শিরোনাম
প্রকাশ: ১০:০৭, সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫

কালের কণ্ঠের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে প্রকাশিত

সমস্যা ও সম্ভাবনা : প্রেক্ষাপট পার্বত্য চট্টগ্রাম

সাইং সাইং উ নিনি
অনলাইন ভার্সন
সমস্যা ও সম্ভাবনা : প্রেক্ষাপট পার্বত্য চট্টগ্রাম

পার্বত্য চট্টগ্রাম তথা রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান বাংলাদেশের- এই তিনটি জেলার অর্থনৈতিক, ভৌগোলিক, ঐতিহাসিক ও রাজনৈতিক প্রেক্ষাপট বাংলাদেশের অন্যান্য জেলার থেকে সম্পূর্ণ আলাদা।  অর্থনৈতিক প্রেক্ষাপট আলোচনা করতে গেলে দেখা যায়, ভৌগোলিক কারণে এখানকার জীবন ও জীবিকা সমতলের চেয়ে কঠিন ও কষ্টসাধ্য। উল্লেখ্য, দেশভাগের পর থেকে এ অঞ্চলের প্রেক্ষাপট পাল্টাতে শুরু করে।  স্বাধীনতার পরবর্তী সময় থেকে শুরু করে ১৯৯৭ সাল পর্যন্ত এ অঞ্চলের অবস্থা ছিল এক রকম। ১৯৯৭ সাল তথা শান্তিচুক্তির পরে পার্বত্য চট্টগ্রামের অবস্থার পরিবর্তন হতে শুরু করে। কাঠামোগত সংস্কার; যেমন- রাস্তাঘাট, স্কুল-কলেজ প্রতিষ্ঠার ফলে মানুষ অধিকতর শিক্ষার সুযোগ পেয়েছে।
 
পর্যটন সম্ভাবনা

কৃষির পাশাপাশি এ অঞ্চলে পর্যটনশিল্পের অভূতপূর্ব সম্ভাবনা রয়েছে। সাম্প্রতিক সময়গুলোতে বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়িতে পর্যটনের ব্যবসা বেশ সরব ছিল; যদিও বা পর্যটনশিল্পের সঙ্গে এলাকার সাধারণ আদিবাসীদের সংযুক্তি খুব বেশি একটা চোখে পড়ার মতো নয়। পর্যটনশিল্প নিয়ে কোনো ধরনের সামগ্রিক পরিকল্পনা না থাকার কারণে যাদের হাতে টাকা ও ক্ষমতা রয়েছে তারাই মূলত এই শিল্পের সঙ্গে জড়িত থেকে লাভবান হতে পেরেছে। পর্যটনশিল্প ব্যবস্থাপনার ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের অভাবের কারণে এই শিল্পের উন্নয়ন এবং উপকারের সমবণ্টন হচ্ছে না। এক জরিপে দেখা যায়, বান্দরবানে পর্যটন মৌসুমে প্রতিদিন তিন থেকে পাঁচ কোটি টাকার আর্থিক লেনদেন হয় শুধু পর্যটকের হাত ধরে। কিন্তু সম্প্রতি রাজনৈতিক অস্থিরতার কারণে বিভিন্ন সময়ে পর্যটকের ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে দেখা যায়।

নিষেধাজ্ঞার সময় যত প্রলম্বিত হবে, এর ক্ষতির পরিমাণও তত দীর্ঘ হবে। বান্দরবান সদরের কিছু অঞ্চল নীলগিরি, নীলাচল ও মেঘলা স্পটগুলো খোলা থাকার কারণে সদরের ব্যবসা ভালো থাকলেও অন্যান্য উপজেলার সাধারণ ব্যবসায়ীরা বন্ধ থাকার কারণে ক্ষতির সম্মুখীন হচ্ছেন। উল্লেখ্য, ভারতের জম্মু-কাশ্মীর অধ্যুষিত এলাকায় বিশেষ কৌশল পরিকল্পনার মাধ্যমে ট্যুরিস্ট স্পটগুলো উন্মুক্ত রেখেছে। ফলে এলাকার সাধারণ মানুষ উপকার পাচ্ছে। এ ক্ষেত্রে পার্বত্য চট্টগ্রামের পর্যটন পরিকল্পনা ও কৌশল পরিকল্পনার ক্ষেত্রে এ ধরনের পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে।

