শিরোনাম
প্রকাশ: ২১:৩৯, রবিবার, ০৪ মে, ২০২৫

কেশবপুরে সাইক্লিং ও হকিতে দেশ সেরা বালিকারা পেল বসুন্ধরা শুভসংঘের সংবর্ধনা

যশোর প্রতিনিধি
অনলাইন ভার্সন
কেশবপুরে সাইক্লিং ও হকিতে দেশ সেরা বালিকারা পেল বসুন্ধরা শুভসংঘের সংবর্ধনা

প্রিয়া খাতুন গড়ভাংগা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। ৫৩তম শীতকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি ক্রীড়া প্রতিযোগিতায় সাইক্লিংয়ে দেশ সেরা হবার গৌরব অর্জন করেন তিনি। প্রিয়া খাতুনের পাশাপাশি একই বিদ্যালয়ের ছাত্রীরা ওই আসরে হকিতেও চ্যাম্পিয়ন হয়। কৃতি খেলোয়াড়দের উৎসাহ উদ্দীপনা দেওয়ার জন্য বসুন্ধরা শুভসংঘ কেশবপুর শাখার বন্ধুরা তাদের পাশে এগিয়ে আসেন। 

প্রিয়াসহ হকি টিমের ১৬ জন খেলোয়াড়কে সংবর্ধনা প্রদান করা হয় বসুন্ধরা শুভসংঘের পক্ষ থেকে। এ উপলক্ষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। 

অজপাড়া গাঁয়ের স্কুলটির নাম গড়ভাংগা মাধ্যমিক বালিকা বিদ্যালয়। যশোর জেলার কেশবপুর উপজেলা শহর থেকে ৭ কিলোমিটার দূরে গড়ভাংগা গ্রামে বিদ্যালয়টির অবস্থান। এ বিদ্যালয়ের শিক্ষার্থীরা নিয়ে এসেছে মেয়ে হকিতে দেশ সেরার অর্জন। বিদ্যালয়টির হকি টিমের খেলোয়াড়রা সবাই গ্রামের কৃষক পরিবারের সন্তান। তাদের মনোবল ও ইচ্ছা শক্তি এনে দিয়েছে ৫৩তম শীতকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি ক্রীড়া প্রতিযোগিতায় হকিতে চ্যাম্পিয়ন হবার গৌরব।

শনিবার (৩ মে) সকালে বসুন্ধরা শুভসংঘ কেশবপুর শাখার পক্ষ থেকে প্রিয়া খাতুনসহ ১৬ জন খেলোয়াড়কে সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা প্রদানের জন্য গড়ভাংগা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

সংবর্ধনা অনুষ্ঠানের শুরুতেই সাইক্লিংয়ে দেশ সেরা প্রিয়া খাতুন ও হকিতে চ্যাম্পিয়ন হওয়া সুমি খাতুন, আঁখি সুলতানা সাথী বর্ষা রায়, জান্নাতুল লিজা, সাকিরা খাতুন, নাজমুন নাহার, কৃষ্ণা বিশ্বাস, মেহেক সুলতানা, সানজিদা ইয়াসমিন, জবা মন্ডল, তাসমিন সুলতানা, মারিয়া আক্তার, তাছমিম নাহার, সারমিন সুলতানা ও জয়া মন্ডলকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন শুভসংঘের বন্ধুরা। 

গড়ভাংগা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মাস্টার হায়দার আলীর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রাক্তন শিক্ষক ও বসুন্ধরা শুভসংঘ কেশবপুর শাখার উপদেষ্টা বজলুর রহমান খান। বিশেষ অতিথির বক্তৃতা করেন বসুন্ধরা শুভসংঘ কেশবপুর শাখার সভাপতি এ এফ এম শফি, বসুন্ধরা শুভসংঘ কেশবপুর শাখার উপদেষ্টা অ্যাডভোকেট আব্দুল মজিদ, বাংলাদেশ হকি ফেডারেশনের হকি প্রশিক্ষক মো. হাসান রনি, যশোর সদরের জোলা আমদাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নাসরিন আফরোজ, প্রধান শিক্ষক সুপ্রভাত বসু, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এম তৌহিদুজ্জামান, প্রবীর কুমার সরকার, সাধারণ সম্পাদক অসীম কুমার ঘোষ, প্রবীর কুমার সরকার, ক্রীড়া শিক্ষক শহীদুল ইসলাম, যুগ্ম সম্পাদক তাইফুর রহমান, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অজিত মুখার্জী, আঁখি সুলতানা সাথী ও কালের কণ্ঠের প্রতিনিধি নূরুল ইসলাম খান প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বসুন্ধরা শুভসংঘ কেশবপুর উপজেলা শাখার দপ্তর সম্পাদক আব্দুল কুদ্দুস। 

