ইংল্যান্ডের জার্সিতে নতুন ইতিহাস গড়লেন হ্যারি কেইন। পানামার বিপক্ষে গোল করে ইংল্যান্ডের বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন এই তারকা স্ট্রাইকার।
নিউ জার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের ৬৭ মিনিটে গোল করে দলের ব্যবধান ২-০ করেন কেইন। একই সঙ্গে বিশ্বকাপে ইংল্যান্ডের হয়ে তার মোট গোলসংখ্যা দাঁড়ায় ১১-তে। এতে তিনি পেছনে ফেলেছেন ইংল্যান্ডের সাবেক স্ট্রাইকার গ্যারি লিনেকারকে, যার গোল ছিল ১০টি।
ম্যাচের ৬২ মিনিটে জুড বেলিংহ্যামের গোলে এগিয়ে যায় ইংল্যান্ড। এরপর বেলিংহ্যামের দারুণ অ্যাসিস্ট থেকেই আসে কেইনের ঐতিহাসিক গোলটি। প্রতিপক্ষের ডিফেন্ডারকে কাটিয়ে গোললাইনের কাছ থেকে চমৎকার ক্রস দেন বেলিংহ্যাম, আর হেডে বল জালে জড়ান কেইন।
চলমান বিশ্বকাপে এটি কেইনের তৃতীয় গোল। এর আগে ক্রোয়েশিয়ার বিপক্ষে জোড়া গোল করেছিলেন তিনি।
বিডি প্রতিদিন/এম.এস