পরিবেশ ও ভৌগোলিক অবস্থা

সম্প্রতি পাহাড়ে চলমান রাজনৈতিক অস্থিরতা, পানিসংকটসহ উৎপন্ন পণ্য বাজারজাতকরণের অভাবে সাধারণ মানুষের অর্থনৈতিক অবস্থা নাজুক হয়ে পড়েছে। অন্যদিকে পাহাড়ে, বিশেষ করে বান্দরবানের কয়েকটি উপজেলায় কয়েক বছর ধরে ঝরনা শুকিয়ে যাওয়ার কারণে পানিসংকট বাড়ছে। ফলে ফসল উৎপাদন এবং সাধারণ মানুষের জীবন-জীবিকার ক্ষেত্রে ক্ষতিকর প্রভাব পড়ছে। পাহাড়ে ঝিরি-ঝরনা শুকিয়ে যাওয়ার পেছনে যে নীরব ঘাতকরা কাজ করছে তাদের বিরুদ্ধে কখনো শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়নি। ঝিরি-ঝরনা ও পানির উৎসস্থলগুলোতে বন সংরক্ষণ করা না হলে এ অঞ্চলে পানিসংকট আরো তীব্র হবে। অর্থনৈতিক মুক্তি বিকল্প কর্মসংস্থান এবং সচেতনতার মাধ্যমে অংশীদারির ভিত্তিতে জীববৈচিত্র্য ও পরিবেশ সংরক্ষণে এখানকার আদিবাসী সমাজকে সম্পৃক্ত করা অত্যন্ত জরুরি।

রাজনীতি

এ অঞ্চলের আদিবাসীদের ভূমি অধিকার নিয়ে বহুদিন ধরে কথা বলে এলেও সাধারণ মানুষ এখনো ভূমিহীন হয়ে আছে। বিশেষ করে পাহাড়ে গ্রামাঞ্চলের মানুষগুলোর নিজস্ব কোনো ভূমি নেই বললেই চলে। এ অঞ্চলের সাধারণ মানুষ আগে থেকেই প্রথাগত আইনের ওপর নির্ভরশীল। প্রথাগত আইনে ভূমির মূল মালিক রাজা। এ অঞ্চলের মানুষ ভূমির ক্ষেত্রে রাজার ওপর নির্ভরশীল এবং বিশ্বাস করে। ফলে সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে রাজনৈতিক জটিলতা, বিশেষ করে ১৯৪৭ সালের দেশভাগের পর থেকে এই সমস্যা শুরু হয় এবং পরে ১৯৭১ সালের পরে আরো নতুন মাত্রায় রাজনৈতিক অস্থিরতার জন্ম। ১৯৯৭ সালের ২ ডিসেম্বর শান্তিচুক্তি স্বাক্ষরিত হলেও আজ পর্যন্ত চুক্তির সম্পূর্ণ বাস্তবায়ন না হওয়ায় এখানকার মানুষের ভূমি অধিকার অনিশ্চিত হয়ে পড়েছে।

সাধারণ মানুষের প্রত্যাশা

পাহাড়ের মানুষগুলো এখনো পাহাড় সমান জীবনসংগ্রামের কষ্ট, বাধা-বিপত্তি, আর্থিক দৈন্য, নিজস্ব সংস্কৃতিচর্চার অভাবসহ আইডেন্টিটি ক্রাইসিসে ভুগছে। পাহাড়ে অপরিকল্পিতভাবে উন্নয়ন ঘটে চলেছে। আদিবাসীদের শিক্ষাদীক্ষা ও সচেতনতার অভাবে জাতীয় পর্যায়ে অন্তর্ভুক্তিমূলক কর্মকাণ্ড থেকে পিছিয়ে আছে। কিছু সম্প্রদায় শিক্ষিত হলেও এখনো অনেক আদিবাসী সম্প্রদায়ের মানুষ পিছিয়ে রয়েছে। ভাষা, সংস্কৃতি, ধর্মবিশ্বাস সমতলের মানুষের চেয়ে আলাদা হওয়ার কারণে আদিবাসী সমাজ সম্পর্কে ইতিবাচক ধারণা দেওয়ার প্রয়োজন আছে। এ ব্যাপারে পাঠ্যপুস্তকে সঠিক ধারণার পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি বৃদ্ধি করার জন্য জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের মিডিয়াকে এগিয়ে আসতে হবে।

