শিরোনাম
প্রকাশ: ০৯:০৬, বুধবার, ৩০ মে, ২০১৮ আপডেট:

স্বপ্নপূরণে পাচার চক্রের ফাঁদ

ইউরোপ-আমেরিকা নেওয়ার নামে নিত্য নতুন রুট, তিন চক্রের খোঁজে গোয়েন্দারা মাদক ব্যবসায়ীদের সঙ্গে মেক্সিকো সীমান্ত পাড়ি
জুলকার নাইন
অনলাইন ভার্সন
স্বপ্নপূরণে পাচার চক্রের ফাঁদ

কিছু দিনের বিরতি দিয়ে আবার সক্রিয় হয়ে উঠেছে ইউরোপ ও আমেরিকায় মানব পাচারকারী চক্র। যে কোনো মূল্যে স্বপ্নের দেশ আমেরিকা ও ইউরোপ যাওয়ার প্রত্যাশীরা হচ্ছেন এই চক্রের সহজ শিকার। নতুন করে প্রতারণার ফাঁদ পাতা চক্র পাচারের জন্য অনেক ক্ষেত্রেই নতুন রুট ব্যবহার করছে। পেরু-আর্জেন্টিনা-ব্রাজিল থেকে গুয়েতেমালা-বেলিজসহ ক্যারিবীয় বিভিন্ন দ্বীপ হয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশের বিপজ্জনক পথ ব্যবহার করছে এই চক্র। আবার মেক্সিকো দিয়ে মাদক ব্যবসায়ীদের সঙ্গে সীমান্ত অতিক্রমের মতো রোমহর্ষক পদ্ধতিতেও পাঠানো হচ্ছে বাংলাদেশিদের। অন্যদিকে ইউরোপে প্রবেশের জন্য নৌকায় ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার সেই বীভৎস খেলায় আবার মেতেছে এ দেশেরই কয়েকটি চক্র। এর মধ্যে একটি চক্রকে গ্রেফতারের পর আরও কমপক্ষে তিন সক্রিয় আন্তর্জাতিক চক্রের খবর পেয়েছে তদন্ত সংশ্লিষ্টরা। জানা যায়, চলতি বছরের শুরুতে বাংলাদেশ থেকে কলকাতা গিয়ে বেশ কিছু যুবক ইউরোপের বিভিন্ন দেশে যাচ্ছে এমন খবরের ভিত্তিতে মাঠে নামে ভারতীয় গোয়েন্দরা। পরে মার্চের শেষার্ধে ভারতীয় গোয়েন্দারা কলকাতা ও বর্ধমান থেকে দুই বাংলাদেশিসহ ৯ জনকে গ্রেফতার করে। তারা ভুয়া কাগজপত্র তৈরি করে বাংলাদেশিদের ভারতীয় সাজিয়ে  সেনজেন ভিসায় ইউরোপে পাঠাত। গোয়েন্দা তথ্যানুসারে, এই বাংলাদেশিরা প্রথমে ট্যুরিস্ট ভিসা নিয়ে যায় কলকাতায়। সেখানে একটি চক্রের মাধ্যমে তাদের সঙ্গে যোগাযোগ হয় কলকাতা ও বর্ধমানের কয়েকজনের সঙ্গে। তারাই ওই বাংলাদেশিদের পরিচয়পত্র ও তারই ভিত্তিতে জাল পাসপোর্ট তৈরি করে দেয়। সেই পাসপোর্ট নিয়েই গত আট মাসে সেনজেন ভিসা নিয়ে সাইপ্রাস ও গ্রিস যায় শতাধিক বাংলাদেশি। এই বাংলাদেশিরা নিজেদের দেশ থেকে ভিসা পাচ্ছে না বলেই জাল কাগজপত্র নিয়ে কলকাতা হয়ে বিদেশে যাচ্ছে। পরে দুই বাংলাদেশি মানিক হাসান ওরফে রমজান শেখ ও মহিরুদ্দিন মোল্লা ওরফে আজিজকে জেরা করে কাদের সঙ্গে তারা যোগাযোগ করেছিল, তা জানার চেষ্টা করা হয়। এর মাসখানেক পর গত এপ্রিলে ঢাকায় জাল ভিসা চক্রের চার সদস্যকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া জিয়াউল হক জুয়েল, মো. জাকারিয়া মাহমুদ, মো. মাহবুবুর রহমান এবং মো. মামুন হোসেনের কাছ থেকে পুলিশ সেনজেনভুক্ত দেশ সাইপ্রাসে যাওয়ার জাল আমন্ত্রণপত্র, ১৪টি জাল ভিসাযুক্ত পাসপোর্ট, ভিসা তৈরির সরঞ্জাম ও বিপুল পরিমাণ বিএমইটি কার্ড উদ্ধার করে। পুলিশ জানায়, চক্রটি বিভিন্নভাবে সাইপ্রাস, যুক্তরাজ্যসহ ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে বিভিন্ন চাকরি দিয়ে লোক পাঠানোর অফার দিয়ে ৩ থেকে ১০ লাখ টাকার চুক্তি করে। পরে আসল সেনজেন ভিসার ওপর কম্পিউটার গ্রাফিক্সের মাধ্যমে জাল সেনজেন ভিসা তৈরি করে প্রিন্ট করে সরবরাহ করে। এই ভিসা নিয়ে প্রতারণার শিকার হয় বিদেশ গমনেচ্ছুরা। পরে অবৈধ পথে তাদের পাঠানোর ব্যবস্থা করে চক্রটি। তারা ঢাকা থেকে প্রথমে শ্রীলঙ্কায় নিত অনঅ্যারাইভাল ভিসায়। পরে ভিজিট ভিসায় তুরস্ক বা সাইপ্রাস নিয়ে সেখান থেকে ইউরোপের অন্য দেশে মানুষ পাচার করত। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) জানিয়েছে, বেশিরভাগ মানব পাচার হয় মালয়েশিয়া, ভারত, পাকিস্তানসহ ইউরোপের কয়েকটি দেশে। সর্বশেষ যোগ হয়েছে আমেরিকা। মেক্সিকো সীমান্ত পাড়ি দিয়ে আমেরিকায় মানব পাচার হচ্ছে। এক শ্রেণির দালালের মাধ্যমে তারা বেশি বেতনের চাকরির লোভে বিদেশ যাচ্ছে। মার্কিন ফেডারেল কোর্টের তথ্যানুসারে, মেক্সিকো সীমান্ত দিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশের সময় গত তিন মাসে দেশটির সীমান্তরক্ষীর হাতে ধরা পড়েছে ১৭১ বাংলাদেশি। দালাল চক্রের প্রতারণার শিকার এসব বাংলাদেশি এখন আমেরিকার জেলে স্থান পেয়েছেন। ভাগ্য পরিবর্তন করতে ঝুঁকিপূর্ণ সাগর ও সড়কপথে তাদের মেক্সিকো নিয়ে যাওয়া হয়েছিল। দীর্ঘ সময় তাদের মেক্সিকো রেখে পর্যায়ক্রমে আমেরিকার সীমান্ত পার করার সময় তারা ধরা পড়েন। এদের প্রতিজনের কাছ থেকে দালাল চক্র ১২ থেকে ১৪ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। ইইউর হিউম্যান ট্রাফিকিং পরিসংখ্যান বলছে, জাহাজে করে ইউরোপ, বিশেষ করে ইতালিতে পাড়ি দেওয়া লোকজনের মধ্যে বাংলাদেশের নাগরিকই সবচেয়ে বেশি। বাংলাদেশের নাগরিকরা ঢাকা থেকে দুবাই অথবা জর্ডান বা মিসর অথবা তুরস্ক বা তিউনিসিয়া হয়ে লিবিয়ায় পৌঁছান। পরে তাদের একটি উল্লেখযোগ্য অংশ সাগরপথে পাড়ি জমান ইউরোপে, বিশেষ করে ইতালিতে। জার্মান বার্তা সংস্থা ডয়েচে ভেলের খবর, কিছু লোকের কাছ থেকে জাল কাগজপত্র দেখিয়ে গড়ে ৩-৪ লাখ টাকা নেওয়া হয়। সরাসরি প্রতারিত এই ব্যক্তিরা কখনই দেশের বাইরে যেতে পারেন না। আরেকটি গ্রুপ, যাদের প্রতিজনের কাছ থেকে ১০-১১ লাখ টাকা নেওয়া হয়, তাদের এই জাল কাগজপত্র দিয়ে ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশে পাচার করা হয়। এই চক্রগুলোর সঙ্গে অনেক প্রভাবশালী জড়িত। তাদের আন্তর্জাতিক যোগাযোগও রয়েছে। ইউরোপের বিভিন্ন দেশে বসবাসরত কিছু বাংলাদেশি এবং ওইসব দেশের কিছু নাগরিক পুরো চক্রের সঙ্গে জড়িত। ঢাকা মহানগর গোয়েন্দা বিভাগ উত্তরের উপ-কমিশনার মশিউর রহমান জানান, এ রকম আরও অন্তত তিনটি গ্রুপের খোঁজ আমরা পেয়েছি। তদন্ত করতে গিয়ে ইউরোপের দেশগুলোতে যাওয়ার জন্য অবৈধ কাগজপত্র প্রস্তুতকারী চক্রের সঙ্গে শ্রম ও কর্মসংস্থান ব্যুরো, ইমিগ্রেশনসহ আরও অনেক বিভাগের অসাধু কিছু কর্মকর্তার যোগাযোগের তথ্যও আমরা পেয়েছি। এ ছাড়া টাকার বিনিময়ে বিএমইটি কার্ড সরবরাহ করা হয় বলেও তথ্য পেয়েছি আমরা। রাজনৈতিকভাবে একজন প্রভাবশালী ব্যক্তির ছেলে এই চক্রকে পৃষ্ঠপোষকতা দেয়। তিনি বলেন, মালয়েশিয়া, সিঙ্গাপুর বা মধ্যপ্রাচ্যের দেশে লোক পাঠানোর নামে যে জালিয়াতি হয়, এটা সবাই জানে। তাই সাধারণ মানুষ যাতে সহজে বুঝতে না পারে সে জন্য জালিয়াত চক্রটি এখন ইউরোপের দেশগুলোকে টার্গেট করেছে।

