যুবকদের যুদ্ধ করতে বাধ্য করা হচ্ছে। অল্প প্রশিক্ষিত ও অদক্ষ এদের কেউ কেউ যুদ্ধে গিয়ে মারা পড়ছে। কেউ কেউ আহত হয়ে সারা জীবনের জন্য পঙ্গু হয়ে পড়ছে। রাজধানী ঢাকায় বসবাসরত এক প্রতারিত শ্রমিকের স্ত্রী ঝুমা আক্তার গণমাধ্যমকে জানান, তার স্বামীকে কাজের উদ্দেশ্যে বিদেশে পাঠানোর জন্য একটি চক্রকে ৮ লাখ টাকা দেওয়া হয়েছিল; প্রতারণা করে ওই চক্রটি তাকে রাশিয়ার যুদ্ধক্ষেত্রে পাঠিয়ে দেয়। যুদ্ধক্ষেত্রে পাঠানোর বিষয়টি তিনি বা তার স্বামী কেউ জানত না। তার প্রশ্ন- টাকা দিয়ে কেউ কি মৃত্যু কিনতে পাঠায়?

শুধু অবৈধ নয়, কাজের জন্য বৈধভাবে রাশিয়ায় গিয়ে অনেকে যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে। সম্প্রতি প্রকাশিত ব্র্যাকের অভিবাসন কর্মসূচির এক প্রতিবেদনে এমন অন্তত ১০টি পরিবারের তথ্য তুলে ধরে বলা হয়েছে, ওই পরিবারগুলো এখন তাদের স্বজনদের ফেরত পেতে চাইছে। এর মধ্যে বাগেরহাটের অয়নমণ্ডল, কুমিল্লার অমিত বড়ুয়াসহ কয়েক ব্যক্তির নাম উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। কাজে গিয়ে যুদ্ধে জড়িয়ে পড়া এসব ব্যক্তি বেঁচে আছেন না মারা গেছেন, সেই তথ্য নেই কারও কাছে।

শরিফুল হাসান বলেন, কত বাংলাদেশি রাশিয়ার যুদ্ধক্ষেত্রে আছে, কতজন মারা গেছে, তার কোনো সঠিক হিসাব জানা সম্ভব হয়নি। এ তথ্য বের করার বিষয়ে সরকারের দিক থেকেও তেমন কোনো তৎপরতা চোখে পড়েনি। তিনি বলেন, রাষ্ট্রীয় নিয়মকানুন মেনে একজন শ্রমিক কাজের উদ্দেশ্যে গিয়ে যুদ্ধে জড়িয়ে পড়বে, রাষ্ট্র তার খোঁজ নেবে না, এটিই সবচেয়ে উদ্বেগের বিষয়।

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, বৈধপথে কাজের উদ্দেশ্যে যখন কেউ একটি দেশে যায়, তখন কর্মীদের দেখে রাখার দায়িত্ব ওই দেশের স্পন্সরশিপ কোম্পানির। তার পরও ভিয়েনা কনভেনশন অনুযায়ী মিশনের মাধ্যমে নিজ দেশের কর্মীর খোঁজ নেওয়ার জন্য সংশ্লিষ্ট দেশের সরকারের কাছে তথ্য চাওয়ার অধিকার রয়েছে। এখন যেহেতু অভিযোগ উঠছে, সে অনুযায়ী মিশনগুলোকে এ বিষয়ে নির্দেশনা দেওয়া হচ্ছে।