সংবর্ধনা পেয়ে প্রিয়া খাতুন বলেন, বসুন্ধরা শুভসংঘ তাকেসহ বিদ্যালয়ের ১৬ জন কৃতি খেলোয়াড়কে যেভাবে উৎসাহ উদ্দীপনা দিলেন তা তাদের দীর্ঘদিন মনে থাকবে। আজকের এ সংবর্ধনা আগামী দিনে পথ চলার সহায়ক হবে বলে তিনি উল্লেখ করেন। বিদ্যালয়ের অপর খেলোয়াড় আঁখি সুলতানা সাথী বলেন, ক্রীড়া শিক্ষক শহীদুল ইসলাম স্যারের চেষ্টায় তারা আজ এ পর্যন্ত পৌঁছাতে পেরেছে। 

ক্রীড়া শিক্ষক শহীদুল ইসলাম বলেন, শীত-গ্রীষ্ম কোন কিছুতেই মাঠে নামতে বাধা হয়নি খেলোয়াড়দের। মূলত তার বিদ্যালয়ের এ সমস্ত খেলোয়াড়দের মনোবল ও ইচ্ছা শক্তিই তাদেরকে এ পর্যন্ত নিয়ে এসেছে। তারা নিয়মিত অনুশীলন পেলে আগামীতেও ভালো করবে বলে তিনি উল্লেখ করেন। 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুপ্রভাত কুমার বসু বলেন, তার বিদ্যালয়ের মেয়েরা হকিতে চ্যাম্পিয়ন ও বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী প্রিয়া খাতুন সাইক্লিংয়ে দ্বিতীয়বারের মতো দেশসেরা হয়ে স্বর্ণপদক অর্জন করেছে। এটা আমাদের জন্য অনেক বড় অর্জন। শিক্ষার্থীদের এ সাফল্যে এলাকার সর্বস্তরের মানুষ খুশি প্রকাশ করেছেন। 

বক্তৃতা শেষে প্রিয়া খাতুনসহ ১৬ জন কৃতি খেলোয়াড়ের হাতে সম্মননা স্মারক তুলে দেন বসুন্ধরা শুভসংঘের বন্ধুরা।
সংবর্ধনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সঙ্গীত পরিবেশন করেন, গড়ভাংগা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী পূজা দেবনাথ।

বসুন্ধরা শুভসংঘ কেশবপুর শাখার সভাপতি এ এফ এম শফি বলেন, গড়ভাংগা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের হকি টিমকে আরও ভালো করার জন্য শুভসংঘ কেশবপুর শাখার পক্ষ থেকে সার্বিক সহযোগিতা প্রদান করা হবে।

