শিরোনাম
প্রকাশ: ২৩:২২, শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩

নিউজিল্যান্ডের জয়, স্বপ্ন ভাঙল শ্রীলঙ্কার

অনলাইন ডেস্ক
অনলাইন ভার্সন
নিউজিল্যান্ডের জয়, স্বপ্ন ভাঙল শ্রীলঙ্কার

আশার নিবু নিবু প্রদীপ জ্বালিয়ে রাখতে প্রয়োজন ছিল জয়। কিন্তু সেই প্রদীপও একেবারে নিভে গেল। শেষ চ্যালেঞ্জেও মুখ থুবড়ে পড়ল শ্রীলঙ্কা। নতুন বলে ম্যাট হেনরি ও হেনরি শিপলির আগুনে বোলিংয়ের পর ড্যারিল মিচেলের দুর্দান্ত যে মঞ্চ গড়ে, সেখানে দাঁড়িয়ে দারুণ ইনিংসে নিউজিল্যান্ড জিতিয়ে দিলেন উইল ইয়াং। তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে হ্যামিল্টনে শুক্রবার (৩১ মার্চ) শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারাল নিউজিল্যান্ড। কিউইরা সিরিজ জিতে নিল ২-০ ব্যবধানে। একটি ম্যাচ ভেস্তে গেছে বৃষ্টিতে।

আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগে ২৪ ম্যাচের পথচলা শেষে শ্রীলঙ্কার পয়েন্ট কেবল ৮১। পয়েন্ট টেবিলে তাদের অবস্থান নবম। স্বাগতিক ভারতসহ শীর্ষ অন্য সাত দল সরাসরি খেলবে ২০২৩ বিশ্বকাপে। শ্রীলঙ্কার সরাসরি বিশ্বকাপ খেলার আশা তাই আনুষ্ঠানিকভাবেই শেষ। সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ও দুইবারের রানার্স আপদের এখন তাকিয়ে থাকতে হবে বাছাইপর্বে। নিউজিল্যান্ড সুপার লিগ শেষ করল ১৭৫ পয়েন্ট নিয়ে। শীর্ষে নিজেদের অবস্থান আপাতত আরও সংহত করল তারা।

সবশেষ দুই ওয়ানডেতে ৭৩ ও ৭৬ রানের পর এবার একটু উন্নতি হয় লঙ্কানদের ব্যাটিংয়ে। তবে সেটিও বলার মতো নয়। ৪১.৩ ওভারে গুটিয়ে যায় তারা ১৫৭ রানে। ১০ ওভারে ১৪ রান দিয়ে ৩ উইকেট নেন হেনরি। আগের ম্যাচে ৫ উইকেট শিকারি শিপলি এবার নেন ৩ উইকেট। মিচেলেরও প্রাপ্তি ৩ উইকেট। রান তাড়ায় ৫৯ রানের মধ্যে ৪ উইকেট হারালেও শেষ পর্যন্ত নিউজিল্যান্ড আর কোনো উইকেট না হারিয়ে জিতে যায় ৩২.৫ ওভারেই। তিনে নেমে ১১৩ বলে ৮৬ রান করে অপরাজিত থাকেন ইয়াং। আইপিএলের কারণে প্রথম পছন্দের একাদশের অন্তত ৬ জনকে পায়নি কিউইরা। তারপরও জিতে নিল ম্যাচ ও সিরিজ।

সেডন পার্কের উইকেটে ভয়ঙ্কর সিম মুভমেন্ট বা দারুণ পেস সহায়ক কিছু ছিল না। ছিল কেবল বাড়তি বাউন্স, যা নিউজিল্যান্ডে একটু থাকেই। কিন্তু কিউইদের নতুন বলের দুই বোলারের দুর্দান্ত বোলিংয়ের পাশাপাশি নিজেদের বাজে ব্যাটিংয়ে শুরু থেকেই ভুগতে থাকে শ্রীলঙ্কা। ম্যাচের তৃতীয় ওভারে হেনরির বলে বাজে শটে স্লিপে ক্যাচ দেন নুয়ানিন্দু ফার্নান্দো (২)। হেনরির পরের ওভারে বাইরের বলে ড্রাইভ করতে গিয়ে স্লিপে ধরা পড়েন কুসাল মেন্ডিস। সিরিজে দুই ম্যাচ ব্যাট করে মোট ২২ বল খেলে তার রান শূন্য।

