শিরোনাম
প্রকাশ: ২২:৪১, বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০১৭ আপডেট:

নিউইয়র্কে গণমাধ্যমের সঙ্গে বিশেষ আলাপচারিতায় প্রফেসর ড. হোসনে আরা

অনলাইন ডেস্ক
অনলাইন ভার্সন
নিউইয়র্কে গণমাধ্যমের সঙ্গে বিশেষ আলাপচারিতায় প্রফেসর ড. হোসনে আরা

তিনি ইন্টারমিডিয়েট পাশ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন পুরুষ হিসেবে। কিন্তু ১৯৭৫ সালে পুরুষ থেকে নারীতে রূপান্তরিত হন। লতিফ হল থেকে তাকে চলে যেতে হয়েছিল মন্নুজান হলে। আব্দুস সামাদ হয়ে যান হোসনে আরা বেগম। সেই সময় বাংলাদেশ জুড়ে সেটা ছিল ব্যাপক আলোচিত ঘটনা। তখনকার অত্যন্ত জনপ্রিয় সাপ্তাহিক বিচিত্রায় ছাপা হয়েছে এই ঘটনা নিয়ে অনেকগুলো বিশেষ প্রতিবেদন। পুরুষ থেকে নারীর জীবন যাপনে নতুনভাবে অভ্যস্ত হবার কারণে হোসনে আরা বেগম বুঝতে পারেন, বাংলাদেশে নারীরা কতখানি অসহায়, কতখানি পরাধীন!

এই বেদনা থেকে ১৯৮০ সালে নিজ শহর বগুড়াতে, ১২৬ জন ভিক্ষুকের মুষ্টি চালের মাধ্যমে সংগ্রহিত ২০৬ মন চাল নিয়ে, তিনি শুরু করেন ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘের কাজ। যে সংঘের কর্মকর্তা-কর্মচারী এখন ৩১ হাজার, সদস্য সংখ্যা ৫৩ লাখ মানুষ। ২০৬ মন চালের জায়গায় তাদের সম্পদ এখন ১৫ হাজার কোটি টাকার ওপরে। অত্যন্ত প্রচারবিমুখ এই মানুষটি ও তার সংগঠন ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘ এখন শুধু বাংলাদেশের নয়, সারা পৃথিবীর বিস্ময়।
ইয়েল ইউনিভার্সিটির বিশেষ আমন্ত্রণে প্রফেসর ড. হোসনে আরা বেগম বর্তমানে যুক্তরাষ্ট্র সফরে রয়েছেন। মঙ্গলবার ১৭ অক্টোবর সন্ধ্যায় নিউ ইয়র্কের বাঙালি অধ্যুষিত জ্যাকসন হাইটসের পালকি পার্টি সেন্টারে এই মহিয়সী নারীকে নিয়ে বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক, প্রতিনিধি এবং সমাজের বিশিষ্টজনদের নিয়ে আয়োজিত হয় এক ব্যতিক্রমী অনুষ্ঠান। বিশিষ্ট সাংবাদিক ও নিউ ইয়র্ক বাংলা ডটকম সম্পাদক আকবর হায়দার কিরন ছিলেন এই আয়োজনের প্রধান উদ্যোক্তা।

