ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, ‘নয়াদিল্লি বাংলাদেশের সঙ্গে উত্তেজনাপূর্ণ সম্পর্ক চায় না। অধ্যাপক ইউনূসের উচিত, তিনি কী বলছেন, সে বিষয়ে সতর্ক থাকা।’ শুক্রবার ভারতের সংবাদমাধ্যম ফার্স্টপোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, ভারত যে কোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম। যদিও আমাদের লক্ষ্য প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা। তিনি এক প্রশ্নের উত্তরে বলেন, ‘আমরা বাংলাদেশের সঙ্গে উত্তেজনা চাই না। তবে ড. ইউনূসের উচিত হবে নিজের বিবৃতির শব্দচয়ন নিয়ে সতর্ক থাকা।’ প্রসঙ্গত, ২০২৪ সালে জুলাই আন্দোলনের পর গঠিত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে শুরু থেকেই টানাপোড়েন চলছে ভারতের কেন্দ্রীয় সরকারের। এর মধ্যে সাম্প্রতিক কিছু ঘটনায় এই টানাপোড়েন আরও দীর্ঘায়িত হওয়ার পরিস্থিতি সৃষ্টি করেছে। সম্প্রতি ঢাকায় পাকিস্তানের সেনাবাহিনীর জয়েন্ট চিফস অব স্টাফস কমিটি (সিজিসিএসসি)-এর চেয়ারম্যান জেনারেল সাহির শামশাদ মির্জা এবং তুরস্কের পার্লামেন্টের পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেছেন ড. মুহাম্মদ ইউনূস। উভয় দেশের সঙ্গেই ভারতের কূটনৈতিক সম্পর্ক তিক্ত।
শিরোনাম
- কলমাকান্দায় ডোবায় পড়ে শিশুর মৃত্যু
- বিজয় দিবস ও জাতীয় দিবস উপলক্ষে নৌবাহিনীতে অনারারী কমিশন প্রদান
- পটুয়াখালীর ৪৪ জলমহাল ইজারা যোগ্য নয়: ভূমি উপদেষ্টা
- বিজয় দিবসে স্মৃতিসৌধের ফুলের বাগান ক্ষতি না করার অনুরোধ
- হবিগঞ্জে সংকটাপন্ন জুলাই যোদ্ধার পাশে জেলা প্রশাসক
- রাজতন্ত্র ফেরাতে নেপালে একীভূত হচ্ছে দুই দল
- ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৯৫৫ মামলা
- বন্দুক নিয়ন্ত্রণে কঠোর আইনের প্রস্তাব অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর
- তিন দফা দাবিতে জবির প্রশাসনিক ভবন অবরোধ করলেন শিক্ষার্থীরা
- নেত্রকোনায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি বিষয়ক কর্মশালা
- উপ-উপাচার্যের বিতর্কিত মন্তব্য ঘিরে চবির প্রশাসনিক ভবনে তালা
- নোয়াখালীতে তিন দিনব্যাপী বিজয় মেলা শুরু
- কনুইয়ের গুঁতো আর নখের আছড়ে নিরাপত্তাহীনতায় মাঠ ছাড়েন মেসিরা
- মেডিকেল ভর্তি পরীক্ষায় এবারও চমক দেখাল সৈয়দপুর বিজ্ঞান কলেজ
- মোবাইল আমদানিতে শুল্ক কমাবে এনবিআর: চেয়ারম্যান
- বাইউস্টে ‘প্রিভেন্টিং সেক্সুয়াল হ্যারাসমেন্ট এন্ড এবিউজ’ শীর্ষক সেমিনার
- যুক্তরাজ্য বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি গঠন
- স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাও কর্মসূচিতে পুলিশের বাধা
- স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে ডাকসুর নেতৃত্বে বিক্ষোভ
- এস আলমসহ ৩৮ জনের বিরুদ্ধে দুদকের মামলা