শূন্যতে কাটা পড়েন অ্যাঞ্জেলো ম্যাথিউসও। অভিজ্ঞ এই ব্যাটসম্যানও ক্যাচ দেন স্লিপে, শিকারি এবার শিপলি। অষ্টম ওভারে ১৮ রানে ৩ উইকেট হারিয়ে তখন ধুঁকছে শ্রীলঙ্কা। ওপেনিংয়ে নেমে তখনও পর্যন্ত এক প্রান্তে একরকম দর্শক হয়ে ছিলেন পাথুম নিসানকা। দশম ওভারে শিপলিকে পুল করে ছক্কায় নিজের অস্তিত্ব জানান দেন তিনি। চারিথ আসালঙ্কার সঙ্গে জুটি গড়ার আভাসও দেন। কিন্তু সেই জুটি থামে ৩১ রানেই। মিচেলকে ফ্লিক করে মিড উইকেটে ক্যাচ দেন আসালাঙ্কা। পরের জুটিগুলোরও সেই একই চিত্র, ২১, ৩০, ২৮। একাদশে ফেরা ধনাঞ্জয়া ডি সিলভা আলগা শটে মিচেলকে উইকেট দেন ১৩ রান করে।

নিসানকা স্রোতের বিপরীতে দারুণ খেলে ফিফটি করেন ৫৮ বলে। তবে পরের ওভারেই তার রান আউট দলকে বিপদে ফেলে দেয় আরও। মূল দায়টা ছিল সেখানে দাসুন শানাকার। অধিনায়কের জন্য বলা যায় নিজের উইকেট ছেড়ে দিয়ে আসেন নিসানকা। তার ইনিংস শেষ হয় ৬৪ বলে ৫৭ রানে। শানাকা ১ রানেই মিচেলকে ফিরতি ক্যাচ দিয়ে বেঁচে গিয়ে দারুণ কয়েকটি শট খেলেন। কিন্তু ইনিংস বড় করতে পারেননি তিনিও। দুটি করে চার-ছক্কায় ৩১ রান করে লঙ্কান দলপতি বিদায় নেন শিপলিকে স্লগ করতে গিয়ে। এরপর চামিকা করুনারত্নের ২৪ রানে কোনোরকমে দেড়শ ছাড়ায় লঙ্কানরা।

ছোট সেই পুঁজি নিয়েই লড়াইয়ের ইঙ্গিত দেয় লঙ্কান পেসাররা। ইনিংসের দ্বিতীয় ওভারেই দুই কিউই ওপেনার চ্যাড বাওয়েস ও টম ব্লান্ডেলকে ফেরান লাহিরু কুমারা। একটু পর কাসুন রাজিথার বলে খোঁচা মেরে উইকেটের পেছনে ক্যাচ দেন মিচেল। ইয়াং অবশ্য শুরু থেকেই ছিলেন সাবলিল। তবে তার সঙ্গে ৩৮ রানের জুটির পর আউট হয়ে যান অধিনায়ক টম ল্যাথাম। ৫৯ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচে নাটকীয়তা জাগিয়ে তোলে শ্রীলঙ্কা।

কিন্তু ইয়াংকে ফেরানোর কোনো পথ তারা খুঁজে পায়নি। তার সঙ্গে দারুণ জুটি গড়ে তোলেন হেনরি নিকেলসও। একটু একটু করে লঙ্কানদের ম্যাচ থেকে ছিটকে দেন তারা। কোনো সুযোগ তারা দেননি, খুব একটা বেগ তাদের পেতে হয়নি। ১০০ রানের ম্যাচ জেতানো অবিচ্ছিন্ন জুটি গড়েন তারা ১০৮ বলে। ১১ চারে ৮৬ রান নিয়ে মাঠ ছাড়েন ইয়াং। ম্যাচের সেরাও তিনিই। ৫ চারে ৫৫ বলে ৪৪ রানে অপরাজিত থেকে যান নিকোলস। দুই দল এখন মুখোমুখি হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে, অকল্যান্ডে যা শুরু রবিবার।