এই বিভাগের আরও খবর
৩১ ডিসেম্বর পর্যন্ত বিশেষ নিরাপত্তা সুপ্রিম কোর্টে
৩১ ডিসেম্বর পর্যন্ত বিশেষ নিরাপত্তা সুপ্রিম কোর্টে
প্রবাসীর বাড়িতে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ৫০ লাখ টাকা ডাকাতি
প্রবাসীর বাড়িতে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ৫০ লাখ টাকা ডাকাতি
সামিটের আজিজ খান পরিবারের ৭১১ কোটি টাকার অবৈধ সম্পদ
সামিটের আজিজ খান পরিবারের ৭১১ কোটি টাকার অবৈধ সম্পদ
তিন মন্ত্রণালয়ের দায়িত্ব নিলেন তিন উপদেষ্টা
তিন মন্ত্রণালয়ের দায়িত্ব নিলেন তিন উপদেষ্টা
চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে ১৫ জনকে পুশইন
চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে ১৫ জনকে পুশইন
সিঙ্গাপুরে মাদকবিরোধী অভিযানে সাত বাংলাদেশি গ্রেপ্তার
সিঙ্গাপুরে মাদকবিরোধী অভিযানে সাত বাংলাদেশি গ্রেপ্তার
নিরাপত্তা শঙ্কায় প্রার্থীদের গানম্যান চেয়ে আবেদন
নিরাপত্তা শঙ্কায় প্রার্থীদের গানম্যান চেয়ে আবেদন
এইচপিভির জীবাণু চেনেন না ৫২ শতাংশ!
এইচপিভির জীবাণু চেনেন না ৫২ শতাংশ!
হাসিনা ও সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ২১ ডিসেম্বর
হাসিনা ও সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ২১ ডিসেম্বর
ছোট ভুলে মনোনয়নপত্র বাতিল না করার নির্দেশ
ছোট ভুলে মনোনয়নপত্র বাতিল না করার নির্দেশ
স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান নেতা-কর্মীরা
স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান নেতা-কর্মীরা
ভারতীয় হাইকমিশনারকে ফের তলব
ভারতীয় হাইকমিশনারকে ফের তলব
সর্বশেষ খবর
অস্ট্রেলিয়ায় বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপন
অস্ট্রেলিয়ায় বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপন

১ মিনিট আগে | দেশগ্রাম

নানা আয়োজনে নেত্রকোনায় মহান বিজয় দিবস উদযাপন
নানা আয়োজনে নেত্রকোনায় মহান বিজয় দিবস উদযাপন

৩ মিনিট আগে | দেশগ্রাম

৩৪ বছর পর পশ্চিমবঙ্গে বিশ্ব ইজতেমা, নিরাপত্তা নিশ্চিতে মমতার কড়া নির্দেশ
৩৪ বছর পর পশ্চিমবঙ্গে বিশ্ব ইজতেমা, নিরাপত্তা নিশ্চিতে মমতার কড়া নির্দেশ

৩ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

তাসকিনের প্রথম উইকেটের ম্যাচে জয় পেল শারজাহ
তাসকিনের প্রথম উইকেটের ম্যাচে জয় পেল শারজাহ

৩ মিনিট আগে | মাঠে ময়দানে

ভালুকায় নানা আয়োজনে বিজয় দিবস উদযাপন
ভালুকায় নানা আয়োজনে বিজয় দিবস উদযাপন

৬ মিনিট আগে | দেশগ্রাম

সোনারগাঁয়ে জাতীয় পার্টির নেতার বিরুদ্ধে চাঁদাবাজিসহ নানা অপকর্মের অভিযোগ
সোনারগাঁয়ে জাতীয় পার্টির নেতার বিরুদ্ধে চাঁদাবাজিসহ নানা অপকর্মের অভিযোগ

৭ মিনিট আগে | দেশগ্রাম

কেরানীগঞ্জে মহান বিজয় দিবস উদযাপন
কেরানীগঞ্জে মহান বিজয় দিবস উদযাপন

৭ মিনিট আগে | দেশগ্রাম

বন্ডাই সৈকতে গুলির ঘটনায় শোকের ছায়া অ্যাশেজে
বন্ডাই সৈকতে গুলির ঘটনায় শোকের ছায়া অ্যাশেজে

