মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বসুন্ধরা শুভসংঘ বাগেরহাট জেলা শাখার উদ্যোগে গভীর রাতে বাগেরহাট কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি ও পুষ্পমাল্য অর্পণ করা হয়। এ সময় সংগঠনের সদস্যরা ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তাঁদের আত্মত্যাগের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন।
বসুন্ধরা শুভসংঘের বন্ধুরা বলেন, ভাষা আন্দোলনের চেতনা শুধু ইতিহাসের অংশ নয়, এটি আমাদের জাতীয় পরিচয়ের ভিত্তি। ভাষা শহীদদের আত্মত্যাগ নতুন প্রজন্মকে দেশপ্রেম, ন্যায় ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করে।
তারা আরও বলেন, ভাষা আন্দোলনের চেতনাকে ধারণ করে সমাজের কল্যাণে কাজ করাই হবে প্রকৃত শ্রদ্ধা নিবেদন। এ লক্ষ্যে শিক্ষার্থীদের মধ্যে মাতৃভাষার চর্চা, ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ বাগেরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক মো. আল-আমীন সর্দার, সাংগঠনিক সম্পাদক নাইমুর নহমান, দফতর সম্পাদক রাকিবুল ইসলাম, পরিকল্পনা সম্পাদক রাতুল কুমার শীল, তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক আলীমুন হক মুন্না এবং সদস্য ইব্রাহীম মোল্লা প্রমুখ।
বিডি-প্রতিদিন/তানিয়া