সংক্ষিপ্ত স্কোর:

শ্রীলঙ্কা : ৪১.৩ ওভারে ১৫৭ (নিসানকা ৫৭, ফার্নান্দো ২, কুসাল ০, ম্যাথিউস ০, আসালানকা ৯, ধনাঞ্জয়া ১৩, শানাকা ৩১, করুনারত্নে ২৪, হাসারাঙ্গা ০, রাজিথা ৯, কুমারা ০*; হেনরি ১০-২-১৪-৩, শিপলি ৮.৩-২-৩২-৩, টিকনার ৮-২-৩৫-০ মিচেল ৭-১-৩২-৩, সোধি ৮-০-৪০-০)।

নিউজিল্যান্ড: ৩২.৫ ওভারে ১৫৯/৪ (বাওয়েস ১, ব্লান্ডেল ৪, ইয়াং ৮৬*, মিচেল ৬, ল্যাথাম ৮, নিকোলস ৪৪*; রাজিথা ৯-০-৪৪-১, কুমারা ৭.৪-০-৩৯-২, করুনারত্নে ৪.৫-০-২৬-০, শানাকা ৭.২-১-২৫-১ হাসারাঙ্গা ৪-০-২২-০)।

ফল: নিউজিল্যন্ড ইনিংস ৬ উইকেটে জয়ী।

সিরিজ: ৩ ম্যাচ সিরিজে নিউজিল্যান্ড ২-০তে জয়ী।

ম্যান অব দা ম্যাচ: উইল ইয়াং।

বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই বিভাগের আরও খবর
নাটকীয় ম্যাচে ভারতকে হারিয়ে সিরিজ জিতলো আয়ারল্যান্ড
নাটকীয় ম্যাচে ভারতকে হারিয়ে সিরিজ জিতলো আয়ারল্যান্ড
জোতাকে স্মরণ করেই বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছে পর্তুগাল
জোতাকে স্মরণ করেই বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছে পর্তুগাল
বিশ্বকাপে টাইব্রেকারে নেওয়া ৩২০টি শটের কতটি গোল হয়েছে?
বিশ্বকাপে টাইব্রেকারে নেওয়া ৩২০টি শটের কতটি গোল হয়েছে?
জাপানের বিপক্ষে ব্রাজিলের ম্যাচের আগে সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী
জাপানের বিপক্ষে ব্রাজিলের ম্যাচের আগে সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী
দক্ষিণ আফ্রিকা নাকি কানাডা, পরিসংখ্যানে কে এগিয়ে
দক্ষিণ আফ্রিকা নাকি কানাডা, পরিসংখ্যানে কে এগিয়ে
এমসিসির আজীবন সদস্যপদ পেলেন তামিম
এমসিসির আজীবন সদস্যপদ পেলেন তামিম
হারারে টেস্টের প্রথম দিনে ব‍্যাটে-বলে পিছিয়ে বাংলাদেশ
হারারে টেস্টের প্রথম দিনে ব‍্যাটে-বলে পিছিয়ে বাংলাদেশ
বসনিয়া নিয়ে মন্তব্যর পর ক্ষমা চাইল মার্কিন সাংবাদিক
বসনিয়া নিয়ে মন্তব্যর পর ক্ষমা চাইল মার্কিন সাংবাদিক
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লড়াই করেও হার, বিশ্বকাপ শেষ বাংলাদেশের
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লড়াই করেও হার, বিশ্বকাপ শেষ বাংলাদেশের
গোল্ডেন বুটের দৌড়েও এগিয়ে মেসি
গোল্ডেন বুটের দৌড়েও এগিয়ে মেসি
ফ্রান্সকে হারানোর অতীত স্মৃতিতে আত্মবিশ্বাসী সুইডেন
ফ্রান্সকে হারানোর অতীত স্মৃতিতে আত্মবিশ্বাসী সুইডেন
নটিংহ্যামে টেস্টের মধ্যেই বেন স্টোকসের অবসর ঘোষণা
নটিংহ্যামে টেস্টের মধ্যেই বেন স্টোকসের অবসর ঘোষণা
সর্বশেষ খবর
নাটকীয় ম্যাচে ভারতকে হারিয়ে সিরিজ জিতলো আয়ারল্যান্ড
নাটকীয় ম্যাচে ভারতকে হারিয়ে সিরিজ জিতলো আয়ারল্যান্ড