১১ মিনিট আগে | মাঠে ময়দানে

নরসিংদীতে মহান বিজয় দিবস উদযাপন
নরসিংদীতে মহান বিজয় দিবস উদযাপন

১৪ মিনিট আগে | দেশগ্রাম

রাবিতে বিজয় দিবস উদযাপিত
রাবিতে বিজয় দিবস উদযাপিত

১৪ মিনিট আগে | ক্যাম্পাস

নানা কর্মসূচিতে লক্ষ্মীপুরে মহান বিজয় দিবস উদযাপিত
নানা কর্মসূচিতে লক্ষ্মীপুরে মহান বিজয় দিবস উদযাপিত

১৪ মিনিট আগে | দেশগ্রাম

হবিগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন
হবিগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

১৮ মিনিট আগে | চায়ের দেশ

বাংলাদেশে যুক্তরাজ্যের অ্যালামনাইদের সাফল্য উদযাপন ব্রিটিশ কাউন্সিলের
বাংলাদেশে যুক্তরাজ্যের অ্যালামনাইদের সাফল্য উদযাপন ব্রিটিশ কাউন্সিলের

২০ মিনিট আগে | ক্যাম্পাস

পাঁচ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
পাঁচ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস

২২ মিনিট আগে | জাতীয়

গোলাম আজম জাতির শ্রেষ্ঠ সন্তান হলে মুক্তিযোদ্ধাদের অবস্থান কোথায় : মির্জা আব্বাস
গোলাম আজম জাতির শ্রেষ্ঠ সন্তান হলে মুক্তিযোদ্ধাদের অবস্থান কোথায় : মির্জা আব্বাস

২২ মিনিট আগে | রাজনীতি

জয়পুরহাটে বিজয় দিবস উদযাপন
জয়পুরহাটে বিজয় দিবস উদযাপন

২৫ মিনিট আগে | দেশগ্রাম

শাবিতে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ
শাবিতে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

৩৫ মিনিট আগে | ক্যাম্পাস

মেক্সিকোতে জরুরি অবতরণকালে ছোট প্লেন বিধ্বস্ত, ৭ আরোহী নিহত
মেক্সিকোতে জরুরি অবতরণকালে ছোট প্লেন বিধ্বস্ত, ৭ আরোহী নিহত

৩৭ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

বিজয় দিবসে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির বর্ণাঢ্য আয়োজন
বিজয় দিবসে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির বর্ণাঢ্য আয়োজন

৩৭ মিনিট আগে | নগর জীবন

যশোরে মহান বিজয় দিবস উদযাপন
যশোরে মহান বিজয় দিবস উদযাপন

৩৯ মিনিট আগে | দেশগ্রাম

সর্বাধিক পতাকা হাতে প্যারাস্যুটিংয়ে বাংলাদেশের বিশ্বরেকর্ড
সর্বাধিক পতাকা হাতে প্যারাস্যুটিংয়ে বাংলাদেশের বিশ্বরেকর্ড

৩৯ মিনিট আগে | জাতীয়

লিফটের কাজ করতে গিয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু
লিফটের কাজ করতে গিয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু

৪১ মিনিট আগে | নগর জীবন

যশোরে পুলিশের অভিযানে গ্রেফতার ১৮
যশোরে পুলিশের অভিযানে গ্রেফতার ১৮

৪২ মিনিট আগে | দেশগ্রাম

বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের সমাধিতে বিজিবির শ্রদ্ধাঞ্জলি
বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের সমাধিতে বিজিবির শ্রদ্ধাঞ্জলি

৪৩ মিনিট আগে | দেশগ্রাম

নাইজেরিয়ায় বাংলাদেশ হাইকমিশনে ই-পাসপোর্ট সেবার উদ্বোধন
নাইজেরিয়ায় বাংলাদেশ হাইকমিশনে ই-পাসপোর্ট সেবার উদ্বোধন

