শিরোনাম
প্রকাশ: ১১:৫৭, বুধবার, ১৩ আগস্ট, ২০২৫

কানাডায় ৮ম টরন্টো মাল্টিকালচারাল ফিল্ম ফেস্টিভ্যাল আগামী ২৪ আগস্ট

প্রদর্শিত হবে ২৮ দেশের ৪৭ চলচ্চিত্র
কানাডা প্রতিনিধি
অনলাইন ভার্সন
কানাডায় ৮ম টরন্টো মাল্টিকালচারাল ফিল্ম ফেস্টিভ্যাল আগামী ২৪ আগস্ট

আগামী ২৪ থেকে ২৮ আগস্ট পাঁচ দিনব্যাপী অনুষ্ঠিত হতে যাচ্ছে ৮ম টরন্টো মাল্টিকালচারাল ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৫। টরন্টো ফিল্ম ফোরামের আয়োজনে ২০১৭ সাল থেকে প্রতি বছর এই চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হয়ে আসছে। এবারের এই উৎসবের উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান ও চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হবে টরন্টোর স্ক্যারবরোর ২২ লেবেভিক এভিনিউ’র সিনেপ্লেক্স ওডেন এ।

গত কয়েক বছর এখানেই এক আনন্দ-উৎসবমুখর পরিবেশে প্রচুর চলচ্চিত্রপ্রেমীদের উপস্থিতিতে টরন্টো মাল্টিকালচারাল ফিল্ম ফেস্টিভ্যাল এর উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে আসছে। আর অন্য তিন দিন অর্থাৎ ২৫, ২৬, ২৭ আগস্ট চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হবে টরন্টোর ৩০০০ ড্যানফোর্থ এভিনিউ’র ‘মাল্টিকালচারাল ফিল্ম স্ক্রীনিং সেন্টার’ এ। এর মধ্যে মাঝের দিন থাকবে শিশু চলচ্চিত্রের প্রদর্শনী এবং শিশুদের জন্য একটি বিশেষ সেশন। 

পাঁচ দিনব্যাপী এই চলচ্চিত্র উৎসব প্রতিদিন শুরু হবে বিকাল ৬ টায় এবং শেষ হবে রাত ১১ টায়। এবারের উৎসবে ২৮টি দেশের ৪৭টি চলচ্চিত্র দেখানো হবে। প্রথম দিনে কানাডা, ইরান, জার্মানী ও বাংলাদেশের দুটি স্বল্প ও দুটি পূর্ণ দৈর্ঘ্য চলচ্চিত্র দেখানো হবে। ছবিগুলো হচ্ছে, ইরানের ‘ব্লাইন্ড স্পট’, কানাডার পূর্ণ দৈর্ঘ্য চলচ্চিত্র ‘ইউনিভার্সাল ল্যাংগুয়েজ,’ জার্মানীর ‘মাদার লাভ’ এবং বাংলাদেশের পূর্ণ দৈর্ঘ্য চলচ্চিত্র ‘আম কাঁঠালের ছুটি’। শেষ দিনে প্রদর্শিত হবে বাংলাদেশের দুটি পূর্ণ দৈর্ঘ্য চলচ্চিত্র ‘১৯৭১ : সেই সব দিন’ ও ‘আগন্তক’ এবং ফিলিপাইন ও কানাডার দুটি স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র ‘ল্যাগল্যাগ’ ও ‘ইটস নাইস টু মিট ইউ’। 