১৩ মিনিট আগে | মাঠে ময়দানে

আমাদের পরবর্তী গণঅভ্যুত্থান জামায়াতের বিরুদ্ধে হবে: গোলাম মাওলা রনি
আমাদের পরবর্তী গণঅভ্যুত্থান জামায়াতের বিরুদ্ধে হবে: গোলাম মাওলা রনি

১৫ মিনিট আগে | জাতীয়

২৪ দিন পর র‍্যাব ক্যাম্পে নিজেই হাজির অপহৃত ব্যক্তি ইমতিয়াজ
২৪ দিন পর র‍্যাব ক্যাম্পে নিজেই হাজির অপহৃত ব্যক্তি ইমতিয়াজ

১৮ মিনিট আগে | দেশগ্রাম

মেক্সিকোর সমুদ্রসৈকতে কুমিরের আক্রমণে পর্যটকের মৃত্যু
মেক্সিকোর সমুদ্রসৈকতে কুমিরের আক্রমণে পর্যটকের মৃত্যু

২০ মিনিট আগে | পাঁচফোড়ন

জোতাকে স্মরণ করেই বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছে পর্তুগাল
জোতাকে স্মরণ করেই বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছে পর্তুগাল

২৩ মিনিট আগে | মাঠে ময়দানে

বিশ্বকাপে টাইব্রেকারে নেওয়া ৩২০টি শটের কতটি গোল হয়েছে?
বিশ্বকাপে টাইব্রেকারে নেওয়া ৩২০টি শটের কতটি গোল হয়েছে?

৩৫ মিনিট আগে | মাঠে ময়দানে

পাখির ভাষার রহস্য উন্মোচনে মার্কিন বিজ্ঞানীর সাফল্য
পাখির ভাষার রহস্য উন্মোচনে মার্কিন বিজ্ঞানীর সাফল্য

৪৫ মিনিট আগে | বিজ্ঞান

জাপানের বিপক্ষে ব্রাজিলের ম্যাচের আগে সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী
জাপানের বিপক্ষে ব্রাজিলের ম্যাচের আগে সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী

৪৫ মিনিট আগে | মাঠে ময়দানে

প্রাইভেটকারে গরু তুলে পালানোর সময় দুই চোর আটক
প্রাইভেটকারে গরু তুলে পালানোর সময় দুই চোর আটক

৪৮ মিনিট আগে | দেশগ্রাম

দক্ষিণ আফ্রিকা নাকি কানাডা, পরিসংখ্যানে কে এগিয়ে
দক্ষিণ আফ্রিকা নাকি কানাডা, পরিসংখ্যানে কে এগিয়ে

৫৮ মিনিট আগে | মাঠে ময়দানে

রিসোর্টের পুলে ঝাঁপ দিয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু
রিসোর্টের পুলে ঝাঁপ দিয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু

৫৯ মিনিট আগে | পাঁচফোড়ন

একাত্তরে দেশ চায়নি জামায়াত, ইশতেহারেও ইসলাম নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
একাত্তরে দেশ চায়নি জামায়াত, ইশতেহারেও ইসলাম নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

১ ঘণ্টা আগে | মন্ত্রীকথন

খিলগাঁওয়ে কলেজ ছাত্রকে কুপিয়ে জখম
খিলগাঁওয়ে কলেজ ছাত্রকে কুপিয়ে জখম

১ ঘণ্টা আগে | নগর জীবন

এমসিসির আজীবন সদস্যপদ পেলেন তামিম
এমসিসির আজীবন সদস্যপদ পেলেন তামিম

১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি চলছে : ইসি
অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি চলছে : ইসি