এই বিভাগের আরও খবর
মাদক ও ইন্টারনেট আসক্তি থেকে দূরে রাখতে কিশোর-কিশোরীদের মাঝে ফুটবল বিতরণ বসুন্ধরা শুভসংঘের
মাদক ও ইন্টারনেট আসক্তি থেকে দূরে রাখতে কিশোর-কিশোরীদের মাঝে ফুটবল বিতরণ বসুন্ধরা শুভসংঘের
সবুজের স্বপ্ন বুনতে রাজশাহী কলেজে বসুন্ধরা টিস্যু ও শুভসংঘের বৃক্ষরোপণ কর্মসূচি
সবুজের স্বপ্ন বুনতে রাজশাহী কলেজে বসুন্ধরা টিস্যু ও শুভসংঘের বৃক্ষরোপণ কর্মসূচি
জাবিতে বসুন্ধরা টিস্যু ও শুভসংঘের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
জাবিতে বসুন্ধরা টিস্যু ও শুভসংঘের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
কালিয়াকৈরে বসুন্ধরা শুভসংঘের নতুন কমিটির আয়োজনে সচেতনতামূলক সভা
কালিয়াকৈরে বসুন্ধরা শুভসংঘের নতুন কমিটির আয়োজনে সচেতনতামূলক সভা
সবুজে সুন্দর আগামী গড়ার প্রত্যয়ে আনন্দ মোহন কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি
সবুজে সুন্দর আগামী গড়ার প্রত্যয়ে আনন্দ মোহন কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি
বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের নিয়ে মৌলভীবাজারে বসুন্ধরা শুভসংঘের ফল উৎসব
বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের নিয়ে মৌলভীবাজারে বসুন্ধরা শুভসংঘের ফল উৎসব
সোনাগাজীতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি
সোনাগাজীতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি
নিরাপদ সড়ক ও শব্দ দূষণ প্রতিরোধে বসুন্ধরা শুভসংঘের সচেতনতামূলক কর্মসূচি
নিরাপদ সড়ক ও শব্দ দূষণ প্রতিরোধে বসুন্ধরা শুভসংঘের সচেতনতামূলক কর্মসূচি
রাজবাড়ীতে বসুন্ধরা টিস্যু ও শুভসংঘের গাছের চারা বিতরণ
রাজবাড়ীতে বসুন্ধরা টিস্যু ও শুভসংঘের গাছের চারা বিতরণ
শিবচরে বসুন্ধরা শুভসংঘের স্বাস্থ্য শিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
শিবচরে বসুন্ধরা শুভসংঘের স্বাস্থ্য শিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে অসুস্থ অসহায় বৃদ্ধ পেলেন হুইল চেয়ার
বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে অসুস্থ অসহায় বৃদ্ধ পেলেন হুইল চেয়ার
সাভারে বসুন্ধরা টিস্যু ও শুভসংঘের বৃক্ষরোপণ কর্মসূচি
সাভারে বসুন্ধরা টিস্যু ও শুভসংঘের বৃক্ষরোপণ কর্মসূচি
সর্বশেষ খবর
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অবসর সুবিধার ৬৭ হাজার আবেদন অনিষ্পন্ন রয়েছে: শিক্ষামন্ত্রী
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অবসর সুবিধার ৬৭ হাজার আবেদন অনিষ্পন্ন রয়েছে: শিক্ষামন্ত্রী

৮ মিনিট আগে | মন্ত্রীকথন

মোদি-ট্রাম্পের নেতৃত্বের ধরনে ‘দারুণ মিল’, আগামী বছর ভারত আসছেন ট্রাম্প
মোদি-ট্রাম্পের নেতৃত্বের ধরনে ‘দারুণ মিল’, আগামী বছর ভারত আসছেন ট্রাম্প

১০ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

মানিকগঞ্জে জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন উদ্বোধন
মানিকগঞ্জে জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন উদ্বোধন

১৬ মিনিট আগে | দেশগ্রাম

ব্রাজিল-জাপানের রেকর্ডে ভাগ বসালো আর্জেন্টিনা
ব্রাজিল-জাপানের রেকর্ডে ভাগ বসালো আর্জেন্টিনা

১৮ মিনিট আগে | মাঠে ময়দানে

নকআউটে রোনালদোদের প্রতিপক্ষ কারা
নকআউটে রোনালদোদের প্রতিপক্ষ কারা

২৬ মিনিট আগে | মাঠে ময়দানে

ঢাবির ভিসি চত্বরে তরুণকে আটকে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি, সাবেক শিক্ষার্থীসহ গ্রেফতার ৩
ঢাবির ভিসি চত্বরে তরুণকে আটকে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি, সাবেক শিক্ষার্থীসহ গ্রেফতার ৩

২৯ মিনিট আগে | ক্যাম্পাস

ওঝার ঝাড়ফুঁকের পর অ্যান্টিভ্যানম নিতে অস্বীকৃতি, কিশোরের মৃত্যু
ওঝার ঝাড়ফুঁকের পর অ্যান্টিভ্যানম নিতে অস্বীকৃতি, কিশোরের মৃত্যু

৩২ মিনিট আগে | দেশগ্রাম

সন্ধ্যার মধ্যে দেশের ১১ জেলায় বজ্রবৃষ্টির শঙ্কা
সন্ধ্যার মধ্যে দেশের ১১ জেলায় বজ্রবৃষ্টির শঙ্কা

৪২ মিনিট আগে | জাতীয়

দুই বছরে বন্ধ ৪৫৭ প্রতিষ্ঠান
দুই বছরে বন্ধ ৪৫৭ প্রতিষ্ঠান

৪৯ মিনিট আগে | অর্থনীতি

আট বছরেও হয়নি এনআইডি সংশোধন, দুই বছর ধরে বন্ধ শিক্ষিকার বেতন
আট বছরেও হয়নি এনআইডি সংশোধন, দুই বছর ধরে বন্ধ শিক্ষিকার বেতন