৪৪ মিনিট আগে | পরবাস

মানিকগঞ্জে বিজয় দিবসে বিএনপির শ্রদ্ধা
মানিকগঞ্জে বিজয় দিবসে বিএনপির শ্রদ্ধা

৪৭ মিনিট আগে | দেশগ্রাম

রিয়াল মাদ্রিদের সাবেক ডিফেন্ডার এখন মেসির সতীর্থ
রিয়াল মাদ্রিদের সাবেক ডিফেন্ডার এখন মেসির সতীর্থ

৫০ মিনিট আগে | মাঠে ময়দানে

বগুড়ায় মহান বিজয় দিবস পালিত
বগুড়ায় মহান বিজয় দিবস পালিত

৫১ মিনিট আগে | দেশগ্রাম

গোবিপ্রবিতে মহান বিজয় দিবস উদযাপন
গোবিপ্রবিতে মহান বিজয় দিবস উদযাপন

১ ঘণ্টা আগে | ক্যাম্পাস

ফ্যাসিস্ট শক্তি নির্বাচন বানচালের চক্রান্ত করছে : নাহিদ ইসলাম
ফ্যাসিস্ট শক্তি নির্বাচন বানচালের চক্রান্ত করছে : নাহিদ ইসলাম

১ ঘণ্টা আগে | রাজনীতি

সর্বাধিক পঠিত
বাজুসের প্রধান উপদেষ্টা সায়েম সোবহান আনভীর, প্রেসিডেন্টের দায়িত্বে এনামুল হক খান
বাজুসের প্রধান উপদেষ্টা সায়েম সোবহান আনভীর, প্রেসিডেন্টের দায়িত্বে এনামুল হক খান

২১ ঘণ্টা আগে | অর্থনীতি

ওসমান হাদিকে হত্যাচেষ্টা: শ্যুটার ফয়সালের সহযোগী গ্রেপ্তার
ওসমান হাদিকে হত্যাচেষ্টা: শ্যুটার ফয়সালের সহযোগী গ্রেপ্তার

১২ ঘণ্টা আগে | জাতীয়

মেডিকেল ভর্তি পরীক্ষায় এবারও চমক দেখাল সৈয়দপুর বিজ্ঞান কলেজ
মেডিকেল ভর্তি পরীক্ষায় এবারও চমক দেখাল সৈয়দপুর বিজ্ঞান কলেজ

২৩ ঘণ্টা আগে | দেশগ্রাম

৩ দফা দাবিতে সরকারকে আল্টিমেটাম সাদিক কায়েমের
৩ দফা দাবিতে সরকারকে আল্টিমেটাম সাদিক কায়েমের

২১ ঘণ্টা আগে | জাতীয়

অস্ট্রেলিয়ায় হামলাকারীর বন্দুক ছিনিয়ে নেওয়া হিরো কে এই আহমেদ?
অস্ট্রেলিয়ায় হামলাকারীর বন্দুক ছিনিয়ে নেওয়া হিরো কে এই আহমেদ?

১৭ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

মোহাম্মদপুরে মা-মেয়েকে হত্যা, গৃহকর্মীর স্বামীর দায় স্বীকার
মোহাম্মদপুরে মা-মেয়েকে হত্যা, গৃহকর্মীর স্বামীর দায় স্বীকার

২০ ঘণ্টা আগে | নগর জীবন

বিজয় দিবসে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছে বাংলাদেশ
বিজয় দিবসে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছে বাংলাদেশ

১৮ ঘণ্টা আগে | জাতীয়

নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের বিরুদ্ধে কঠোর অবস্থান প্রেস সচিবের
নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের বিরুদ্ধে কঠোর অবস্থান প্রেস সচিবের

১৪ ঘণ্টা আগে | জাতীয়

আদানি-আম্বানির লড়াইয়ে দীর্ঘায়িত হল মেসির ভারত সফর
আদানি-আম্বানির লড়াইয়ে দীর্ঘায়িত হল মেসির ভারত সফর

১৬ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

আমরা নিরাপদ না থাকলে শত্রুরাও নিরাপদ থাকতে পারবে না : মাহফুজ আলম
আমরা নিরাপদ না থাকলে শত্রুরাও নিরাপদ থাকতে পারবে না : মাহফুজ আলম

