শিরোনাম
প্রকাশ: ০০:০০, শুক্রবার, ০৭ নভেম্বর, ২০২৫

বিখ্যাত যত ফোক গান

প্রিন্ট ভার্সন
বিখ্যাত যত ফোক গান

বাংলাদেশের লোকসংগীত হলো গ্রামবাংলার মানুষের জীবন, সুখ-দুঃখ ও আশা-আকাঙ্ক্ষার প্রতিচ্ছবি। এটি মৌখিকভাবে প্রজন্ম থেকে প্রজন্মে প্রবাহিত এবং মূলত আঞ্চলিক ভাষা ও সহজ সুরে গাওয়া হয়। এ গানগুলো দেশের সাংস্কৃতিক ঐতিহ্য ও মাটির গন্ধ ধারণ করে এবং এখনো গণমানুষের মধ্যে অত্যন্ত জনপ্রিয়। তেমনি কিছু বিখ্যাত গান, গায়ক, গীতিকার-সুরকার তথা গানের স্রষ্টাদের নিয়ে লিখেছেন- পান্থ আফজাল

আব্বাসউদ্দীন আহমদ

সংস্কৃতি জগতের এক কিংবদন্তির নাম আব্বাসউদ্দীন। আধুনিক গান, স্বদেশী গান, ইসলামি গান, পল্লীগীতি, উর্দু গান সবই তিনি গেয়েছেন। তবে পল্লীগীতি গানে মৌলিকতা ও সাফল্য সবচেয়ে বেশি তাঁর। আব্বাসউদ্দীনের রেকর্ড করা গানের সংখ্যা প্রায় সাত শ। তাঁর জনপ্রিয় গানের মধ্যে রয়েছে ‘আমার হার কালা করলাম রে’, ‘আল্লাহ মেঘ দে’ (কথা জালালুদ্দিন), ‘নদীর কূল নাই’, ‘মাঝি বাইয়া যাও’, ‘নাও ছাড়িয়া দে’, ‘ফান্দে পড়িয়া বন্দে’ (কথা-সুর প্রচলিত), ‘ঐ শোন কদম্বতলে’, ‘আমার গলার হার’, ‘আমায় ভাসাইলি রে’, ‘আগে জানলে তোর ভাঙা’।

আবদুল আলীম

বাংলা লোকসংগীতের কিংবদন্তি শিল্পী, এক অবিস্মরণীয় নাম আবদুল আলীম। তাঁর বিখ্যাত ফোক গানের মধ্যে রয়েছে ‘পরের জায়গা পরের জমি’ (কথা-সুর আবদুল লতিফ)। তবে তাঁর লেখা ও সুর করা গানগুলোর মধ্যে রয়েছে- ‘নাইয়া রে নায়ের বাদাম তুইলা’, ‘সর্বনাশা পদ্মা নদী’, ‘হলুদিয়া পাখি’, ‘মেঘনার কূলে ঘর বাঁধিলাম’, ‘এই যে দুনিয়া’, ‘দোল দোল দুলনি’, ‘দুয়ারে আইসাছে পালকি’, ‘মনে বড় আশা ছিল যাবো মদিনায়’সহ অনেক জনপ্রিয় গান। তিনি প্রায় ৫০টি ছবিতে নেপথ্যে কণ্ঠশিল্পী ছিলেন। দেশের ও বাইরের বিভিন্ন শিল্পী তাঁর গান কভার করেছেন।

বাউল শাহ আবদুল করিম

বাউল শাহ আবদুল করিমের সংগীত কেবল সুর নয়, ছিল সমাজ, জীবন ও দর্শনের প্রতিচ্ছবি। পাঁচ শতাধিক গান রচনা ও সুরারোপ করে তিনি ‘বাউল সম্রাট’ উপাধিতে ভূষিত হন। তাঁর সৃষ্ট কালজয়ী গানগুলোর মধ্যে ‘বন্দে মায়া লাগাইছে’, ‘আগে কি সুন্দর দিন কাটাইতাম’, ‘গাড়ি চলে না’, ‘কেন পিরিতি বাড়াইলারে বন্ধু’, ‘বসন্ত বাতাসে সইগো’, ‘রঙের দুনিয়া তরে চায় না’, ‘ঝিলমিল ঝিলমিল করেরে ময়ূরপঙ্খী নাও’, ‘তোমার কি দয়া লাগেনা’, ‘আমি কূলহারা কলঙ্কিনী’, ‘কেমনে ভুলিবো আমি বাঁচি না তারে ছাড়া’, ‘সখী তুরা প্রেম করিওনা’, ‘কাছে নেওনা, দেখা দেওনা’, ‘মন মজালে, ওরে বাউলা গান’, ‘নতুন প্রেমে মন মজাইয়া’, ‘আইলায় না আইলায় নারে বন্ধু’, ‘মহাজনে বানাইয়াছে ময়ূরপঙ্খী নাও’, ‘সখী কুঞ্জ সাজাও গো’, ‘গান গাই আমার মনরে বুঝাই’, ‘আসি বলে গেল বন্ধু আইলনা’ আজও দেশের সীমানা ছাড়িয়ে মানুষের হৃদয়ে দোলা দেয়। তাঁর গানের সঙ্গে মানুষের পরিচয় করিয়ে দেওয়ার ক্রেডিট দিলে হাবিব ও কায়াকে (মায়া) দিতে হয়। এ ছাড়াও সঞ্জীব চট্টোপাধ্যায়-বাপ্পাসহ (গাড়ি চলে না, দলছুট) অনেক শিল্পীই তাঁর গান গেয়েছেন। তাঁর গাওয়া ‘কেন পিরিতি বাড়াইলা রে বন্ধু’ গানটি ‘পোড়ামন টু’ সিনেমায় গেয়েছেন হাবিব ওয়াহিদ।

বাউল সাধক রশিদ উদ্দিন

নেত্রকোনা জেলায় জন্ম নেওয়া বাউল সাধক রশিদ উদ্দিন। তাঁর সৃষ্টির মধ্যে রয়েছে ‘মা গো মা, ঝি গো ঝি’, ‘আমার সোয়া চাঁন পাখি,’ ‘মানুষ একটা কলের গাড়ি’, ‘শুন দাদা মহাশয়’, ‘হাতে নিয়া গুড্ডির নাটাই’। বাউল কবি রশিদ উদ্দিনের লেখা অসংখ্য গানের খুব কম অংশই সংগ্রহে আছে। হয়তো দুই শ থেকে আড়াই শ গান সংগ্রহে আছে। তাঁর লেখা একটি অতি জনপ্রিয় গান ‘এই যে দুনিয়া কীসের লাগিয়া’। অন্যদিকে হুমায়ূন আহমেদ তাঁর ‘শ্রাবণ মেঘের দিন’-এ ‘মানুষ ধর, মানুষ ভজ’-নামক গানটি শ্রোতাদের সামনে তুলে না ধরলে এত সুন্দর একটি গান মানুষের কাছে অজানাই থেকে যেত। এ ছাড়াও সম্প্রতি কোক স্টুডিওতে খালেক দেওয়ানের নাতি আরিফ দেওয়ান ও সাগর দেওয়ানের গাওয়া ‘মালো মা’ এর গানের গীতিকার সাধক রশিদ উদ্দিন। যদিও ক্রেডিট দেওয়া হয়েছে খালেক দেওয়ানকে।

উকিল মুন্সি

হুমায়ূন আহমেদের ‘শ্রাবণ মেঘের দিন’ সিনেমায় বারী সিদ্দিকীর কণ্ঠে ‘আমার গায়ে যত দুঃখ সয়’, ‘পূবালী বাতাসে’, ‘নিলুয়া বাতাসে প্রাণ না জুড়ায়’ গানগুলো দেশের সব শ্রেণির মানুষের কাছে তুমুল জনপ্রিয়। তা ছাড়া ‘বন্ধু আমার নির্ধরিয়ার ধন রে’, ‘সুজন বন্ধু রে আরে ও বন্ধু কোনবা দেশে থাকো’-এ গানগুলোও গ্রামাঞ্চলে মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয়। এ গানগুলোসহ অসংখ্য গানের রচিয়তা-সুরকার তথা স্রষ্টা বাউল উকিল মুন্সি, যে তথ্য সামনে আনেন প্রয়াত গায়ক ও বংশীবাদক বারী সিদ্দিকী।

কফিলউদ্দিন সরকার

সালমার কণ্ঠে ‘আমি চাইলাম যারে, ভবে পাইলাম না তারে’ (সিনেমা সাগরিকা), মায়া অ্যালবামের কায়ার কণ্ঠে ‘আমার বন্ধুয়া বিহনে গো, বাঁচি না পরানে গো’, ‘আতর গোলাপ সোয়া চন্দন’- এরকম হাজারো গানের রচয়িতা মরমি সাধক গীতিকার ও সুরকার বাউল কফিলউদ্দিন সরকার। তিনি দীর্ঘ সময় বাউলসম্রাট শাহ আবদুল করিম ও দুর্বিন শাহর সঙ্গে থেকে মাঠে-ঘাটে, শহরে-বন্দরে ঘুরে ঘুরে গেয়েছেন দেশ, মাটি ও প্রেমের গান। তার হাত ধরে তৈরি হয়েছেন কালা মিয়া ও সাজ্জাদ নূরসহ অসংখ্য বাউল।