৫৩ মিনিট আগে | দেশগ্রাম

মেট্রোরেলের তারে গ্যাস বেলুন, ২০ মিনিট বন্ধ ছিল ট্রেন চলাচল
মেট্রোরেলের তারে গ্যাস বেলুন, ২০ মিনিট বন্ধ ছিল ট্রেন চলাচল

৫৪ মিনিট আগে | জাতীয়

স্কালোনির ‘বেঞ্চ পাওয়ার’: ৯ পরিবর্তন নিয়েও জর্ডানকে ওড়ালো বিশ্বচ্যাম্পিয়নরা
স্কালোনির ‘বেঞ্চ পাওয়ার’: ৯ পরিবর্তন নিয়েও জর্ডানকে ওড়ালো বিশ্বচ্যাম্পিয়নরা

৫৭ মিনিট আগে | মাঠে ময়দানে

সারাদেশে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন আজ
সারাদেশে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন আজ

৫৮ মিনিট আগে | জাতীয়

কপাল পুড়ল ইরানের, অস্ট্রিয়া-আলজেরিয়ার নাটকীয় ড্রয়ে বিদায় বিশ্বকাপ থেকে
কপাল পুড়ল ইরানের, অস্ট্রিয়া-আলজেরিয়ার নাটকীয় ড্রয়ে বিদায় বিশ্বকাপ থেকে

১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

দাম বেড়ে স্বর্ণের ভরি কত?
দাম বেড়ে স্বর্ণের ভরি কত?

১ ঘণ্টা আগে | অর্থনীতি

মহানাটকীয় ৩-৩ ড্রয়ে নকআউটে অস্ট্রিয়া ও আলজেরিয়া
মহানাটকীয় ৩-৩ ড্রয়ে নকআউটে অস্ট্রিয়া ও আলজেরিয়া

১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

অদম্য মেসি, বিশ্বকাপে টানা সাত ম্যাচে গোলের নতুন কীর্তি
অদম্য মেসি, বিশ্বকাপে টানা সাত ম্যাচে গোলের নতুন কীর্তি

১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ঢাকার বাতাস আজ ‘সহনীয়’
ঢাকার বাতাস আজ ‘সহনীয়’

১ ঘণ্টা আগে | নগর জীবন

পেলে-ম্যারাডোনা-রোনালদো যা পারেননি, তা-ই করে দেখালেন মেসি
পেলে-ম্যারাডোনা-রোনালদো যা পারেননি, তা-ই করে দেখালেন মেসি

১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

মেসি-নির্ভরতা কাটিয়ে ওঠার ইঙ্গিত, তবে শেষ পর্যন্ত ত্রাতা সেই চেনা জাদুকরই
মেসি-নির্ভরতা কাটিয়ে ওঠার ইঙ্গিত, তবে শেষ পর্যন্ত ত্রাতা সেই চেনা জাদুকরই

১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন নিয়েছেন ৭৯ লাখ টাকা
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন নিয়েছেন ৭৯ লাখ টাকা

১ ঘণ্টা আগে | জাতীয়

আজ যেমন থাকবে ঢাকার আকাশ
আজ যেমন থাকবে ঢাকার আকাশ

১ ঘণ্টা আগে | নগর জীবন

মেসি-জাদুতে জর্ডান বধ, গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ ৩২-এ আর্জেন্টিনা
মেসি-জাদুতে জর্ডান বধ, গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ ৩২-এ আর্জেন্টিনা

১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ইরানের ১ম সমীকরণ মিস, এখন বাকি মাত্র ২টা লাইফলাইন!
ইরানের ১ম সমীকরণ মিস, এখন বাকি মাত্র ২টা লাইফলাইন!