অনুষ্ঠানের শুরুতে টিএমএসএস এর উপর নির্মিত একটি ভিডিও চিত্র প্রদর্শন করেন মিনহাজ আহমেদ, যার মাধ্যমে উপস্থিত সুধী দর্শক সংগঠনের কর্মতৎপরতা সম্বন্ধে ধারনা লাভ করেন। এরপর  পরামর্শক ও খ্যাতনামা সিনিয়র সাংবাদিক ফারুক ফয়সল খুব চমৎকার ভাষায় প্রফেসর হোসনে আরা বেগমকে পরিচয় করিয়ে দেন। তিনি জানান এক সময় বিভিন্ন দেশের দাতা সংস্থার সহযোগিতা নিলেও এখন সেই সাহায্যের পরিমান এসে দাঁড়িয়েছে ১০ ভাগেরও কম। প্রফেসর ডঃ হোসনে আরা বেগম তার বক্তব্যে বলেন, ইয়েল ইউনিভার্সিটিতে টেকনিক্যাল পেপার উপস্থাপন ছাড়াও নিউ জার্সির কিন ইউনিভার্সিটির নার্সিং ফ্যাকাল্টির সাথে সহযোগিতা বিষয়ে সমঝোতা আলোচনা হয়েছে। পাশাপাশি তারা ওয়াশিংটন ডিসি ও ফ্লোরিডায় অনেকগুলো আমেরিকান বিশ্ববিদ্যালয় ও আন্তর্জাতিক সাহায্য সংস্থা পরিদর্শন করেছেন এবং পারস্পরিক সাহায্য এবং সহযোগিতা নিয়ে আলাপ আলোচনা হয়েছে। আমেরিকার রিজেন্টস অব দ্যা ইউনিভার্সিটি অব মিশিগান এর সাথে পুন্ড্র ইউনিভার্সিটি’র সমঝোতা স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে।

এক প্রশ্নের জবাবে প্রফেসর হোসনে আরা বেগম বলেন, আমরা প্রবাসীদের সাথে আলাপ পরিচয় করতেই জনাব আকবর হায়দার কিরনের মাধ্যমে আপনাদের সাথে আজ মিলিত হতে পেরে খুবই আনন্দবোধ করছি। আমাদের বিশেষ অনুরোধ, আপনাদের সন্তানদের নিয়ে বাংলাদেশে আমাদের বিভিন্ন প্রকল্প ভিজিট করুন। অতিথি হিসেবে কক্সবাজার ও বগুড়ায় আমাদের নিজস্ব হোটেলে অবস্থান করুন। দেশের প্রতি আপনাদের ভালোবাসা আমাদের আরও ভালো কাজ করতে অনুপ্রানিত করবে। তিনি জানান বর্তমানে টিএমএসএস বেতন ভুক্ত জনবল প্রায় ৩১ হাজার এবং উপকারভুগী পরিবার সংখ্যা ৫.৩ মিলিয়ন। আমাদের সমিতি সংখ্যা প্রায় এক লক্ষ বিশ হাজার। সারা বাংলাদেশ জুড়ে অফিস সংখ্যা ১ হাজার ৬শ টি। টিএমএসএস এর রয়েছে একটি এক হাজার বেডের হাসপাতাল, ৭৫টি সাব ক্লিনিক, ৫টি প্রাইমারি হাসপাতাল, ৩২টি সরকার অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান, ২৪টি শ্রমঘন শিল্প প্রতিষ্ঠান। তাছাড়া আরও রয়েছে ১টি করে পাঁচতারা মানের হোটেল ও রিসোর্ট এবং উন্নত মানের  ৩০টি হোটেল প্রশিক্ষণ কেন্দ্র।

অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ডঃ মওদুদ হোসেন আলমগীর, স্বাস্থ্য সেক্টরের প্রধান ডঃ মতিউর রহমান ও সংগঠনের কোষাধ্যক্ষ আয়শা বেগম। অনুষ্ঠানের শেষ পর্যায়ে অতিথি হিসেবে আগত বিশিষ্ট অভিনেত্রী রেখা আহমেদের জন্মদিন উপলক্ষে কেক কেটে সবাইকে নিয়ে উদযাপন করেন প্রফেসর হোসনে আরা বেগম। এই সময় অন্যান্যের ভেতর আরও উপস্থিত ছিলেন বাংলাদেশের বিখ্যাত কণ্ঠশিল্পী বেবী নাজনীন। পুরো আয়োজনের বিশেষ সহযোগিতায় ছিলেন প্রবাসের জনপ্রিয় ফটো সাংবাদিক নিহার সিদ্দিকী।

বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর
মালয়েশিয়ায় যুবদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত
মালয়েশিয়ায় যুবদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত
নটরডেম কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন অস্ট্রেলিয়ার ব্যাডমিন্টন টুর্নামেন্ট সম্পন্ন
নটরডেম কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন অস্ট্রেলিয়ার ব্যাডমিন্টন টুর্নামেন্ট সম্পন্ন
সিডনিতে ভবের হাটের ১০ বছর পূর্তি উৎসব, তিন গুণিজনকে সম্মাননা
সিডনিতে ভবের হাটের ১০ বছর পূর্তি উৎসব, তিন গুণিজনকে সম্মাননা
আমিরাতে বাংলাদেশ সিআইপি বিজনেস অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ
আমিরাতে বাংলাদেশ সিআইপি বিজনেস অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ
ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশি খুন, নোয়াখালীতে শোকের মাতম
ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশি খুন, নোয়াখালীতে শোকের মাতম
মালদ্বীপে বাংলাদেশি যুবকের আত্মহত্যা
মালদ্বীপে বাংলাদেশি যুবকের আত্মহত্যা
প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর নিয়ে বিএনপি মালয়েশিয়ার সংবাদ সম্মেলন
প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর নিয়ে বিএনপি মালয়েশিয়ার সংবাদ সম্মেলন
সম্প্রীতির বন্ধনে সদ্বীপ পৌরসভার বনভোজন
সম্প্রীতির বন্ধনে সদ্বীপ পৌরসভার বনভোজন
গ্রিস-বাংলাদেশ বাণিজ্যিক সহযোগিতা ও শ্রমবাজার সম্প্রসারণে বৈঠক
গ্রিস-বাংলাদেশ বাণিজ্যিক সহযোগিতা ও শ্রমবাজার সম্প্রসারণে বৈঠক
যুক্তরাষ্ট্রে ট্রাক চাপায় বাংলাদেশির মৃত্যু
যুক্তরাষ্ট্রে ট্রাক চাপায় বাংলাদেশির মৃত্যু
সিডনিতে বিএওএর বার্ষিক ডিনার ও সাংস্কৃতিক সন্ধ্যা উপলক্ষে সংবাদ সম্মেলন
সিডনিতে বিএওএর বার্ষিক ডিনার ও সাংস্কৃতিক সন্ধ্যা উপলক্ষে সংবাদ সম্মেলন
উৎসবমুখর পরিবেশে ক্যালগেরি বাংলা স্কুল গ্র্যাজুয়েশন অনুষ্ঠিত
উৎসবমুখর পরিবেশে ক্যালগেরি বাংলা স্কুল গ্র্যাজুয়েশন অনুষ্ঠিত
সর্বশেষ খবর
বিশ্বকাপে স্বপ্নভঙ্গ, তবু মেক্সিকোর মানুষের ভালোবাসায় সিক্ত ইরান
বিশ্বকাপে স্বপ্নভঙ্গ, তবু মেক্সিকোর মানুষের ভালোবাসায় সিক্ত ইরান

৫৫ সেকেন্ড আগে | মাঠে ময়দানে

কলাপাড়ায় জাতীয় ফল মেলা শুরু
কলাপাড়ায় জাতীয় ফল মেলা শুরু

১ মিনিট আগে | দেশগ্রাম

তিস্তা মহাপরিকল্পনায় অন্য দেশের কনসার্নের সুযোগ নেই : তথ্য উপদেষ্টা
তিস্তা মহাপরিকল্পনায় অন্য দেশের কনসার্নের সুযোগ নেই : তথ্য উপদেষ্টা

৩ মিনিট আগে | জাতীয়

১৭ কোটির বাজেটের ‘ডিয়ার ইউ’ গড়লো ৩ হাজার কোটির ইতিহাস
১৭ কোটির বাজেটের ‘ডিয়ার ইউ’ গড়লো ৩ হাজার কোটির ইতিহাস