হাসান আলী চিশতী নিজামী

বহুল প্রচলিত গাওয়া একটি গান ‘দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া’। এই আধ্যাত্মিক গানের লেখক ও সুরকার হাসান আলী চিশতী। গানটি সর্বপ্রথম গেয়েছিলেন লাল মিয়া বয়াতি। পরবর্তীতে গেয়েছেন ঐশী ফাতেমা তুজ জোহরা, ওপারের অর্ক মুখার্জি, বিন্দুকণা, মুর্শিদাবাদী, ফকিরা ব্যান্ড, আরমান ফকির, গোলাম ফকির, পৌষালী, পারভেজ সাজ্জাদ, রাজু মণ্ডল, আশিকসহ অনেকেই।

সাধক রাধারমন দত্ত

‘ভ্রমর কইও গিয়া’ বিখ্যাত গানটির গীতিকার ও সুরকার হলেন মরমি কবি ও সাধক রাধারমণ দত্ত (পুরকায়স্থ)। সিলেটের এই প্রভাবশালী লোকসংগীত শিল্পী, গীতিকার ও সুরকার ৩ হাজারেরও বেশি গান রচনা করেছেন। তাঁর লেখা ও সুর করা বিখ্যাত গান হচ্ছে ‘কারে দেখাবো মনের দুঃখ গো’, ‘শ্যাম কালিয়া সোনা বন্ধু রে’, ‘আমার বন্ধু দয়াময়’, ‘প্রাণ সখী রে ওই শোন কদম্বতলে’, ‘জলে গিয়াছিলাম সই’, ‘জলের ঘাটে দেইখ্যা আইলাম’, ‘পিরিতি বিষম জ্বালা’, আজ কোনরে প্রাণে সুবজি রাই এলো না’, ‘আমি কৃষ্ণ কোথায় পাই’।

অন্যান্য আরও গান গানের স্রষ্টা...

‘মন আমার দেহঘড়ি’ গানটির স্রষ্টা আবদুর রহমান বয়াতি, ‘বুড়ি হইলাম তোর কারণে’ গানটির স্রষ্টা রাজবাড়ীতে জন্ম নেওয়া বাউলসম্রাজ্ঞী কাঙালিনী সুফিয়া, শিল্পী ফিরোজ সাঁইয়ের ‘এক সেকেন্ডের নাই ভরসা’ কিংবা ‘ইস্কুল খুইলাছে রে মওলা, আজও শ্রোতাদের হৃদয়ে অনুরণন ছড়ায়। আরও রয়েছেন ‘সর্বত মঙ্গল রাধে, ‘বকুল ফুল’, মানুষ বড়ই স্বার্থপর’, ‘বলবোনা গো’ (সুকুমার বাউল), যদি আরেক জনম’, সেলিম চৌধুরী কণ্ঠে দীনহীনের লেখা ও সুরে ‘আইজ পাশা খেলবরে শ্যাম’সহ বাউল কালা মিয়া, শাহ আলম সরকারের অসংখ্য জনপ্রিয় সব গান।

এই বিভাগের আরও খবর
মৃত্যুর ৩৯ বছর পার : যেভাবে অকাল বিদায় স্মিতার
মৃত্যুর ৩৯ বছর পার : যেভাবে অকাল বিদায় স্মিতার
কিশোর মনে দেশ মাতৃকার চেতনা
কিশোর মনে দেশ মাতৃকার চেতনা
তটিনীর স্বপ্নচোখ
তটিনীর স্বপ্নচোখ
বিউটিকুইন শাবানার বিস্ময়কর জীবন
বিউটিকুইন শাবানার বিস্ময়কর জীবন
ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউটে সম্মানিত ধীরে বহে মেঘনা
ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউটে সম্মানিত ধীরে বহে মেঘনা
সত্যজিৎকে কেন কেয়ার করতেন না সুচিত্রা
সত্যজিৎকে কেন কেয়ার করতেন না সুচিত্রা
মিমি ও জয়ার পর এলেন মিলি
মিমি ও জয়ার পর এলেন মিলি
চলচ্চিত্রের দক্ষ কারিগর আমজাদ হোসেন
চলচ্চিত্রের দক্ষ কারিগর আমজাদ হোসেন
লাস্ট সিকোয়েন্স
লাস্ট সিকোয়েন্স
দেব-সুরাইয়ার প্রেমকাহিনি
দেব-সুরাইয়ার প্রেমকাহিনি
সেই দিনগুলোর কথা মনে হলে এখনো শিউরে উঠি
সেই দিনগুলোর কথা মনে হলে এখনো শিউরে উঠি
মফিজ-মালার সুখের সংসারে ‘দাগ’
মফিজ-মালার সুখের সংসারে ‘দাগ’
সর্বশেষ খবর
সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা
সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