১৮ ঘণ্টা আগে | জাতীয়

হাদিকে হত্যাচেষ্টা : ফয়সালের স্ত্রী-বান্ধবীসহ ৩ জন রিমান্ডে
হাদিকে হত্যাচেষ্টা : ফয়সালের স্ত্রী-বান্ধবীসহ ৩ জন রিমান্ডে

১৯ ঘণ্টা আগে | নগর জীবন

হাদির ওপর হামলার বিষয়ে সিইসির বক্তব্যের যে ব্যাখ্যা দিলো কমিশন
হাদির ওপর হামলার বিষয়ে সিইসির বক্তব্যের যে ব্যাখ্যা দিলো কমিশন

১৬ ঘণ্টা আগে | জাতীয়

'মানসিকভাবে মরে' গেছে বহু ইসরায়েলি সেনা
'মানসিকভাবে মরে' গেছে বহু ইসরায়েলি সেনা

১৫ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

উপ-উপাচার্যের বিতর্কিত মন্তব্য ঘিরে চবির প্রশাসনিক ভবনে তালা
উপ-উপাচার্যের বিতর্কিত মন্তব্য ঘিরে চবির প্রশাসনিক ভবনে তালা

২২ ঘণ্টা আগে | ক্যাম্পাস

রাজতন্ত্র ফেরাতে নেপালে একীভূত হচ্ছে দুই দল
রাজতন্ত্র ফেরাতে নেপালে একীভূত হচ্ছে দুই দল

২২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাও কর্মসূচিতে পুলিশের বাধা
স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাও কর্মসূচিতে পুলিশের বাধা

২৩ ঘণ্টা আগে | ক্যাম্পাস

১৬ বছর রাতে ঘুমাননি মির্জা ফখরুল: রাহাত আরা বেগম
১৬ বছর রাতে ঘুমাননি মির্জা ফখরুল: রাহাত আরা বেগম

১৬ ঘণ্টা আগে | দেশগ্রাম

পৃথিবীতে ইহুদি বিদ্বেষের কোনো স্থান নেই: যুক্তরাষ্ট্র
পৃথিবীতে ইহুদি বিদ্বেষের কোনো স্থান নেই: যুক্তরাষ্ট্র

২৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

মনোনয়নপত্র সংগ্রহ করে ফেরার পথে সাবেক যুবলীগ নেতা গ্রেফতার
মনোনয়নপত্র সংগ্রহ করে ফেরার পথে সাবেক যুবলীগ নেতা গ্রেফতার

১৮ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

দেশে ফিরলেই গ্রেফতার হবেন শ্রীলঙ্কার বিশ্বকাপজয়ী অধিনায়ক রানাতুঙ্গা
দেশে ফিরলেই গ্রেফতার হবেন শ্রীলঙ্কার বিশ্বকাপজয়ী অধিনায়ক রানাতুঙ্গা

১২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

মোবাইল আমদানিতে শুল্ক কমাবে এনবিআর: চেয়ারম্যান
মোবাইল আমদানিতে শুল্ক কমাবে এনবিআর: চেয়ারম্যান

২৩ ঘণ্টা আগে | অর্থনীতি

হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স পৌঁছেছে সিঙ্গাপুর
হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স পৌঁছেছে সিঙ্গাপুর

১৭ ঘণ্টা আগে | জাতীয়

রাজধানীর দক্ষিণখানে একজনকে কুপিয়ে হত্যা
রাজধানীর দক্ষিণখানে একজনকে কুপিয়ে হত্যা

১৪ ঘণ্টা আগে | নগর জীবন

১৬ ডিসেম্বর জাতির অহংকার, আনন্দ আর বেদনার এক মহাকাব্যিক দিন
১৬ ডিসেম্বর জাতির অহংকার, আনন্দ আর বেদনার এক মহাকাব্যিক দিন