এই বিভাগের আরও খবর
সিডনিতে ভবের হাটের ১০ বছর পূর্তি উৎসব, তিন গুণিজনকে সম্মাননা
সিডনিতে ভবের হাটের ১০ বছর পূর্তি উৎসব, তিন গুণিজনকে সম্মাননা
আমিরাতে বাংলাদেশ সিআইপি বিজনেস অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ
আমিরাতে বাংলাদেশ সিআইপি বিজনেস অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ
ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশি খুন, নোয়াখালীতে শোকের মাতম
ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশি খুন, নোয়াখালীতে শোকের মাতম
মালদ্বীপে বাংলাদেশি যুবকের আত্মহত্যা
মালদ্বীপে বাংলাদেশি যুবকের আত্মহত্যা
প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর নিয়ে বিএনপি মালয়েশিয়ার সংবাদ সম্মেলন
প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর নিয়ে বিএনপি মালয়েশিয়ার সংবাদ সম্মেলন
সম্প্রীতির বন্ধনে সদ্বীপ পৌরসভার বনভোজন
সম্প্রীতির বন্ধনে সদ্বীপ পৌরসভার বনভোজন
গ্রিস-বাংলাদেশ বাণিজ্যিক সহযোগিতা ও শ্রমবাজার সম্প্রসারণে বৈঠক
গ্রিস-বাংলাদেশ বাণিজ্যিক সহযোগিতা ও শ্রমবাজার সম্প্রসারণে বৈঠক
যুক্তরাষ্ট্রে ট্রাক চাপায় বাংলাদেশির মৃত্যু
যুক্তরাষ্ট্রে ট্রাক চাপায় বাংলাদেশির মৃত্যু
সিডনিতে বিএওএর বার্ষিক ডিনার ও সাংস্কৃতিক সন্ধ্যা উপলক্ষে সংবাদ সম্মেলন
সিডনিতে বিএওএর বার্ষিক ডিনার ও সাংস্কৃতিক সন্ধ্যা উপলক্ষে সংবাদ সম্মেলন
উৎসবমুখর পরিবেশে ক্যালগেরি বাংলা স্কুল গ্র্যাজুয়েশন অনুষ্ঠিত
উৎসবমুখর পরিবেশে ক্যালগেরি বাংলা স্কুল গ্র্যাজুয়েশন অনুষ্ঠিত
বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে মালদ্বীপে প্রবাসীদের সঙ্গে মতবিনিময় ও গণশুনানি
বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে মালদ্বীপে প্রবাসীদের সঙ্গে মতবিনিময় ও গণশুনানি
সিডনিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাইদের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
সিডনিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাইদের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
সর্বশেষ খবর
বাংলাদেশ থেকে স্বাস্থ্যকর্মী নিয়োগে আগ্রহী মালদ্বীপ
বাংলাদেশ থেকে স্বাস্থ্যকর্মী নিয়োগে আগ্রহী মালদ্বীপ