টরন্টো ফিল্ম ফোরাম আয়োজিত ৮ম টরন্টো মাল্টিকালচারাল ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৫ এর উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে দেখানো হবে কানাডার চলচ্চিত্র নির্মাতা ম্যাথিউ র‍্যাঙ্কিন নির্মিত ৮৯ মিনিটের কাহিনি চলচ্চিত্র ‘ইউনিভার্সাল ল্যাংগুয়েজ’। ২০২৪ সালে নির্মিত চলচ্চিত্রটি ইতোমধ্যে সমালোচক ও দর্শক মহলে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। ন্যাশনাল বোর্ড অব রিভিউ’র মতে, ২০২৪ সালে নির্মিত সারা বিশ্বের সেরা পাঁচ চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘ইউনিভার্সাল ল্যাংগুয়েজ’। এ বছর ৯৭তম একাডেমী এওয়ার্ড এর জন্য কানাডা থেকে এই চলচ্চিত্রটিকে ‘বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম’ ক্যাটাগরিতে পাঠানো হয়েছে। ‘ইউনিভার্সাল ল্যাংগুয়েজ’ এর পরিচালক ম্যাথিউ র‍্যাঙ্কিন এর জন্ম ম্যানিটোবার উইনিপেগ এ, ১৯৮০ সালে। তিনি পড়াশোনা করেছেন মন্ট্রিয়লের ম্যাকগিল ইউনিভার্সিটিতে। এক্সপেরিমেন্টাল চলচ্চিত্র নির্মাতা ম্যাথিউ র‍্যাঙ্কিন এর প্রথম কাহিনি চলচ্চিত্র ‘দ্য টুয়েন্টিথ সেঞ্চুরি’ মুক্তি পায় ২০১৯ সালে। ‘ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজ’ তাঁর দ্বিতীয় কাহিনি চলচ্চিত্র। 

উল্লেখ্য, বাংলাদেশী কানাডিয়ান চলচ্চিত্র নির্মাতা ও চলচ্চিত্রপ্রেমীদের উদ্যোগে ২০১৪ সালে টরন্টোতে টরন্টো ফিল্ম ফোরামের যাত্রা শুরু হয়। ২০১৭ সালে ছিল কানাডার ১৫০তম বার্ষিকী। সেই বছরকে স্মরণীয় করে রাখার জন্য এবং সৌহার্দ্যপূর্ণ বহুজাতিক এই দেশটির প্রতি গভীর ভালোবাসা জানানোর জন্যই টরন্টো ফিল্ম ফোরামের এই চলচ্চিত্র উৎসবের নামকরণ করা হয় টরন্টো ‘মাল্টিকালচারাল’ ফিল্ম ফেস্টিভ্যাল। এই চলচ্চিত্র উৎসবটি ইতোমধ্যে হয়ে উঠেছে পৃথিবীর স্বাধীন ও বিকল্পধারার চলচ্চিত্র নির্মাতাদের একটি গ্রহণীয় সংগঠন। এ বছর ১১৮টি দেশ থেকে এই চলচ্চিত্র উৎসবের জন্য প্রায় ৪ হাজার বিভিন্ন দৈর্ঘ্য ও আঙ্গিকের চলচ্চিত্র জমা পড়েছে। 

এবারের চলচ্চিত্র উৎসব উৎসর্গ করা হচ্ছে বাংলা চলচ্চিত্রের কিংবদন্তী চলচ্চিত্র নির্মাতা ঋত্বিক ঘটকের স্মৃতির প্রতি। এ বছরটি হচ্ছে ঋত্বিক ঘটকের জন্ম শত বার্ষিকী। ১৯২৫ সালের ৫ নভেম্বর ঋত্বিক ঘটক ঢাকায় জন্মেছিলেন। তাঁর বেড়ে উঠা ছিল পদ্মার তীরের রাজশাহী শহরে। ১৯৪৭ সালে ভারত বিভাগের পর তাঁর পরিবারকে রাজশাহী থেকে কলকাতায় চলে যেতে হয়। ধর্মের ভিত্তিতে বাংলা ভাগ হয়ে যাওয়াকে ঋত্বিক কোনভাবেই মেনে নিতে পারেননি। ‘ভাঙ্গা বাংলার দগ্ধ প্রাণ’ ঋত্বিক ঘটক কাছ থেকে, আর জীবন দিয়ে দেখে গেছেন জোর করে শেকড় থেকে উপড়ানো মানুষের দুঃখ, কষ্ট আর মানবেতর জীবনযাপন। ঋত্বিক ঘটক চলচ্চিত্রের মধ্য দিয়ে এসব মানুষের জীবনকে তুলে এনেছিলেন এক শৈল্পিক মহিমায়।