৪ মিনিট আগে | শোবিজ

রূপগঞ্জে কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন, বিনামূল্যে বীজ-সার বিতরণ ও ফলজ উৎসব
রূপগঞ্জে কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন, বিনামূল্যে বীজ-সার বিতরণ ও ফলজ উৎসব

৭ মিনিট আগে | দেশগ্রাম

খামেনির অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে তেহরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন
খামেনির অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে তেহরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন

৭ মিনিট আগে | জাতীয়

ফসলি জমিতে অবৈধভাবে অটো রাইস মিল নির্মাণের প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন
ফসলি জমিতে অবৈধভাবে অটো রাইস মিল নির্মাণের প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন

১১ মিনিট আগে | দেশগ্রাম

বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার

১২ মিনিট আগে | অর্থনীতি

সাময়িক বিরতিতে লিংকন, আর্টসেলে যোগ দিলেন বখতিয়ার
সাময়িক বিরতিতে লিংকন, আর্টসেলে যোগ দিলেন বখতিয়ার

১৩ মিনিট আগে | শোবিজ

বিমানবালাকে যৌন হয়রানি ভারতীয় নাগরিকের, অতঃপর...
বিমানবালাকে যৌন হয়রানি ভারতীয় নাগরিকের, অতঃপর...

১৪ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

শিশু নন্দিনী হত্যা মামলার পলাতক আসামি মমতা গ্রেপ্তার
শিশু নন্দিনী হত্যা মামলার পলাতক আসামি মমতা গ্রেপ্তার

১৪ মিনিট আগে | দেশগ্রাম

এইচএসসি পরীক্ষা ঘিরে যানজট মুক্ত রাখতে ডিএমপির ৫ বিশেষ নির্দেশনা
এইচএসসি পরীক্ষা ঘিরে যানজট মুক্ত রাখতে ডিএমপির ৫ বিশেষ নির্দেশনা

১৫ মিনিট আগে | জাতীয়

পুনর্নির্বাচন হলে প্রার্থী হতে বাধা নেই আসলাম চৌধুরীর
পুনর্নির্বাচন হলে প্রার্থী হতে বাধা নেই আসলাম চৌধুরীর

১৭ মিনিট আগে | জাতীয়

অ্যাপ দিয়ে কী ভূমি অফিসগুলো দুর্নীতিমুক্ত হবে?
অ্যাপ দিয়ে কী ভূমি অফিসগুলো দুর্নীতিমুক্ত হবে?

১৮ মিনিট আগে | জাতীয়

শিরোপার পথে ফ্রান্সের প্রথম বাধা সুইডেন
শিরোপার পথে ফ্রান্সের প্রথম বাধা সুইডেন

১৯ মিনিট আগে | মাঠে ময়দানে

পেট্রোলের দাম কমানোর নির্দেশ ট্রাম্পের, না মানলে ‘বড় বিপদের’ হুঁশিয়ারি
পেট্রোলের দাম কমানোর নির্দেশ ট্রাম্পের, না মানলে ‘বড় বিপদের’ হুঁশিয়ারি

২৩ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

একসঙ্গে দুই ভাতা গ্রহণ করতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা: মাউশি
একসঙ্গে দুই ভাতা গ্রহণ করতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা: মাউশি

২৪ মিনিট আগে | জাতীয়

ভেনেজুয়েলায় ভূমিকম্পে ৫৮ হাজারের বেশি ভবন ক্ষতিগ্রস্ত
ভেনেজুয়েলায় ভূমিকম্পে ৫৮ হাজারের বেশি ভবন ক্ষতিগ্রস্ত

২৬ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

মধ্যরাতে হাসপাতালের ময়লার স্তূপে কান্নার শব্দ, অতঃপর...
মধ্যরাতে হাসপাতালের ময়লার স্তূপে কান্নার শব্দ, অতঃপর...

