শিরোনাম
প্রকাশ: ০০:০০, রবিবার, ০৯ নভেম্বর, ২০২৫ আপডেট: ০১:৫৮, রবিবার, ০৯ নভেম্বর, ২০২৫

ফের সংকট চরমে

► গণভোট ও জুলাই সনদ ইস্যুতে বিএনপি জামায়াত নিজ নিজ অবস্থানে অনড় গণভোটের বিধান বর্তমান সংবিধানে নেই : খসরু ► জামায়াতের আহ্বানে বিএনপি সাড়া দেয়নি : আযাদ ► ঐকমত্যে না এলে সিদ্ধান্ত নেবে সরকার : প্রেস সচিব
শফিকুল ইসলাম সোহাগ
প্রিন্ট ভার্সন
ফের সংকট চরমে

গণভোট ও জুলাই সনদ ইস্যুতে রাজনীতিতে ফের সংকট দেখা দিয়েছে। বিএনপি বলছে, জাতীয় নির্বাচনের সঙ্গেই জুলাই সনদ বিষয়ে গণভোট অনুষ্ঠিত হবে। এর কোনো বিকল্প নেই। আর জামায়াত বলছে, জাতীয় নির্বাচনের আগেই গণভোট অনুষ্ঠিত হতে হবে। জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া জাতীয় নির্বাচন নয়। গত কয়েক দিনে গণভোট এবং জুলাই সনদ ইস্যুতে বিএনপি ও জামায়াতের কেন্দ্রীয় নেতারা তির্যক ভাষায় পাল্টাপাল্টি বক্তব্য দিয়েছেন। বক্তব্যে নানা রকম আলটিমেটাম ও চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন। তারা নিজ নিজ অবস্থানে অনড় থাকার কথা জানাচ্ছেন। এদিকে রাষ্ট্র সংস্কারে প্রণীত জুলাই জাতীয় সনদ-২০২৫ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক সংকট সমাধানে দলগুলোকে এক সপ্তাহের সময় বেঁধে দেয় সরকার। আগামীকাল শেষ হচ্ছে সময়। কিন্তু দলগুলোতে আলোচনাই হয়নি। সমস্যা সমাধানে বিকল্প পথ খুঁজছে সরকার।

এ প্রসঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে। তিনি বলেন, নির্বাচন ও গণভোট একই দিনে হতে হবে। নির্বাচন ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসেই অনুষ্ঠিত হতে হবে। এর অন্যথা হলে বাংলাদেশের মানুষ কিছুতেই তা মেনে নেবে না। তিনি বলেন, ‘একটি রাজনৈতিক দল জোট গড়ে বিভিন্নভাবে চাপ সৃষ্টি করছে, তারা বলছে নির্বাচনের আগেই গণভোট হতে হবে। আমরা বলছি, গণভোট নির্বাচনের দিনই হতে হবে।’ জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের শুক্রবার দলীয় এক কর্মসূচিতে অংশ নিয়ে সরকারের উদ্দেশে বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেই গণভোট হতে হবে। যতই চালাকি করে সময় নষ্ট করা হোক না কেন, আগে গণভোট তারপর জাতীয় নির্বাচন হতে হবে। নতুবা জনগণ ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় আবার রাজপথে নেমে আসবে।

সংশ্লিষ্টরা বলছেন, বিএনপি শুরু থেকেই বলছে বর্তমান বাস্তবতায় জাতীয় নির্বাচনের আগে গণভোটের সুযোগ নেই। আবার জাতীয় নির্বাচন পেছালে দেশে সংকট আরও বাড়বে। আর আলাদাভাবে গণভোটের আয়োজনও ব্যয়বহুল। এজন্য তারা একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজনের দাবি জানিয়েছে। বিএনপি উচ্চকক্ষে পিআর পদ্ধতির বিরোধিতা করছে। তাদের মতে, এতে দেশে ঐক্যের পরিবর্তে বিভক্তিমূলক সমাজ এবং অস্থিতিশীল সরকার সৃষ্টির কারণ হয়ে উঠতে পারে। এজন্য সংস্কার সংলাপে সিদ্ধান্ত গ্রহণকালে ওই প্রস্তাবের ওপর ‘নোট অব ডিসেন্ট’ দিয়েছে দলটি। সংবিধান সংস্কারসংক্রান্ত ৯টি প্রস্তাবে তাদের ‘নোট অব ডিসেন্ট’ রয়েছে। সংসদের উচ্চকক্ষ গঠনে পিআর বিষয়টি চাপিয়ে দেওয়া হলে রাজনৈতিকভাবে তা মোকাবিলার সিদ্ধান্তও জানিয়েছে বিএনপি। তবে জামায়াতে ইসলামী ও এনসিপি উচ্চকক্ষে পিআর পদ্ধতির দাবিতে অনড় রয়েছে। সংলাপ চলাকালে সম্মত হলেও এখন জুলাই সনদে ‘নোট অব ডিসেন্ট’ মানতে রাজি নয় তারা।