১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

বেঞ্চ থেকে নেমেই ফ্রি কিকে মেসির গোল
বেঞ্চ থেকে নেমেই ফ্রি কিকে মেসির গোল

২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

রামপুরায় কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলির রায় আজ
রামপুরায় কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলির রায় আজ

২ ঘণ্টা আগে | জাতীয়

মাঠে নামলেন মেসি
মাঠে নামলেন মেসি

২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

আর্জেন্টিনার জালে জর্ডানের গোল
আর্জেন্টিনার জালে জর্ডানের গোল

২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ধর্ম উপদেষ্টা খালিদ একাই  চিকিৎসা বিল নিয়েছেন ৮২ লাখ টাকা
ধর্ম উপদেষ্টা খালিদ একাই চিকিৎসা বিল নিয়েছেন ৮২ লাখ টাকা

২ ঘণ্টা আগে | জাতীয়

বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডের ম্যাচসহ টিভিতে যা দেখবেন
বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডের ম্যাচসহ টিভিতে যা দেখবেন

২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

সর্বাধিক পঠিত
বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে জনপ্রতি ট্যাক্স নেওয়ার প্রস্তাব
বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে জনপ্রতি ট্যাক্স নেওয়ার প্রস্তাব

১৯ ঘণ্টা আগে | জাতীয়

দেশের হয়ে ইতিহাস গড়লেন লুকাকু
দেশের হয়ে ইতিহাস গড়লেন লুকাকু

১৮ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

বসতবাড়ির এসিতে চার কালনাগিনী
বসতবাড়ির এসিতে চার কালনাগিনী

১১ ঘণ্টা আগে | দেশগ্রাম

বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার

২২ ঘণ্টা আগে | অর্থনীতি

ভারতে প্রবেশে মানতে হবে নতুন নির্দেশনা, জানাল নয়াদিল্লি
ভারতে প্রবেশে মানতে হবে নতুন নির্দেশনা, জানাল নয়াদিল্লি

১২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

নকআউট নিশ্চিত করে আর্জেন্টিনা প্রশ্নে যা বললেন কেপ ভার্দে কোচ
নকআউট নিশ্চিত করে আর্জেন্টিনা প্রশ্নে যা বললেন কেপ ভার্দে কোচ

২৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ইরানের মুহুর্মুহু হামলায় বাহরাইনের ঘাঁটি ছেড়ে পালিয়েছিল মার্কিন সেনারা: রিপোর্ট
ইরানের মুহুর্মুহু হামলায় বাহরাইনের ঘাঁটি ছেড়ে পালিয়েছিল মার্কিন সেনারা: রিপোর্ট

২০ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ধর্ম উপদেষ্টা খালিদ একাই  চিকিৎসা বিল নিয়েছেন ৮২ লাখ টাকা
ধর্ম উপদেষ্টা খালিদ একাই চিকিৎসা বিল নিয়েছেন ৮২ লাখ টাকা

২ ঘণ্টা আগে | জাতীয়

ইরান কখনোই শিক্ষা নেবে না, আমরাও ধৈর্য ধরব না: ট্রাম্পের হুঁশিয়ারি
ইরান কখনোই শিক্ষা নেবে না, আমরাও ধৈর্য ধরব না: ট্রাম্পের হুঁশিয়ারি

৫ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

বাংলাদেশে ৯ দশমিক ২১ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব চীনের
বাংলাদেশে ৯ দশমিক ২১ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব চীনের

১১ ঘণ্টা আগে | জাতীয়

নতুন হামলা যুক্তরাষ্ট্রের জন্য ‘পিছু হটা ও অনুতাপের’ কারণ হবে: ইরানি এমপি
নতুন হামলা যুক্তরাষ্ট্রের জন্য ‘পিছু হটা ও অনুতাপের’ কারণ হবে: ইরানি এমপি

২৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

যে ফুলকে ভুল নামে চেনেন অনেকে
যে ফুলকে ভুল নামে চেনেন অনেকে

২০ ঘণ্টা আগে | নগর জীবন

পেলে-ম্যারাডোনা-রোনালদো যা পারেননি, তা-ই করে দেখালেন মেসি
পেলে-ম্যারাডোনা-রোনালদো যা পারেননি, তা-ই করে দেখালেন মেসি

১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

পর্তুগালকে রুখে দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে কলম্বিয়া
পর্তুগালকে রুখে দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে কলম্বিয়া

৪ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

উরুগুয়ের হারে কপাল খুললো ইংল্যান্ডসহ ছয় দলের
উরুগুয়ের হারে কপাল খুললো ইংল্যান্ডসহ ছয় দলের

২১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

পাগলা মসজিদের দানবাক্সে মিলল রেকর্ড ১৫ কোটি ৯০ লাখ টাকা
পাগলা মসজিদের দানবাক্সে মিলল রেকর্ড ১৫ কোটি ৯০ লাখ টাকা