৫১ সেকেন্ড আগে | জাতীয়

শ্রীনগরে সাবেক ইউপি সদস্য গ্রেফতার
শ্রীনগরে সাবেক ইউপি সদস্য গ্রেফতার

২ মিনিট আগে | দেশগ্রাম

মহান বিজয় দিবসে বীর শহীদদের প্রতি ক্র্যাবের শ্রদ্ধা
মহান বিজয় দিবসে বীর শহীদদের প্রতি ক্র্যাবের শ্রদ্ধা

৩ মিনিট আগে | জাতীয়

বিজয় দিবসে নরেদ্র মোদির পোস্ট, নেই বাংলাদেশের নাম
বিজয় দিবসে নরেদ্র মোদির পোস্ট, নেই বাংলাদেশের নাম

৪ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

বিজয় দিবসে ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বর্ণাঢ্য র‌্যালি
বিজয় দিবসে ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বর্ণাঢ্য র‌্যালি

৫ মিনিট আগে | দেশগ্রাম

ইসলামী বিশ্ববিদ্যালয়ে মহান বিজয় দিবস উদযাপিত
ইসলামী বিশ্ববিদ্যালয়ে মহান বিজয় দিবস উদযাপিত

৬ মিনিট আগে | ক্যাম্পাস

গাজায় স্থিতিশীলতা বাহিনীতে আরও দেশ যুক্ত হচ্ছে: ট্রাম্প
গাজায় স্থিতিশীলতা বাহিনীতে আরও দেশ যুক্ত হচ্ছে: ট্রাম্প

৬ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

বন্ডি সৈকতের বীর আহমেদকে দেখতে হাসপাতালে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী
বন্ডি সৈকতের বীর আহমেদকে দেখতে হাসপাতালে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী

৮ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

আইপিএল নিলামে ইতিহাস, ২৫ কোটিতে কলকাতায় গ্রিন
আইপিএল নিলামে ইতিহাস, ২৫ কোটিতে কলকাতায় গ্রিন

১৪ মিনিট আগে | মাঠে ময়দানে

ব্রাহ্মণবাড়িয়ায় শহীদদের মাগফিরাত ও ওসমান হাদির সুস্থতা কামনায় দোয়া
ব্রাহ্মণবাড়িয়ায় শহীদদের মাগফিরাত ও ওসমান হাদির সুস্থতা কামনায় দোয়া

১৪ মিনিট আগে | দেশগ্রাম

মাল্টা উপকূলে নৌকাডুবি: ৫৯ বাংলাদেশি উদ্ধার, নিহত ১
মাল্টা উপকূলে নৌকাডুবি: ৫৯ বাংলাদেশি উদ্ধার, নিহত ১

১৫ মিনিট আগে | পরবাস

অ্যাডিলেড টেস্টে ফিরলেন অধিনায়ক কামিন্স
অ্যাডিলেড টেস্টে ফিরলেন অধিনায়ক কামিন্স

২২ মিনিট আগে | মাঠে ময়দানে

মহান বিজয় দিবসে সেনাবাহিনীর ৩১ বার তোপধ্বনিতে বীর শহীদদের প্রতি গান স্যালুট
মহান বিজয় দিবসে সেনাবাহিনীর ৩১ বার তোপধ্বনিতে বীর শহীদদের প্রতি গান স্যালুট

২৬ মিনিট আগে | জাতীয়

শীতে কেন বাড়ে রক্তচাপ, কীভাবে সতর্ক থাকবেন
শীতে কেন বাড়ে রক্তচাপ, কীভাবে সতর্ক থাকবেন

২৯ মিনিট আগে | জীবন ধারা

গাজায় ভবনের ধ্বংস্তূপ থেকে ৪৫ মরদেহ উদ্ধার
গাজায় ভবনের ধ্বংস্তূপ থেকে ৪৫ মরদেহ উদ্ধার