জুলাই সনদের বাস্তবায়ন পদ্ধতি এবং গণভোটের সময় নিয়ে সমঝোতার জন্য রাজনৈতিক দলগুলোকে সরকারের বেঁধে দেওয়া সাত দিন সময় শেষ হবে আগামীকাল সোমবার। গতকাল পর্যন্ত সমঝোতার কোনো লক্ষণ দেখা যায়নি। বিএনপি দলের স্থায়ী কমিটিতে বিষয়টি নিয়ে আলোচনা করেছে। বৈঠক সূত্র জানিয়েছে, কেবল সরকার উদ্যোগ নিলে আলোচনায় বসবে বিএনপি। একই সঙ্গে এমন পরিস্থিতি তৈরি করার জন্য বৈঠকে সরকারের সমালোচনাও করেছেন নেতারা। এদিকে আলোচনার জন্য টেলিফোন করে বিএনপির সাড়া না পাওয়া জামায়াত আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে। তারা রাজপথে নির্বাচনের আগে গণভোটের দাবি আদায়ের কথা বলেছে। তবে বিএনপি রাজপথে পাল্টা কোনো কর্মসূচি দেবে না। সংশ্লিষ্টরা বলছেন, গণভোট ও জুলাই সনদ ইস্যুতে বিএনপি ও জামায়াত কার্যত মুখোমুখি অবস্থানে। অনেকটা ‘পয়েন্ট অব নো রিটার্ন’-এর পর্যায়ে। বিএনপি বলছে, সংসদ নির্বাচনের আগে গণভোট হতে দেওয়া হবে না। অন্যদিকে জামায়াত বলছে, নির্বাচনের আগে গণভোট দিতেই হবে। সোজা আঙুলে যদি ঘি না ওঠে তাহলে আঙুল বাঁকা করব। এজন্য ১১ তারিখ পর্যন্ত আলটিমেটাম, না মানলে ঢাকার চিত্র ভিন্ন হবে। সংস্কারসহ জুলাই সনদের বিষয়ে বিএনপি বলছে, ১৭ অক্টোবর সংস্কার নিয়ে আমরা প্রত্যেকটি রাজনৈতিক দল যেসব বিষয়ে ঐকমত্য হয়ে সনদে সই করেছি, সেসব বিষয় সামনে রেখে আমাদের পথ চলতে হবে। ৮৩ কোটি টাকা খরচ করে ঐকমত্য কমিশন শুধু মিটিং আর খাওয়াদাওয়াই করল। আর এখন সরকার বলছে, রাজনৈতিক দলগুলোকে সাত দিন সময় দেওয়া হলো, মতবিরোধ নিরসন করতে। বিএনপিকে কি আপনাদের খেলনা মনে হয়? জামায়াত বলছে, জুলাই সনদের আইনি ভিত্তি দিতেই হবে। বিএনপিসহ যেসব দল নোট অব ডিসেন্ট দিয়েছে সেটি ছাড়াই ঐকমত্য কমিশন প্রস্তাবিত সুপারিশের ওপর গণভোট দিতে হবে। জামায়াতের কেন্দ্রীয় কয়েকজন নেতা কয়েক দিন থেকে বিএনপিকে উদ্দেশ করে নানা ধরনের বক্তব্য দিচ্ছেন। যার সারমর্ম হলো- জনগণের স্বার্থে জুলাই গণ-অভ্যুত্থানের চেতনায় বিএনপি প্রয়োজনীয় সংস্কার করতে চায় না। বেশ কিছু মৌলিক বিষয়ে সরাসরি না বলতে পেরে নোট অব ডিসেন্ট দিয়েছে। মূলত ক্ষমতায় গেলে তারা এসব বাস্তবায়ন করবে না। এজন্য জামায়াত সংসদ নির্বাচনের আগে গণভোট এবং নোট অব ডিসেন্ট ছাড়াই জুলাই সনদের আইনি ভিত্তি বাস্তবায়ন করতে মরিয়া। এ দাবির সপক্ষে জামায়াত ইতোমধ্যে সমমনা আরও ৮টি দলকে তাদের সঙ্গে যুক্ত করেছে। তারা রাজপথে কর্মসূচি চালিয়ে যাচ্ছে। এ বিষয়ে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দেওয়ার পর জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, ১১ নভেম্বরের আগে সরকারকে দাবি মেনে নিতে হবে। তা না হলে দাবি আদায়ে মহাসমাবেশ হবে এবং ওই দিন ঢাকার চিত্র ভিন্ন হবে।

এদিকে জামায়াতের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কোনো জোট বা সমঝোতা না হলেও তারা নির্বাচনের আগে জুলাই সনদের আইনি ভিত্তি দেখতে চায়। এমন পরিস্থিতিতে বিএনপি ও জামায়াতের এরকম মুখোমুখি অবস্থানকে রাজনৈতিক বিশ্লেষক মহল মোটেই সাধারণ বিষয় হিসেবে দেখতে নারাজ। তারা মনে করে, জুলাই বিপ্লবের পক্ষে থাকা রাজনৈতিক দলগুলোর বিরোধ দ্রুত মিটিয়ে ফেলতে হবে। তা না হলে যদি কোনো কারণে এই আন্দোলন মাঠে গড়ায় সে ক্ষেত্রে পরিস্থিতি জটিল থেকে খারাপের দিকে মোড় নিতে পারে। এমনকি শেষ পর্যন্ত নির্বাচন নিয়ে ফের সংশয় দেখা দেবে। এ ছাড়া সমঝোতার মেয়াদ সাত দিন পার হওয়ার পর সরকার যদি একতরফাভাবে কোনো সিদ্ধান্ত নেয় তাতেও সংকট দূর হবে বলে মনে হয় না। মূলত এখানে সরকারেরই ভূমিকা রাখা দরকার ছিল। অহেতুক গুরুত্বপূর্ণ সময় নষ্ট করা হচ্ছে। সরকারের উচিত হবে সময়ক্ষেপণ না করে দ্রুত বিএনপি, জামায়াত, এনসিপিসহ নির্বাচনমুখী সব দলের শীর্ষ নেতাদের নিয়ে বৈঠক করা।