১ ঘণ্টা আগে | জাতীয়

২৭ হাজার আলোকবর্ষ দূরে নাসার ক্যামেরায় তারার অপরূপ দৃশ্য
২৭ হাজার আলোকবর্ষ দূরে নাসার ক্যামেরায় তারার অপরূপ দৃশ্য

১ ঘণ্টা আগে | বিজ্ঞান

চলতি অর্থবছরের ২৭ জুন পর্যন্ত রেমিট্যান্স বেড়েছে ১৭.৩ শতাংশ
চলতি অর্থবছরের ২৭ জুন পর্যন্ত রেমিট্যান্স বেড়েছে ১৭.৩ শতাংশ

১ ঘণ্টা আগে | অর্থনীতি

হারারে টেস্টের প্রথম দিনে ব‍্যাটে-বলে পিছিয়ে বাংলাদেশ
হারারে টেস্টের প্রথম দিনে ব‍্যাটে-বলে পিছিয়ে বাংলাদেশ

২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

সড়ক-রেলখাতে ব্যাপক বরাদ্দ, বাস্তবায়ন হচ্ছে নতুন পরিকল্পনা: প্রতিমন্ত্রী
সড়ক-রেলখাতে ব্যাপক বরাদ্দ, বাস্তবায়ন হচ্ছে নতুন পরিকল্পনা: প্রতিমন্ত্রী

২ ঘণ্টা আগে | মন্ত্রীকথন

কুমিল্লা নগরীতে হকার উচ্ছেদ অভিযান, ভেঙে ফেলা হলো ভ্যান
কুমিল্লা নগরীতে হকার উচ্ছেদ অভিযান, ভেঙে ফেলা হলো ভ্যান

২ ঘণ্টা আগে | নগর জীবন

তিস্তার পানি বিপৎসীমার ৭ সেন্টিমিটার ওপরে, বন্যার শঙ্কা
তিস্তার পানি বিপৎসীমার ৭ সেন্টিমিটার ওপরে, বন্যার শঙ্কা

২ ঘণ্টা আগে | দেশগ্রাম

বসনিয়া নিয়ে মন্তব্যর পর ক্ষমা চাইল মার্কিন সাংবাদিক
বসনিয়া নিয়ে মন্তব্যর পর ক্ষমা চাইল মার্কিন সাংবাদিক

২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহ, ৭ দিনে ১৩০০ জনের বেশি মানুষের মৃত্যু
ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহ, ৭ দিনে ১৩০০ জনের বেশি মানুষের মৃত্যু

২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

‘আনসার-ভিডিপি দক্ষ খেলোয়াড় গড়ে তুলে দেশের জন্য গৌরব বয়ে আনছে’
‘আনসার-ভিডিপি দক্ষ খেলোয়াড় গড়ে তুলে দেশের জন্য গৌরব বয়ে আনছে’

২ ঘণ্টা আগে | মন্ত্রীকথন

৫ জেলায় স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা
৫ জেলায় স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা

২ ঘণ্টা আগে | দেশগ্রাম

সিআইডি ও হাইওয়ে পুলিশ পেল নতুন প্রধান
সিআইডি ও হাইওয়ে পুলিশ পেল নতুন প্রধান

২ ঘণ্টা আগে | জাতীয়

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লড়াই করেও হার, বিশ্বকাপ শেষ বাংলাদেশের
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লড়াই করেও হার, বিশ্বকাপ শেষ বাংলাদেশের

২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ঢামেকের বাগান গেট এলাকা থেকে নবজাতকের মরদেহ উদ্ধার
ঢামেকের বাগান গেট এলাকা থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

২ ঘণ্টা আগে | নগর জীবন

তিস্তার পানি বিপৎসীমার ওপরে
তিস্তার পানি বিপৎসীমার ওপরে

২ ঘণ্টা আগে | দেশগ্রাম

অন্তর্বর্তী সরকারের সময়ে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
অন্তর্বর্তী সরকারের সময়ে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