পাহাড়ের জুমচাষ থেকে শুরু করে কৃষি ও পর্যটনশিল্প এখন ধসের মুখে। ৫ আগস্টের পর এ অঞ্চলের মানুষ রাঙামাটি-খাগড়াছড়ি জাতিগত উসকানিমূলক দাঙ্গার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। পাহাড়ে উসকানিমূলক জাতিগত দাঙ্গা-হাঙ্গামা ও সম্প্রতি মিডিয়ার নীরব এবং অনেক ক্ষেত্রে উপেক্ষামূলক ভূমিকার কারণে এ অঞ্চলের সাধারণ মানুষ নিপীড়িত ও নিগৃহীত হয়েছে। সাধারণ মানুষ সব কিছু মিলিয়ে আশঙ্কার মধ্যে দিন কাটাচ্ছে। এখনো পর্যটনকেন্দ্র সবগুলো খুলে দেওয়া হয়নি। সব কিছু মিলিয়ে পাহাড়ের মানুষ অর্থনৈতিকভাবে দুর্বল অবস্থানে ও নিরাপত্তাহীনতায় রয়েছে। অর্থনৈতিক সংকট ও রাজনৈতিক প্রতিবন্ধকতা- সব কিছু মিলিয়ে এর থেকে উত্তরণের জন্য জনগণ ও সরকারের সমন্বিত প্রয়াস ও উদ্যোগের কোনো বিকল্প নেই।

পার্বত্য চট্টগ্রাম ঐতিহাসিক ও সাংস্কৃতিকভাবে ঐশ্বর্যমণ্ডিত অপার সম্ভাবনার একটি অর্থনৈতিক অঞ্চল। ভূমি অধিকার, জাতিগত উত্তেজনা, অনুন্নয়ন এবং পরিবেশগত অবক্ষয় সম্পর্কিত উল্লেখযোগ্য চ্যালেঞ্জগুলো মোকাবেলার মাধ্যমে এ অঞ্চলের উন্নয়ন সম্ভব। কার্যকর শাসন ও আদিবাসী অধিকার সংরক্ষণের মাধ্যমে এ অঞ্চলের সম্ভাবনাকে উন্মোচিত করা সম্ভব। এ অঞ্চলের মানুষ বিচ্ছিন্নতায় নয়, জাতীয় সম্পৃক্ততায় বিশ্বাস করে। শান্তি, স্থিতিশীলতা, উন্নত অবকাঠামো, কমিউনিটি, ইনক্লুসিভ ট্যুরিজম এবং নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগের মাধ্যমে পার্বত্য অঞ্চল বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ অঞ্চল হিসেবে পরিচিতি পাবে।

লেখক : ফ্যাকাল্টি কো-অর্ডিনেটর, স্কুল অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, বান্দরবান ইউনিভার্সিটি।

বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই বিভাগের আরও খবর
সরকার পদক্ষেপ না নিলে নির্বাচনের আগে হত্যা বাড়বে
সরকার পদক্ষেপ না নিলে নির্বাচনের আগে হত্যা বাড়বে
কৌতুক পছন্দ করে ইতিহাস
কৌতুক পছন্দ করে ইতিহাস
খালেদা জিয়া বাংলাদেশের ঐক্যের প্রতীক
খালেদা জিয়া বাংলাদেশের ঐক্যের প্রতীক
পাহাড়ে শান্তির স্বপ্ন, জটিল বাস্তবতা
পাহাড়ে শান্তির স্বপ্ন, জটিল বাস্তবতা
নির্বাচন: জাতির সামনে অগ্নিপরীক্ষা
নির্বাচন: জাতির সামনে অগ্নিপরীক্ষা
দম ফুরিয়ে আসছে, বাঁচার উপায় কী
দম ফুরিয়ে আসছে, বাঁচার উপায় কী
দ্বীপ, দূষণ এবং আমরা
দ্বীপ, দূষণ এবং আমরা
সুন্দরবন, বিরল সম্পদ সম্ভার ও স্যালাইন ম্যানগ্রোভ মৃত্তিকা
সুন্দরবন, বিরল সম্পদ সম্ভার ও স্যালাইন ম্যানগ্রোভ মৃত্তিকা
সুস্থ হয়ে উঠুন দেশনেত্রী
সুস্থ হয়ে উঠুন দেশনেত্রী
ভয়মুক্ত ভোটের নিশ্চয়তা সেনাবাহিনীর ভূমিকায় গণতন্ত্রের নিরাপত্তা
ভয়মুক্ত ভোটের নিশ্চয়তা সেনাবাহিনীর ভূমিকায় গণতন্ত্রের নিরাপত্তা
ব্যাংকিং খাতে প্রয়োজন ডিপোজিট ইনস্যুরেন্স
ব্যাংকিং খাতে প্রয়োজন ডিপোজিট ইনস্যুরেন্স
৩০ বছরের বন্দর চুক্তি : লাভ না ঝুঁকি?
৩০ বছরের বন্দর চুক্তি : লাভ না ঝুঁকি?
সর্বশেষ খবর
হাদির সুস্থতা কামনায় ঝালকাঠিতে দোয়া
হাদির সুস্থতা কামনায় ঝালকাঠিতে দোয়া