২৭ মিনিট আগে | দেশগ্রাম

ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপ থেকে ১৮ দিনের নবজাতকসহ মাকে জীবিত উদ্ধার
ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপ থেকে ১৮ দিনের নবজাতকসহ মাকে জীবিত উদ্ধার

২৮ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

ভেনেজুয়েলার গুরুত্বপূর্ণ বন্দর চালু, মরদেহ সমাহিত করার কাজ শুরু
ভেনেজুয়েলার গুরুত্বপূর্ণ বন্দর চালু, মরদেহ সমাহিত করার কাজ শুরু

২৮ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

আমি আমেরিকাবিরোধী নই, তবে নতজানুও হবো না: ইতালির প্রধানমন্ত্রী
আমি আমেরিকাবিরোধী নই, তবে নতজানুও হবো না: ইতালির প্রধানমন্ত্রী

৩৬ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

‘রিফাইন্ড’ বা অন্য নামেও আওয়ামী লীগ কর্মসূচি করতে পারবে না : তথ্য উপদেষ্টা
‘রিফাইন্ড’ বা অন্য নামেও আওয়ামী লীগ কর্মসূচি করতে পারবে না : তথ্য উপদেষ্টা

৪০ মিনিট আগে | জাতীয়

২২৬০ কোটি টাকা বাজেট চসিকের
২২৬০ কোটি টাকা বাজেট চসিকের

৪০ মিনিট আগে | চট্টগ্রাম প্রতিদিন

ঠাকুরগাঁওয়ে ভাঙা কালভার্ট যেন মরণফাঁদ, চরম দুর্ভোগে হাজারো মানুষ
ঠাকুরগাঁওয়ে ভাঙা কালভার্ট যেন মরণফাঁদ, চরম দুর্ভোগে হাজারো মানুষ

৪১ মিনিট আগে | দেশগ্রাম

ধন্যবাদ বাংলাদেশ, আমাদের সমর্থনের জন্য : আলিসন
ধন্যবাদ বাংলাদেশ, আমাদের সমর্থনের জন্য : আলিসন

৫০ মিনিট আগে | মাঠে ময়দানে

৩৭ বিলিয়ন ডলার ছাড়াল বৈদেশিক মুদ্রার রিজার্ভ
৩৭ বিলিয়ন ডলার ছাড়াল বৈদেশিক মুদ্রার রিজার্ভ

৫০ মিনিট আগে | অর্থনীতি

বিশ্বকাপে প্রিয় দল ও ফুটবলারের নাম জানালেন জয়া আহসান
বিশ্বকাপে প্রিয় দল ও ফুটবলারের নাম জানালেন জয়া আহসান

৫০ মিনিট আগে | শোবিজ

সন্ধ্যার মধ্যে নয় জেলায় ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কবার্তা
সন্ধ্যার মধ্যে নয় জেলায় ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কবার্তা

৫৫ মিনিট আগে | জাতীয়

রাজধানীর জলাবদ্ধতা নিরসনে নতুন আউটলেট, ১০৮ হটস্পট চিহ্নিত
রাজধানীর জলাবদ্ধতা নিরসনে নতুন আউটলেট, ১০৮ হটস্পট চিহ্নিত

৫৮ মিনিট আগে | জাতীয়

সর্বাধিক পঠিত
তিস্তা প্রকল্প নিয়ে ভারতের উদ্বেগের জবাবে যা বলল চীন
তিস্তা প্রকল্প নিয়ে ভারতের উদ্বেগের জবাবে যা বলল চীন

১৮ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

আইভরি কোস্ট নাকি নরওয়ে: কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে কার মুখোমুখি হবে ব্রাজিল
আইভরি কোস্ট নাকি নরওয়ে: কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে কার মুখোমুখি হবে ব্রাজিল

১২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১৯ ঘণ্টা আগে | অর্থনীতি

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় বাড়ল তেলের দাম
যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় বাড়ল তেলের দাম