১৪ ঘণ্টা আগে | দেশগ্রাম

কেইনের ওপর থেকে ‘কালো জাদু’ তুলে নিয়ে ঘানার তান্ত্রিকের বার্তা
কেইনের ওপর থেকে ‘কালো জাদু’ তুলে নিয়ে ঘানার তান্ত্রিকের বার্তা

২২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

যে সমীকরণে নকআউটে যেতে পারে ইরান
যে সমীকরণে নকআউটে যেতে পারে ইরান

২২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন নিয়েছেন ৭৯ লাখ টাকা
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন নিয়েছেন ৭৯ লাখ টাকা

১ ঘণ্টা আগে | জাতীয়

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ

১২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

১৭ ঘণ্টা আগে | মন্ত্রীকথন

গাজা ইস্যুতে মোদি সরকারকে একহাত নিলেন সোনিয়া গান্ধী
গাজা ইস্যুতে মোদি সরকারকে একহাত নিলেন সোনিয়া গান্ধী

১২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

নেতানিয়াহুর কি রাজনৈতিক অধ্যায়ের তিক্ত সমাপ্তি ঘটতে যাচ্ছে?
নেতানিয়াহুর কি রাজনৈতিক অধ্যায়ের তিক্ত সমাপ্তি ঘটতে যাচ্ছে?

১৬ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

মেসি-ইয়ামাল বিতর্কে বিস্ফোরক মন্তব্য সুয়ারেজের
মেসি-ইয়ামাল বিতর্কে বিস্ফোরক মন্তব্য সুয়ারেজের

১৯ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

আফ্রিকার স্বর্ণে কোটি কোটি ডলারের লাভ যাচ্ছে কোথায়?
আফ্রিকার স্বর্ণে কোটি কোটি ডলারের লাভ যাচ্ছে কোথায়?

১৮ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

হামলা অব্যাহত রাখলে বিশ্ব মানচিত্র থেকে ইরানের ‘অস্তিত্ব মুছে যাবে’: ট্রাম্প
হামলা অব্যাহত রাখলে বিশ্ব মানচিত্র থেকে ইরানের ‘অস্তিত্ব মুছে যাবে’: ট্রাম্প

৫ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

কুমিল্লায় রেস্টুরেন্টে ভুলে রেখে যাওয়া পাকিস্তানি শিশুকে পরিবারের কাছে হস্তান্তর
কুমিল্লায় রেস্টুরেন্টে ভুলে রেখে যাওয়া পাকিস্তানি শিশুকে পরিবারের কাছে হস্তান্তর

১৮ ঘণ্টা আগে | দেশগ্রাম

তীব্র তাপপ্রবাহে নাকাল ইউরোপ, এসি বিক্রিতে লাভবান এশিয়ার কোম্পানিগুলো
তীব্র তাপপ্রবাহে নাকাল ইউরোপ, এসি বিক্রিতে লাভবান এশিয়ার কোম্পানিগুলো

২৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

বিধ্বস্ত ভেনেজুয়েলায় আবারও ভূমিকম্পের আঘাত, মৃতের সংখ্যা বেড়ে ১৪৩০
বিধ্বস্ত ভেনেজুয়েলায় আবারও ভূমিকম্পের আঘাত, মৃতের সংখ্যা বেড়ে ১৪৩০

৬ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ফ্রান্সের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করলো বুরকিনা ফাসো
ফ্রান্সের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করলো বুরকিনা ফাসো

১৮ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

প্রিন্ট সর্বাধিক
হাসনাত আবদুল্লাহ : সাদা সাদা, কালা কালা
হাসনাত আবদুল্লাহ : সাদা সাদা, কালা কালা

নগর জীবন

আজকের ভাগ্যচক্র
আজকের ভাগ্যচক্র

আজকের রাশি

তটিনীর প্রেম-বিয়ে...
তটিনীর প্রেম-বিয়ে...

শোবিজ

স্থানীয় ভোট নিয়ে হচ্ছে রোডম্যাপ
স্থানীয় ভোট নিয়ে হচ্ছে রোডম্যাপ

পেছনের পৃষ্ঠা

নাটক : সংকট যখন বাজেট
নাটক : সংকট যখন বাজেট

শোবিজ

সুখী হতে চান পপি...
সুখী হতে চান পপি...