৩ সেকেন্ড আগে | দেশগ্রাম

শিল্পকলায় ২৪তম নবীন শিল্পী চারুকলা প্রদর্শনী
শিল্পকলায় ২৪তম নবীন শিল্পী চারুকলা প্রদর্শনী

৭ মিনিট আগে | শোবিজ

ইমরান খানের পক্ষে যে আকুতি জানালেন সাবেক স্ত্রী জেমিমা
ইমরান খানের পক্ষে যে আকুতি জানালেন সাবেক স্ত্রী জেমিমা

৯ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

মনোনয়ন দাখিলে প্রার্থীদের মানতে হবে যেসব নির্দেশনা
মনোনয়ন দাখিলে প্রার্থীদের মানতে হবে যেসব নির্দেশনা

৯ মিনিট আগে | জাতীয়

হাদির পরিবারের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ, সর্বোত্তম চিকিৎসা নিশ্চিতের আশ্বাস
হাদির পরিবারের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ, সর্বোত্তম চিকিৎসা নিশ্চিতের আশ্বাস

১০ মিনিট আগে | জাতীয়

চট্টগ্রামের পরও কেন সতর্ক হলো না সরকার, প্রশ্ন রিজভীর
চট্টগ্রামের পরও কেন সতর্ক হলো না সরকার, প্রশ্ন রিজভীর

১২ মিনিট আগে | রাজনীতি

ভেঞ্চুরিনির সঙ্গে নোবেল, এক নতুন ফিরে আসা
ভেঞ্চুরিনির সঙ্গে নোবেল, এক নতুন ফিরে আসা

১৬ মিনিট আগে | কর্পোরেট কর্নার

রাজধানীতে ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার
রাজধানীতে ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার

২২ মিনিট আগে | নগর জীবন

কলকাতায় একই ফ্রেমে মেসি-শাহরুখ
কলকাতায় একই ফ্রেমে মেসি-শাহরুখ

২৪ মিনিট আগে | মাঠে ময়দানে

অক্ষয় খান্নার প্রেমে হাবুডুবু খেতেন কারিনা!
অক্ষয় খান্নার প্রেমে হাবুডুবু খেতেন কারিনা!

২৬ মিনিট আগে | শোবিজ

‘সুষ্ঠু নির্বাচনের আয়োজন করতে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদ থেকে সরাতে হবে’
‘সুষ্ঠু নির্বাচনের আয়োজন করতে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদ থেকে সরাতে হবে’

২৮ মিনিট আগে | রাজনীতি

ফ্যাসিবাদ ও সন্ত্রাসবিরোধী জাতীয় ঐক্যই আমাদের বড় শক্তি : সালাহউদ্দিন
ফ্যাসিবাদ ও সন্ত্রাসবিরোধী জাতীয় ঐক্যই আমাদের বড় শক্তি : সালাহউদ্দিন

৩০ মিনিট আগে | রাজনীতি

ইসলামে নারীর অধিকার বিষয়ে বসুন্ধরা শুভসংঘ সবুজবাগ থানারর উদ্যোগে আলোচনা সভা
ইসলামে নারীর অধিকার বিষয়ে বসুন্ধরা শুভসংঘ সবুজবাগ থানারর উদ্যোগে আলোচনা সভা

৩২ মিনিট আগে | বসুন্ধরা শুভসংঘ

প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে যমুনায় জামায়াতের দুই নেতা
প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে যমুনায় জামায়াতের দুই নেতা

৪৬ মিনিট আগে | রাজনীতি

ওদের ‘খুনের জুলাই’ চলমান: উপদেষ্টা ফারুকী
ওদের ‘খুনের জুলাই’ চলমান: উপদেষ্টা ফারুকী