এদিকে রাষ্ট্র সংস্কারে প্রণীত ‘জুলাই জাতীয় সনদ-২০২৫’ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক সংকট সমাধানে দলগুলোকে এক সপ্তাহের সময় বেঁধে দেওয়া হলেও সমাধানের পথও খুঁজছে সরকার। চলমান রাজনৈতিক অচলাবস্থা নিরসনে একাধিক বিকল্প বিবেচনায় রেখেছে সরকার। এ ক্ষেত্রে বিএনপির দাবি অনুযায়ী একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট এবং জামায়াত ও এনসিপির দাবি অনুযায়ী ভোটের সংখ্যানুপাতে (পিআর পদ্ধতি) সংসদের উচ্চকক্ষ গঠনের বিষয়টিতে গুরুত্ব দেওয়া হচ্ছে। এ নিয়ে দলগুলোর সঙ্গে সরকারের আলোচনাও হয়েছে। তবে দলগুলো এখনো তাদের নিজ নিজ অবস্থানে অনড় রয়েছে। ফলে পরিস্থিতি আরও জটিল হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এ ছাড়া কোনো একটি পক্ষকে এককভাবে সন্তুষ্ট করতে গেলে অন্য পক্ষে অসন্তোষ বাড়বে এবং রাজনৈতিক পরিস্থিতি জটিল হয়ে উঠতে পারে। এ বাস্তবতায় সরকার এমন এক সমাধানের পথ খুঁজছে, যাতে তিন দলের মধ্যে একটি ভারসাম্য বজায় থাকে।

আগের অবস্থানেই দলগুলো : বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘গণভোটের বিধান বর্তমান সংবিধানে নেই।’ জামায়াতে  ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেন, ‘বিএনপি আমাদের আহ্বানে সাড়া দেয়নি।’ অন্যদিকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল ইসলাম আবারও জানিয়েছেন, দলগুলো ঐকমত্যে না এলে সিদ্ধান্ত নেবে সরকার। গতকাল রাজধানীর একটি হোটেলে ‘জনতার ইশতেহার’ শীর্ষক সংলাপে তাঁরা এসব কথা বলেন। ট্রেইস কনসালটিং লিমিটেড আয়োজিত সংলাপে অংশ নেন দেশের বিভিন্ন রাজনৈতিক দল ও সরকারের প্রতিনিধিরা।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, টেবিলে বসে ঝগড়া করে দেশের ভাগ্য ঠিক করা যায় না। প্রতিটি রাজনৈতিক দলের নিজস্ব ভাবনা ও রূপরেখা থাকবে, এটা স্বাভাবিক। যতটুকু ঐকমত্য হয়েছে, তা বাস্তবায়িত হবে। আর যেগুলো হয়নি, তা জনগণ ঠিক করবে। রাজনৈতিক দলগুলোকে বিশ্বাস করতে হবে যতটুকু ঐকমত্য হয়েছে, তার বাইরে গিয়ে নতুন ইস্যু সৃষ্টির মানে শ্রদ্ধা দেখানো হচ্ছে না। বাস্তবায়নের ক্ষেত্রেও ঐকমত্য হতে হবে। তিনি বলেন, ‘জাতীয় সংসদে পাস করার আগে গণভোটের বিধান বর্তমান সংবিধানে নেই।’

আমীর খসরু বলেন, ‘জোর করে কোনো নীতি চাপিয়ে দেওয়ার প্রবণতা ত্যাগ করতে হবে। ঢাকায় বসে কিছু দলের সিদ্ধান্তে দেশ চলতে পারে না। জনগণের কাছে যেতে হবে, তাদের রায় নিতে হবে। জোর করে কিছু চাপিয়ে দিলে সব রক্ত, সব ত্যাগ বৃথা যাবে। গণতন্ত্র মানে নির্বাচন ও সংশোধনের প্রক্রিয়া, এটাই একমাত্র সঠিক পথ।’ সংসদে পাস করার আগে গণভোটের বিধান সংবিধানে নেই উল্লেখ করে বিএনপির এ নেতা বলেন, ‘আজ যে অন্তর্বর্তী সরকার আছে, এ সরকার বর্তমান সংবিধানের পরিপ্রেক্ষিতে হয়েছে। বর্তমান সংবিধান মাথায় রেখে অন্তর্বর্তী সরকার শপথ নিয়েছে। এ সংবিধানে গণভোটের কিছু নেই। জাতীয় সংসদে পাস করার আগে গণভোটের বিধান বর্তমান সংবিধানে নেই।’

তিনি বলেন, ‘আপনাকে যদি গণভোট করতে হয়, আপনি বাংলাদেশের বর্তমান সংবিধানের অনুসারে আপনাকে আগামী দিনে যেসব দলের ইচ্ছা রূপরেখা থাকতে পারে, প্রস্তাব থাকতে পারে, তাদের জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদে এসে পাস করার পরে সে বিষয়গুলো গণভোটে যেতে পারে।’

জামায়াতের সঙ্গে আলোচনায় বসতে বিএনপি রাজি হয়নি বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ। আযাদ বলেন, ‘গণভোট নিয়ে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় এগিয়ে যাচ্ছি। কোনো চাপ নয় বরং জনগণের কাছে গিয়ে আমাদের কণ্ঠ তুলে ধরছি। পাশাপাশি আমরা অন্য রাজনৈতিক দলগুলোকে আলোচনায় আসার আহ্বান জানিয়েছি। আমরা বিএনপি মহাসচিবের সঙ্গে আলোচনায় বসতে চেয়েছিলাম। উনারা বলেছেন, জামায়াতের আহ্বানে তারা সাড়া দেবেন না।’