৮ মিনিট আগে | জাতীয়

ফ্রান্সকে হারানোর অতীত স্মৃতিতে আত্মবিশ্বাসী সুইডেন
ফ্রান্সকে হারানোর অতীত স্মৃতিতে আত্মবিশ্বাসী সুইডেন

৯ মিনিট আগে | মাঠে ময়দানে

তুরাগে লাশ উদ্ধারের প্রচারণা বিভ্রান্তিকর, তদন্তে সত্যতা মেলেনি: ডিএমপি
তুরাগে লাশ উদ্ধারের প্রচারণা বিভ্রান্তিকর, তদন্তে সত্যতা মেলেনি: ডিএমপি

১৩ মিনিট আগে | নগর জীবন

টেকনাফে পল্লী চিকিৎসককে অপহরণের অভিযোগ
টেকনাফে পল্লী চিকিৎসককে অপহরণের অভিযোগ

১৫ মিনিট আগে | দেশগ্রাম

সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও পুশ-ইন ঠেকাতে শ্রীমঙ্গলে সচেতনতামূলক সভা
সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও পুশ-ইন ঠেকাতে শ্রীমঙ্গলে সচেতনতামূলক সভা

১৬ মিনিট আগে | চায়ের দেশ

জামালপুরে প্রশিক্ষণ কর্মশালা
জামালপুরে প্রশিক্ষণ কর্মশালা

১৭ মিনিট আগে | দেশগ্রাম

তাজিয়া মিছিলে ১৫ হাজার মানুষকে হত্যার পরিকল্পনা, আটক ‘মাস্টারমাইন্ড’
তাজিয়া মিছিলে ১৫ হাজার মানুষকে হত্যার পরিকল্পনা, আটক ‘মাস্টারমাইন্ড’

২২ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

মুন্সীগঞ্জে অপহৃত যুবক উদ্ধার, গ্রেফতার ৩
মুন্সীগঞ্জে অপহৃত যুবক উদ্ধার, গ্রেফতার ৩

২৩ মিনিট আগে | দেশগ্রাম

চার বিভাগে ভারি বর্ষণের সম্ভাবনা
চার বিভাগে ভারি বর্ষণের সম্ভাবনা

২৪ মিনিট আগে | জাতীয়

নটিংহ্যামে টেস্টের মধ্যেই বেন স্টোকসের অবসর ঘোষণা
নটিংহ্যামে টেস্টের মধ্যেই বেন স্টোকসের অবসর ঘোষণা

২৪ মিনিট আগে | মাঠে ময়দানে

কুমিল্লা-১০ আসনে এক লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
কুমিল্লা-১০ আসনে এক লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

২৫ মিনিট আগে | দেশগ্রাম

কুড়িগ্রামে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন
কুড়িগ্রামে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন

২৮ মিনিট আগে | দেশগ্রাম

সিলেটে অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার
সিলেটে অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার

৩০ মিনিট আগে | চায়ের দেশ

পিএইচডি স্কলারশিপে অনিয়ম; তদন্তের পর গোবিপ্রবির শিক্ষক চাকরিচ্যুত
পিএইচডি স্কলারশিপে অনিয়ম; তদন্তের পর গোবিপ্রবির শিক্ষক চাকরিচ্যুত

৩২ মিনিট আগে | ক্যাম্পাস

লক্ষ্মীপুরে মা ও তিন মেয়ে হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
লক্ষ্মীপুরে মা ও তিন মেয়ে হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

৩৪ মিনিট আগে | দেশগ্রাম

পার্কভিউ হাসপাতালে বৈজ্ঞানিক সিম্পোজিয়াম উদ্বোধন
পার্কভিউ হাসপাতালে বৈজ্ঞানিক সিম্পোজিয়াম উদ্বোধন

৩৬ মিনিট আগে | চট্টগ্রাম প্রতিদিন

স্বাস্থ্যসেবায় শৃঙ্খলা ফেরাতে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স স্থগিত: স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্যসেবায় শৃঙ্খলা ফেরাতে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স স্থগিত: স্বাস্থ্যমন্ত্রী

৩৯ মিনিট আগে | মন্ত্রীকথন

মশারির ভেতরে সাপের কামড়ে একজনের মৃত্যু
মশারির ভেতরে সাপের কামড়ে একজনের মৃত্যু

৪১ মিনিট আগে | চট্টগ্রাম প্রতিদিন

শিক্ষাছুটি শেষে না ফেরায় গোবিপ্রবির ১৬ শিক্ষক চাকরিচ্যুত
শিক্ষাছুটি শেষে না ফেরায় গোবিপ্রবির ১৬ শিক্ষক চাকরিচ্যুত

৫৩ মিনিট আগে | ক্যাম্পাস

রিজার্ভ বেড়ে কত বিলিয়ন ডলার, জানাল কেন্দ্রীয় ব্যাংক
রিজার্ভ বেড়ে কত বিলিয়ন ডলার, জানাল কেন্দ্রীয় ব্যাংক

৫৪ মিনিট আগে | অর্থনীতি

বাল্কহেডের ধাক্কায় সেতুর স্প্যান ধস, বানারীপাড়া-স্বরূপকাঠী সড়ক যোগাযোগ বন্ধ
বাল্কহেডের ধাক্কায় সেতুর স্প্যান ধস, বানারীপাড়া-স্বরূপকাঠী সড়ক যোগাযোগ বন্ধ

৫৮ মিনিট আগে | নগর জীবন

চট্টগ্রামে ট্রাকচাপায় যুবক নিহত
চট্টগ্রামে ট্রাকচাপায় যুবক নিহত

৫৯ মিনিট আগে | চট্টগ্রাম প্রতিদিন

কূটনীতিতে অনন্য উচ্চতায় প্রধানমন্ত্রী তারেক রহমান
কূটনীতিতে অনন্য উচ্চতায় প্রধানমন্ত্রী তারেক রহমান

১ ঘণ্টা আগে | মুক্তমঞ্চ

মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও রপ্তানি বৃদ্ধির রোডম্যাপ তুলে ধরেছেন বাণিজ্যমন্ত্রী
মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও রপ্তানি বৃদ্ধির রোডম্যাপ তুলে ধরেছেন বাণিজ্যমন্ত্রী

১ ঘণ্টা আগে | জাতীয়

আঞ্চলিক চ্যালেঞ্জ মোকাবিলায় আলোচনার তাগিদ ইরাকের
আঞ্চলিক চ্যালেঞ্জ মোকাবিলায় আলোচনার তাগিদ ইরাকের

১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

তুরাগ নদীতে ৭ লাশ নিয়ে ছড়ানো তথ্য গুজব: ঢাকা পুলিশ সুপার
তুরাগ নদীতে ৭ লাশ নিয়ে ছড়ানো তথ্য গুজব: ঢাকা পুলিশ সুপার

১ ঘণ্টা আগে | নগর জীবন

চীনের সহায়তায় চলতি অর্থবছরেই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন: পানিসম্পদমন্ত্রী
চীনের সহায়তায় চলতি অর্থবছরেই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন: পানিসম্পদমন্ত্রী

১ ঘণ্টা আগে | জাতীয়

টাঙ্গাইলে নারীর লাশ উদ্ধার
টাঙ্গাইলে নারীর লাশ উদ্ধার

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

লন্ডনের আদলে শিক্ষাবান্ধব বাজেট, এটি ঐতিহাসিক : আমান উল্লাহ আমান
লন্ডনের আদলে শিক্ষাবান্ধব বাজেট, এটি ঐতিহাসিক : আমান উল্লাহ আমান

১ ঘণ্টা আগে | জাতীয়

মঙ্গলে ম্যারাথন শেষ করল নাসার রোভার, মহাকাশ থেকে ধরা পড়ল ছবি
মঙ্গলে ম্যারাথন শেষ করল নাসার রোভার, মহাকাশ থেকে ধরা পড়ল ছবি

১ ঘণ্টা আগে | বিজ্ঞান

সর্বাধিক পঠিত
পেলে-ম্যারাডোনা-রোনালদো যা পারেননি, তা-ই করে দেখালেন মেসি
পেলে-ম্যারাডোনা-রোনালদো যা পারেননি, তা-ই করে দেখালেন মেসি