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর
আমিরাতে বাংলাদেশ সিআইপি বিজনেস অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ
আমিরাতে বাংলাদেশ সিআইপি বিজনেস অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ
ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশি খুন, নোয়াখালীতে শোকের মাতম
ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশি খুন, নোয়াখালীতে শোকের মাতম
মালদ্বীপে বাংলাদেশি যুবকের আত্মহত্যা
মালদ্বীপে বাংলাদেশি যুবকের আত্মহত্যা
প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর নিয়ে বিএনপি মালয়েশিয়ার সংবাদ সম্মেলন
প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর নিয়ে বিএনপি মালয়েশিয়ার সংবাদ সম্মেলন
সম্প্রীতির বন্ধনে সদ্বীপ পৌরসভার বনভোজন
সম্প্রীতির বন্ধনে সদ্বীপ পৌরসভার বনভোজন
গ্রিস-বাংলাদেশ বাণিজ্যিক সহযোগিতা ও শ্রমবাজার সম্প্রসারণে বৈঠক
গ্রিস-বাংলাদেশ বাণিজ্যিক সহযোগিতা ও শ্রমবাজার সম্প্রসারণে বৈঠক
যুক্তরাষ্ট্রে ট্রাক চাপায় বাংলাদেশির মৃত্যু
যুক্তরাষ্ট্রে ট্রাক চাপায় বাংলাদেশির মৃত্যু
সিডনিতে বিএওএর বার্ষিক ডিনার ও সাংস্কৃতিক সন্ধ্যা উপলক্ষে সংবাদ সম্মেলন
সিডনিতে বিএওএর বার্ষিক ডিনার ও সাংস্কৃতিক সন্ধ্যা উপলক্ষে সংবাদ সম্মেলন
উৎসবমুখর পরিবেশে ক্যালগেরি বাংলা স্কুল গ্র্যাজুয়েশন অনুষ্ঠিত
উৎসবমুখর পরিবেশে ক্যালগেরি বাংলা স্কুল গ্র্যাজুয়েশন অনুষ্ঠিত
বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে মালদ্বীপে প্রবাসীদের সঙ্গে মতবিনিময় ও গণশুনানি
বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে মালদ্বীপে প্রবাসীদের সঙ্গে মতবিনিময় ও গণশুনানি
সিডনিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাইদের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
সিডনিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাইদের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
সিডনিতে ক্যাম্বেলটাউন বাংলা স্কুলের চলচ্চিত্র প্রদর্শনী ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
সিডনিতে ক্যাম্বেলটাউন বাংলা স্কুলের চলচ্চিত্র প্রদর্শনী ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
সর্বশেষ খবর
পেলে-ম্যারাডোনা-রোনালদো যা পারেননি, তা-ই করে দেখালেন মেসি
পেলে-ম্যারাডোনা-রোনালদো যা পারেননি, তা-ই করে দেখালেন মেসি

১ সেকেন্ড আগে | মাঠে ময়দানে

মেসি-নির্ভরতা কাটিয়ে ওঠার ইঙ্গিত, তবে শেষ পর্যন্ত ত্রাতা সেই চেনা জাদুকরই
মেসি-নির্ভরতা কাটিয়ে ওঠার ইঙ্গিত, তবে শেষ পর্যন্ত ত্রাতা সেই চেনা জাদুকরই

১১ মিনিট আগে | মাঠে ময়দানে

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন নিয়েছেন ৭৯ লাখ টাকা
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন নিয়েছেন ৭৯ লাখ টাকা

১৩ মিনিট আগে | জাতীয়

আজ যেমন থাকবে ঢাকার আকাশ
আজ যেমন থাকবে ঢাকার আকাশ

১৭ মিনিট আগে | নগর জীবন

মেসি-জাদুতে জর্ডান বধ, গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ ৩২-এ আর্জেন্টিনা
মেসি-জাদুতে জর্ডান বধ, গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ ৩২-এ আর্জেন্টিনা

২১ মিনিট আগে | মাঠে ময়দানে

ইরানের ১ম সমীকরণ মিস, এখন বাকি মাত্র ২টা লাইফলাইন!
ইরানের ১ম সমীকরণ মিস, এখন বাকি মাত্র ২টা লাইফলাইন!

২৬ মিনিট আগে | মাঠে ময়দানে

বেঞ্চ থেকে নেমেই ফ্রি কিকে মেসির গোল
বেঞ্চ থেকে নেমেই ফ্রি কিকে মেসির গোল

৩৬ মিনিট আগে | মাঠে ময়দানে

রামপুরায় কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলির রায় আজ
রামপুরায় কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলির রায় আজ