আহ্বান প্রত্যাখ্যানের প্রতিক্রিয়ায় জামায়াতের এই নেতা বলেন, ‘বিগত রেজিমও কিন্তু একই সুরে কথা বলত। ওই সংস্কৃতি থেকে আমাদের বের হতে হবে। তারা আমাদের ডাকলে আমরা অবশ্যই আলোচনায় যাব। আমরা যে কোনো সময় আলোচনায় বসতে রাজি আছি।’ নির্বাচনের দিন গণভোট আয়োজনের বিরোধিতা করে তিনি বলেন, জাতীয় নির্বাচনে মানুষের ফোকাস থাকে দল, প্রার্থীকেন্দ্রিক। আমাদের দেশে ভোট কেন্দ্র দখল হয়। দুটো ভোট দিতে গেলে টাইম ম্যানেজমেন্ট হবে না, ভোট কাস্টিং কম হবে। পরে আবার বলবে, জনগণ জুলাই চার্টারের পক্ষে রায় দেয় নাই।

এই জামায়াত নেতার মতে, গণভোট আলাদা দিনে হলে জনগণ বিষয়টি গভীরভাবে বুঝতে পারবে এবং সংস্কারগুলোর প্রতি জনআস্থা আরও দৃঢ় হবে। এতে জুলাই সনদের মূল লক্ষ্য, একটি নতুন, গণতান্ত্রিক ও অংশগ্রহণমূলক বাংলাদেশ গঠন বাস্তব রূপ পাবে।

রাজনৈতিক দলগুলো ঐকমত্যে না এলে সিদ্ধান্ত নেবে সরকার : প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, রাজনৈতিক দলগুলো যদি জুলাই সনদ বা গণভোট নিয়ে ঐকমত্যে পৌঁছাতে না পারে, তাহলে অন্তর্বর্তী সরকার নিজের দায়িত্ব অনুযায়ী চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। ফেব্রুয়ারির প্রথমার্ধেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ ব্যাপারে অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এ নিয়ে কোনো দ্বিধা-সংকোচ থাকা উচিত নয়। নির্বাচন আয়োজনে প্রধান উপদেষ্টাসহ সবাই দিনরাত কাজ করছেন।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমে শেখ হাসিনার দেওয়া সাম্প্রতিক বক্তব্যের সমালোচনা করে প্রেস সচিব বলেন, তিনি (শেখ হাসিনা) এখনো জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের ‘সন্ত্রাসী’ হিসেবে আখ্যায়িত করছেন। বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক। তিনি বাংলাদেশের ১৮ কোটি জনগণকে ‘সন্ত্রাসী’ বলে আখ্যা দিয়েছেন। আমি মনে করি, এই বক্তব্য বাংলাদেশের রাজনীতির জন্য অস্তিত্বের হুমকি। শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিষয়ে এখন সবার স্পষ্ট অবস্থান নেওয়া জরুরি। জুলাই সনদ নিয়ে রাজনৈতিক বিভক্তি প্রসঙ্গে শফিকুল আলম বলেন, ‘শাসনব্যবস্থা ও জুলাই সনদ নিয়ে বিতর্ক সুস্থ গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ। সারা বিশ্বে সংবিধান সংস্কারসংক্রান্ত বিতর্কে সময় লাগে, কখনো তা দশক ধরেও চলে। নেপালে এমন সংস্কার করতে ৯ বছর লেগেছে। রাতারাতি কোনো সমাধান চাপিয়ে দেওয়া যায় না। মানুষ সুশাসন চায়। কিন্তু সেটি এক দিনে আলোচনা করেই হয় না। নির্বাচনের পর আবারও সংলাপ হতে পারে। আমরা এখন একটি ভঙ্গুর রাজনৈতিক পরিস্থিতি দেখছি। এখন ডান, বাম ও মধ্যপন্থি সব পক্ষের অংশগ্রহণে গণতান্ত্রিক সমাধান প্রয়োজন।’ প্রেস সচিব বলেন, অনেকে বলার চেষ্টা করছেন যে, জুলাই সনদে নারী-শ্রমিকদের প্রতিনিধিত্ব নেই। তাহলে রাজনৈতিক দলগুলো কি সব শ্রেণিপেশার প্রতিনিধিত্ব করে না? সব কিছুই সনদে আছে।