২৯ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

ধান বোঝাই ট্রাকে আগুন, চালক-সহকারী দগ্ধ
ধান বোঝাই ট্রাকে আগুন, চালক-সহকারী দগ্ধ

৩১ মিনিট আগে | দেশগ্রাম

মানিকগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
মানিকগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

৩২ মিনিট আগে | দেশগ্রাম

চীনে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দলকে নৈশভোজ সংবর্ধনা
চীনে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দলকে নৈশভোজ সংবর্ধনা

৩৬ মিনিট আগে | মাঠে ময়দানে

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিজয় দিবস উদযাপন
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিজয় দিবস উদযাপন

৩৮ মিনিট আগে | ক্যাম্পাস

নোয়াখালীতে বিজয় দিবসে ব্যাংকারদের মিলনমেলা
নোয়াখালীতে বিজয় দিবসে ব্যাংকারদের মিলনমেলা

৩৯ মিনিট আগে | দেশগ্রাম

হবিগঞ্জ–বানিয়াচং সড়কে সিএনজি মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১
হবিগঞ্জ–বানিয়াচং সড়কে সিএনজি মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

৪২ মিনিট আগে | দেশগ্রাম

বিগ ব্যাশে রিশাদের অভিষেক, বোলিংয়ে হোবার্ট
বিগ ব্যাশে রিশাদের অভিষেক, বোলিংয়ে হোবার্ট

৫১ মিনিট আগে | মাঠে ময়দানে

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

৫২ মিনিট আগে | দেশগ্রাম

বিজয় দিবসে ফটিকছড়ি প্রেসক্লাবের শ্রদ্ধা নিবেদন
বিজয় দিবসে ফটিকছড়ি প্রেসক্লাবের শ্রদ্ধা নিবেদন

৫৭ মিনিট আগে | চট্টগ্রাম প্রতিদিন

নানা আয়োজনে গোপালগঞ্জে মহান বিজয় দিবস উদযাপন
নানা আয়োজনে গোপালগঞ্জে মহান বিজয় দিবস উদযাপন

৫৭ মিনিট আগে | দেশগ্রাম

১৬ মাসে দেখেছি আওয়ামী লীগের পুনর্বাসন করা হয়েছে: রাশেদ খান
১৬ মাসে দেখেছি আওয়ামী লীগের পুনর্বাসন করা হয়েছে: রাশেদ খান

৫৮ মিনিট আগে | রাজনীতি

ভেনেজুয়েলা থেকে নরওয়ে যাওয়ার পথে ‘মেরুদণ্ড ভেঙেছে’ মাচাদোর
ভেনেজুয়েলা থেকে নরওয়ে যাওয়ার পথে ‘মেরুদণ্ড ভেঙেছে’ মাচাদোর

৫৮ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

রংপুরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন
রংপুরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

১ ঘণ্টা আগে | নগর জীবন

সোনারগাঁয়ে মহান বিজয় দিবস উদযাপন
সোনারগাঁয়ে মহান বিজয় দিবস উদযাপন

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

নারায়ণগঞ্জে বিএনপি নেতা বাবুলের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ
নারায়ণগঞ্জে বিএনপি নেতা বাবুলের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ

১ ঘণ্টা আগে | নগর জীবন

সর্বাধিক পঠিত
বাজুসের প্রধান উপদেষ্টা সায়েম সোবহান আনভীর, প্রেসিডেন্টের দায়িত্বে এনামুল হক খান
বাজুসের প্রধান উপদেষ্টা সায়েম সোবহান আনভীর, প্রেসিডেন্টের দায়িত্বে এনামুল হক খান

২৩ ঘণ্টা আগে | অর্থনীতি

ওসমান হাদিকে হত্যাচেষ্টা: শ্যুটার ফয়সালের সহযোগী গ্রেপ্তার
ওসমান হাদিকে হত্যাচেষ্টা: শ্যুটার ফয়সালের সহযোগী গ্রেপ্তার

১৪ ঘণ্টা আগে | জাতীয়

নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা বিএনপির মনোনীত প্রার্থীর
নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা বিএনপির মনোনীত প্রার্থীর

১ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

৩ দফা দাবিতে সরকারকে আল্টিমেটাম সাদিক কায়েমের
৩ দফা দাবিতে সরকারকে আল্টিমেটাম সাদিক কায়েমের

২৩ ঘণ্টা আগে | জাতীয়

বিজয় দিবসে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছে বাংলাদেশ
বিজয় দিবসে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছে বাংলাদেশ

২০ ঘণ্টা আগে | জাতীয়

অস্ট্রেলিয়ায় হামলাকারীর বন্দুক ছিনিয়ে নেওয়া হিরো কে এই আহমেদ?
অস্ট্রেলিয়ায় হামলাকারীর বন্দুক ছিনিয়ে নেওয়া হিরো কে এই আহমেদ?