৪১ মিনিট আগে | জাতীয়

মাঠে নামলেন মেসি
মাঠে নামলেন মেসি

৪৫ মিনিট আগে | মাঠে ময়দানে

আর্জেন্টিনার জালে জর্ডানের গোল
আর্জেন্টিনার জালে জর্ডানের গোল

৫৪ মিনিট আগে | মাঠে ময়দানে

ধর্ম উপদেষ্টা খালিদ একাই  চিকিৎসা বিল নিয়েছেন ৮২ লাখ টাকা
ধর্ম উপদেষ্টা খালিদ একাই চিকিৎসা বিল নিয়েছেন ৮২ লাখ টাকা

১ ঘণ্টা আগে | জাতীয়

বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডের ম্যাচসহ টিভিতে যা দেখবেন
বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডের ম্যাচসহ টিভিতে যা দেখবেন

১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

দুই গোলে এগিয়ে থেকে বিরতিতে আর্জেন্টিনা
দুই গোলে এগিয়ে থেকে বিরতিতে আর্জেন্টিনা

১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

আজকের নামাজের সময়সূচি, ২৮ জুন ২০২৬
আজকের নামাজের সময়সূচি, ২৮ জুন ২০২৬

১ ঘণ্টা আগে | ইসলামী জীবন

রবিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ
রবিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

১ ঘণ্টা আগে | নগর জীবন

জর্ডানের বিপক্ষে দুর্দান্ত ছন্দে বিশ্বচ্যাম্পিয়নরা, ২-০ ব্যবধানে এগিয়ে
জর্ডানের বিপক্ষে দুর্দান্ত ছন্দে বিশ্বচ্যাম্পিয়নরা, ২-০ ব্যবধানে এগিয়ে

১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

জ্বালানিসংকট ও ব্যয়ের চাপে বাংলাদেশের পোশাক খাত
জ্বালানিসংকট ও ব্যয়ের চাপে বাংলাদেশের পোশাক খাত

১ ঘণ্টা আগে | অর্থনীতি

লো সেলসোর গোলে আর্জেন্টিনার লিড
লো সেলসোর গোলে আর্জেন্টিনার লিড

১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

১২ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস
১২ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস

২ ঘণ্টা আগে | জাতীয়

দেশের যেসব এলাকায় সকাল থেকে ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না
দেশের যেসব এলাকায় সকাল থেকে ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না

২ ঘণ্টা আগে | জাতীয়

উজবেকিস্তানকে হারিয়ে নকআউটের টিকিট নিশ্চিত করল কঙ্গো
উজবেকিস্তানকে হারিয়ে নকআউটের টিকিট নিশ্চিত করল কঙ্গো

২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

পর্তুগালকে রুখে দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে কলম্বিয়া
পর্তুগালকে রুখে দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে কলম্বিয়া

২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

বিশ্বকাপ থেকে স্কটল্যান্ডের বিদায়, কোচের পদত্যাগ
বিশ্বকাপ থেকে স্কটল্যান্ডের বিদায়, কোচের পদত্যাগ

৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

কঙ্গোর বিপক্ষে এক গোলে এগিয়ে বিরতিতে উজবেকিস্তান
কঙ্গোর বিপক্ষে এক গোলে এগিয়ে বিরতিতে উজবেকিস্তান

৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ইরান কখনোই শিক্ষা নেবে না, আমরাও ধৈর্য ধরব না: ট্রাম্পের হুঁশিয়ারি
ইরান কখনোই শিক্ষা নেবে না, আমরাও ধৈর্য ধরব না: ট্রাম্পের হুঁশিয়ারি

৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

আক্রমণ-পাল্টা আক্রমণ, তবু গোলশূন্য বিরতিতে পর্তুগাল-কলম্বিয়া
আক্রমণ-পাল্টা আক্রমণ, তবু গোলশূন্য বিরতিতে পর্তুগাল-কলম্বিয়া

৪ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

হামলা অব্যাহত রাখলে বিশ্ব মানচিত্র থেকে ইরানের ‘অস্তিত্ব মুছে যাবে’: ট্রাম্প
হামলা অব্যাহত রাখলে বিশ্ব মানচিত্র থেকে ইরানের ‘অস্তিত্ব মুছে যাবে’: ট্রাম্প

৪ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

হেরেও নকআউট পর্বে উঠল ঘানা
হেরেও নকআউট পর্বে উঠল ঘানা

৪ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

এক পরিবর্তন নিয়ে কলম্বিয়ার মুখোমুখি পর্তুগাল
এক পরিবর্তন নিয়ে কলম্বিয়ার মুখোমুখি পর্তুগাল

