পবিত্র মাহে রমজানে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে বসুন্ধরা শুভসংঘ বরিশাল জেলা শাখার আয়োজনে ইফতারের আয়োজন করা হয়েছে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বেলস পার্কে এই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে ২০ জন সুবিধাবঞ্চিত শিশু ও ১০ জন অসহায় দরিদ্রকে অংশ নেন।
এসময় উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার ও বসুন্ধরা শুভসংঘ বরিশাল জেলা শাখার উপদেষ্টা বাহাউদ্দীন গোলাপ। তিনি বলেন, সুবিধাবঞ্চিত শিশু ও অবহেলিত জনগোষ্ঠীকে সঙ্গে নিয়ে ইফতার করা অত্যন্ত পুণ্যময় এবং আনন্দের একটি অভিজ্ঞতা। স্থানীয়ভাবে মানবিক এ কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে বসুন্ধরা শুভসংঘের এ উদ্যোগ একটি অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে এবং ভবিষ্যতে তারা শুভশক্তি হয়ে সকলের পাশে থাকবে।'
বসুন্ধরা শুভসংঘ বরিশাল জেলা শাখার সভাপতি নাজিউর রহমান বলেন, 'আমরা চাই পবিত্র মাহে রমজানের শিক্ষা সবার মধ্যে ছড়িয়ে পড়ুক এবং সবাই রমজানের শিক্ষা গ্রহণ করে সকলের প্রতি মানবিক আচরণ করুক।'
এসময় অন্যান্যের মধ্যে বসুন্ধরা শুভসংঘ বরিশাল জেলা শাখার সাধারণ সম্পাদক মাহফুজ নুসরাত মোনা, সহ সভাপতি শাহনাজ ফাতিমা বিথি, নারী বিষয়ক সম্পাদক সানজিদা নুসরাত আদুরী, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক শুভ মৃধা, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইমরান ফরাজি উপস্থিত ছিলেন ।
বিডি প্রতিদিন/কামাল