২ ঘণ্টা আগে | মন্ত্রীকথন

সর্বাধিক পঠিত
পেলে-ম্যারাডোনা-রোনালদো যা পারেননি, তা-ই করে দেখালেন মেসি
পেলে-ম্যারাডোনা-রোনালদো যা পারেননি, তা-ই করে দেখালেন মেসি

১৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ধর্ম উপদেষ্টা খালিদ একাই  চিকিৎসা বিল নিয়েছেন ৮২ লাখ টাকা
ধর্ম উপদেষ্টা খালিদ একাই চিকিৎসা বিল নিয়েছেন ৮২ লাখ টাকা

১৪ ঘণ্টা আগে | জাতীয়

জর্ডানকে হারিয়ে বাংলাদেশের জন্য যে বার্তা দিলেন এমিলিয়ানো মার্তিনেজ
জর্ডানকে হারিয়ে বাংলাদেশের জন্য যে বার্তা দিলেন এমিলিয়ানো মার্তিনেজ

৯ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

‘কেপ ভার্দে আর্জেন্টিনাকে বিদায় করবে’
‘কেপ ভার্দে আর্জেন্টিনাকে বিদায় করবে’

৬ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ইরান কখনোই শিক্ষা নেবে না, আমরাও ধৈর্য ধরব না: ট্রাম্পের হুঁশিয়ারি
ইরান কখনোই শিক্ষা নেবে না, আমরাও ধৈর্য ধরব না: ট্রাম্পের হুঁশিয়ারি

১৭ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

'বাপ কা বেটা': আর্জেন্টিনার জার্সিতে দুই প্রজন্মের অনন্য এক রূপকথা
'বাপ কা বেটা': আর্জেন্টিনার জার্সিতে দুই প্রজন্মের অনন্য এক রূপকথা

১১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

৫০০ ও ১০০০ টাকার নোট সাময়িকভাবে বাতিলের প্রস্তাব খোকনের
৫০০ ও ১০০০ টাকার নোট সাময়িকভাবে বাতিলের প্রস্তাব খোকনের

১০ ঘণ্টা আগে | জাতীয়

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন নিয়েছেন ৭৯ লাখ টাকা
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন নিয়েছেন ৭৯ লাখ টাকা

১৪ ঘণ্টা আগে | জাতীয়

নকআউটে উঠেছে ৩২ দল, কে খেলবে কার বিপক্ষে?
নকআউটে উঠেছে ৩২ দল, কে খেলবে কার বিপক্ষে?

৭ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

এমবাপে-হালান্ড-ভিনি পিছনে : গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি
এমবাপে-হালান্ড-ভিনি পিছনে : গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

১১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

স্কালোনির ‘বেঞ্চ পাওয়ার’: ৯ পরিবর্তন নিয়েও জর্ডানকে ওড়ালো বিশ্বচ্যাম্পিয়নরা
স্কালোনির ‘বেঞ্চ পাওয়ার’: ৯ পরিবর্তন নিয়েও জর্ডানকে ওড়ালো বিশ্বচ্যাম্পিয়নরা

১৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

পর্তুগালকে রুখে দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে কলম্বিয়া
পর্তুগালকে রুখে দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে কলম্বিয়া

১৬ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

হামলা অব্যাহত রাখলে বিশ্ব মানচিত্র থেকে ইরানের ‘অস্তিত্ব মুছে যাবে’: ট্রাম্প
হামলা অব্যাহত রাখলে বিশ্ব মানচিত্র থেকে ইরানের ‘অস্তিত্ব মুছে যাবে’: ট্রাম্প

১৮ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

সাবেক কমিশনার হাবিবসহ ৩ পুলিশের মৃত্যুদণ্ড
সাবেক কমিশনার হাবিবসহ ৩ পুলিশের মৃত্যুদণ্ড

১১ ঘণ্টা আগে | জাতীয়

ব্রাজিল-জাপানের রেকর্ডে ভাগ বসালো আর্জেন্টিনা
ব্রাজিল-জাপানের রেকর্ডে ভাগ বসালো আর্জেন্টিনা

