বসুন্ধরা শুভসংঘ লালমনিরহাট জেলা শাখার উদ্যোগে অসচ্ছল বৃদ্ধাকে একমাসের খাদ্যসামগ্রী উপহার প্রদান করা হয়েছে।লালমনিরহাট সদর উপজেলার একটি ছোট টিনের ঘরে মানবেতর জীবনযাপন করছিলেন ৭১ বছর বয়সী নুরজাহান বেগম। বসুন্ধরা শুভসংঘ লালমনিরহাট জেলা শাখা তার অসহায় অবস্থার খবর পেয়ে দ্রুত তার বাসায় উপস্থিত হয় এবং তার পছন্দ অনুযায়ী একমাসের খাদ্যসামগ্রী পৌঁছে দেয়।
খাদ্যসামগ্রীর মধ্যে ছিল ২টি মুরগি, চাল, ডাল, ছোলা (বুট), চিনি, তেল, খেজুর, বুন্দিয়া সহ বিভিন্ন ধরনের নিত্যপ্রয়োজনীয় সামগ্রী।
বসুন্ধরা শুভসংঘের খাদ্যসামগ্রী পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন নুরজাহান বেগম। বয়সের ভারে তিনি নিজে বাজারের সামগ্রী ঘরে তুলতে পারছিলেন না। তাই বসুন্ধরা শুভসংঘের স্বেচ্ছাসেবীরা তার ঘরের মাঁচায় খাদ্যসামগ্রী পৌঁছে দেন।
এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ লালমনিরহাট জেলা শাখার উপদেষ্টা তন্ময় আহমেদ নয়ন, সভাপতি মো. জামাল হোসেন, সাধারণ সম্পাদক মো. নাঈম রহমান, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মাসুদ, সহ-সভাপতি মো. লাবু মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আনোয়ারুল হক মিলন এবং প্রচার সম্পাদক মাহাবুর রহমান।
বসুন্ধরা শুভসংঘের সদস্যরা জানান, 'সমাজের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।'
বিডি-প্রতিদিন/তানিয়া