মার্কিন যুক্তরাষ্ট্রের নিউজার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটি কাউন্সিল নির্বাচনে কাউন্সিল অ্যাট-লার্জ পদে জয়ী হয়েছেন মৌলভীবাজারের কুলাউড়ার সন্তান সোহেল আহমদ। ৪ নভেম্বরের নির্বাচনে ডেমোক্র্যাটিক দলের মনোনীত প্রার্থী হিসেবে ‘টিম স্মল’ প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি প্রথম বাংলাদেশি-আমেরিকান হিসেবে নির্বাচনে জয়লাভ করে ইতিহাস গড়েছেন। সোহেল আহমদ কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের মির্জাপুর গ্রামের সন্তান। তিনি কুলাউড়া ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ মরহুম এম এ গণির ছেলে। বর্তমানে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব অ্যাটলান্টিক কাউন্টির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি দীর্ঘদিন ধরে স্থানীয় কমিউনিটির বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছেন। নির্বাচনি প্রতিশ্রুতিতে তিনি সিটি হলে নতুন নেতৃত্ব গড়ে তোলা, নিরাপদ ও পরিচ্ছন্ন রাস্তাঘাট, কর হ্রাস, নাগরিক নিরাপত্তা বৃদ্ধি এবং অবকাঠামোগত উন্নয়ন অগ্রাধিকার দেওয়ার অঙ্গীকার করেছিলেন। জয়ের পর প্রতিক্রিয়ায় সোহেল আহমদ বলেন, ‘এ জয় শুধু আমার নয়, এটি বাংলাদেশি কমিউনিটির জয়। আপনাদের আস্থা ও সমর্থনের জন্য আন্তরিক ধন্যবাদ।’ এদিকে তাঁর এ ঐতিহাসিক বিজয়ে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সি, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব আটলান্টিক কাউন্টি, বেঙ্গল ক্লাবসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতারা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
শিরোনাম
- আইসিসির মাসসেরা প্রোটিয়া স্পিনার
- মরক্কোতে আকস্মিক বন্যায় ৩৭ জনের মৃত্যু
- কলমাকান্দায় ডোবায় পড়ে শিশুর মৃত্যু
- বিজয় দিবস ও জাতীয় দিবস উপলক্ষে নৌবাহিনীতে অনারারী কমিশন প্রদান
- পটুয়াখালীর ৪৪ জলমহাল ইজারা যোগ্য নয়: ভূমি উপদেষ্টা
- বিজয় দিবসে স্মৃতিসৌধের ফুলের বাগান ক্ষতি না করার অনুরোধ
- হবিগঞ্জে সংকটাপন্ন জুলাই যোদ্ধার পাশে জেলা প্রশাসক
- রাজতন্ত্র ফেরাতে নেপালে একীভূত হচ্ছে দুই দল
- ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৯৫৫ মামলা
- বন্দুক নিয়ন্ত্রণে কঠোর আইনের প্রস্তাব অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর
- তিন দফা দাবিতে জবির প্রশাসনিক ভবন অবরোধ করলেন শিক্ষার্থীরা
- নেত্রকোনায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি বিষয়ক কর্মশালা
- উপ-উপাচার্যের বিতর্কিত মন্তব্য ঘিরে চবির প্রশাসনিক ভবনে তালা
- নোয়াখালীতে তিন দিনব্যাপী বিজয় মেলা শুরু
- কনুইয়ের গুঁতো আর নখের আছড়ে নিরাপত্তাহীনতায় মাঠ ছাড়েন মেসিরা
- মেডিকেল ভর্তি পরীক্ষায় এবারও চমক দেখাল সৈয়দপুর বিজ্ঞান কলেজ
- মোবাইল আমদানিতে শুল্ক কমাবে এনবিআর: চেয়ারম্যান
- বাইউস্টে ‘প্রিভেন্টিং সেক্সুয়াল হ্যারাসমেন্ট এন্ড এবিউজ’ শীর্ষক সেমিনার
- যুক্তরাজ্য বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি গঠন
- স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাও কর্মসূচিতে পুলিশের বাধা
প্রকাশ:
০০:০০, রবিবার, ০৯ নভেম্বর, ২০২৫
আপডেট:
০০:২৮, রবিবার, ০৯ নভেম্বর, ২০২৫
যুক্তরাষ্ট্রের আটলান্টিক সিটির কাউন্সিলর বাংলাদেশি সোহেল
মৌলভীবাজার প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর