জর্ডানের বিপক্ষে ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলছে আর্জেন্টিনা। সেই ধারাবাহিকতায় ম্যাচের ১৯তম মিনিটে দৃষ্টিনন্দন এক ফ্রি-কিক থেকে গোল করে দলকে এগিয়ে দেন জিওভানি লো সেলসো। তার নিখুঁত শটে কোনো সুযোগই পাননি জর্ডানের গোলরক্ষক।
গোলের পর বলের দখল ও আক্রমণে আধিপত্য ধরে রাখে আর্জেন্টিনা। অন্যদিকে সমতায় ফেরার চেষ্টা চালালেও এখন পর্যন্ত সফল হতে পারেনি জর্ডান।
ম্যাচের আগে আর্জেন্টিনা শিবির থেকে জানানো হয়েছিল, অধিনায়ক লিওনেল মেসিকে শুরুর একাদশে রাখা হবে না। সেই পরিকল্পনা অনুযায়ী অভিজ্ঞ এই তারকাকে বেঞ্চে রেখেই ম্যাচ শুরু করেন কোচ লিওনেল স্কালোনি।
ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে স্কালোনি বলেছিলেন, “লিও সম্ভবত দ্বিতীয়ার্ধে মাঠে নামবে।”
বিডি-প্রতিদিন/টিএ