শোবিজ

আর্জেন্টিনার এবার কেপ ভার্দে চ্যালেঞ্জ
আর্জেন্টিনার এবার কেপ ভার্দে চ্যালেঞ্জ

মাঠে ময়দানে

ইতালিতে একই পরিবারের তিন বাংলাদেশি খুন
ইতালিতে একই পরিবারের তিন বাংলাদেশি খুন

প্রথম পৃষ্ঠা

উত্তম কুমারের শেষ ছবি
উত্তম কুমারের শেষ ছবি

শোবিজ

মন্ত্রীর মর্যাদা ভারতে, বাংলাদেশে নিছক রাষ্ট্রদূত
মন্ত্রীর মর্যাদা ভারতে, বাংলাদেশে নিছক রাষ্ট্রদূত

সম্পাদকীয়

এক মঞ্চে আট ব্যান্ড
এক মঞ্চে আট ব্যান্ড

শোবিজ

দিনেশ ত্রিবেদী, আপনি অচিরে দেশে ফিরে যান
দিনেশ ত্রিবেদী, আপনি অচিরে দেশে ফিরে যান

নগর জীবন

রূপায়ণ সিটি উত্তরা পরিদর্শন করেছেন রিহ্যাব নেতারা
রূপায়ণ সিটি উত্তরা পরিদর্শন করেছেন রিহ্যাব নেতারা

নগর জীবন

মশা ও বর্জ্যমুক্ত সিটি হবে বগুড়া
মশা ও বর্জ্যমুক্ত সিটি হবে বগুড়া

নগর জীবন

জর্ডানের বিপক্ষে বিশ্রাম পাচ্ছেন মেসি
জর্ডানের বিপক্ষে বিশ্রাম পাচ্ছেন মেসি

প্রথম পৃষ্ঠা

বিএনপির লোকাল নেতা-কর্মীরা মামলার ব্যবসা করছেন
বিএনপির লোকাল নেতা-কর্মীরা মামলার ব্যবসা করছেন

নগর জীবন

ট্রেনের ইঞ্জিনে গাঁজা, চালক আটক
ট্রেনের ইঞ্জিনে গাঁজা, চালক আটক

দেশগ্রাম

অমিতাভের শার্টে বিন্দুর পানের পিক!
অমিতাভের শার্টে বিন্দুর পানের পিক!

শোবিজ

সম্মিলিত উদ্যোগে টেকসই কিডনি প্রতিস্থাপন ব্যবস্থা গড়া সম্ভব
সম্মিলিত উদ্যোগে টেকসই কিডনি প্রতিস্থাপন ব্যবস্থা গড়া সম্ভব

নগর জীবন

বিয়ের পিঁড়িতে টেইলর সুইফট
বিয়ের পিঁড়িতে টেইলর সুইফট

শোবিজ

চলচ্চিত্রটির নাম কী?
চলচ্চিত্রটির নাম কী?

শোবিজ

দেশের স্বার্থ অক্ষুণ্ন রেখে কাজ করবে বাংলাদেশ
দেশের স্বার্থ অক্ষুণ্ন রেখে কাজ করবে বাংলাদেশ

নগর জীবন

নিষিদ্ধ চায়না দুয়ারি রিং জালে মাছ নিধন
নিষিদ্ধ চায়না দুয়ারি রিং জালে মাছ নিধন

দেশগ্রাম

ডোবায় শিশুর, নদীতে ভাসছিল যুবকের লাশ
ডোবায় শিশুর, নদীতে ভাসছিল যুবকের লাশ

দেশগ্রাম

বড় ভূমিকম্পের শঙ্কা কি সামনে!
বড় ভূমিকম্পের শঙ্কা কি সামনে!

সম্পাদকীয়

ইভ টিজিংয়ের প্রতিবাদ যুবককে ছুরিকাঘাত বাবাকে মারধর
ইভ টিজিংয়ের প্রতিবাদ যুবককে ছুরিকাঘাত বাবাকে মারধর

দেশগ্রাম

মেরামত হচ্ছে আশ্রয়ণের বাঁধ
মেরামত হচ্ছে আশ্রয়ণের বাঁধ

দেশগ্রাম

সংসদে উপস্থাপনের আহ্বান বিরোধীদলীয় নেতার
সংসদে উপস্থাপনের আহ্বান বিরোধীদলীয় নেতার

নগর জীবন

খাদ্য নিরাপত্তায় সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে
খাদ্য নিরাপত্তায় সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে

নগর জীবন

যৌথ ইশতেহার
যৌথ ইশতেহার

সম্পাদকীয়