৫ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ঘানাকে হারিয়ে নকআউটে মদ্রিচের ক্রোয়েশিয়া
ঘানাকে হারিয়ে নকআউটে মদ্রিচের ক্রোয়েশিয়া

৫ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

সর্বাধিক পঠিত
বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে জনপ্রতি ট্যাক্স নেওয়ার প্রস্তাব
বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে জনপ্রতি ট্যাক্স নেওয়ার প্রস্তাব

১৮ ঘণ্টা আগে | জাতীয়

যুক্তরাষ্ট্রের হামলার পর মার্কিন সামরিক স্থাপনায় ইরানের পাল্টা হামলা
যুক্তরাষ্ট্রের হামলার পর মার্কিন সামরিক স্থাপনায় ইরানের পাল্টা হামলা

২৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

দেশের হয়ে ইতিহাস গড়লেন লুকাকু
দেশের হয়ে ইতিহাস গড়লেন লুকাকু

১৬ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার

২০ ঘণ্টা আগে | অর্থনীতি

নকআউট নিশ্চিত করে আর্জেন্টিনা প্রশ্নে যা বললেন কেপ ভার্দে কোচ
নকআউট নিশ্চিত করে আর্জেন্টিনা প্রশ্নে যা বললেন কেপ ভার্দে কোচ

২২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

বসতবাড়ির এসিতে চার কালনাগিনী
বসতবাড়ির এসিতে চার কালনাগিনী

১০ ঘণ্টা আগে | দেশগ্রাম

ইরানের মুহুর্মুহু হামলায় বাহরাইনের ঘাঁটি ছেড়ে পালিয়েছিল মার্কিন সেনারা: রিপোর্ট
ইরানের মুহুর্মুহু হামলায় বাহরাইনের ঘাঁটি ছেড়ে পালিয়েছিল মার্কিন সেনারা: রিপোর্ট

১৮ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ভারতে প্রবেশে মানতে হবে নতুন নির্দেশনা, জানাল নয়াদিল্লি
ভারতে প্রবেশে মানতে হবে নতুন নির্দেশনা, জানাল নয়াদিল্লি

১১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

নতুন হামলা যুক্তরাষ্ট্রের জন্য ‘পিছু হটা ও অনুতাপের’ কারণ হবে: ইরানি এমপি
নতুন হামলা যুক্তরাষ্ট্রের জন্য ‘পিছু হটা ও অনুতাপের’ কারণ হবে: ইরানি এমপি

২১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

দাপুটে জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বেলজিয়াম, ইরানের সঙ্গে ড্রয়ে দ্বিতীয় মিশর
দাপুটে জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বেলজিয়াম, ইরানের সঙ্গে ড্রয়ে দ্বিতীয় মিশর

২২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

বাংলাদেশে ৯ দশমিক ২১ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব চীনের
বাংলাদেশে ৯ দশমিক ২১ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব চীনের

১০ ঘণ্টা আগে | জাতীয়

ইরান কখনোই শিক্ষা নেবে না, আমরাও ধৈর্য ধরব না: ট্রাম্পের হুঁশিয়ারি
ইরান কখনোই শিক্ষা নেবে না, আমরাও ধৈর্য ধরব না: ট্রাম্পের হুঁশিয়ারি

৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

যে ফুলকে ভুল নামে চেনেন অনেকে
যে ফুলকে ভুল নামে চেনেন অনেকে

১৮ ঘণ্টা আগে | নগর জীবন

উরুগুয়ের হারে কপাল খুললো ইংল্যান্ডসহ ছয় দলের
উরুগুয়ের হারে কপাল খুললো ইংল্যান্ডসহ ছয় দলের

১৯ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

কেইনের ওপর থেকে ‘কালো জাদু’ তুলে নিয়ে ঘানার তান্ত্রিকের বার্তা
কেইনের ওপর থেকে ‘কালো জাদু’ তুলে নিয়ে ঘানার তান্ত্রিকের বার্তা

২০ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

পর্তুগালকে রুখে দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে কলম্বিয়া
পর্তুগালকে রুখে দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে কলম্বিয়া

২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ধর্ম উপদেষ্টা খালিদ একাই  চিকিৎসা বিল নিয়েছেন ৮২ লাখ টাকা
ধর্ম উপদেষ্টা খালিদ একাই চিকিৎসা বিল নিয়েছেন ৮২ লাখ টাকা