এই বিভাগের আরও খবর
মনে হয়েছে মাথায় বাজ পড়েছে
মনে হয়েছে মাথায় বাজ পড়েছে
সেনাদের ওপর হামলায় তীব্র নিন্দা
সেনাদের ওপর হামলায় তীব্র নিন্দা
হাদির মতো ঘটনা আরও ঘটতে পারে
হাদির মতো ঘটনা আরও ঘটতে পারে
আসিয়ানের সদস্যপদ পেতে সমর্থন চাইলেন প্রধান উপদেষ্টা
আসিয়ানের সদস্যপদ পেতে সমর্থন চাইলেন প্রধান উপদেষ্টা
খালেদা জিয়ার অবস্থা কিছুটা স্থিতিশীল
খালেদা জিয়ার অবস্থা কিছুটা স্থিতিশীল
বিচারকদের রাজনীতির ঊর্ধ্বে উঠতে হবে
বিচারকদের রাজনীতির ঊর্ধ্বে উঠতে হবে
বাংলাদেশের ক্ষোভ-নিন্দা শান্তিরক্ষীদের নিরাপত্তা জোরদারের দাবি
বাংলাদেশের ক্ষোভ-নিন্দা শান্তিরক্ষীদের নিরাপত্তা জোরদারের দাবি
শ্রদ্ধা ভালোবাসায় জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ
শ্রদ্ধা ভালোবাসায় জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ
দেড় বছরে দেড় কোটি মানুষের কর্মসংস্থানের পরিকল্পনা
দেড় বছরে দেড় কোটি মানুষের কর্মসংস্থানের পরিকল্পনা
নিরাপত্তার সংকটে রাজনীতি
নিরাপত্তার সংকটে রাজনীতি
সীমান্ত দিয়ে পালিয়েছে দুই হামলাকারী
সীমান্ত দিয়ে পালিয়েছে দুই হামলাকারী
আরও অনেকে হিটলিস্টে
আরও অনেকে হিটলিস্টে
সর্বশেষ খবর
ভারত সফরের আগে নিউজিল্যান্ড শিবিরে চোটের হানা
ভারত সফরের আগে নিউজিল্যান্ড শিবিরে চোটের হানা

১ সেকেন্ড আগে | মাঠে ময়দানে

গাইবান্ধায় পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্মহত্যা
গাইবান্ধায় পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্মহত্যা

৪ মিনিট আগে | দেশগ্রাম

তিতাসে নতুন কূপ খনন শুরু, দৈনিক মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস
তিতাসে নতুন কূপ খনন শুরু, দৈনিক মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

৬ মিনিট আগে | দেশগ্রাম

এক কার্গো এলএনজি ক্রয়ের প্রস্তাব অনুমোদন
এক কার্গো এলএনজি ক্রয়ের প্রস্তাব অনুমোদন

৭ মিনিট আগে | অর্থনীতি

ফ্যাসিবাদ বিরোধী ঐক্যকে জাতীয় শক্তিতে পরিণত করতে হবে : সালাহউদ্দিন
ফ্যাসিবাদ বিরোধী ঐক্যকে জাতীয় শক্তিতে পরিণত করতে হবে : সালাহউদ্দিন

৮ মিনিট আগে | রাজনীতি

নতুন ২ মামলায় গ্রেফতার ছোট সাজ্জাদ ও তার স্ত্রী
নতুন ২ মামলায় গ্রেফতার ছোট সাজ্জাদ ও তার স্ত্রী

১২ মিনিট আগে | জাতীয়

দিনাজপুরে যমজ বোনের সাফল্য, মেডিক্যাল কলেজে ভর্তির সুযোগ
দিনাজপুরে যমজ বোনের সাফল্য, মেডিক্যাল কলেজে ভর্তির সুযোগ

১৩ মিনিট আগে | দেশগ্রাম

২৯ বছর পর হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
২৯ বছর পর হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

২০ মিনিট আগে | চট্টগ্রাম প্রতিদিন

কামিন্স-স্টার্কদের প্রজন্ম অস্ট্রেলিয়ার সর্বকালের সেরা: ব্রেট লি
কামিন্স-স্টার্কদের প্রজন্ম অস্ট্রেলিয়ার সর্বকালের সেরা: ব্রেট লি

২০ মিনিট আগে | মাঠে ময়দানে

আইসিসির মাসসেরা প্রোটিয়া স্পিনার
আইসিসির মাসসেরা প্রোটিয়া স্পিনার

২২ মিনিট আগে | মাঠে ময়দানে

মরক্কোতে আকস্মিক বন্যায় ৩৭ জনের মৃত্যু
মরক্কোতে আকস্মিক বন্যায় ৩৭ জনের মৃত্যু

২২ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

৩ দফা দাবিতে সরকারকে আল্টিমেটাম সাদিক কায়েমের
৩ দফা দাবিতে সরকারকে আল্টিমেটাম সাদিক কায়েমের

২২ মিনিট আগে | জাতীয়

চট্টগ্রামে আগ্নেয়াস্ত্রসহ দুজন গ্রেফতার
চট্টগ্রামে আগ্নেয়াস্ত্রসহ দুজন গ্রেফতার

৩২ মিনিট আগে | চট্টগ্রাম প্রতিদিন

যুব এশিয়া কাপে টানা জয় বাংলাদেশের
যুব এশিয়া কাপে টানা জয় বাংলাদেশের

৩৫ মিনিট আগে | মাঠে ময়দানে

বাজুসের প্রধান উপদেষ্টা সায়েম সোবহান আনভীর, প্রেসিডেন্টের দায়িত্বে এনামুল হক খান
বাজুসের প্রধান উপদেষ্টা সায়েম সোবহান আনভীর, প্রেসিডেন্টের দায়িত্বে এনামুল হক খান

৩৬ মিনিট আগে | অর্থনীতি

চাঁপাইনবাবগঞ্জ মুক্ত দিবসে বসুন্ধরা শুভসংঘের আলোচনা সভা
চাঁপাইনবাবগঞ্জ মুক্ত দিবসে বসুন্ধরা শুভসংঘের আলোচনা সভা