১৯ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

মোহাম্মদপুরে মা-মেয়েকে হত্যা, গৃহকর্মীর স্বামীর দায় স্বীকার
মোহাম্মদপুরে মা-মেয়েকে হত্যা, গৃহকর্মীর স্বামীর দায় স্বীকার

২২ ঘণ্টা আগে | নগর জীবন

আদানি-আম্বানির লড়াইয়ে দীর্ঘায়িত হল মেসির ভারত সফর
আদানি-আম্বানির লড়াইয়ে দীর্ঘায়িত হল মেসির ভারত সফর

১৭ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের বিরুদ্ধে কঠোর অবস্থান প্রেস সচিবের
নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের বিরুদ্ধে কঠোর অবস্থান প্রেস সচিবের

১৬ ঘণ্টা আগে | জাতীয়

আমরা নিরাপদ না থাকলে শত্রুরাও নিরাপদ থাকতে পারবে না : মাহফুজ আলম
আমরা নিরাপদ না থাকলে শত্রুরাও নিরাপদ থাকতে পারবে না : মাহফুজ আলম

১৯ ঘণ্টা আগে | জাতীয়

হাদিকে হত্যাচেষ্টা : ফয়সালের স্ত্রী-বান্ধবীসহ ৩ জন রিমান্ডে
হাদিকে হত্যাচেষ্টা : ফয়সালের স্ত্রী-বান্ধবীসহ ৩ জন রিমান্ডে

২১ ঘণ্টা আগে | নগর জীবন

হাদির ওপর হামলার বিষয়ে সিইসির বক্তব্যের যে ব্যাখ্যা দিলো কমিশন
হাদির ওপর হামলার বিষয়ে সিইসির বক্তব্যের যে ব্যাখ্যা দিলো কমিশন

১৮ ঘণ্টা আগে | জাতীয়

আজ লন্ডনে দলীয় শেষ কর্মসূচি পালন করবেন তারেক রহমান
আজ লন্ডনে দলীয় শেষ কর্মসূচি পালন করবেন তারেক রহমান

৫ ঘণ্টা আগে | রাজনীতি

'মানসিকভাবে মরে' গেছে বহু ইসরায়েলি সেনা
'মানসিকভাবে মরে' গেছে বহু ইসরায়েলি সেনা

১৭ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

রাজতন্ত্র ফেরাতে নেপালে একীভূত হচ্ছে দুই দল
রাজতন্ত্র ফেরাতে নেপালে একীভূত হচ্ছে দুই দল

২৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

মনোনয়নপত্র সংগ্রহ করে ফেরার পথে সাবেক যুবলীগ নেতা গ্রেফতার
মনোনয়নপত্র সংগ্রহ করে ফেরার পথে সাবেক যুবলীগ নেতা গ্রেফতার

২০ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

১৬ বছর রাতে ঘুমাননি মির্জা ফখরুল: রাহাত আরা বেগম
১৬ বছর রাতে ঘুমাননি মির্জা ফখরুল: রাহাত আরা বেগম

১৮ ঘণ্টা আগে | দেশগ্রাম

সর্বাধিক পতাকা হাতে প্যারাস্যুটিংয়ে বাংলাদেশের বিশ্বরেকর্ড
সর্বাধিক পতাকা হাতে প্যারাস্যুটিংয়ে বাংলাদেশের বিশ্বরেকর্ড

২ ঘণ্টা আগে | জাতীয়

দেশে ফিরলেই গ্রেফতার হবেন শ্রীলঙ্কার বিশ্বকাপজয়ী অধিনায়ক রানাতুঙ্গা
দেশে ফিরলেই গ্রেফতার হবেন শ্রীলঙ্কার বিশ্বকাপজয়ী অধিনায়ক রানাতুঙ্গা

১৪ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

১৬ ডিসেম্বর জাতির অহংকার, আনন্দ আর বেদনার এক মহাকাব্যিক দিন
১৬ ডিসেম্বর জাতির অহংকার, আনন্দ আর বেদনার এক মহাকাব্যিক দিন