২১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

নাটকীয় টাইব্রেকারে জার্মানির বিদায়, চমক দেখিয়ে শেষ ষোলোতে প্যারাগুয়ে
নাটকীয় টাইব্রেকারে জার্মানির বিদায়, চমক দেখিয়ে শেষ ষোলোতে প্যারাগুয়ে

৮ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল, শপথ নিতে পারবেন না
আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল, শপথ নিতে পারবেন না

৪ ঘণ্টা আগে | জাতীয়

জাপানের বিপক্ষে কেমন হবে ব্রাজিলের একাদশ?
জাপানের বিপক্ষে কেমন হবে ব্রাজিলের একাদশ?

২১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে সৌদি সরকারের জরুরি নির্দেশনা
প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে সৌদি সরকারের জরুরি নির্দেশনা

২০ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

সুপ্রিম কোর্টে হেরে গেলেন ট্রাম্প, নারী সাংবাদিককে দিতে হবে ৫ মিলিয়ন ডলার
সুপ্রিম কোর্টে হেরে গেলেন ট্রাম্প, নারী সাংবাদিককে দিতে হবে ৫ মিলিয়ন ডলার

১৭ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

রুদ্ধশ্বাস ম্যাচে জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল
রুদ্ধশ্বাস ম্যাচে জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল

১৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

শেনজেনভুক্ত দেশে প্রবেশের চূড়ান্ত সিদ্ধান্ত সীমান্ত পুলিশের হাতে: দূতাবাস
শেনজেনভুক্ত দেশে প্রবেশের চূড়ান্ত সিদ্ধান্ত সীমান্ত পুলিশের হাতে: দূতাবাস

২২ ঘণ্টা আগে | জাতীয়

নতুন ইতিহাসের দ্বারপ্রান্তে কিলিয়ান এমবাপ্পে
নতুন ইতিহাসের দ্বারপ্রান্তে কিলিয়ান এমবাপ্পে

১১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

জার্মানিকে বিদায়ের আনন্দে প্যারাগুয়েতে জাতীয় ছুটি ঘোষণা
জার্মানিকে বিদায়ের আনন্দে প্যারাগুয়েতে জাতীয় ছুটি ঘোষণা

৬ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

স্বামীকে গলা ও দুই হাতের রগ কেটে হত্যার অভিযোগ, স্ত্রী গ্রেফতার
স্বামীকে গলা ও দুই হাতের রগ কেটে হত্যার অভিযোগ, স্ত্রী গ্রেফতার

২২ ঘণ্টা আগে | নগর জীবন

শেষ ষোলোয় মরক্কোর প্রতিপক্ষ কারা?
শেষ ষোলোয় মরক্কোর প্রতিপক্ষ কারা?

২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

প্রযুক্তি খাতে ৫১৮ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দক্ষিণ কোরিয়ার
প্রযুক্তি খাতে ৫১৮ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দক্ষিণ কোরিয়ার

২২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ট্রাম্পের কথার কড়া জবাব মেলোনির ‘আমি মাথা নত করার মতো মানুষ নই’
ট্রাম্পের কথার কড়া জবাব মেলোনির ‘আমি মাথা নত করার মতো মানুষ নই’

৯ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব
এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

১৬ ঘণ্টা আগে | জাতীয়

সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী
সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী

৪ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ফ্রান্সকে চ্যালেঞ্জ জানানো দলের নাম বললেন জন টেরি
ফ্রান্সকে চ্যালেঞ্জ জানানো দলের নাম বললেন জন টেরি

২৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

দুদকের জালে ডেসটিনির এমডি রফিকুল আমিন
দুদকের জালে ডেসটিনির এমডি রফিকুল আমিন

১৬ ঘণ্টা আগে | জাতীয়

প্রথমার্ধে পিছিয়ে থেকেও জয়, ২৪ বছর পর ইতিহাসের পুনরাবৃত্তি ব্রাজিলের
প্রথমার্ধে পিছিয়ে থেকেও জয়, ২৪ বছর পর ইতিহাসের পুনরাবৃত্তি ব্রাজিলের