৪০ মিনিট আগে | বসুন্ধরা শুভসংঘ

কলমাকান্দায় ডোবায় পড়ে শিশুর মৃত্যু
কলমাকান্দায় ডোবায় পড়ে শিশুর মৃত্যু

৪১ মিনিট আগে | দেশগ্রাম

রেললাইনের পাশে মিলল যুবকের লাশ
রেললাইনের পাশে মিলল যুবকের লাশ

৪১ মিনিট আগে | চট্টগ্রাম প্রতিদিন

বিজয় দিবস ও জাতীয় দিবস উপলক্ষে নৌবাহিনীতে অনারারী কমিশন প্রদান
বিজয় দিবস ও জাতীয় দিবস উপলক্ষে নৌবাহিনীতে অনারারী কমিশন প্রদান

৪২ মিনিট আগে | জাতীয়

কলাপাড়ায় খাল খননে পানি উন্নয়ন বোর্ডের মতবিনিময়
কলাপাড়ায় খাল খননে পানি উন্নয়ন বোর্ডের মতবিনিময়

৪২ মিনিট আগে | দেশগ্রাম

রাশিয়ার অর্থ জব্দ করে ইউক্রেনকে দিচ্ছে ইইউ
রাশিয়ার অর্থ জব্দ করে ইউক্রেনকে দিচ্ছে ইইউ

৪৬ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

পটুয়াখালীর ৪৪ জলমহাল ইজারা যোগ্য নয়: ভূমি উপদেষ্টা
পটুয়াখালীর ৪৪ জলমহাল ইজারা যোগ্য নয়: ভূমি উপদেষ্টা

৫০ মিনিট আগে | জাতীয়

বিজয় দিবসে স্মৃতিসৌধের ফুলের বাগান ক্ষতি না করার অনুরোধ
বিজয় দিবসে স্মৃতিসৌধের ফুলের বাগান ক্ষতি না করার অনুরোধ

৫২ মিনিট আগে | জাতীয়

‘ফেলানী অ্যাভিনিউ’ সড়কের ফলক উন্মোচন কাল
‘ফেলানী অ্যাভিনিউ’ সড়কের ফলক উন্মোচন কাল

৫২ মিনিট আগে | নগর জীবন

হবিগঞ্জে সংকটাপন্ন জুলাই যোদ্ধার পাশে জেলা প্রশাসক
হবিগঞ্জে সংকটাপন্ন জুলাই যোদ্ধার পাশে জেলা প্রশাসক

৫৩ মিনিট আগে | দেশগ্রাম

রাজতন্ত্র ফেরাতে নেপালে একীভূত হচ্ছে দুই দল
রাজতন্ত্র ফেরাতে নেপালে একীভূত হচ্ছে দুই দল

৫৪ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

আ.লীগের পক্ষে দেয়ালে লিখনকালে যুবলীগ কর্মীসহ আটক ৩
আ.লীগের পক্ষে দেয়ালে লিখনকালে যুবলীগ কর্মীসহ আটক ৩

৫৮ মিনিট আগে | চট্টগ্রাম প্রতিদিন

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৯৫৫ মামলা
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৯৫৫ মামলা

৫৯ মিনিট আগে | নগর জীবন

আনিস আলমগীর গ্রেফতার
আনিস আলমগীর গ্রেফতার

১ ঘণ্টা আগে | নগর জীবন

থাইল্যান্ডের নির্বাচনের তারিখ ঘোষণা
থাইল্যান্ডের নির্বাচনের তারিখ ঘোষণা

১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

সর্বাধিক পঠিত
হাদির সর্বশেষ অবস্থা জানাল মেডিকেল বোর্ড
হাদির সর্বশেষ অবস্থা জানাল মেডিকেল বোর্ড

২৩ ঘণ্টা আগে | জাতীয়

বাবা ও ছেলে মিলে ঘটিয়েছে অস্ট্রেলিয়ার বন্ডি বিচ হামলা, নিহত ১৬
বাবা ও ছেলে মিলে ঘটিয়েছে অস্ট্রেলিয়ার বন্ডি বিচ হামলা, নিহত ১৬

৭ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ওমরাহ করানোর প্রলোভন দেখিয়ে ভোট চাচ্ছেন জামায়াতের প্রার্থী
ওমরাহ করানোর প্রলোভন দেখিয়ে ভোট চাচ্ছেন জামায়াতের প্রার্থী

১৮ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

হাদিকে গুলি : ৩ দিনের রিমান্ডে মোটরসাইকেল মালিক হান্নান
হাদিকে গুলি : ৩ দিনের রিমান্ডে মোটরসাইকেল মালিক হান্নান

২১ ঘণ্টা আগে | জাতীয়

মির্জা আব্বাসের কাছে চাঁদা দাবি, ঢাকার আদালতে মামলা
মির্জা আব্বাসের কাছে চাঁদা দাবি, ঢাকার আদালতে মামলা

২২ ঘণ্টা আগে | নগর জীবন

জামায়াত নেতারা অনুষ্ঠানে, বর্জন করলেন মুক্তিযোদ্ধারা
জামায়াত নেতারা অনুষ্ঠানে, বর্জন করলেন মুক্তিযোদ্ধারা

৬ ঘণ্টা আগে | দেশগ্রাম

মেডিকেল ও ডেন্টালে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
মেডিকেল ও ডেন্টালে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

২৩ ঘণ্টা আগে | জাতীয়

পুত্রদের নিয়ে কারিনার মেসি-দর্শন
পুত্রদের নিয়ে কারিনার মেসি-দর্শন

১৬ ঘণ্টা আগে | শোবিজ

হাদির ওপর হামলাকারী আসামি দেশেই আছে: ডিএমপি (ভিডিও)
হাদির ওপর হামলাকারী আসামি দেশেই আছে: ডিএমপি (ভিডিও)