৪৬ মিনিট আগে | জাতীয়

হাদিকে গুলি : আসামি শনাক্তের বিষয়ে যা বললেন ডিএমপি কমিশনার
হাদিকে গুলি : আসামি শনাক্তের বিষয়ে যা বললেন ডিএমপি কমিশনার

৫২ মিনিট আগে | নগর জীবন

ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ
ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ

৫২ মিনিট আগে | দেশগ্রাম

রাজনৈতিক কমিটি পুনর্গঠন করল পিটিআই
রাজনৈতিক কমিটি পুনর্গঠন করল পিটিআই

৫৩ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

অবসর নিতে পারেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার অস্কার
অবসর নিতে পারেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার অস্কার

৫৪ মিনিট আগে | মাঠে ময়দানে

প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে যমুনায় এনসিপির দুই নেতা
প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে যমুনায় এনসিপির দুই নেতা

১ ঘণ্টা আগে | রাজনীতি

হাদির ঝালকাঠির বাসায় চুরি
হাদির ঝালকাঠির বাসায় চুরি

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

গভীর রাতে ছাদে মুখোশধারীরা, পরে ঘরে ঢুকে নারীকে কুপিয়ে হত্যা
গভীর রাতে ছাদে মুখোশধারীরা, পরে ঘরে ঢুকে নারীকে কুপিয়ে হত্যা

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

বগুড়ায় সড়কে প্রাণ গেল অটোচালকের, আহত তিন যাত্রী
বগুড়ায় সড়কে প্রাণ গেল অটোচালকের, আহত তিন যাত্রী

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

ওসমান হাদি গুলিবিদ্ধ : স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি
ওসমান হাদি গুলিবিদ্ধ : স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি

১ ঘণ্টা আগে | জাতীয়

থাইল্যান্ড–কম্বোডিয়া সীমান্ত সংঘর্ষে নিহত বেড়ে ২৩, বাস্তুচ্যুত ৭ লাখ
থাইল্যান্ড–কম্বোডিয়া সীমান্ত সংঘর্ষে নিহত বেড়ে ২৩, বাস্তুচ্যুত ৭ লাখ

১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

আবারও রাশিয়ার তেল অবকাঠামোয় হামলা ইউক্রেনের
আবারও রাশিয়ার তেল অবকাঠামোয় হামলা ইউক্রেনের

১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

হাদিকে গুলির ঘটনায় একজন শনাক্ত, সন্ধানদাতাকে পুরস্কৃত করা হবে : ডিএমপি
হাদিকে গুলির ঘটনায় একজন শনাক্ত, সন্ধানদাতাকে পুরস্কৃত করা হবে : ডিএমপি

১ ঘণ্টা আগে | নগর জীবন

নোয়াখালীতে বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল
নোয়াখালীতে বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

মালয়েশিয়ায় বাংলাদেশ স্টুডেন্টস অর্গানাইজেশনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
মালয়েশিয়ায় বাংলাদেশ স্টুডেন্টস অর্গানাইজেশনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

১ ঘণ্টা আগে | পরবাস

মেসি নাকি হৃত্বিক রোশন, ভাস্কর্য নিয়ে সোশ্যাল মিডিয়ায় ট্রল
মেসি নাকি হৃত্বিক রোশন, ভাস্কর্য নিয়ে সোশ্যাল মিডিয়ায় ট্রল

১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

সর্বাধিক পঠিত
হাদিকে গুলি করা সন্ত্রাসীরা শনাক্ত, যেকোনো সময় গ্রেফতার
হাদিকে গুলি করা সন্ত্রাসীরা শনাক্ত, যেকোনো সময় গ্রেফতার

১০ ঘণ্টা আগে | নগর জীবন

ইনকিলাব মঞ্চের ‍মুখপাত্র ও এমপি প্রার্থী ওসমান হাদি গুলিবিদ্ধ
ইনকিলাব মঞ্চের ‍মুখপাত্র ও এমপি প্রার্থী ওসমান হাদি গুলিবিদ্ধ

২২ ঘণ্টা আগে | নগর জীবন

৭২ ঘণ্টা অতি ঝুঁকিপূর্ণ, হাদির ব্রেইন স্টেম ক্ষতিগ্রস্ত : বিশেষ সহকারী
৭২ ঘণ্টা অতি ঝুঁকিপূর্ণ, হাদির ব্রেইন স্টেম ক্ষতিগ্রস্ত : বিশেষ সহকারী