১২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

জাপানের বিপক্ষে ম্যাচের আগে বর্ণবাদ নিয়ে ভিনির বার্তা
জাপানের বিপক্ষে ম্যাচের আগে বর্ণবাদ নিয়ে ভিনির বার্তা

২৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর হতে সাড়ে ৫ হাজার কর্মী ছাঁটাই ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর
কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর হতে সাড়ে ৫ হাজার কর্মী ছাঁটাই ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর

২২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

কালো টাকা সাদা করার বিধান বাতিলের প্রস্তাব প্রধানমন্ত্রীর
কালো টাকা সাদা করার বিধান বাতিলের প্রস্তাব প্রধানমন্ত্রীর

২০ ঘণ্টা আগে | জাতীয়

কাতারের দেওয়া বিলাসবহুল উড়োজাহাজে এ সপ্তাহে প্রথম ভ্রমণ করবেন ট্রাম্প
কাতারের দেওয়া বিলাসবহুল উড়োজাহাজে এ সপ্তাহে প্রথম ভ্রমণ করবেন ট্রাম্প

১০ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

টাইব্রেকারে ডাচদের হারিয়ে শেষ ষোলোতে মরক্কো
টাইব্রেকারে ডাচদের হারিয়ে শেষ ষোলোতে মরক্কো

৪ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

অকুণ্ঠ সমর্থন ও ভালোবাসা পেয়ে অভিভূত সেই গোলরক্ষক
অকুণ্ঠ সমর্থন ও ভালোবাসা পেয়ে অভিভূত সেই গোলরক্ষক

২২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

পাকিস্তানের হামলায় নিহতের সংখ্যা গোপনের অভিযোগ, মোদি সরকারের বিরুদ্ধে তোপ
পাকিস্তানের হামলায় নিহতের সংখ্যা গোপনের অভিযোগ, মোদি সরকারের বিরুদ্ধে তোপ

৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

বিরোধী দলে থেকে কানাকড়িও পাইনি, জেলে গেছি পাঁচবার: স্পিকার
বিরোধী দলে থেকে কানাকড়িও পাইনি, জেলে গেছি পাঁচবার: স্পিকার

১৭ ঘণ্টা আগে | জাতীয়

প্রিন্ট সর্বাধিক
আজকের ভাগ্যচক্র
আজকের ভাগ্যচক্র

আজকের রাশি

কেন ইউনূসের অপশাসনের তদন্ত করা জরুরি?
কেন ইউনূসের অপশাসনের তদন্ত করা জরুরি?

প্রথম পৃষ্ঠা

বাজেটে বড় পরিবর্তন
বাজেটে বড় পরিবর্তন

প্রথম পৃষ্ঠা

ক্রেডিট কম ডেবিট বেশি
ক্রেডিট কম ডেবিট বেশি

পেছনের পৃষ্ঠা

কেউ মানছে না যুদ্ধবিরতি
কেউ মানছে না যুদ্ধবিরতি

পেছনের পৃষ্ঠা

পর্নোগ্রাফি মামলায় গ্রেপ্তার যুবক
পর্নোগ্রাফি মামলায় গ্রেপ্তার যুবক

দেশগ্রাম

যেকোনো মূল্যে তিস্তা প্রকল্প বাস্তবায়ন
যেকোনো মূল্যে তিস্তা প্রকল্প বাস্তবায়ন

প্রথম পৃষ্ঠা

গ্রাহকদের কোটি টাকা নিয়ে উধাও ক্যাশিয়ার
গ্রাহকদের কোটি টাকা নিয়ে উধাও ক্যাশিয়ার

