বিশ্বকাপের গ্রুপ পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে কঙ্গোর বিপক্ষে প্রথমার্ধ শেষে ১-০ গোলে এগিয়ে রয়েছে উজবেকিস্তান। নকআউটে যাওয়ার ক্ষীণ আশা বাঁচিয়ে রাখতে দারুণ শুরু করেছে এশিয়ার দলটি।
আটালান্টা স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই বল দখলে এগিয়ে ছিল কঙ্গো। তবে আক্রমণে বেশি কার্যকর ছিল উজবেকিস্তান। ম্যাচের ১০ মিনিটে আকমাল মোজগোভয়ের চমৎকার পাস থেকে বক্সের বাঁ দিক দিয়ে ঢুকে বাঁ পায়ের শক্তিশালী শটে বল জালে জড়ান এলদর শোমুরোদভ। তার গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় উজবেকিস্তান।
গোল হজমের পর সমতায় ফেরার চেষ্টা চালায় কঙ্গো। ম্যাচের ১৭ মিনিটে নাথানায়েল এমবুকু বল জালে পাঠিয়ে উল্লাসে মাতলেও ভিএআর পর্যালোচনার পর অফসাইডের কারণে গোলটি বাতিল করেন রেফারি।
প্রথমার্ধে বল দখলে এগিয়ে থেকেও গোল করতে না পারায় হতাশ কঙ্গো। অন্যদিকে লিড ধরে রেখে বিরতিতে গেছে উজবেকিস্তান।
বিডি প্রতিদিন/এম.এস