১৩ ঘণ্টা আগে | রাজনীতি

২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান : মির্জা ফখরুল
২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান : মির্জা ফখরুল

১৫ ঘণ্টা আগে | জাতীয়

হাদির পরিবারের পাশে জুবাইদা রহমান
হাদির পরিবারের পাশে জুবাইদা রহমান

১৪ ঘণ্টা আগে | জাতীয়

ওসমান হাদি গুলিবিদ্ধ, যা বললেন ফারুকী
ওসমান হাদি গুলিবিদ্ধ, যা বললেন ফারুকী

২১ ঘণ্টা আগে | নগর জীবন

হাদির মাথায় গুলি ঢুকে বেরিয়ে গেছে, জানালেন চিকিৎসকরা
হাদির মাথায় গুলি ঢুকে বেরিয়ে গেছে, জানালেন চিকিৎসকরা

১৭ ঘণ্টা আগে | জাতীয়

রিকশায় ছিলেন হাদি, মোটরসাইকেল থেকে গুলি চালায় দুইজন
রিকশায় ছিলেন হাদি, মোটরসাইকেল থেকে গুলি চালায় দুইজন

২০ ঘণ্টা আগে | নগর জীবন

হাদিকে গুলির ঘটনায় একজন শনাক্ত, সন্ধানদাতাকে পুরস্কৃত করা হবে : ডিএমপি
হাদিকে গুলির ঘটনায় একজন শনাক্ত, সন্ধানদাতাকে পুরস্কৃত করা হবে : ডিএমপি

১ ঘণ্টা আগে | নগর জীবন

বাংলাদেশের মাছের ব্যাপক চাহিদা ভারতের সাত রাজ্যে
বাংলাদেশের মাছের ব্যাপক চাহিদা ভারতের সাত রাজ্যে

৫ ঘণ্টা আগে | অর্থনীতি

হাদিকে গুলি করা সন্ত্রাসীদের ধরতে সাঁড়াশি অভিযান শুরু: ডিএমপি কমিশনার
হাদিকে গুলি করা সন্ত্রাসীদের ধরতে সাঁড়াশি অভিযান শুরু: ডিএমপি কমিশনার

২০ ঘণ্টা আগে | নগর জীবন

ওসমান হাদির ওপর হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ প্রধান উপদেষ্টার
ওসমান হাদির ওপর হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ প্রধান উপদেষ্টার

২১ ঘণ্টা আগে | জাতীয়

এভারকেয়ারে আনা হয়েছে হাদিকে
এভারকেয়ারে আনা হয়েছে হাদিকে

১৭ ঘণ্টা আগে | জাতীয়

চীন থেকে ইরানগামী জাহাজে মার্কিন বাহিনীর অভিযান
চীন থেকে ইরানগামী জাহাজে মার্কিন বাহিনীর অভিযান

৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

প্রার্থীর ওপর হামলার প্রতিবাদে শনিবার ঢাকাসহ সারাদেশে বিএনপির প্রতিবাদ মিছিল
প্রার্থীর ওপর হামলার প্রতিবাদে শনিবার ঢাকাসহ সারাদেশে বিএনপির প্রতিবাদ মিছিল

১৯ ঘণ্টা আগে | রাজনীতি

হাদির প্রাথমিক অস্ত্রোপচার সম্পন্ন, নেওয়া হচ্ছে এভারকেয়ার হাসপাতালে
হাদির প্রাথমিক অস্ত্রোপচার সম্পন্ন, নেওয়া হচ্ছে এভারকেয়ার হাসপাতালে

১৮ ঘণ্টা আগে | জাতীয়

ওসমান হাদিকে দেখতে ঢামেকে মির্জা আব্বাস
ওসমান হাদিকে দেখতে ঢামেকে মির্জা আব্বাস

২১ ঘণ্টা আগে | নগর জীবন

হাদির ওপর হামলাকারীদের গ্রেফতারে ২৪ ঘণ্টার আল্টিমেটাম
হাদির ওপর হামলাকারীদের গ্রেফতারে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

১৩ ঘণ্টা আগে | রাজনীতি

খালেদা জিয়া-ওসমান হাদিকে দেখতে এভারকেয়ারে মির্জা ফখরুল
খালেদা জিয়া-ওসমান হাদিকে দেখতে এভারকেয়ারে মির্জা ফখরুল