দেশগ্রাম

এনবিআরের নতুন চেয়ারম্যান আহসান হাবিব
এনবিআরের নতুন চেয়ারম্যান আহসান হাবিব

প্রথম পৃষ্ঠা

এবার ইনিংসে তাইজুলের সাত উইকেট
এবার ইনিংসে তাইজুলের সাত উইকেট

প্রথম পৃষ্ঠা

বারবার পুশইনের চেষ্টা মৌলভীবাজার সীমান্তে
বারবার পুশইনের চেষ্টা মৌলভীবাজার সীমান্তে

পেছনের পৃষ্ঠা

ময়লার স্তূপে সোর্সের লাশ
ময়লার স্তূপে সোর্সের লাশ

দেশগ্রাম

মনের ভিতর বনের কুহু
মনের ভিতর বনের কুহু

সম্পাদকীয়

অফিসে ঢুকে মৎস্য কর্মকর্তাকে মারধর ভাঙচুর
অফিসে ঢুকে মৎস্য কর্মকর্তাকে মারধর ভাঙচুর

দেশগ্রাম

চাচা হত্যা, ভাতিজা আটক
চাচা হত্যা, ভাতিজা আটক

দেশগ্রাম

বিদ্যুৎ-জ্বালানির ভবিষ্যৎ সৌরবিদ্যুতেই
বিদ্যুৎ-জ্বালানির ভবিষ্যৎ সৌরবিদ্যুতেই

বিশেষ আয়োজন

কত কী শিখিয়ে গেলেন মুস্তাফা মনোয়ার
কত কী শিখিয়ে গেলেন মুস্তাফা মনোয়ার

সম্পাদকীয়

ইতিহাসের দোরগোড়ায় গোলরক্ষক উনাই সিমন
ইতিহাসের দোরগোড়ায় গোলরক্ষক উনাই সিমন

মাঠে ময়দানে

এমবাপ্পে-হলান্ড কত দূর যাবেন?
এমবাপ্পে-হলান্ড কত দূর যাবেন?

মাঠে ময়দানে

সংকটে পোশাক রপ্তানি
সংকটে পোশাক রপ্তানি

সম্পাদকীয়

অন্তর্বর্তীর দুর্নীতি
অন্তর্বর্তীর দুর্নীতি

সম্পাদকীয়

নিম্নমানের কার্পেটিং তুলে নতুন কাজের নির্দেশ
নিম্নমানের কার্পেটিং তুলে নতুন কাজের নির্দেশ

দেশগ্রাম

১০ গ্রামের সংঘর্ষ, পুলিশের মামলা আসামি ৭ শতাধিক
১০ গ্রামের সংঘর্ষ, পুলিশের মামলা আসামি ৭ শতাধিক

দেশগ্রাম

আহলে বায়েতের প্রতি ভালোবাসা
আহলে বায়েতের প্রতি ভালোবাসা

সম্পাদকীয়

বাবা-মায়ের অভিযোগে ইয়াবাসহ ছেলে আটক
বাবা-মায়ের অভিযোগে ইয়াবাসহ ছেলে আটক

দেশগ্রাম

ছয় ঘণ্টা বন্ধ ছিল ট্রেন চলাচল
ছয় ঘণ্টা বন্ধ ছিল ট্রেন চলাচল

দেশগ্রাম

খানাখন্দে ভরা সড়ক
খানাখন্দে ভরা সড়ক

দেশগ্রাম

গ্রাম আদালতের ভূমিকায় মামলা জট কমার আশা
গ্রাম আদালতের ভূমিকায় মামলা জট কমার আশা

দেশগ্রাম

আলাউদ্দিন খাঁ সংগীতাঙ্গনের ভূমি রক্ষার দাবি
আলাউদ্দিন খাঁ সংগীতাঙ্গনের ভূমি রক্ষার দাবি

দেশগ্রাম

শেবামেক কর্মচারীর বিরুদ্ধে নানা অভিযোগ
শেবামেক কর্মচারীর বিরুদ্ধে নানা অভিযোগ

দেশগ্রাম