১০ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

বসতবাড়ির এসিতে চার কালনাগিনী
বসতবাড়ির এসিতে চার কালনাগিনী

২১ ঘণ্টা আগে | দেশগ্রাম

ধর্ম উপদেষ্টা খালিদ একাই  চিকিৎসা বিল নিয়েছেন ৮২ লাখ টাকা
ধর্ম উপদেষ্টা খালিদ একাই চিকিৎসা বিল নিয়েছেন ৮২ লাখ টাকা

১১ ঘণ্টা আগে | জাতীয়

ভারতে প্রবেশে মানতে হবে নতুন নির্দেশনা, জানাল নয়াদিল্লি
ভারতে প্রবেশে মানতে হবে নতুন নির্দেশনা, জানাল নয়াদিল্লি

২২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ইরান কখনোই শিক্ষা নেবে না, আমরাও ধৈর্য ধরব না: ট্রাম্পের হুঁশিয়ারি
ইরান কখনোই শিক্ষা নেবে না, আমরাও ধৈর্য ধরব না: ট্রাম্পের হুঁশিয়ারি

১৪ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

জর্ডানকে হারিয়ে বাংলাদেশের জন্য যে বার্তা দিলেন এমিলিয়ানো মার্তিনেজ
জর্ডানকে হারিয়ে বাংলাদেশের জন্য যে বার্তা দিলেন এমিলিয়ানো মার্তিনেজ

৫ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

৫০০ ও ১০০০ টাকার নোট সাময়িকভাবে বাতিলের প্রস্তাব খোকনের
৫০০ ও ১০০০ টাকার নোট সাময়িকভাবে বাতিলের প্রস্তাব খোকনের

৬ ঘণ্টা আগে | জাতীয়

'বাপ কা বেটা': আর্জেন্টিনার জার্সিতে দুই প্রজন্মের অনন্য এক রূপকথা
'বাপ কা বেটা': আর্জেন্টিনার জার্সিতে দুই প্রজন্মের অনন্য এক রূপকথা

৮ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন নিয়েছেন ৭৯ লাখ টাকা
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন নিয়েছেন ৭৯ লাখ টাকা

১০ ঘণ্টা আগে | জাতীয়

বাংলাদেশে ৯ দশমিক ২১ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব চীনের
বাংলাদেশে ৯ দশমিক ২১ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব চীনের

২১ ঘণ্টা আগে | জাতীয়

এমবাপে-হালান্ড-ভিনি পিছনে : গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি
এমবাপে-হালান্ড-ভিনি পিছনে : গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

৮ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

‘কেপ ভার্দে আর্জেন্টিনাকে বিদায় করবে’
‘কেপ ভার্দে আর্জেন্টিনাকে বিদায় করবে’

৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

নকআউটে উঠেছে ৩২ দল, কে খেলবে কার বিপক্ষে?
নকআউটে উঠেছে ৩২ দল, কে খেলবে কার বিপক্ষে?

৪ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

পর্তুগালকে রুখে দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে কলম্বিয়া
পর্তুগালকে রুখে দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে কলম্বিয়া

১৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

পাগলা মসজিদের দানবাক্সে মিলল রেকর্ড ১৫ কোটি ৯০ লাখ টাকা
পাগলা মসজিদের দানবাক্সে মিলল রেকর্ড ১৫ কোটি ৯০ লাখ টাকা

২৩ ঘণ্টা আগে | দেশগ্রাম

হামলা অব্যাহত রাখলে বিশ্ব মানচিত্র থেকে ইরানের ‘অস্তিত্ব মুছে যাবে’: ট্রাম্প
হামলা অব্যাহত রাখলে বিশ্ব মানচিত্র থেকে ইরানের ‘অস্তিত্ব মুছে যাবে’: ট্রাম্প

১৫ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

স্কালোনির ‘বেঞ্চ পাওয়ার’: ৯ পরিবর্তন নিয়েও জর্ডানকে ওড়ালো বিশ্বচ্যাম্পিয়নরা
স্কালোনির ‘বেঞ্চ পাওয়ার’: ৯ পরিবর্তন নিয়েও জর্ডানকে ওড়ালো বিশ্বচ্যাম্পিয়নরা