২০ ঘণ্টা আগে | জাতীয়

হাদিকে হত্যাচেষ্টাকারীদের সম্পর্কে এখনই সবকিছু বলা যাবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা
হাদিকে হত্যাচেষ্টাকারীদের সম্পর্কে এখনই সবকিছু বলা যাবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

২০ ঘণ্টা আগে | জাতীয়

আইজিপি বাহারুলকে বরখাস্ত ও গ্রেফতারের রিট খারিজ
আইজিপি বাহারুলকে বরখাস্ত ও গ্রেফতারের রিট খারিজ

২০ ঘণ্টা আগে | জাতীয়

রাজনৈতিক ব্যক্তি ও এমপি প্রার্থীদের আগ্নেয়াস্ত্রের লাইসেন্সের নীতিমালা প্রকাশ
রাজনৈতিক ব্যক্তি ও এমপি প্রার্থীদের আগ্নেয়াস্ত্রের লাইসেন্সের নীতিমালা প্রকাশ

১৮ ঘণ্টা আগে | জাতীয়

দেশে অস্থিরতা সৃষ্টির উদ্দেশ্যে ভারত থেকে আনা পিস্তুল-গুলি জব্দ
দেশে অস্থিরতা সৃষ্টির উদ্দেশ্যে ভারত থেকে আনা পিস্তুল-গুলি জব্দ

২২ ঘণ্টা আগে | দেশগ্রাম

বদলাতে পারে বাংলাদেশ-পাকিস্তান সিরিজের সময়সূচি
বদলাতে পারে বাংলাদেশ-পাকিস্তান সিরিজের সময়সূচি

২০ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

আফগানিস্তানে বিদেশি হস্তক্ষেপ মেনে নেয়া হবে না, তেহরান সম্মেলনের ঘোষণা
আফগানিস্তানে বিদেশি হস্তক্ষেপ মেনে নেয়া হবে না, তেহরান সম্মেলনের ঘোষণা

১৯ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

প্রিন্ট সর্বাধিক
খালেদা জিয়ার শারীরিক অবস্থা ‘আনপ্রেডিকটেবল’
খালেদা জিয়ার শারীরিক অবস্থা ‘আনপ্রেডিকটেবল’

প্রথম পৃষ্ঠা

আগের রাতে রিসোর্টে মাস্তি ফয়সাল ও আলমগীরের
আগের রাতে রিসোর্টে মাস্তি ফয়সাল ও আলমগীরের

প্রথম পৃষ্ঠা

সবার ওপরে মুক্তিযুদ্ধ
সবার ওপরে মুক্তিযুদ্ধ

প্রথম পৃষ্ঠা

আমি এবং শহীদ জিয়া বিজয়ের খবর পেয়েছিলাম চা-বাগানে বসে
আমি এবং শহীদ জিয়া বিজয়ের খবর পেয়েছিলাম চা-বাগানে বসে

মহান বিজয় দিবস-এর বিশেষ আয়োজন

মহান বিজয় দিবস আজ
মহান বিজয় দিবস আজ

প্রথম পৃষ্ঠা

হাদির ওপর গুলিতে আক্রান্ত বাংলাদেশ
হাদির ওপর গুলিতে আক্রান্ত বাংলাদেশ

প্রথম পৃষ্ঠা

ছুটির ঘোষণা
ছুটির ঘোষণা

প্রথম পৃষ্ঠা

পুলিশ কমিশন অধ্যাদেশ কার্যত লোকদেখানো
পুলিশ কমিশন অধ্যাদেশ কার্যত লোকদেখানো

প্রথম পৃষ্ঠা

হাদিকে গুলির ঘটনা নির্বাচনে বিঘ্ন সৃষ্টির ষড়যন্ত্রের অংশ
হাদিকে গুলির ঘটনা নির্বাচনে বিঘ্ন সৃষ্টির ষড়যন্ত্রের অংশ