২২ ঘণ্টা আগে | জাতীয়

গোলাম আজম জাতির শ্রেষ্ঠ সন্তান হলে মুক্তিযোদ্ধাদের অবস্থান কোথায় : মির্জা আব্বাস
গোলাম আজম জাতির শ্রেষ্ঠ সন্তান হলে মুক্তিযোদ্ধাদের অবস্থান কোথায় : মির্জা আব্বাস

১ ঘণ্টা আগে | রাজনীতি

হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স পৌঁছেছে সিঙ্গাপুর
হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স পৌঁছেছে সিঙ্গাপুর

১৮ ঘণ্টা আগে | জাতীয়

রাজধানীর দক্ষিণখানে একজনকে কুপিয়ে হত্যা
রাজধানীর দক্ষিণখানে একজনকে কুপিয়ে হত্যা

১৬ ঘণ্টা আগে | নগর জীবন

আফগানিস্তানে বিদেশি হস্তক্ষেপ মেনে নেয়া হবে না, তেহরান সম্মেলনের ঘোষণা
আফগানিস্তানে বিদেশি হস্তক্ষেপ মেনে নেয়া হবে না, তেহরান সম্মেলনের ঘোষণা

২০ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

হাদিকে হত্যাচেষ্টাকারীদের সম্পর্কে এখনই সবকিছু বলা যাবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা
হাদিকে হত্যাচেষ্টাকারীদের সম্পর্কে এখনই সবকিছু বলা যাবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

২২ ঘণ্টা আগে | জাতীয়

আইজিপি বাহারুলকে বরখাস্ত ও গ্রেফতারের রিট খারিজ
আইজিপি বাহারুলকে বরখাস্ত ও গ্রেফতারের রিট খারিজ

২১ ঘণ্টা আগে | জাতীয়

রাজনৈতিক ব্যক্তি ও এমপি প্রার্থীদের আগ্নেয়াস্ত্রের লাইসেন্সের নীতিমালা প্রকাশ
রাজনৈতিক ব্যক্তি ও এমপি প্রার্থীদের আগ্নেয়াস্ত্রের লাইসেন্সের নীতিমালা প্রকাশ

২০ ঘণ্টা আগে | জাতীয়

বদলাতে পারে বাংলাদেশ-পাকিস্তান সিরিজের সময়সূচি
বদলাতে পারে বাংলাদেশ-পাকিস্তান সিরিজের সময়সূচি

২২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

দিনাজপুরে যমজ বোনের সাফল্য, মেডিক্যাল কলেজে ভর্তির সুযোগ
দিনাজপুরে যমজ বোনের সাফল্য, মেডিক্যাল কলেজে ভর্তির সুযোগ

২৩ ঘণ্টা আগে | দেশগ্রাম

চীনের নতুন ট্যাঙ্ক যাচ্ছে ভারত সীমান্তে?
চীনের নতুন ট্যাঙ্ক যাচ্ছে ভারত সীমান্তে?

১৫ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

প্রিন্ট সর্বাধিক
খালেদা জিয়ার শারীরিক অবস্থা ‘আনপ্রেডিকটেবল’
খালেদা জিয়ার শারীরিক অবস্থা ‘আনপ্রেডিকটেবল’

প্রথম পৃষ্ঠা

আগের রাতে রিসোর্টে মাস্তি ফয়সাল ও আলমগীরের
আগের রাতে রিসোর্টে মাস্তি ফয়সাল ও আলমগীরের

প্রথম পৃষ্ঠা

সবার ওপরে মুক্তিযুদ্ধ
সবার ওপরে মুক্তিযুদ্ধ

প্রথম পৃষ্ঠা

আমি এবং শহীদ জিয়া বিজয়ের খবর পেয়েছিলাম চা-বাগানে বসে
আমি এবং শহীদ জিয়া বিজয়ের খবর পেয়েছিলাম চা-বাগানে বসে

মহান বিজয় দিবস-এর বিশেষ আয়োজন

মহান বিজয় দিবস আজ
মহান বিজয় দিবস আজ

প্রথম পৃষ্ঠা

হাদির ওপর গুলিতে আক্রান্ত বাংলাদেশ
হাদির ওপর গুলিতে আক্রান্ত বাংলাদেশ

প্রথম পৃষ্ঠা

ছুটির ঘোষণা
ছুটির ঘোষণা

প্রথম পৃষ্ঠা

পুলিশ কমিশন অধ্যাদেশ কার্যত লোকদেখানো
পুলিশ কমিশন অধ্যাদেশ কার্যত লোকদেখানো

প্রথম পৃষ্ঠা

হাদিকে গুলির ঘটনা নির্বাচনে বিঘ্ন সৃষ্টির ষড়যন্ত্রের অংশ
হাদিকে গুলির ঘটনা নির্বাচনে বিঘ্ন সৃষ্টির ষড়যন্ত্রের অংশ

