মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বসুন্ধরা শুভসংঘ গঙ্গাচড়া শাখার উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হয়েছে। এ উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
একুশের প্রথম প্রহরে সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা শহীদ মিনারে ফুল দিয়ে ১৯৫২ সালের ভাষা আন্দোলনের বীর শহীদদের স্মরণ করেন এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করেন।
এ সময় বসুন্ধরা শুভসংঘ গঙ্গাচড়া শাখার সভাপতি আসাদুজ্জামান, সহ-সভাপতি রায়হান কবির, সাধারণ সম্পাদক নাজিরুল ইসলাম, নারী বিষয়ক সম্পাদক জুই আক্তার, সদস্য তানিশা, রুমানা খাতুন, আবুল কালাম আজাদ, শ্রাবণ, সজিব খান প্রমুখ উপস্থিত ছিলেন।
সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, ভাষা আন্দোলন বাঙালি জাতির অধিকার আদায়ের প্রথম সংগ্রাম। শহীদদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত বাংলা ভাষার মর্যাদা রক্ষায় নতুন প্রজন্মকে সচেতন ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে।
বিডি-প্রতিদিন/তানিয়া