২৩ ঘণ্টা আগে | জাতীয়

মুসলিম যুবকের সাহসিকতায় বহু প্রাণ রক্ষা অস্ট্রেলিয়ার সৈকতে
মুসলিম যুবকের সাহসিকতায় বহু প্রাণ রক্ষা অস্ট্রেলিয়ার সৈকতে

৬ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

৯১ দশমিক ২৫ নম্বর পেয়ে মেডিকেল ভর্তি পরীক্ষায় শীর্ষে শান্ত
৯১ দশমিক ২৫ নম্বর পেয়ে মেডিকেল ভর্তি পরীক্ষায় শীর্ষে শান্ত

২১ ঘণ্টা আগে | ক্যাম্পাস

এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে পাঠানো হবে হাদিকে
এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে পাঠানো হবে হাদিকে

১৮ ঘণ্টা আগে | জাতীয়

১০ বিলিয়ন ইউরোতে বার্সা কিনতে আগ্রহী যুবরাজ সালমান
১০ বিলিয়ন ইউরোতে বার্সা কিনতে আগ্রহী যুবরাজ সালমান

৬ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

হাদিকে নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছাড়ল এয়ার অ্যাম্বুলেন্স
হাদিকে নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছাড়ল এয়ার অ্যাম্বুলেন্স

২ ঘণ্টা আগে | জাতীয়

প্রধান উপদেষ্টাকে ফোন করে জাতিসংঘ মহাসচিবের শোক প্রকাশ
প্রধান উপদেষ্টাকে ফোন করে জাতিসংঘ মহাসচিবের শোক প্রকাশ

১৯ ঘণ্টা আগে | জাতীয়

বন্ডি বিচে সন্ত্রাসী হামলায় শনাক্ত কে এই নাভিদ আকরাম
বন্ডি বিচে সন্ত্রাসী হামলায় শনাক্ত কে এই নাভিদ আকরাম

২২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

কলা খাওয়ার সঙ্গে সর্দি-কাশির কি সম্পর্ক?
কলা খাওয়ার সঙ্গে সর্দি-কাশির কি সম্পর্ক?

৫ ঘণ্টা আগে | জীবন ধারা

কঠোর হুঁশিয়ারি দিল ইনকিলাব মঞ্চ
কঠোর হুঁশিয়ারি দিল ইনকিলাব মঞ্চ

১৫ ঘণ্টা আগে | নগর জীবন

হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় মামলা
হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় মামলা

৮ ঘণ্টা আগে | জাতীয়

আনিস আলমগীরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন: ডিবি প্রধান
আনিস আলমগীরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন: ডিবি প্রধান

৪ ঘণ্টা আগে | জাতীয়

সিডনির সৈকতে হামলাকারী বাবা-ছেলের পরিচয় কি?
সিডনির সৈকতে হামলাকারী বাবা-ছেলের পরিচয় কি?

৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

হাদিকে সিঙ্গাপুর নিতে ঢাকায় পৌঁছেছে এয়ার অ্যাম্বুলেন্স
হাদিকে সিঙ্গাপুর নিতে ঢাকায় পৌঁছেছে এয়ার অ্যাম্বুলেন্স

৪ ঘণ্টা আগে | জাতীয়

হাসিনার আমৃত্যু থেকে মৃত্যুদণ্ড চেয়ে আপিল করল প্রসিকিউশন
হাসিনার আমৃত্যু থেকে মৃত্যুদণ্ড চেয়ে আপিল করল প্রসিকিউশন

৪ ঘণ্টা আগে | জাতীয়

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে শাহবাগ ব্লকেড
স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে শাহবাগ ব্লকেড

৩ ঘণ্টা আগে | নগর জীবন

বিসিএসের নন-ক্যাডার ৮৫০১ পদ সংরক্ষণে হাইকোর্টের নির্দেশ
বিসিএসের নন-ক্যাডার ৮৫০১ পদ সংরক্ষণে হাইকোর্টের নির্দেশ

২২ ঘণ্টা আগে | জাতীয়

'৪ ব্যক্তির ভুলে' দাবানলে জ্বলছে ভারতের নাগাল্যান্ড
'৪ ব্যক্তির ভুলে' দাবানলে জ্বলছে ভারতের নাগাল্যান্ড

৬ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

উপ-উপাচার্যের বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে চবি ছাত্রদলের বিক্ষোভ
উপ-উপাচার্যের বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে চবি ছাত্রদলের বিক্ষোভ

৩ ঘণ্টা আগে | ক্যাম্পাস

দুপুরে সিঙ্গাপুর নেওয়া হচ্ছে হাদিকে
দুপুরে সিঙ্গাপুর নেওয়া হচ্ছে হাদিকে

৭ ঘণ্টা আগে | জাতীয়

ছয় মাসে ১৮ কেজি ওজন কমানোর অভিজ্ঞতা কেমন, জানালেন বাঁধন
ছয় মাসে ১৮ কেজি ওজন কমানোর অভিজ্ঞতা কেমন, জানালেন বাঁধন

৪ ঘণ্টা আগে | শোবিজ

পিঁয়াজ আমদানির অনুমতি আরও বাড়ল
পিঁয়াজ আমদানির অনুমতি আরও বাড়ল

৭ ঘণ্টা আগে | অর্থনীতি

প্রিন্ট সর্বাধিক
বিউটিকুইন শাবানার বিস্ময়কর জীবন
বিউটিকুইন শাবানার বিস্ময়কর জীবন