১০ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

সাবেক কমিশনার হাবিবসহ ৩ পুলিশের মৃত্যুদণ্ড
সাবেক কমিশনার হাবিবসহ ৩ পুলিশের মৃত্যুদণ্ড

৮ ঘণ্টা আগে | জাতীয়

ব্রাজিল-জাপানের রেকর্ডে ভাগ বসালো আর্জেন্টিনা
ব্রাজিল-জাপানের রেকর্ডে ভাগ বসালো আর্জেন্টিনা

৯ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

বিধ্বস্ত ভেনেজুয়েলায় আবারও ভূমিকম্পের আঘাত, মৃতের সংখ্যা বেড়ে ১৪৩০
বিধ্বস্ত ভেনেজুয়েলায় আবারও ভূমিকম্পের আঘাত, মৃতের সংখ্যা বেড়ে ১৪৩০

১৬ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

গাজা ইস্যুতে মোদি সরকারকে একহাত নিলেন সোনিয়া গান্ধী
গাজা ইস্যুতে মোদি সরকারকে একহাত নিলেন সোনিয়া গান্ধী

২১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ

২১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ইরানের ১ম সমীকরণ মিস, এখন বাকি মাত্র ২টা লাইফলাইন!
ইরানের ১ম সমীকরণ মিস, এখন বাকি মাত্র ২টা লাইফলাইন!

১১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

বেঞ্চ থেকে নেমেই ফ্রি কিকে মেসির গোল
বেঞ্চ থেকে নেমেই ফ্রি কিকে মেসির গোল

১১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

অপরাজেয় দৌড়: ব্রাজিলের সর্বকালের সেরা রেকর্ড থেকে এখনো কত পিছনে মেসিরা?
অপরাজেয় দৌড়: ব্রাজিলের সর্বকালের সেরা রেকর্ড থেকে এখনো কত পিছনে মেসিরা?

৬ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

নকআউটে রোনালদোদের প্রতিপক্ষ কারা
নকআউটে রোনালদোদের প্রতিপক্ষ কারা

৯ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

৫২ বছরের স্মৃতিবিজড়িত ‘গ্যালাক্সি’ ছেড়ে নতুন ঠিকানায় সালমান খান!
৫২ বছরের স্মৃতিবিজড়িত ‘গ্যালাক্সি’ ছেড়ে নতুন ঠিকানায় সালমান খান!

১৮ ঘণ্টা আগে | শোবিজ

এক কিউআরেই সব পেমেন্ট: যা বললেন গভর্নর
এক কিউআরেই সব পেমেন্ট: যা বললেন গভর্নর

৭ ঘণ্টা আগে | জাতীয়

মেসি-জাদুতে জর্ডান বধ, গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ ৩২-এ আর্জেন্টিনা
মেসি-জাদুতে জর্ডান বধ, গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ ৩২-এ আর্জেন্টিনা

১১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

মেসি-নির্ভরতা কাটিয়ে ওঠার ইঙ্গিত, তবে শেষ পর্যন্ত ত্রাতা সেই চেনা জাদুকরই
মেসি-নির্ভরতা কাটিয়ে ওঠার ইঙ্গিত, তবে শেষ পর্যন্ত ত্রাতা সেই চেনা জাদুকরই

১০ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

প্রিন্ট সর্বাধিক
হাসনাত আবদুল্লাহ : সাদা সাদা, কালা কালা
হাসনাত আবদুল্লাহ : সাদা সাদা, কালা কালা

নগর জীবন

তটিনীর প্রেম-বিয়ে...
তটিনীর প্রেম-বিয়ে...

শোবিজ

আজকের ভাগ্যচক্র
আজকের ভাগ্যচক্র

আজকের রাশি

সুখী হতে চান পপি...
সুখী হতে চান পপি...