১ ঘণ্টা আগে | জাতীয়

যে সমীকরণে নকআউটে যেতে পারে ইরান
যে সমীকরণে নকআউটে যেতে পারে ইরান

২০ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

পাগলা মসজিদের দানবাক্সে মিলল রেকর্ড ১৫ কোটি ৯০ লাখ টাকা
পাগলা মসজিদের দানবাক্সে মিলল রেকর্ড ১৫ কোটি ৯০ লাখ টাকা

১৩ ঘণ্টা আগে | দেশগ্রাম

বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

১৫ ঘণ্টা আগে | মন্ত্রীকথন

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ

১০ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

মেসি-ইয়ামাল বিতর্কে বিস্ফোরক মন্তব্য সুয়ারেজের
মেসি-ইয়ামাল বিতর্কে বিস্ফোরক মন্তব্য সুয়ারেজের

১৭ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

আফ্রিকার স্বর্ণে কোটি কোটি ডলারের লাভ যাচ্ছে কোথায়?
আফ্রিকার স্বর্ণে কোটি কোটি ডলারের লাভ যাচ্ছে কোথায়?

১৬ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

নেতানিয়াহুর কি রাজনৈতিক অধ্যায়ের তিক্ত সমাপ্তি ঘটতে যাচ্ছে?
নেতানিয়াহুর কি রাজনৈতিক অধ্যায়ের তিক্ত সমাপ্তি ঘটতে যাচ্ছে?

১৪ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

তীব্র তাপপ্রবাহে নাকাল ইউরোপ, এসি বিক্রিতে লাভবান এশিয়ার কোম্পানিগুলো
তীব্র তাপপ্রবাহে নাকাল ইউরোপ, এসি বিক্রিতে লাভবান এশিয়ার কোম্পানিগুলো

২২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

কুমিল্লায় রেস্টুরেন্টে ভুলে রেখে যাওয়া পাকিস্তানি শিশুকে পরিবারের কাছে হস্তান্তর
কুমিল্লায় রেস্টুরেন্টে ভুলে রেখে যাওয়া পাকিস্তানি শিশুকে পরিবারের কাছে হস্তান্তর

১৭ ঘণ্টা আগে | দেশগ্রাম

স্বর্ণের পর বাড়লো রুপার দামও
স্বর্ণের পর বাড়লো রুপার দামও

২২ ঘণ্টা আগে | অর্থনীতি

দক্ষিণ কোরিয়ার আকাশ প্রতিরক্ষা অঞ্চলে চীন-রাশিয়ার সামরিক বিমান প্রবেশ
দক্ষিণ কোরিয়ার আকাশ প্রতিরক্ষা অঞ্চলে চীন-রাশিয়ার সামরিক বিমান প্রবেশ

২০ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

করিডরে বাংলাদেশ যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পণ্য পৌঁছানো যাবে : বাণিজ্যমন্ত্রী
করিডরে বাংলাদেশ যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পণ্য পৌঁছানো যাবে : বাণিজ্যমন্ত্রী

১৬ ঘণ্টা আগে | মন্ত্রীকথন

গাজা ইস্যুতে মোদি সরকারকে একহাত নিলেন সোনিয়া গান্ধী
গাজা ইস্যুতে মোদি সরকারকে একহাত নিলেন সোনিয়া গান্ধী

১১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

প্রিন্ট সর্বাধিক
হাসনাত আবদুল্লাহ : সাদা সাদা, কালা কালা
হাসনাত আবদুল্লাহ : সাদা সাদা, কালা কালা

নগর জীবন

আজকের ভাগ্যচক্র
আজকের ভাগ্যচক্র

আজকের রাশি

তটিনীর প্রেম-বিয়ে...
তটিনীর প্রেম-বিয়ে...

শোবিজ

স্থানীয় ভোট নিয়ে হচ্ছে রোডম্যাপ
স্থানীয় ভোট নিয়ে হচ্ছে রোডম্যাপ

পেছনের পৃষ্ঠা

নাটক : সংকট যখন বাজেট
নাটক : সংকট যখন বাজেট

শোবিজ

আর্জেন্টিনার এবার কেপ ভার্দে চ্যালেঞ্জ
আর্জেন্টিনার এবার কেপ ভার্দে চ্যালেঞ্জ

মাঠে ময়দানে

সুখী হতে চান পপি...
সুখী হতে চান পপি...