শোবিজ

খালেদা জিয়ার অবস্থা কিছুটা স্থিতিশীল
খালেদা জিয়ার অবস্থা কিছুটা স্থিতিশীল

প্রথম পৃষ্ঠা

কিশোরগঞ্জের ছয়টি আসনেই ত্রিমুখী ভোটযুদ্ধের পূর্বাভাস
কিশোরগঞ্জের ছয়টি আসনেই ত্রিমুখী ভোটযুদ্ধের পূর্বাভাস

পেছনের পৃষ্ঠা

আজকের ভাগ্যচক্র
আজকের ভাগ্যচক্র

আজকের রাশি

নিরাপত্তার সংকটে রাজনীতি
নিরাপত্তার সংকটে রাজনীতি

প্রথম পৃষ্ঠা

সীমান্ত দিয়ে পালিয়েছে দুই হামলাকারী
সীমান্ত দিয়ে পালিয়েছে দুই হামলাকারী

প্রথম পৃষ্ঠা

নির্বাচন, রাজনীতি এবং মানুষের ক্লান্তি
নির্বাচন, রাজনীতি এবং মানুষের ক্লান্তি

সম্পাদকীয়

ব্রাশফায়ারের পর আগুন দেওয়া হয় লাশে
ব্রাশফায়ারের পর আগুন দেওয়া হয় লাশে

পেছনের পৃষ্ঠা

ঈদের দিনে হত্যাযজ্ঞে অর্ধশত শহীদ
ঈদের দিনে হত্যাযজ্ঞে অর্ধশত শহীদ

পেছনের পৃষ্ঠা

তটিনীর স্বপ্নচোখ
তটিনীর স্বপ্নচোখ

শোবিজ

আরও অনেকে হিটলিস্টে
আরও অনেকে হিটলিস্টে

প্রথম পৃষ্ঠা

সেনাদের ওপর হামলায় তীব্র নিন্দা
সেনাদের ওপর হামলায় তীব্র নিন্দা

প্রথম পৃষ্ঠা

দেড় বছরে দেড় কোটি মানুষের কর্মসংস্থানের পরিকল্পনা
দেড় বছরে দেড় কোটি মানুষের কর্মসংস্থানের পরিকল্পনা

প্রথম পৃষ্ঠা

মৃত্যুর ৩৯ বছর পার : যেভাবে অকাল বিদায় স্মিতার
মৃত্যুর ৩৯ বছর পার : যেভাবে অকাল বিদায় স্মিতার

শোবিজ

কক্সবাজার রেলপথেই মাদক পাচার
কক্সবাজার রেলপথেই মাদক পাচার

নগর জীবন

মনে হয়েছে মাথায় বাজ পড়েছে
মনে হয়েছে মাথায় বাজ পড়েছে

প্রথম পৃষ্ঠা

বিচারকদের রাজনীতির ঊর্ধ্বে উঠতে হবে
বিচারকদের রাজনীতির ঊর্ধ্বে উঠতে হবে

প্রথম পৃষ্ঠা

নির্বাচনকালীন অর্থনীতি নিয়ে উৎকণ্ঠা
নির্বাচনকালীন অর্থনীতি নিয়ে উৎকণ্ঠা

পেছনের পৃষ্ঠা

কিশোর মনে দেশ মাতৃকার চেতনা
কিশোর মনে দেশ মাতৃকার চেতনা

শোবিজ

দুর্নীতি বন্ধে দরকার সরকারের নিয়ন্ত্রণে জনশক্তি রপ্তানি
দুর্নীতি বন্ধে দরকার সরকারের নিয়ন্ত্রণে জনশক্তি রপ্তানি

পেছনের পৃষ্ঠা

পর্দা নামল প্যাডেল স্ল্যামের
পর্দা নামল প্যাডেল স্ল্যামের

মাঠে ময়দানে

হাদির মতো ঘটনা আরও ঘটতে পারে
হাদির মতো ঘটনা আরও ঘটতে পারে

প্রথম পৃষ্ঠা

গাড়িতে ডাকাতি, ভিডিও ভাইরাল
গাড়িতে ডাকাতি, ভিডিও ভাইরাল

দেশগ্রাম

আসিয়ানের সদস্যপদ পেতে সমর্থন চাইলেন প্রধান উপদেষ্টা
আসিয়ানের সদস্যপদ পেতে সমর্থন চাইলেন প্রধান উপদেষ্টা

প্রথম পৃষ্ঠা

কঠিন সময়ে গণমাধ্যম
কঠিন সময়ে গণমাধ্যম

সম্পাদকীয়

গ্রাহকের টাকা নিয়ে উধাও
গ্রাহকের টাকা নিয়ে উধাও

দেশগ্রাম

এনইউবির ইইই ফেস্টে উদ্ভাবনের উৎসব
এনইউবির ইইই ফেস্টে উদ্ভাবনের উৎসব

প্রাণের ক্যাম্পাস

বিএনপির ৭ নেতা-কর্মী জামায়াতে
বিএনপির ৭ নেতা-কর্মী জামায়াতে

দেশগ্রাম

যুব এশিয়া কাপে বাংলাদেশের সর্বোচ্চ স্কোর ৩৬৩ রান
যুব এশিয়া কাপে বাংলাদেশের সর্বোচ্চ স্কোর ৩৬৩ রান

মাঠে ময়দানে

আইনশৃঙ্খলা নিয়ে উৎকণ্ঠা
আইনশৃঙ্খলা নিয়ে উৎকণ্ঠা

সম্পাদকীয়