প্রথম পৃষ্ঠা

সংসদ-গণভোট ও ফল প্রকাশ যেভাবে
সংসদ-গণভোট ও ফল প্রকাশ যেভাবে

প্রথম পৃষ্ঠা

বিজয় দিবস : হরিষে বিষাদ
বিজয় দিবস : হরিষে বিষাদ

সম্পাদকীয়

স্বতন্ত্র প্রার্থী হতে এক ভাগ ভোটারের সমর্থন লাগবে
স্বতন্ত্র প্রার্থী হতে এক ভাগ ভোটারের সমর্থন লাগবে

নগর জীবন

জামায়াত কখনো ফ্যাসিবাদের সঙ্গে আপস করেনি
জামায়াত কখনো ফ্যাসিবাদের সঙ্গে আপস করেনি

প্রথম পৃষ্ঠা

জামায়াত বাদে অন্য ইসলামি দলগুলো নিয়ে বিএনপিকে জোট গঠনের আহ্বান
জামায়াত বাদে অন্য ইসলামি দলগুলো নিয়ে বিএনপিকে জোট গঠনের আহ্বান

নগর জীবন

বিজয় দুর্বল হয়ে পড়বে, যদি জাতীয় মুক্তি না আসে
বিজয় দুর্বল হয়ে পড়বে, যদি জাতীয় মুক্তি না আসে

মহান বিজয় দিবস-এর বিশেষ আয়োজন

হাসিনা-কামালের সাজা বাড়াতে আপিল
হাসিনা-কামালের সাজা বাড়াতে আপিল

প্রথম পৃষ্ঠা

হাদির ঘটনা বিচ্ছিন্ন, নির্বাচন নিয়ে শঙ্কা নেই
হাদির ঘটনা বিচ্ছিন্ন, নির্বাচন নিয়ে শঙ্কা নেই

প্রথম পৃষ্ঠা

আবার শোভিবে সুষমা ভরে
আবার শোভিবে সুষমা ভরে

সম্পাদকীয়

মহান বিজয় দিবস
মহান বিজয় দিবস

সম্পাদকীয়

‘আকিজ ফার্মেসি’র প্রথম ফ্ল্যাগশিপ আউটলেট উদ্বোধন
‘আকিজ ফার্মেসি’র প্রথম ফ্ল্যাগশিপ আউটলেট উদ্বোধন

নগর জীবন

নির্বাচন ও নিরাপত্তা নিয়ে আলোচনা
নির্বাচন ও নিরাপত্তা নিয়ে আলোচনা

প্রথম পৃষ্ঠা

বিজয়ের ৫৪ বছরেও উপেক্ষিত আলী ইমাম
বিজয়ের ৫৪ বছরেও উপেক্ষিত আলী ইমাম

মাঠে ময়দানে

গৃহকর্মীর স্বামী রাব্বির দায় স্বীকার
গৃহকর্মীর স্বামী রাব্বির দায় স্বীকার

খবর

স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাও কর্মসূচিতে পুলিশের বাধা
স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাও কর্মসূচিতে পুলিশের বাধা

নগর জীবন

সোনার দাম ফের বেড়েছে, ভরি ২ লাখ ১৭ হাজার
সোনার দাম ফের বেড়েছে, ভরি ২ লাখ ১৭ হাজার

খবর

পাঁচ দিনের রিমান্ডে আনিস আলমগীর
পাঁচ দিনের রিমান্ডে আনিস আলমগীর

খবর

বই ও নারী
বই ও নারী

সম্পাদকীয়

যুব এশিয়া কাপ সেমিতে বাংলাদেশ
যুব এশিয়া কাপ সেমিতে বাংলাদেশ

মাঠে ময়দানে

আতিফ আসলামের কনসার্ট বাতিল
আতিফ আসলামের কনসার্ট বাতিল

নগর জীবন

বাংলাদেশে অবস্থানরত নাগরিকদের সতর্ক করল মার্কিন দূতাবাস
বাংলাদেশে অবস্থানরত নাগরিকদের সতর্ক করল মার্কিন দূতাবাস

খবর