৫ ঘণ্টা আগে | রাজনীতি

বাংলাদেশি নাবিকসহ তেলবাহী জাহাজ আটক করল ইরান
বাংলাদেশি নাবিকসহ তেলবাহী জাহাজ আটক করল ইরান

২ ঘণ্টা আগে | জাতীয়

ঈশ্বরদীতে অল্পের জন্য রক্ষা পেল দুটি আন্তঃনগর ট্রেন
ঈশ্বরদীতে অল্পের জন্য রক্ষা পেল দুটি আন্তঃনগর ট্রেন

১৮ ঘণ্টা আগে | দেশগ্রাম

হাদিকে গুলি অশনিসংকেত : আসিফ মাহমুদ
হাদিকে গুলি অশনিসংকেত : আসিফ মাহমুদ

১৮ ঘণ্টা আগে | রাজনীতি

প্রথমবার কনসার্টে মায়ের সাথে গাইলো শাকিরার দুই ছেলে
প্রথমবার কনসার্টে মায়ের সাথে গাইলো শাকিরার দুই ছেলে

১৪ ঘণ্টা আগে | শোবিজ

হাদিকে দেখতে হাসপাতালে নাহিদ
হাদিকে দেখতে হাসপাতালে নাহিদ

১৯ ঘণ্টা আগে | রাজনীতি

হাদিকে দেখতে হাসপাতালে তিন উপদেষ্টা
হাদিকে দেখতে হাসপাতালে তিন উপদেষ্টা

১১ ঘণ্টা আগে | জাতীয়

পশ্চিমবঙ্গের নির্মাণাধীন বাবরি মসজিদে জুমার নামাজে মানুষের ঢল
পশ্চিমবঙ্গের নির্মাণাধীন বাবরি মসজিদে জুমার নামাজে মানুষের ঢল

২০ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

রুশ এস-৪০০ ছাড়বে না তুরস্ক, যুক্তরাষ্ট্রের সঙ্গে টানাপোড়েন
রুশ এস-৪০০ ছাড়বে না তুরস্ক, যুক্তরাষ্ট্রের সঙ্গে টানাপোড়েন

২০ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ওসমান হাদি গুলিবিদ্ধ, ছাত্রদলের তীব্র নিন্দা
ওসমান হাদি গুলিবিদ্ধ, ছাত্রদলের তীব্র নিন্দা

২১ ঘণ্টা আগে | নগর জীবন

এই হামলা বাংলাদেশের অস্তিত্বের ওপর আঘাত : প্রধান উপদেষ্টা
এই হামলা বাংলাদেশের অস্তিত্বের ওপর আঘাত : প্রধান উপদেষ্টা

১২ ঘণ্টা আগে | রাজনীতি

বাংলাদেশসহ চার দেশে ভ্রমণ সতর্কতা যুক্তরাষ্ট্রের
বাংলাদেশসহ চার দেশে ভ্রমণ সতর্কতা যুক্তরাষ্ট্রের

৮ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

প্রিন্ট সর্বাধিক
ওসমান হাদিকে প্রকাশ্যে গুলি
ওসমান হাদিকে প্রকাশ্যে গুলি

প্রথম পৃষ্ঠা

৩৫ কেজি কাতলার দাম ১ লাখ ২২ হাজার টাকা!
৩৫ কেজি কাতলার দাম ১ লাখ ২২ হাজার টাকা!

পেছনের পৃষ্ঠা

আজকের ভাগ্যচক্র
আজকের ভাগ্যচক্র

আজকের রাশি

ব্ল্যাক ট্রায়াঙ্গেলের অস্ত্রে কাঁপছে চট্টগ্রাম
ব্ল্যাক ট্রায়াঙ্গেলের অস্ত্রে কাঁপছে চট্টগ্রাম

পেছনের পৃষ্ঠা

কড়াইল লেক দখলের মহোৎসব
কড়াইল লেক দখলের মহোৎসব

পেছনের পৃষ্ঠা

২৫ ডিসেম্বর ফিরছেন তারেক রহমান
২৫ ডিসেম্বর ফিরছেন তারেক রহমান

প্রথম পৃষ্ঠা

৩২ মৃতদেহ নিয়ে টানাটানি শিয়াল-কুকুরের
৩২ মৃতদেহ নিয়ে টানাটানি শিয়াল-কুকুরের

প্রথম পৃষ্ঠা

বল এখন রাজনৈতিক দলের কোর্টে
বল এখন রাজনৈতিক দলের কোর্টে

প্রথম পৃষ্ঠা

যশোরে প্রতিদ্বন্দ্বিতায় বিএনপি-জামায়াত
যশোরে প্রতিদ্বন্দ্বিতায় বিএনপি-জামায়াত

পেছনের পৃষ্ঠা

টি-২০তে ডাবল সেঞ্চুরির রেকর্ড!
টি-২০তে ডাবল সেঞ্চুরির রেকর্ড!