১২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

বিধ্বস্ত ভেনেজুয়েলায় আবারও ভূমিকম্পের আঘাত, মৃতের সংখ্যা বেড়ে ১৪৩০
বিধ্বস্ত ভেনেজুয়েলায় আবারও ভূমিকম্পের আঘাত, মৃতের সংখ্যা বেড়ে ১৪৩০

১৯ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

মেসি-রোনালদো নন, ট্রাম্পের চোখে সেরা ব্রাজিলের কিংবদন্তি
মেসি-রোনালদো নন, ট্রাম্পের চোখে সেরা ব্রাজিলের কিংবদন্তি

৪ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ইরানের ১ম সমীকরণ মিস, এখন বাকি মাত্র ২টা লাইফলাইন!
ইরানের ১ম সমীকরণ মিস, এখন বাকি মাত্র ২টা লাইফলাইন!

১৪ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

বেঞ্চ থেকে নেমেই ফ্রি কিকে মেসির গোল
বেঞ্চ থেকে নেমেই ফ্রি কিকে মেসির গোল

১৪ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

অপরাজেয় দৌড়: ব্রাজিলের সর্বকালের সেরা রেকর্ড থেকে এখনো কত পিছনে মেসিরা?
অপরাজেয় দৌড়: ব্রাজিলের সর্বকালের সেরা রেকর্ড থেকে এখনো কত পিছনে মেসিরা?

৯ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

৫২ বছরের স্মৃতিবিজড়িত ‘গ্যালাক্সি’ ছেড়ে নতুন ঠিকানায় সালমান খান!
৫২ বছরের স্মৃতিবিজড়িত ‘গ্যালাক্সি’ ছেড়ে নতুন ঠিকানায় সালমান খান!

২২ ঘণ্টা আগে | শোবিজ

নকআউটে রোনালদোদের প্রতিপক্ষ কারা
নকআউটে রোনালদোদের প্রতিপক্ষ কারা

১২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

এক কিউআরেই সব পেমেন্ট: যা বললেন গভর্নর
এক কিউআরেই সব পেমেন্ট: যা বললেন গভর্নর

১০ ঘণ্টা আগে | জাতীয়

হরমুজ প্রণালির কাছে সৌদি তেল কোম্পানির হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৪
হরমুজ প্রণালির কাছে সৌদি তেল কোম্পানির হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৪

৫ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ইতালির স্বপ্নে ২২ লাখ টাকা খুইয়ে লিবিয়ায় নিখোঁজ মাদারীপুরে হেমায়েত মোল্লা
ইতালির স্বপ্নে ২২ লাখ টাকা খুইয়ে লিবিয়ায় নিখোঁজ মাদারীপুরে হেমায়েত মোল্লা

১১ ঘণ্টা আগে | দেশগ্রাম

মেসি-নির্ভরতা কাটিয়ে ওঠার ইঙ্গিত, তবে শেষ পর্যন্ত ত্রাতা সেই চেনা জাদুকরই
মেসি-নির্ভরতা কাটিয়ে ওঠার ইঙ্গিত, তবে শেষ পর্যন্ত ত্রাতা সেই চেনা জাদুকরই

১৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

মেসি-জাদুতে জর্ডান বধ, গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ ৩২-এ আর্জেন্টিনা
মেসি-জাদুতে জর্ডান বধ, গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ ৩২-এ আর্জেন্টিনা

১৪ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

বিশ্বকাপ থেকে বাদ পড়ায় চার্টার্ড ফ্লাইট বাতিল
বিশ্বকাপ থেকে বাদ পড়ায় চার্টার্ড ফ্লাইট বাতিল

৭ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

১২ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস
১২ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস

১৬ ঘণ্টা আগে | জাতীয়

দাম বেড়ে স্বর্ণের ভরি কত?
দাম বেড়ে স্বর্ণের ভরি কত?

১৩ ঘণ্টা আগে | অর্থনীতি

প্রিন্ট সর্বাধিক