প্রথম পৃষ্ঠা

সংসদ-গণভোট ও ফল প্রকাশ যেভাবে
সংসদ-গণভোট ও ফল প্রকাশ যেভাবে

প্রথম পৃষ্ঠা

বিজয় দিবস : হরিষে বিষাদ
বিজয় দিবস : হরিষে বিষাদ

সম্পাদকীয়

স্বতন্ত্র প্রার্থী হতে এক ভাগ ভোটারের সমর্থন লাগবে
স্বতন্ত্র প্রার্থী হতে এক ভাগ ভোটারের সমর্থন লাগবে

নগর জীবন

জামায়াত কখনো ফ্যাসিবাদের সঙ্গে আপস করেনি
জামায়াত কখনো ফ্যাসিবাদের সঙ্গে আপস করেনি

প্রথম পৃষ্ঠা

জামায়াত বাদে অন্য ইসলামি দলগুলো নিয়ে বিএনপিকে জোট গঠনের আহ্বান
জামায়াত বাদে অন্য ইসলামি দলগুলো নিয়ে বিএনপিকে জোট গঠনের আহ্বান

নগর জীবন

বিজয় দুর্বল হয়ে পড়বে, যদি জাতীয় মুক্তি না আসে
বিজয় দুর্বল হয়ে পড়বে, যদি জাতীয় মুক্তি না আসে

মহান বিজয় দিবস-এর বিশেষ আয়োজন

হাসিনা-কামালের সাজা বাড়াতে আপিল
হাসিনা-কামালের সাজা বাড়াতে আপিল

প্রথম পৃষ্ঠা

হাদির ঘটনা বিচ্ছিন্ন, নির্বাচন নিয়ে শঙ্কা নেই
হাদির ঘটনা বিচ্ছিন্ন, নির্বাচন নিয়ে শঙ্কা নেই

প্রথম পৃষ্ঠা

আবার শোভিবে সুষমা ভরে
আবার শোভিবে সুষমা ভরে

সম্পাদকীয়

মহান বিজয় দিবস
মহান বিজয় দিবস

সম্পাদকীয়

‘আকিজ ফার্মেসি’র প্রথম ফ্ল্যাগশিপ আউটলেট উদ্বোধন
‘আকিজ ফার্মেসি’র প্রথম ফ্ল্যাগশিপ আউটলেট উদ্বোধন

নগর জীবন

নির্বাচন ও নিরাপত্তা নিয়ে আলোচনা
নির্বাচন ও নিরাপত্তা নিয়ে আলোচনা

প্রথম পৃষ্ঠা

গৃহকর্মীর স্বামী রাব্বির দায় স্বীকার
গৃহকর্মীর স্বামী রাব্বির দায় স্বীকার

খবর

বিজয়ের ৫৪ বছরেও উপেক্ষিত আলী ইমাম
বিজয়ের ৫৪ বছরেও উপেক্ষিত আলী ইমাম

মাঠে ময়দানে

স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাও কর্মসূচিতে পুলিশের বাধা
স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাও কর্মসূচিতে পুলিশের বাধা

নগর জীবন

সোনার দাম ফের বেড়েছে, ভরি ২ লাখ ১৭ হাজার
সোনার দাম ফের বেড়েছে, ভরি ২ লাখ ১৭ হাজার

খবর

বই ও নারী
বই ও নারী

সম্পাদকীয়

পাঁচ দিনের রিমান্ডে আনিস আলমগীর
পাঁচ দিনের রিমান্ডে আনিস আলমগীর

খবর

আতিফ আসলামের কনসার্ট বাতিল
আতিফ আসলামের কনসার্ট বাতিল

নগর জীবন

যুব এশিয়া কাপ সেমিতে বাংলাদেশ
যুব এশিয়া কাপ সেমিতে বাংলাদেশ

মাঠে ময়দানে

বাংলাদেশে অবস্থানরত নাগরিকদের সতর্ক করল মার্কিন দূতাবাস
বাংলাদেশে অবস্থানরত নাগরিকদের সতর্ক করল মার্কিন দূতাবাস

খবর