মাঠে ময়দানে

কুয়াকাটা সৈকতে ভিড় বেড়েছে পর্যটকের
কুয়াকাটা সৈকতে ভিড় বেড়েছে পর্যটকের

পেছনের পৃষ্ঠা

হ্যাটট্রিক শিরোপার মিশন শুরু আজিজুলদের
হ্যাটট্রিক শিরোপার মিশন শুরু আজিজুলদের

মাঠে ময়দানে

দেব-সুরাইয়ার প্রেমকাহিনি
দেব-সুরাইয়ার প্রেমকাহিনি

শোবিজ

দুর্নীতির কারণে সংকুচিত হচ্ছে শ্রমবাজার
দুর্নীতির কারণে সংকুচিত হচ্ছে শ্রমবাজার

প্রথম পৃষ্ঠা

দেশে নতুন মাদক এমডিএমবি
দেশে নতুন মাদক এমডিএমবি

নগর জীবন

লাস্ট সিকোয়েন্স
লাস্ট সিকোয়েন্স

শোবিজ

সন্ত্রাসীদের পেছনের শক্তি কারা স্পষ্ট করতে হবে
সন্ত্রাসীদের পেছনের শক্তি কারা স্পষ্ট করতে হবে

প্রথম পৃষ্ঠা

একটি জাতির নিঃশব্দ কান্না
একটি জাতির নিঃশব্দ কান্না

সম্পাদকীয়

দল নয়, স্বতন্ত্র লড়বেন আসিফ
দল নয়, স্বতন্ত্র লড়বেন আসিফ

প্রথম পৃষ্ঠা

আইসিসিবিতে ‘আলু উৎসব’ শুরু
আইসিসিবিতে ‘আলু উৎসব’ শুরু

নগর জীবন

রাজনীতি এখন ভোটের মাঠে
রাজনীতি এখন ভোটের মাঠে

প্রথম পৃষ্ঠা

ওয়েলিংটনে ক্যারিবীয়দের উড়িয়ে সিরিজে এগিয়ে কিউইরা
ওয়েলিংটনে ক্যারিবীয়দের উড়িয়ে সিরিজে এগিয়ে কিউইরা

মাঠে ময়দানে

ধর্মের বড়ি বিক্রি করে ভোট চাওয়া যাবে না
ধর্মের বড়ি বিক্রি করে ভোট চাওয়া যাবে না

প্রথম পৃষ্ঠা

জঙ্গির পক্ষে ফেসবুক পোস্ট, বাংলাদেশির ১০ বছর কারাদণ্ড
জঙ্গির পক্ষে ফেসবুক পোস্ট, বাংলাদেশির ১০ বছর কারাদণ্ড

পেছনের পৃষ্ঠা

সর্বোচ্চ সতর্কতায় চলছে চিকিৎসা
সর্বোচ্চ সতর্কতায় চলছে চিকিৎসা

প্রথম পৃষ্ঠা

দেশের অস্তিত্বের ওপর আঘাত এ হামলা
দেশের অস্তিত্বের ওপর আঘাত এ হামলা

প্রথম পৃষ্ঠা

নির্বাচন বানচাল করার মতো শক্তি পৃথিবীতে নেই
নির্বাচন বানচাল করার মতো শক্তি পৃথিবীতে নেই

প্রথম পৃষ্ঠা

যুক্তরাজ্যে জাদুঘর থেকে ৬ শতাধিক শিল্পকর্ম চুরি
যুক্তরাজ্যে জাদুঘর থেকে ৬ শতাধিক শিল্পকর্ম চুরি

পূর্ব-পশ্চিম

ইসির সম্মতি ছাড়া বদলি নয়
ইসির সম্মতি ছাড়া বদলি নয়

প্রথম পৃষ্ঠা

সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা রয়েছে
সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা রয়েছে

প্রথম পৃষ্ঠা