শোবিজ

ইতালিতে একই পরিবারের তিন বাংলাদেশি খুন
ইতালিতে একই পরিবারের তিন বাংলাদেশি খুন

প্রথম পৃষ্ঠা

উত্তম কুমারের শেষ ছবি
উত্তম কুমারের শেষ ছবি

শোবিজ

এক মঞ্চে আট ব্যান্ড
এক মঞ্চে আট ব্যান্ড

শোবিজ

মন্ত্রীর মর্যাদা ভারতে, বাংলাদেশে নিছক রাষ্ট্রদূত
মন্ত্রীর মর্যাদা ভারতে, বাংলাদেশে নিছক রাষ্ট্রদূত

সম্পাদকীয়

দিনেশ ত্রিবেদী, আপনি অচিরে দেশে ফিরে যান
দিনেশ ত্রিবেদী, আপনি অচিরে দেশে ফিরে যান

নগর জীবন

জর্ডানের বিপক্ষে বিশ্রাম পাচ্ছেন মেসি
জর্ডানের বিপক্ষে বিশ্রাম পাচ্ছেন মেসি

প্রথম পৃষ্ঠা

মশা ও বর্জ্যমুক্ত সিটি হবে বগুড়া
মশা ও বর্জ্যমুক্ত সিটি হবে বগুড়া

নগর জীবন

রূপায়ণ সিটি উত্তরা পরিদর্শন করেছেন রিহ্যাব নেতারা
রূপায়ণ সিটি উত্তরা পরিদর্শন করেছেন রিহ্যাব নেতারা

নগর জীবন

বিএনপির লোকাল নেতা-কর্মীরা মামলার ব্যবসা করছেন
বিএনপির লোকাল নেতা-কর্মীরা মামলার ব্যবসা করছেন

নগর জীবন

অমিতাভের শার্টে বিন্দুর পানের পিক!
অমিতাভের শার্টে বিন্দুর পানের পিক!

শোবিজ

সম্মিলিত উদ্যোগে টেকসই কিডনি প্রতিস্থাপন ব্যবস্থা গড়া সম্ভব
সম্মিলিত উদ্যোগে টেকসই কিডনি প্রতিস্থাপন ব্যবস্থা গড়া সম্ভব

নগর জীবন

বিয়ের পিঁড়িতে টেইলর সুইফট
বিয়ের পিঁড়িতে টেইলর সুইফট

শোবিজ

দেশের স্বার্থ অক্ষুণ্ন রেখে কাজ করবে বাংলাদেশ
দেশের স্বার্থ অক্ষুণ্ন রেখে কাজ করবে বাংলাদেশ

নগর জীবন

চলচ্চিত্রটির নাম কী?
চলচ্চিত্রটির নাম কী?

শোবিজ

ট্রেনের ইঞ্জিনে গাঁজা, চালক আটক
ট্রেনের ইঞ্জিনে গাঁজা, চালক আটক

দেশগ্রাম

ডোবায় শিশুর, নদীতে ভাসছিল যুবকের লাশ
ডোবায় শিশুর, নদীতে ভাসছিল যুবকের লাশ

দেশগ্রাম

নিষিদ্ধ চায়না দুয়ারি রিং জালে মাছ নিধন
নিষিদ্ধ চায়না দুয়ারি রিং জালে মাছ নিধন

দেশগ্রাম

মেরামত হচ্ছে আশ্রয়ণের বাঁধ
মেরামত হচ্ছে আশ্রয়ণের বাঁধ

দেশগ্রাম

বড় ভূমিকম্পের শঙ্কা কি সামনে!
বড় ভূমিকম্পের শঙ্কা কি সামনে!

সম্পাদকীয়

সংসদে উপস্থাপনের আহ্বান বিরোধীদলীয় নেতার
সংসদে উপস্থাপনের আহ্বান বিরোধীদলীয় নেতার

নগর জীবন

ইভ টিজিংয়ের প্রতিবাদ যুবককে ছুরিকাঘাত বাবাকে মারধর
ইভ টিজিংয়ের প্রতিবাদ যুবককে ছুরিকাঘাত বাবাকে মারধর

দেশগ্রাম

খাদ্য নিরাপত্তায় সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে
খাদ্য নিরাপত্তায় সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে

নগর জীবন

যৌথ ইশতেহার
যৌথ ইশতেহার

সম্পাদকীয়