শোবিজ

নাটক : সংকট যখন বাজেট
নাটক : সংকট যখন বাজেট

শোবিজ

স্থানীয় ভোট নিয়ে হচ্ছে রোডম্যাপ
স্থানীয় ভোট নিয়ে হচ্ছে রোডম্যাপ

পেছনের পৃষ্ঠা

আর্জেন্টিনার এবার কেপ ভার্দে চ্যালেঞ্জ
আর্জেন্টিনার এবার কেপ ভার্দে চ্যালেঞ্জ

মাঠে ময়দানে

মন্ত্রীর মর্যাদা ভারতে, বাংলাদেশে নিছক রাষ্ট্রদূত
মন্ত্রীর মর্যাদা ভারতে, বাংলাদেশে নিছক রাষ্ট্রদূত

সম্পাদকীয়

দিনেশ ত্রিবেদী, আপনি অচিরে দেশে ফিরে যান
দিনেশ ত্রিবেদী, আপনি অচিরে দেশে ফিরে যান

নগর জীবন

ইতালিতে একই পরিবারের তিন বাংলাদেশি খুন
ইতালিতে একই পরিবারের তিন বাংলাদেশি খুন

প্রথম পৃষ্ঠা

উত্তম কুমারের শেষ ছবি
উত্তম কুমারের শেষ ছবি

শোবিজ

এক মঞ্চে আট ব্যান্ড
এক মঞ্চে আট ব্যান্ড

শোবিজ

রূপায়ণ সিটি উত্তরা পরিদর্শন করেছেন রিহ্যাব নেতারা
রূপায়ণ সিটি উত্তরা পরিদর্শন করেছেন রিহ্যাব নেতারা

নগর জীবন

বড় ভূমিকম্পের শঙ্কা কি সামনে!
বড় ভূমিকম্পের শঙ্কা কি সামনে!

সম্পাদকীয়

অমিতাভের শার্টে বিন্দুর পানের পিক!
অমিতাভের শার্টে বিন্দুর পানের পিক!

শোবিজ

বিয়ের পিঁড়িতে টেইলর সুইফট
বিয়ের পিঁড়িতে টেইলর সুইফট

শোবিজ

ট্রেনের ইঞ্জিনে গাঁজা, চালক আটক
ট্রেনের ইঞ্জিনে গাঁজা, চালক আটক

দেশগ্রাম

নিষিদ্ধ চায়না দুয়ারি রিং জালে মাছ নিধন
নিষিদ্ধ চায়না দুয়ারি রিং জালে মাছ নিধন

দেশগ্রাম

মশা ও বর্জ্যমুক্ত সিটি হবে বগুড়া
মশা ও বর্জ্যমুক্ত সিটি হবে বগুড়া

নগর জীবন

জর্ডানের বিপক্ষে বিশ্রাম পাচ্ছেন মেসি
জর্ডানের বিপক্ষে বিশ্রাম পাচ্ছেন মেসি

প্রথম পৃষ্ঠা

বিএনপির লোকাল নেতা-কর্মীরা মামলার ব্যবসা করছেন
বিএনপির লোকাল নেতা-কর্মীরা মামলার ব্যবসা করছেন

নগর জীবন

চলচ্চিত্রটির নাম কী?
চলচ্চিত্রটির নাম কী?

শোবিজ

ইভ টিজিংয়ের প্রতিবাদ যুবককে ছুরিকাঘাত বাবাকে মারধর
ইভ টিজিংয়ের প্রতিবাদ যুবককে ছুরিকাঘাত বাবাকে মারধর

দেশগ্রাম

সম্মিলিত উদ্যোগে টেকসই কিডনি প্রতিস্থাপন ব্যবস্থা গড়া সম্ভব
সম্মিলিত উদ্যোগে টেকসই কিডনি প্রতিস্থাপন ব্যবস্থা গড়া সম্ভব

নগর জীবন

সংসদে উপস্থাপনের আহ্বান বিরোধীদলীয় নেতার
সংসদে উপস্থাপনের আহ্বান বিরোধীদলীয় নেতার

নগর জীবন

ডোবায় শিশুর, নদীতে ভাসছিল যুবকের লাশ
ডোবায় শিশুর, নদীতে ভাসছিল যুবকের লাশ

দেশগ্রাম

মেরামত হচ্ছে আশ্রয়ণের বাঁধ
মেরামত হচ্ছে আশ্রয়ণের বাঁধ

দেশগ্রাম

দেশের স্বার্থ অক্ষুণ্ন রেখে কাজ করবে বাংলাদেশ
দেশের স্বার্থ অক্ষুণ্ন রেখে কাজ করবে বাংলাদেশ

নগর জীবন

যৌথ ইশতেহার
যৌথ ইশতেহার

সম্পাদকীয়

খাদ্য নিরাপত্তায় সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে
খাদ্য নিরাপত্তায় সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে

নগর জীবন